লেখক: achow101
অরিজিনাল টপিক: PSA: ACCOUNTS WILL BE LOCKED IF THE SECRET QUESTION IS USED TO RECOVER IT
এটা একটি পাবলিক সার্ভিস বিজ্ঞপ্তি:
আপনি যদি আপনার একাউন্টের পাসওয়ার্ড হারিয়ে ফেলেন,
সেক্ষেত্রে দয়া করে সিক্রেট কোশ্চেন ব্যবহার করে একাউন্ট রিকোভার করার চেষ্টা করবেন না।। কারন এই মেথড ব্যবহার করলে আপনার একাউন্টটি লক হয়ে যাবে। দয়া করে একাউন্ট রিকোভারির ক্ষেত্রে ইমেইল রিকোভারি অপশন ইউজ করবেন।
এর মূল কারন হলো, ২০১৫ এ যখন বিটকয়েনটকের ডাটাবেজ লিক হয় তখন সিক্রেট কোশ্চেন আর এর উত্তরগুলো ভালোভাবে সিকিউর করা হয় নি। এজন্য অন্য কেউ যেনো আপনার উত্তরগুলো আন্দাজ করতে না পারে, তাই থেমস ইচ্ছা করে এমন একটা সিস্টেম করছে যেখানে কেউ যদি সিক্রেট কোশ্চেনের মাধ্যমে একাউন্ট রিকোভার করার ট্রাই করে সেক্ষেত্রে সেটি অটোমেটিক লক হয়ে যাবে। হ্যাকাররা যেনো লিক হওয়া ডাটাবেস থেকে উত্তরগুলো আন্দাজ করতে না পারে, সেটা ঠেকাতে এটি করা হয়েছে।
যদি আপনার একাউন্ট লক হয়ে যায়, সেক্ষেত্রে রিকোভার করতে, স্ক্রিনে দেখানো ইমেইল এড্রেসে একটা ইমেইল পাঠাবেন। আপনি চাইলে নতুন একটি একাউন্ট ক্রিয়েট করে theymos বা badbear কে পার্সোনাল মেসেজ সেন্ড করতে পারেন। এসময় পার্সোনাল মেসেজ ও ইমেইলে, আপনার মালিকানার প্রমানস্বরূপ,
অবশ্যই আপনাকে একটি বিটকয়েন মেসেজ সাইন করতে হবে, এমন একটি এড্রেস থেকে যা দুই মাস আগে আপনি ফোরামে ব্যবহার করেছেন। এবং দয়া করে ধৈর্য ধরুন। কারন Theymos এবং Badbear ব্যস্ত মানুষ। আপনার ইমেইল বা পার্সোনাল মেসেজ অন্যান্য জিনিসের মধ্যে হারিয়েও যেতে পারে। এজন্য প্রতি সপ্তাহে একবার করে আপনার তাদেরকে নতুন করে পিএম ইমেইল পুনরায় সেন্ড করা উচিত, যেনো তারা সেটি দেখতে পায়। আপনার যদি মেসেজ সাইন করতে কোনো হেল্প এর প্রয়োজন হয়, তাহলে এই থ্রেডটি চেক করুন:
https://bitcointalk.org/index.php?topic=990345.0আপনি যদি আপনার পাসওয়ার্ডটি হারিয়ে না থাকেন বা আপনার কাছে যদি একাউন্ট এক্সেস থেকে থাকে, তাহলে সিক্রেট কোশ্চেন সেট করার দরকার নাই, কারন এটি একটি এক্সট্রা ঝামেলা।
এরই সাথে নিশ্চিত করবেন, আপনি যে ইমেইল এড্রেসটি ব্যবহার করতেছেন তার যেনো এক্সেস থাকে আপনার কাছে। এটি করা থাকলে সবকিছু অনেকটা সহজ হয়ে যাবে এবং দীর্ঘ রিকোভারি প্রসেস ফলো করতে হবে না।
ট্রান্সলেটরস্ নোট: কোনো ভুলত্রুটি বা টাইপো দেখলে অবশ্যই আমাকে ইনফর্ম করবেন দয়া করে।
অনুবাদ টি যাদের উদ্যোগে করা হয়েছে: