Subject: লিবার্টেরিয়ান -- আজ তারা কোথায়?
লেখক: GazetaBitcoinঅরিজিনাল টপিক: Libertarians -- where are they now?
আমরা সবাই এখনো অনেকে মনে রেখেছেন বিটকয়েন লিবার্টেরিয়ান
[1] এবং ক্রিপ্টো-এনার্কিক
[2] আইডিওলজির উপর ভিত্তি করে নির্মিত হয়েছিল। যদিও সাতোশি খুব কম সময়ই রাজনীতি বা লিবার্টেরিয়েনিজমের কথা উল্লেখ করেছেন, তবুও তিনি খুব সুক্ষভাবে বহু জায়গায় বিটকয়েনের চেতনা প্রকাশ করেছেন। সবচেয়ে ভালো একটা উদাহরণ হতে পারে জেনেসিস ব্লকে থাকা তার মেসেজটা, যেখানে তিনি বলেছিলেন: "
Chancellor on brink of second bailout for banks"। এরপর যখন বিটকয়েন ক্রিয়েট করা হয় তখন তিনি আমাদের এই ফোরামটি উপহার দিয়েছিলেন। অবশ্য, তখন এটি অন্য এক সাইটে হোস্ট করা ছিলো তবুও দিনশেষে এটি "সাতোশির" ফোরাম হিসেবেই সবার কাছে প্রতিষ্ঠিত ছিলো।
তখন বহু ইউজার / ব্যক্তিবর্গ বিটকয়েনের এই লিবার্টেরিয়ান এবং ক্রিপ্টো-এনার্কিক আইডিওলজিটি বুঝতে পারেন এবং পরবর্তীতে সেগুলোকে গ্রহণ করেন। এদের মধ্যে অনেকেই ছিলেন উচ্চ শিক্ষিত এবং Ayn Rand এর লেখা বা অস্ট্রিয়ান স্কুল ফলো করতো এমন অর্থনীতিবিদদের লেখা বই পড়তেন, যেমন ধরেন Murray Rothbard, Friedrich August von Hayek বা Ludwig von Mises। (আপনি কি জানেন যে Ross Ulbricht একজন প্যাসেনেট লিবার্টেরিয়ান এবং খুবই উচ্চশিক্ষিত ব্যক্তি ছিলেন? এছাড়াও, তিনি যখন DPR এর সঙ্গে কথা বলতেন, তখন তিনি নিজেকে পরিচয় দিতে যে গোপন শব্দটি ব্যবহার করতেন তা ছিলো
Murray Rothbard -- কখনো কি এটা ভেবে দেখেছেন?)
আমার, নিজেরও, Ayn Rand এর
শ্রেষ্ঠ রচনা Atlas Shrugged বইটি ধরার সুযোগ হয়েছিল, ১৩৫৬ পেজের একটি বই,
যা কিনা বাইবেলের পরে, ২য় ইনফ্লুয়েনশিয়াল বই ধরা হয়, আমেরিকান পাঠকদের দ্বারা।

এবং আমি এই বইটি সম্পূর্ন পড়া শেষ না করে হাত থেকে ছাড়াতেই পারিনাই। বইটি আসলেই খুব ইমপ্রেসিভ ছিলো, এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, লেখকের মেসেজ প্রতিটি লেখার ফাঁকেফাঁকে ছিলো, না কিনা কল্পকাহিনীর ভেতরে...
এই ফোরামটি খুঁজে পাওয়ার পর আমি অতীতে লেখা, লিবার্টেরিয়ানদের নিয়ে অনেক আলোচনা ও টপিক দেখতে পেতাম। অথবা এমনসব টপিক যা এনার্কিস্ট বা ক্রিপ্টো-এনার্কিস্টদের দ্বারা লেখা। এগুলোর মধ্যে অনেকগুলোই ছিলো খুবই ইন্টারেস্টিং, যেমন:
-
Quick guide to becoming a libertarian... -- ২০১১ এর লেখা
-
Send all the libertarians to prison and beat it out of them -- ২০১১ এর লেখা
-
Libertarianism and externalities -- ২০১১ এর লেখা
এবং এমন তালিকার কোনো শেষ নেই।
কিন্তু আজকাল আপনি এই সাবজেক্টে নতুন কোনো টপিক দেখতে পাবেননা। এরপরেও আমি কিছু খুঁজে পেয়েছি (এবং এগুলো খুবই ইন্টারেস্টিং), যা ২০২০ এর দিকে লেখা:
-
Murray Rothbard Quotes on Libertarianism, Economics, and Freedom-
Ayn Rand Quotes on Capitalism, Government, Philosophy, and More-
Friedrich A. Hayek Quotes on Socialism, Economics, and More.
এবং আমি মনে করি এই বিষয়ে কোনো টপিক না থাকা আমাদের জন্যই লস, যা আমরা সরাসরি অনুভব করতে না পারলেও পরোক্ষভাবে অনুভব করি। এর কারণ হলো, বিটকয়েন লিবার্টেরিয়ানিজম & ক্রিপ্টো-এনার্কিজমের আইডিওলজির উপর ভিত্তি করেই তৈরি করা হয়েছে। এজন্য এই কনসেপ্টগুলো না বুঝলে বিটকয়েন কে বোঝাও সম্ভব না।
এজন্য, আমি জিজ্ঞেস করি: লিবার্টেরিয়ান -- আজ তারা কোথায়? ক্রিপ্টো-এনার্কিস্ট -- আজ তারা কোথায়? আজ তোমরা কোথায়?আমাদের বিটকয়েন কি এখন এমন লোভী মানুষের দখলে চলে গেছে, যারা এটিকে কেবল ধনী হওয়ার একটি মাধ্যম হিসেবেই ব্যবহার করছে? বিটকয়েন কি এখন শুধু সেন্ট্রালাইজড এক্সচেঞ্জের মালিকদের পকেট ভরার আরেকটি উপায়ে পরিণত হয়েছে? কেউ কি এর লিবার্টেরিয়ান মতাদর্শ আর মনে রাখে না...?
অনুবাদ টি যাদের উদ্যোগে করা হয়েছে: