Bitcoin Forum
February 12, 2026, 10:03:17 AM *
News: Community awards 2025
 
  Home Help Search Login Register More  
  Show Posts
Pages: [1] 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 ... 94 »
1  Local / Other languages/locations / Re: স্বর্ণে ও সিলভারে ধস! on: January 31, 2026, 02:12:46 PM

স্বর্ণ/সিলভার কিংবা ক্রিপ্টোমার্কেটে বিশাল ধসের মূল কারণ


গত ২৯ জানুয়ারীতে স্বর্ণ এবং সিলভারের মূল্য ইতিহাসের সর্বোচ্চতে পৌছায় এবং ইতিহাস তৈরি করে। ইথিরিয়ামরের মূল্য $৫০০০ এ পৌছানোর আগেই স্বর্ণের মূল্য কিন্তু সেটিতে পৌছে যায়। এর ঠিক একদিন পরে, ৩০ জানুয়ারীতে শুধু স্বর্ণ কিংবা সিলভার নয়, বরং ক্রিপ্টো মার্কেটেও বিশাল ধস দেখা যায়। বিটকয়েনের মূল্য ২৯ তারিখে ৯০ হাজারে ছিল, সেটির মূল্য কমে সর্বনিম্ন ৮০ থেকে ৮১ হাজারে কোনো কোনো এক্সচেঞ্জে নেমে যায়। শুধুমাত্র এটি ২৪ ঘন্টার কম সময়ে হয়েছি। এর মূল্য কারণ হইলো, US Government এর আবারও Shutdown হওয়ারা সম্ভাবনা । আপনি ঠিকই শুনেছেন যে, এটি প্রথমবার হইতেছে নাহ এবং আবারও USA Government এর Shutdown হইতে যাচ্ছে (যেটি ইতিমধ্যে হয়েছে, যখন এটি আমি লেখতেছি)।

যারা US Government এর Shutdown বিষয়টা কি জানেন নাহ, তাদের জন্য সংক্ষেপে বিষয়টি বুঝিয়ে দেই। US Government এর Shutdown নিম্নরূপ:
Quote
আমাদের বাংলাদেশে যেমন সংসদে অর্থবছরের বৈঠকে রাজস্ব কাজের জন্য বিভিন্ন জিনিসের উপর কর আরোপ এবং উন্নয়নের জন্য বিভিন্ন সরকারী সংস্থাদের জন্য অর্থ বরাদ্দ করা হয়। তেমনি USA তে এমনি অর্থ বরাদ্দ কিংবা ইংরজিতে Bill Pass হয়ে থাকে। যেটি মূল্যত বর্তমান যে সরকার রয়েছে, তাদের দ্বারা প্রস্তাবিত অর্থ সরকারী বিভিন্ন সংস্থা এবং কাজের জন্য। এটি নিয়ে তাদের সিনেটে ভোট হয় এবং যদি সরকার দ্বারা প্রস্তাবিত Bill আলোচনার পর সিনেট সেটিকে মনঞ্জুরি দেয়, তাহলে সরকার তাদের কার্যক্রম যেমনভাবে চলে সেভাবে চালায়। আর যদি সিনেট Bill Pass নাহ করায়, তাহলে সরকার তাদের কাজ থেকে অব্যাহতি দেয়। সহজ কথায়, সরকার এবং সরকারের অধীনে থাকা সকল অফিস কোনো প্রকার কাজ করে নাহ। কারণ তাদের জন্য কোনো অর্থ বরাদ্দ নেই এবং অর্থ ছাড়া তো বিভিন্ন উন্নয়নমূলক কাজ সম্ভব নাহ। এটিকে US Government এর Shutdown বলে আখ্যায়িত করা হয়।


সকলের হয়তো মনে আছে বিটকয়েনের মূল্য ১২৩ হাজার ডলারে পৌছানোর পরই বিশাল দরপতন হয়েছিলো এবং এটিরও কারণ ছিলো এই US Government এর Shutdown হওয়া। কেননা সর্বশেষ যে shutdown টা হয়েছিলো সেটি গতবছর অক্টোবর মাসের সময়ে হয়েছিলো এবং যদিও ছবিতে ০১ অক্টোবর দেওয়া রয়েছে, কিন্তু এটি হইতে সময় নেয় । উদারণ হিসেবে আজকে খবর এসেছে যে, US Government আবারও Shutdown হয়েছে। কিন্তু এখানে একটি বিষয় হইলো এবার সিনেট Bill Pass করেছে, কিন্তু এটি হওয়ার কথা ছিল গত ২৯ কিংবা ৩০ তারিখের আলোচনা সভায়। তাই বর্তমান আংশিক shutdown টা হয়েছে, এটি সোমবার পর্যন্তু চলবে এবং সোমবারে যদি সিনেটের সম্মতি দেওয়া Bill টি (যেটিতে কিছু পরিবর্তন রয়েছে, সরকারের পক্ষ থেকে দেওয়ার Bill এর তুলনায়) বর্তমান সরকার, ট্রাম্প গ্রহণ করে, তাহলে আর US Government এর Shutdown হবে নাহ। আর যদি White house কিংবা ট্রাম্প সরকার সিনেটের দেওয়া Bill গ্রহণ নাহ করে, তাহলে এই Shutdown চলতে থাকবে এবং মার্কেটে আরো বড় ধরনের দরপতন দেখা যাবে। বিটকয়েনের মূল্য হয়তো আমরা ৭৮ হাজার কিংবা ৭৫ হাজার পর্যন্ত নামতে পারে।

এখন আসুন দেখি, স্বর্ণ/সিলভার কিংবা ক্রিপ্টো মার্কেটে এমন দরপতনে US Government এর Shutdown কেমন করে প্রভাব রাখলো:
  • ২৮ জানুয়ারী থেকে US Government এর Shutdown এর বিষয়টা খুবই গুরুত্ব পায়, কারণ এক তো FOMC Meeting ছিলো এবং অন্যদিকে বিভিন্ন prediction মার্কেটগুলোতে US Government এর Shutdown এর পক্ষে ৭৮% সম্ভাবনা দেখা যায়।
  • যদিও FOMC Meeting এ কোনো প্রকার Interest Rate পরিবর্তন নাহ করার দিদ্ধান্ত হয়, যেটি মার্কেটের জন্য ভালো ছিলো।
  • পরবর্তী দিন, ২৯ জানুয়ারীতে বিভিন্ন prediction মার্কেটগুলোতে US Government এর Shutdown এর সম্ভাবনা কমে আসে, যদিও সকলে জানে যে, এটি কিছু manipulation এর মতোই। কারণ ট্রাম্প সরকার কখনোই সমঝোতা করে নাহ। তাইতো তার সময়ে আমরা ২ বার Shutdown দেখেছি, ২০১৯ সালে ও ২০২৫ সালে এবং এটি সংকেত দেয় যে, এবারও একই কাহিনী হবে
  • ফলস্বরূপ ক্রিপ্টো এবং অন্যান্য মার্কেটে বিশাল দরপতন শুরু হয়ে গেলো। স্বর্ণ, সিলভার থেকে শুরু করে ক্রিপ্টোমার্কেটেও বিশাল দরপতন চলতে থাকে।
  • ৩০ তারিখের বৈঠকেও সিনেট Bill Pass করে নাই এবং পরবর্তী আলোচনায় আবার ভোটের সিদ্বান্ত নেয়। আর আজকে কিছুটা পরিবর্তন করে সিনেট সেই Bill Pass করে, যদিও US Government ইতিমধ্যে Shutdown হয়েছে।

বি:দ্র: যদি এটি শুক্রবার ও শনিবারে নাহ হয়ে, অন্য কোনো দিনের ঘটনা হইতো তাহলে মার্কেটে আরও দরপতন দেখতে পাইতাম আমরা । সাধারণত শুক্রবার থেকে রবিবরা পর্যন্ত মার্কেট তেমন একটা সচল থাকে নাহ, সহজ ভাষায় whale রা মার্কেটে কম ট্রেড করে। বর্তমানে তো আবার ETF এরও ট্রেড রয়েছে , যেটির Inflow/Outflow এর কার্যক্রম থাকে নাহ। অন্যদিন হইলে সকলে মার্কেট থেকে বের হইতো এবং মার্কেটে বিশাল sell pressure দেখা যেত।

যারা ট্রেড করতেছেন কিংবা নতুন ট্রেড নিবেন ভাবতেছেন, তাদের বলবো যে সোমবার বাংলাদেশ সময় রাত ১০টা পর্যন্ত অপেক্ষা করুন এবং দেখুন সোমবার সকালবেলা Asia এর whale গুলো মার্কেটে কেমন প্রভাব রাখে। যখন US Government এর Shutdown এর কাহিনী শেষ হবে এবং মার্কেট কিছুটা স্থির হবে, তখন ট্রেড নিয়েন। Cheesy



স্বর্ণের ও সিলভারের দামে ধস! Cry

ভাই @Review Master আপনাকে মেনশন দিলাম, কারন আপনি তো এইসব বিষয় ভালো বোঝেন। আপনার এক্সপ্লেনেশন গুলো সহজে বুঝি। আশা করি আপনি এবং বাকিরা তাদেন মতামত শেয়ার করবেন।


উপরে লেখে দিলাম, সময় করে পড়ে নিবেন। আর কোনো প্রশ্ন থাকলে জানাবেন সময় নিয়ে উত্তর দিবোনি।


যাইহোক, খুব একটাতো কমে নাই, মাত্র ভরিতে ১৪ হাজারের মতো কমেছে, স্বর্ণের সর্বোচ্চ দাম ছিলো ২ লাখ ৮৬ হাজার টাকা ভরি ছিলো, বর্তমানে ২ লাখ ৭১ হাজার ৩৬০+- রয়েছে। তাহলে আর কতই কমলো? মিয়া আগে নিজের চিন্তা করেন, নাকী এর মধ্যে সেরে ফেলেছেন?

আপনি যেটি বললেন, সেটি আসল কাহিনী নাহ এবং উপরে আমি বর্ণনা করে দিয়েছি, ওটা পড়ুন তাহলে আসল কাহিনীটা জানতে পারবেন। আর আপনি টাকায় মূল্যের পরিবর্তনটা দেখতেছেন, সেটা কোনো ধরনের বিশাল পরিবর্তন নাও লাগতে পারে। কিন্তু আপনি যদি ডলারে সেটি দেখেন, তাহলে প্রায় একদিনে ১৬% মূল্য হ্রাস হয়েছে স্বর্ণের মূল্যে , আর সর্বশেষ সর্বোচ্চ ১৫% এর মতো দরপতন হয়েছিলো covid-19 এর সময়। যেহুতু একদিনে এইিই ইতিহাসের সর্বোচ্চ দরপতন, এইজন্য সকলেই একটি বিশাল দাম ধস বলে আখ্যায়িত করতেছে।  Wink
2  Local / Other languages/locations / Re: বাংলা (Bengali) on: January 12, 2026, 02:16:28 PM
ক্রিপ্টোমার্কেটের খবর



০১) Michael Saylor এর Strategy কোম্পানি আজকে ১৩,৬২৭ টি বিকয়েন ক্রয়ের ঘোষণা দিয়েছে এবং তারা ৯১,৫১৯ ডলার প্রতি বিটকয়েনে খরচ করেছে। বর্তমানে Strategy এর হোল্ডিং এ ৬৮৭,৪১০ টি বিটকয়েন রয়েছে এবং তাদের গড় ক্রয় মূল্য হইলো ৭৫,৩৫৩ ডলার করে।

০২) Tom lee এর Bitmine কোম্পানি গত এক সপ্তাহে ২৪,২৬৬ টি ইথিরিয়াম ক্রয় করেছে এবং তাদের হোল্ডিং এ বর্তমানে ৪,১৬৭,৪৬৮ টি ইথিরিয়াম রয়েছে, যেটির বর্তমান বাজার মূল্য প্রায় ১২.৯৮ বিলিয়ন ডলারের।
3  Local / Other languages/locations / Re: বাংলা (Bengali) on: January 11, 2026, 12:51:21 PM

Running bitcoin - Halfin


বিটকয়েন এখনো সচল রয়েছে এবং বিভিন্ন দেশে এটির গ্রহণযোগ্যতা এখনো চলমান ও সেটি দিন দিন বৃদ্ধি পাচ্ছে । আজকে থেকে ঠিক ১৭ বছর আগে Halfin টুইট করেছিলেন যে "Running bitcoin" , ফোরামের সকলেই কিংবা যারা বিটকয়েন সম্পর্কে জানে তারা একটু হইলেও এই কিংবদন্তি সম্পর্কে জেনে থাকবেন।

কিছু মজার বিষয় হইলো যে, এখন পর্যন্ত ৪৫০ বার বিটকয়েনকে মৃত কিংবা ইংরেজিতে "Dead" বলা হয়েছে। এর মধ্যে Pete Schiff নিজেই ২০ বার বলেছে  Grin


যাইহোক আপনি যদি $১০০ সমপরিমাণের বিকটয়েন ক্রয় করতে যতবার বিটকয়েনকে মৃত ঘোষণা করা হয়েছে, তাহেল আপনার কাছে আজকের দিনে $৯৪.৪ মিলিয়ন ডলার হইতো সেটি বিটকয়েনের মূল্য।

4  Local / Other languages/locations / Re: নভেম্বর মাসের একটিভিটি ২০২৫ on: December 08, 2025, 08:43:31 PM
প্রথম তিনজন সর্বোচ্চ মেরিট অর্জনকারীঃ
Review Master   14

যাক বহুদিন পর ১ম হইলাম, দেখি সেরা পোস্টকারীর মধ্যে আশা যায় নাকি। Grin


প্রথম দশজন পোস্টদাতা
1. bd officer: [22]

যাক খারাপ না, হ্যাটট্রিক করে ফেললাম, টানা তিন বার শীর্ষ ১ এ আছি। তবে মনে হয় এই মাসেই টোটাল পোস্ট করার মধ্যে শীর্ষ তিনে যায়গা করে নিতে পারবো।

অভিনন্দন। আমি সময় পাচ্ছি নাহ ,নইলে আপনার হ্যাটট্রিক আর হইত নাহ Grin


কোথায় যেন রুমোর শুনেছিলাম মাইক্রো স্ট্রাটেজি এক লক্ষ ৭৭ হাজার বিটিসি কাস্টেডিয়াল প্লাটফর্মে ট্রান্সফার করতেছে, এবং অনেকেই তাদের মতামত দিয়েছে যে মাইকেল  সেলোর বিটিসি সেল করা শুরু করতে পারে।

বিষয়টা কিছুটা অমন বলা যায় , আবার যায় নাহ । মূলত তারা শুধুমাত্র ওয়ালেট পরিবর্তন করতেছিল এবং অনেকে ওয়ালেট ট্র্যাকিং করে, এবং যারা এমনটা করে তারা ভুয়া তথ্য সরবরাহ করতেছিল যে , microstrategy তাদের জমিয়ে রাখা বিটকয়েন বিক্রি শুরু করেছে। পরে mircrostrategy এই বিষয়টা সকলের জন্য বলে দেয় যে , তারা শুধু ওয়ালেট পরিবর্তন করতেছে, কোনো প্রকার বিটকয়েন বিক্রি করার মনোভাব নাই।
5  Local / Other languages/locations / Re: বাংলা (Bengali) on: December 01, 2025, 08:48:15 PM
এখন চলতি ট্রেন্ড এবং ন্যারেটিভ অনুযায়ী পাম্প আসবে।   RWA, Ai, Meme  এসব আগামী বুল রানে খুব ভালো করার সম্ভাবনা আছে।
আপনারা HGPT টোকেন দেখতে পারেন। Ai এবং web3 এনভায়রনমেন্টে AI মার্কেট প্লেস,  dapps, launchpad  যেখানে HGPT টোকেন ব্যবহৃত হয়।

আমি ভুল নাহ করে থাকলে HPGT এবং ChainGPT (CGPT) এর narrative এই বছরের শুরুতে ছিলো। কেননা তখন AI এবং AI Agent এর narrative শুরু হয়েছিলো। ফলস্বরূপ ওই প্রজেক্টগুলোর মূল্য বৃদ্ধি পেয়েছিলো এবং ওমন অনেক প্রজেক্ট সেই একইভাবে বৃদ্ধি পেয়েছিলো। আমার একটি প্রজেক্টে বিনিয়োগ ছিলো নাম হইলো GT Protocol , যেটি DeFAI ক্যাটাগরির এবং টোকেনের মূল্য ৫ গুণ বৃদ্ধি পেয়েছিলো initital listing এর পর এবং আমি private round এর বিনিয়োগ করেছিলাম সেটি থেকে ৩০ গুণ বৃদ্ধি পেয়েছিলো। ওই narrative বড় জোর ৩-৪ মাস ছিল এবং এখন ৮০ - ১০০% কমে গিয়েছে। তাই আপনাকে এবং অন্যান্যদের বলবো, এমন প্রজেক্টে দীর্ঘ সময়ের জন্য বিনিয়োগের চিন্তা করবেন নাহ। নয়তো পরে পস্তাবেন, কারণ যেকোনো narrative মার্কেটে শুধু একবারই আসে এবং কিছু সময় থাকার পর আর থাকে নাহ।  Wink
6  Local / Other languages/locations / Re: বাংলা (Bengali) on: December 01, 2025, 06:23:39 PM
এর কারণ হইলো প্রজেক্টগুলো বিলিয়ন বিলিয়ন টোকেন সাপ্লাইসহ টোকেন লিস্ট করতেছে এবং টোকেনগুলোর FDV ও লিস্টিং এর সময়েই ৫০০ মিলিয়ন কিংবা কমপক্ষে ১০০ মিলিয়নের উপরে থাকে। যখন FDV এমন হবে, তাহলে low cap সম্ভব নাহ এবং বিনিয়োগকারীরা তো এমন টোকেনে বিনিয়োগও করবে নাহ। আর বিনিয়োগ করলেও সর্বোচ্চ ২ কিংবা ৩ গুণের বেশি আশা করাই যায় নাহ। এইজন্যই এখন আর আগের মতো কোনো প্রকার ১০ গুণ কিংবা এর বেশি উর্ধ্বগতি দেখা যায় নাহ।  Wink

কিন্তু আমরা FDV-এর উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিই না। আমাদের প্রকৃত ইউটিলিটি, সরবরাহ, হোল্ডিং, অংশীদারিত্ব, সম্প্রদায়ের সম্পৃক্ততার উপর নির্ভর করা উচিত। যদি আপনি FDV বিবেচনা করেন, তাহলে আপনি BTC-এর মতো বড় যেকোনো প্রকল্প খুঁজে পেতে পারেন যদিও এটি অকেজো প্রকল্প।

আপনি হয়তো বলতে পারেন যে, আপনি হয়তো FDV কিংবা MCAP এর অনুপাত দেখেন নাহ, কিংবা কোন প্রজেক্ট কত FDV তে আছে এবং এর প্রতিযোগী প্রজেক্টগুলো কত FDV রয়েছে, তার ভিত্তিতে কেমন উর্ধ্বগতি হইতে পারে। এমন ধরনের বিশ্লেষণ করেন নাহ। কিন্তু বলে রাখা ভালো কোনো প্রজেক্টের utility এর পরেই বেশিরভাগ বিনিয়োগকারী প্রজেক্টের FDV দেখে। আরও সহজ হিসেবে বললে, আমরা যে কথায় কথায় যেকোনো কোম্পানির valuation এর বিষয়টা বলে থাকি কিংবা Funding এর ব্যাপারেও valuation বলে থাকি, সেটাই FDV ক্রিপ্টো প্রজেক্টের সাথে।

আপনি সরবরাহ, হোল্ডিং এবং অংশীদ্বারীত্বের কথা বললেন, সেটাই FDV এর সাথে সম্পর্কিত কিছুটা এবং FDV দেখার পরই সেসব বর্তমানের বিনিয়োগকারীরা দেখে থাকে।  Wink



Quote
মিম টোকেনের মোট সরবরাহ হাজার হাজার বিলিয়ন। এবং আমরা জানি যে এটি একটি মিম টোকেন কিন্তু এই FDV দ্বারা নুবকে বোকা বানানো যেতে পারে. ক্রিপ্টোতে জল্পনা একটি গুরুত্বপূর্ণ বিষয়।

এখানে বোকা বানানোর কিছু নেই, কারণ মিমকয়েনের বিনিয়োগকারীরাও FDV ও MCAP এর তুলনা করে অন্যান্য মিমকয়েনের সাথে, তারা আমি কিংবা সচরাচর যেসব ক্রিপ্টোব্যবহারকারী তাদের মতো মূল্য দেখে নাহ। বিশ্বাস নাহ হইলে, এই পুরাতন টুইটটাই পড়ে আসুন : https://x.com/Cbb0fe/status/1863678865412874416


আমি fdv vs mcap এর ধারণা না নিয়ে ট্রেড করিনা। total supply রিলিজ হলে দাম কত হবে  FDV তাই বলে। কিন্তু আপনি বলতে ছিলেন প্রজেক্ট অনেক বেশি সাপ্লাই নিয়ে বাজারে আসলেই  তো ভ্যালুয়েশন বেড়ে যায়,  লো ক্যাপ থাকেনা।  mcap = circulating supply* price. Mcap মানে ভ্যালুয়েশন। FDV বলে দেয়না কয়েন লো ক্যাপ না হাই ক্যাপ। আমরা নিজেদের মধ্যে তথ্য আদান প্রদান করলে আমাদের জ্ঞান বাড়বে। আমার অনেক কিছু শেখার বাকি

আপনি হয়তো এখানে vaulation কথাটার একটু উল্টো মানে বুঝতেছেন। আমি এখন পর্যন্ত যত প্রজেক্টের বিনিয়োগ করেছি, সেখানে প্রজেক্টের pitch deck এ FDV কে সেই প্রজেক্টের valuation হিসেবে বিনিয়োগকারীদের সামনে তুলে ধরা হয়। উদাহরণ হিসেবে:
Quote
X প্রজেক্ট ৫ মিলিয়নের seed ফান্ডিং করবে ২৫০ মিলিয়ন valuation এ এবং সর্বমোট টোকেন সরবরাহ হবে ১ বিলিয়ন - এমন ধরনের কথাই বলা থাকে বেশির ভাগ সময় এবং কত মূল্যে প্রতি টোকেন বিক্রি করতেছে বলে নাহ। আর এখানেই FDV এর বিষয়টা আসে, কেননা ১ বিলিয়ন টোকেনের যদি FDV হয় ২৫০ মিলিয়ন seed round এর জন্য। তাহলে সেই টোকেনের মূল্য হইলো $০.২৫ ওই seed round এর জন্য।

এখন বলে রাখা ভালো seed এবং private ফান্ডিং এ যখন এমনভাবে বলা থাকে, তখন কিন্তু public round কিংবা initial listing কত valuation অথবা FDV হবে , সেটাও উল্লেখ থাকে। যেমন ২৫০ মিলিয়ন seed round এর জন্য এবং listing হবে ৫০০ মিলিয়ন FDV তে। আর প্রত্যেক প্রজেক্টই বর্তমানে কমপক্ষে ২০%-২৫% টোকেন সরবরাহের circulating supply এ রাখে, তাহলে তো MCAP আপনার এমনিতেই ১০০ মিলিয়নের বেশি হয়ে যাচ্ছে।  Grin

আপনি যে বিষয়টা বললেন, সেটাই আমি আমার প্রথম রিপ্লাই-এ Crypto Library কে বলেছি যে, এখন সকল প্রজেক্ট উচ্চ FDV তে লিস্ট করায় কোনো low cap টোকেন তেমন একটা দেখা যায় নাহ। তাই তো আমরা আর আগের মতো ১০ গুণ বৃদ্ধি দেখতে পাই নাহ। কিন্তু আপনার পরবর্তী রিপ্লাইটা ছিলো মূলত বিনিয়োগের বিষয়ে এবং আমি সেই হিসাবে পরবর্তী রিপ্লাই দিয়েছি। আর আমি যে বিষয় অনেকবার গত কিছুমাস ধরে বলতেছি, কিন্তু কেউ সেটাকে মূল্যই দিতেছে নাহ সেটি হইলো:

এখন মার্কেটে narrative ভিত্তিক টোকেনগুলোই ৫ গুণ কিংবা এর বেশি পরিমাণে বৃদ্ধি পায়, সকল অল্টকয়েন নাহ। তাই সকলের উচিত মার্কেট কোন narrative চলতেছে, সেটি জেনে অল্টকয়েনের বিনিয়োগ করা। এখানেও উদাহরণ হিসেবে বলবো গতমাসে privacy ভিত্তিক টোকেনগুলোর narrative চলেছে। তাইতো zcash এবং অন্যান্য privacy ভিত্তিক অল্টকয়েনগুলো এত বৃদ্ধি পেয়েছিলো।
7  Local / Other languages/locations / Re: বাংলা (Bengali) on: December 01, 2025, 05:30:26 PM
এর কারণ হইলো প্রজেক্টগুলো বিলিয়ন বিলিয়ন টোকেন সাপ্লাইসহ টোকেন লিস্ট করতেছে এবং টোকেনগুলোর FDV ও লিস্টিং এর সময়েই ৫০০ মিলিয়ন কিংবা কমপক্ষে ১০০ মিলিয়নের উপরে থাকে। যখন FDV এমন হবে, তাহলে low cap সম্ভব নাহ এবং বিনিয়োগকারীরা তো এমন টোকেনে বিনিয়োগও করবে নাহ। আর বিনিয়োগ করলেও সর্বোচ্চ ২ কিংবা ৩ গুণের বেশি আশা করাই যায় নাহ। এইজন্যই এখন আর আগের মতো কোনো প্রকার ১০ গুণ কিংবা এর বেশি উর্ধ্বগতি দেখা যায় নাহ।  Wink

কিন্তু আমরা FDV-এর উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিই না। আমাদের প্রকৃত ইউটিলিটি, সরবরাহ, হোল্ডিং, অংশীদারিত্ব, সম্প্রদায়ের সম্পৃক্ততার উপর নির্ভর করা উচিত। যদি আপনি FDV বিবেচনা করেন, তাহলে আপনি BTC-এর মতো বড় যেকোনো প্রকল্প খুঁজে পেতে পারেন যদিও এটি অকেজো প্রকল্প।

আপনি হয়তো বলতে পারেন যে, আপনি হয়তো FDV কিংবা MCAP এর অনুপাত দেখেন নাহ, কিংবা কোন প্রজেক্ট কত FDV তে আছে এবং এর প্রতিযোগী প্রজেক্টগুলো কত FDV রয়েছে, তার ভিত্তিতে কেমন উর্ধ্বগতি হইতে পারে। এমন ধরনের বিশ্লেষণ করেন নাহ। কিন্তু বলে রাখা ভালো কোনো প্রজেক্টের utility এর পরেই বেশিরভাগ বিনিয়োগকারী প্রজেক্টের FDV দেখে। আরও সহজ হিসেবে বললে, আমরা যে কথায় কথায় যেকোনো কোম্পানির valuation এর বিষয়টা বলে থাকি কিংবা Funding এর ব্যাপারেও valuation বলে থাকি, সেটাই FDV ক্রিপ্টো প্রজেক্টের সাথে।

আপনি সরবরাহ, হোল্ডিং এবং অংশীদ্বারীত্বের কথা বললেন, সেটাই FDV এর সাথে সম্পর্কিত কিছুটা এবং FDV দেখার পরই সেসব বর্তমানের বিনিয়োগকারীরা দেখে থাকে।  Wink



Quote
মিম টোকেনের মোট সরবরাহ হাজার হাজার বিলিয়ন। এবং আমরা জানি যে এটি একটি মিম টোকেন কিন্তু এই FDV দ্বারা নুবকে বোকা বানানো যেতে পারে. ক্রিপ্টোতে জল্পনা একটি গুরুত্বপূর্ণ বিষয়।

এখানে বোকা বানানোর কিছু নেই, কারণ মিমকয়েনের বিনিয়োগকারীরাও FDV ও MCAP এর তুলনা করে অন্যান্য মিমকয়েনের সাথে, তারা আমি কিংবা সচরাচর যেসব ক্রিপ্টোব্যবহারকারী তাদের মতো মূল্য দেখে নাহ। বিশ্বাস নাহ হইলে, এই পুরাতন টুইটটাই পড়ে আসুন : https://x.com/Cbb0fe/status/1863678865412874416
8  Local / Other languages/locations / Re: বাংলা (Bengali) on: December 01, 2025, 01:32:30 PM
এসব নতুন কিছু নাহ, আর সবচেয়ে উদ্বেগের বিষয় হইলো গ্রামের বয়স্ক লোকদের NID ব্যবহার করে এমন অ্যাকাউন্ট গুলো তৈরি করে অনেকে বিক্রি করে অমন চ্যানেল মালিকদের কাছে। Binance কিংবা বিভিন্ন ক্রিপ্টো প্রোজেক্টের KYC করার জন্য কিন্তু অনেকে এই কাজ করে কিংবা একইভাবে আগে থেকে kyc করা অ্যাকাউন্ট বিক্রি করে। বাঙ্গালীদের মাথায় খারাপ কাজের বুদ্ধি বেশি, ভালো কাজের থেকে। 

হ্যাঁ তাও ঠিক বলছেন! এখানে সবই সম্ভব। মানুষের বায়োমেট্রিক ডাটার মতো পার্সোনাল ইনফরমেশন যেখানে লিক হয় সেখানে বিকাশ নগদ মামুলি বিষয়। তবে এ কথা মানতে হবে, যারাই এসব ইলিগ্যালি পাওয়া একাউন্ট ইউজ করতেছে, সবাইই অপরাধ জগতের সাথে জড়িত। সাধারণ মানুষের খেয়ে দেয়ে কামকাজ নাই যে অন্যের অনলাইন একাউন্ট চালাবে!

Binance কিংবা বিভিন্ন ক্রিপ্টো প্রোজেক্টের KYC করার যে বিষয়টা বললাম, এটা মূলতো বেশিরভাগ যারা মাল্টি একাউন্ট করে, তারা বিভিন্ন ক্যাম্পেইনে অংশগ্রহণের জন্য ক্রয় করে থাকে। আমি একজনের থেকে এই বিষয়টা শুনেছিলাম, বাকিরা বেআইনি কাজের জন্যই নিয়ে থাকে। আর এমন KYC করা একাউন্টগুলো গ্রামের চাচাতো ভাইরাই বিক্রি করে , কারণ তারা গ্রামের বয়ষ্ক মানুষের তথ্য ব্যবহার সহজে করতে পারে।


আসলে ক্রিপ্টোতে অনিয়ম টাই নিয়ম
আমরা যেটা ভাবি হবে, সেটা হয় না। আর যেটা ভাবি হবে না, সেটাই হয়।
 
এইজন্যই ভাই এরপর থেকে যেটা আপনি ভাববেন, সেটা আপনি ভাববেন না ,  আর আপনি ভাববেন না, সেটা আপনি ভাববেন. তাইলেই সমাধান পেয়ে যাবেন Grin

এরপর থেকে তাহলে ওনার চিন্তা করতেই সময় শেষ হবে যে, কি ভাববে আর কি ভাববে নাহ। Grin


ভাই এই মার্কেট থেকে আমি আমার পার্সোনাল দৃষ্টিকোণ থেকে  কয়েকটা উপলব্ধি পেয়েছি তার মধ্য থেকে যেমন বর্তমানে ক্রিপ্টো কারেন্সি এর আগের মতন ছোট মার্কেট ক্যাপ নেই যে হঠাৎ করে ইনভেস্টার এলো এবং ১০ গুন বা 12 গুণ বৃদ্ধি পেল

এর কারণ হইলো প্রজেক্টগুলো বিলিয়ন বিলিয়ন টোকেন সাপ্লাইসহ টোকেন লিস্ট করতেছে এবং টোকেনগুলোর FDV ও লিস্টিং এর সময়েই ৫০০ মিলিয়ন কিংবা কমপক্ষে ১০০ মিলিয়নের উপরে থাকে। যখন FDV এমন হবে, তাহলে low cap সম্ভব নাহ এবং বিনিয়োগকারীরা তো এমন টোকেনে বিনিয়োগও করবে নাহ। আর বিনিয়োগ করলেও সর্বোচ্চ ২ কিংবা ৩ গুণের বেশি আশা করাই যায় নাহ। এইজন্যই এখন আর আগের মতো কোনো প্রকার ১০ গুণ কিংবা এর বেশি উর্ধ্বগতি দেখা যায় নাহ।  Wink
9  Local / Other languages/locations / Re: বাংলা (Bengali) on: November 30, 2025, 04:45:16 PM
আমার ক্রিপ্টো উপলব্ধি
১.  এত বছর পরেও ইমোশন কন্ট্রোল শিখিনাই ট্রেডিং করতে গেলে বিপাকে পড়ি।
২. ২০১৭, ভাল একটা প্রফিট পেয়েও টোকেন হোল্ড করে রেখেছিলাম যদিও হোল্ডিং 100k পার হয়ে ছিল, পরে ২০% তুলতে পেরেছিলাম।
৩.  ২০১৯, এবার আর ভুল করলাম না। ৩x লাভ পেয়ে সব ছেড়ে দিলাম। দাম বেড়ে ২০x হয়ে ছিল।
৪. লম্বা বিরতি দিয়ে ২০২৩ থেকে যাই হোল্ড করেছি, সব গুলাতে মারাত্মক দর পতন।
৫.  অনেক চার্ট, ফান্ডামেন্টাল, টেকনিক্যাল আস্পেক্ট থেকেও লব্ধ নলেজ দিয়ে ট্রেড করে ধরা আরও বেশি খাইলাম, মনে হয়।
 
আসলে ক্রিপ্টোতে অনিয়ম টাই নিয়ম

আবার ফোরামে ফেরত চলে আসাতে আপনাকে অভিনন্দন জানাই। আসলে মার্কেটে দিনের পর দিন অনেক liquidity চলে আসতেছে এবং এখন তো institutional বিনিয়োগকারী মার্কেটে চলে এসেছে। তাই এখন TA/FA ও এখন কাজে আসে নাহ, বেশিরভাগ insider ট্রেডিং এবং মার্কেট manipulation হয়। আর আপনি যেমনটা ২০১৭ থেকে ২০২৩ এর অভিজ্ঞতা থেকে বললেন, সেটার বেলায়ও কিছুটা একই কারণ। ২০১৯ সালে নতুন বিনিয়োগকারী মার্কেটে এসেছিল এবং মার্কেট ঊর্ধ্বগতিতে গিয়েছিল। এরপর ২০২১ সালে অল্টকয়েনের বুলমার্কেট এবং এরপর সব অল্টকয়েনের বেয়ার মার্কেট চালু হয়েছিল। ফলস্বরূপ ২০২৩ সালে মার্কেটে দরপতন শুরু। এরপর আর আগের মতো লম্বা সময়ের কোন বুল মার্কেট আসে নাই। শুধু narrative ভিত্তিক কয়েন কিংবা টোকেনের ঊর্ধ্বগতি হয়েছিল। আর এখনো সেটাই হয়ে থাকে। তাই আপনি narrative ভিত্তিক বিশ্লেষণ করে বিনিয়োগ কিংবা ট্রেডিং করতে পারেন।  Wink


আমি একটা পোস্ট করছিলাম কয়েক মাস আগে, যেখানে দেখাইছিলাম কিভাবে আমাদের সবার NID ইনফরমেশন, নম্বর থেকে বায়োমেট্রিক ইনফো, নাম্বার IMEI দিয়ে লোকেশন ট্রাকিং, বিকাশ নগদের পার্সোনাল ইনফো ওপেনলি টেলিগ্রাম মার্কেটপ্লেসে বিক্রি হচ্ছে। আজকে দেখাবো এর আরেক সংস্করণ যেখানে, সরাসরি ইউজেবল বিকাশ নগদ একাউন্ট (সম্ভবতো KYC করা) সেল হচ্ছে। কি সাংঘাতিক! যা অবস্থা দেখি তাতে বোঝায় মানুষের পার্সোনাল তথ্য আলু পটলের দরে টেলিগ্রাম বিক্রি হয়।

এসব নতুন কিছু নাহ, আর সবচেয়ে উদ্বেগের বিষয় হইলো গ্রামের বয়স্ক লোকদের NID ব্যবহার করে এমন অ্যাকাউন্ট গুলো তৈরি করে অনেকে বিক্রি করে অমন চ্যানেল মালিকদের কাছে। Binance কিংবা বিভিন্ন ক্রিপ্টো প্রোজেক্টের KYC করার জন্য কিন্তু অনেকে এই কাজ করে কিংবা একইভাবে আগে থেকে kyc করা অ্যাকাউন্ট বিক্রি করে। বাঙ্গালীদের মাথায় খারাপ কাজের বুদ্ধি বেশি, ভালো কাজের থেকে। 
10  Local / Other languages/locations / Re: বাংলা (Bengali) on: November 28, 2025, 04:24:43 PM
চলছে ভাই আলহামদুলিল্লাহ। অভারল এক্সপেরিয়েন্স মিক্সড, কারণ আমি যেখানে আছি এই পর্যন্ত ৮/১০ টা শহরে থাকছি। এক এক শহরের পরিবেশ এক এক রকম।

ওয়েব ডিজাইন + ডেভেলপমেন্ট এর সাথে জড়িত এখানে কেউ আছেন?
আপনি কোন দেশে আছেন জানি নাহ, কিন্তু আমি একটা উপায় বলতে পারি দেখেন ওটা সম্ভব কি নাহ। বাহিরের দেশগুলোতে ক্রিপ্টোর বিভিন্ন event হয় এবং অনেক প্রোজেক্ট সেসবের জন্য BD role এর কাজের জন্য ওই দেশের লোকজনকে hire করে। আপনি যেহুতু ক্রিপ্টো নিয়ে জানেন, সেসব কাজ আপনার জন্য ভালো হবে। দেখেন ওসব কাজ পান নাকি, এর জন্য লোকাল কমিউনিটিগুলোতে অন্যদের সাথে আলাপ করেন। যত বেশি networking করবেন, তত বেশি জব পাবেন।

আমি Front-end design জানি, কিন্তু industrial কাজ তেমন করা হয় নাই।তারপরও বলেন কোন তথ্য লাগবে নাকি, আপনাকে জানাবো যদি কোন বিষয়ে সহায়তা করতে পারি।  Smiley


মার্কেট আবারও $৯০k ফিরে এসেছে, বিগত ৫ দিন পর $৯০k আসলো, অনেকেই মনে করেছিলো, বিয়ারিশ মার্কেটে প্রবেশ করেছে কিন্তু এখন কিছটা বুলিশ বুলিশ মনে হচ্ছে, তবে মার্কেট দেখে মনে হয় আবারও $১০০k হওয়ার সম্ভাবনা আছে।

আর বইলেন নাহ, আমি পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকায় পরে আর মার্কেটের হালনাগাদ দিতে পারি নাই। কিন্তু ৮৬ হাজারে limit order দিয়েছিলাম, ভাগ্য খারাপ ছিল তাই আমার order পূরণ হওয়ার আগে বিটকয়েন ৯০ হাজার পার করছে এবং এখন বাড়তে থাকবে বলে মনে হয়।


বর্তমানে মার্কেটে তেমন একটা বড় পরিবর্তন আশা করতেছি নাহ, তবে ৯০ হাজারে যাওয়ার পর আবার একটা ছোট খাটো ঊর্ধ্বগতি দেখা যাবে। এটা মার্কেটের liquidity অনুযায়ী আবার পরিবর্তন হবে, তাই যারা ট্রেড করেন তারা এসব দেখেই ট্রেড করিয়েন।
11  Local / Other languages/locations / Re: বাংলা (Bengali) on: November 21, 2025, 07:10:10 PM

গত ২৪ ঘণ্টায় মার্কেট থেকে ১.৮ বিলিয়ন ডলার liquidate হয়েছে এবং এর মধ্যে বিটকয়েনেরই ১ বিলিয়েনের মতো liquidation হয়েছে।


ক্রিপ্টো মার্কেটে তো আগে থেকেই ভূমিকম্প চলতেছে, Trump আসার পর থেকে বলা যায়। ১১০ হাজারে যাইতে সময় লাগবে , কিন্তু আবার ওই মূল্যে ফেরত যাবে। Liquidation Heatmap অনুযায়ী কম সময়ে বিটকয়েন আবার ৮৫ হাজারে ফেরত যাবে, এরপর হইত আবার বৃদ্ধি কিংবা কমবে মার্কেটের ভাবগতি অনুযায়ী।


যেমনটা এর আগের পোষ্টে বলেছিলাম, বর্তমানে বিটকয়েনের মূল্য ৮৫ হাজারের আশেপাশে ট্রেড করতেছে এবং বর্তমান liquidation heatmap অনুযায়ী, ৮৬ হাজারের মূল্যে একটি ভালোই পরিমাণের liquidation রয়েছে, কিন্তু সবচেয়ে বড় যেটা রয়েছে সেটি ৮০ হাজারের মূল্যে দেখা যাচ্ছে। এর মানে বিটকয়েন ৮৬ হাজার কিংবা এর একটু বেশি বৃদ্ধি পেয়ে, আবার কমতে পারে এবং যদি কমা শুরু করে তাহলে ৮০ হাজার কিংবা এর কমে নেমে যাবে।


আপনারা যারা কম সময়ের মধ্যে ট্রেড করতে চান, তারা হয়তো সুযোগটাকে কাজে লাগাতে পারেন এবং SL/TP ব্যবহার করতে ভুলবেন নাহ। আর সবচেয়ে বড় কথা, liquidation heatmap এ একটু নজর রাখবেন, কেননা এটা প্রত্যেক funding hour এ পরিবর্তন হবে এবং funding rate এর ভিত্তিতেও মার্কেটের গতিবিধি পরিবর্তন হয়।

আমি ব্যক্তিগতভাবে ট্রেড নিয়েছিলাম এবং কম সময়ে ২০% লাভ খারাপ নাহ। এখন হয়তো ৮৬ হাজারের উপরে একটা SHORT ট্রেড নিবো, কিন্তু leverage কম ব্যবহার করবো। বাকি দেখা যাক, সকালবেলা মার্কেট বৃদ্ধি পায় নাকি, উপরে যেমনটা বললাম তেমন হয়।  Wink
12  Local / Other languages/locations / Re: বাংলা (Bengali) on: November 21, 2025, 11:23:17 AM
৩৫০ কোটি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ফাঁস
গবেষকদের মতে এই সমস্যাটি ২০১৭ সালে থেকেই দেখা গিয়েছিলো কিন্তু মেটা তা স্বীকার করেনি। অ্যাপটির কন্টাক্ট ডিসকভারি ফাংশনই এই দুর্বলতার উৎস।

এটা নতুন কিছু নাহ, কারণ অনেক আগে থেকে whatsapp কিংবা Meta এর অন্য প্রোডাক্টগুলো এমন তথ্য ফাঁসের জন্য পরিচিত। আমার মনে আছে, whatsapp এর আগের তথ্য ফাঁসের কাহিনীর পর তারা নতুন একটা encryption আনে এবং তারা দাবি করতেছিল যে, তাদের encryption টা নাকি অন্য messaging প্রোজেক্টের থেকে অনেক ভালো। কিন্তু ওদের শুধু ওটা দাবিই ছিল, কারণ তারা telegram এর কাছাকাছিও আস্তে পারে নাই। অনেকে তাদের ওই দাবিটা ভুলও প্রমাণ করছিল এবং আবার একটা তথ্য ফাঁসের কাহিনী হইছিল। Grin


কি একটা ভয়াবহরকম অবস্খা! সবাই টের পাইছেন নি ভূমিকম্প। আমি তো মিয়া লাফ দিয়ে উঠছি। প্রথমে ভাবছি ঘুমের ঘোরে ছিলাম, তাই হইতো মাথা ঘুরাইতেছে। পরে উপরে চেয়ে দেখি, ফ্যান দুলতেছে আগে পিছে ডানে বামে। দৌড়ে সবাই বাসার বাহিরে। কি একটা অবস্থ। এর আগে এতে তীব্র ভূমিকম্প এক্সপেরিয়েন্স করিনি আমি, সম্ভবতো কেউই করে নি বাংলাদেশে। আল্লাহ মাফ করুক, সবকিছুই কিয়ামতের আলামত!  Cry

আলহামদুলিল্লাহ , এখন ভালো আছি। প্রথম যেটা অল্প পরিমাণে হইছিল , তখন আমার ঘুম ভাঙ্গে। আর ২য় বারের ভূমিকম্প যেটা সবাই অনুভব করসেন, সেটার সময় দেখি আমার পুরা শরীর একপাশ থেকে অন্যপাশে দুলতেছে। এর আগে এমন ভূমিকম্প হইছিল একটা সম্ভবত ২০১৭ কিংবা ২০১৮ সালের দিকে, কিন্তু আজকের মতো অমন ঘটনা তেমন একটা সেইসময় হয় নাই, আমার যতটুকু মনে আছে। আর এটা সত্য যে, সব কিয়ামতের আলামত।  Cry


আর ভূমিকম্পে বিটকয়েনের ধস হলো নাকী, আজকে বিগত কয়েক মাসের মধ্যে সর্বনিম্নে নেমেছে, $82k এসেছিলো। আর মনে হয় না $100k হবে, আস্তে আস্তে  ষাড় এখন বিয়ার মার্কেটের দিকে দৌড়াচ্ছে।  Roll Eyes


ক্রিপ্টো মার্কেটে তো আগে থেকেই ভূমিকম্প চলতেছে, Trump আসার পর থেকে বলা যায়। ১১০ হাজারে যাইতে সময় লাগবে , কিন্তু আবার ওই মূল্যে ফেরত যাবে। Liquidation Heatmap অনুযায়ী কম সময়ে বিটকয়েন আবার ৮৫ হাজারে ফেরত যাবে, এরপর হইত আবার বৃদ্ধি কিংবা কমবে মার্কেটের ভাবগতি অনুযায়ী।


আর বিটকয়েন যখন ১১০ হাজারের নিছে নেমে গিয়েছিল তখন এ , ষাঁড় কিন্তু ভাল্লুকের মার্কেটে প্রবেশ করেছিল।  Grin
13  Local / Other languages/locations / Re: বাংলা (Bengali) on: November 18, 2025, 06:41:00 PM
কি অবস্থা সবার? এখানে কয়েকটা ভাই Binance এ Alpha করতেন। এখনো কি আপনারা করেন নাকি বাদ দিয়ে দিয়েছেন? বর্তমানে খুব একটা বেশি প্রজেক্ট আসতেছে না। চিন্তাভাবনা করতেছি বাদ দিয়ে দিবো। আবারো এয়ারড্রপের দিকে যাইতে হবে। মোটামুটি ভালই পাইছি এখন মনে হচ্ছে মার্কেট ডাউনের জন্য খুব বেশি প্রজেক্ট আসতেছে না। আপনারা কে কি রকম লাভ করলেন Binance Alpha থেকে?

যদিও আমি Binance Alpha করি না এবং অনেককে বলসিলাম যে, এসবে যাওয়ার আগে দেখিয়েন যে আপনার fee ব্যাবহারের থেকে যেন এয়ারড্রপের পরিমাণ বেশি হয়। যাইহোক এখন বইলা আর লাভ নাই। প্রোজেক্ট তেমন একটা নাহ আসার একটা কারণ হইলো, Binance এর বর্তমান প্রতিযোগী coinbase কিন্তু টোকেন launch platform চালু করেছে এবং monad সেটার প্রথম প্রোজেক্ট। যেহুতু টোকেন launch platform ঘোষণা করেছে এবং তাদের তো Base চেইনও আছে। তার মানে Binance Alpha এর মতো আর একটা প্রতিযোগী platform ও আসবে। তাই প্রোজেক্টগুলো হয়তো এখন Binance Alpha বাদ দিয়ে ওটার অপেক্ষাতে আছে এবং সেখানে তাদের প্রোজেক্ট চালু করার পরিকল্পনা করতেছে।

আবার আপনি যেমনটা বললেন যে, মার্কেটের এমন দরপতনের কারণে এখন প্রোজেক্টগুলো হয়তো Binance Alpha তে আসতেছে নাহ। বাকি দেখেন সামনের দিনগুলোতে কি হয়।  Wink


বর্তমানে CME GAP পূরণ করার সম্ভাবনা বেশি এবং সেটার জন্য প্রথমে বিটকয়েন আগে ৯০ কিংবা ৮৮ হাজারে নেমে যাবে। এরপর বিটকয়েনের মূল্যে ঊর্ধ্বগতি দেখা যাবে বলে আমি মনে করি।

কারণ ইতিহাস অনুযায়ী, CME GAP সবসময়ই পূরণ হয়ে থাকে এবং ১১২ হাজারের মূল্যে আরেকটা CME GAP আছে। এখন শুধু সময়ের অপেক্ষা যে কখন পুরাতনটা পূরণ করার পর উপরের বাকিগুলো পূরণ করার জন্য ঊর্ধ্বগতি শুরু করে।  Wink

ভাই কি অবস্থা কেমন আছেন? সবকিছু দেখি আপনার প্রিডিকশন অনুযায়ীই যাচ্ছে। অলরেডি ৯২কে তে গিয়ে নামছে, যা অবস্থা দেখতেছি তাতে ইজিলি ৯০ কে ৮৮ কে তে চলে যাবে মনে হচ্ছে।CME GAP পূরণ করার পর আসলেই আবার ঊর্ধ্বগতির দিকে যাবে? নাকি সবার ডাউনফল শুরু? Cry

আলহামদুলিল্লাহ, আবহাওয়া পরিবর্তনের সাথে জ্বর নিয়ে ভালোই আছি এবং আল্লাহর রহমতে সুস্থ হবো। যাইহোক এখন মার্কেটের আপডেটে আসা যাক, আগের CME Gap টা পূরণ হয়েছে এবং আর কোনো CME GAP বর্তমান মূল্যের নিচে নেই। তাই এখন মার্কেটে একটা ঊর্ধ্বগতি দেখা যাবে এবং বিটকয়েনের মূল্য এখন অনেকটা বৃদ্ধি পেয়েছে।


যদিও আগে বলেছিলাম যে ১১২ হাজার এবং ১০৪ হাজার ডলারে CME GAP আছে, আসলে সেটা এতিমধ্যে মার্কেটের দরপতনের সময়ে পূরণ হয়েছে। এখন আর কোন CME GAP নেই বললে চলে।


আবার liquidation heatmap অনুযায়ী ৯২ হাজার ডলার এবং ৯০ হাজার ডলারে অনেক পরিমাণের liquidation রয়েছে। এর মানে হইলো বিটকয়েন এখান থেকে আবার নেমে ৯২ হাজার কিংবা ৯০ হাজারে দরপতন করে চইলা যাইতে পারে। এখন যদি ট্রেড নেনে, তাইলে অবশ্যই SL (Stop Loss) ব্যাবহার করবেন।
14  Local / Other languages/locations / Re: বাংলা (Bengali) on: November 15, 2025, 07:55:53 PM
মার্কেট ১০২ হাজার থেকে ১০৩.৮ হাজারে বৃদ্ধি পাওয়ার পর হ্রাস পাইতে পাইতে আজকে এই পর্যায়ে চলে এসেছে।যদিও বিটকয়েনের মূল্য আরও একটু কমতে পারে, কিন্তু সর্বনিম্ন হয়তো ৯৩ হাজারে যাবে। যদি অন্য কোনো খারাপ সংবাদ নাহ আসে, বাকিটা এখন দেখা যাক।

আপনার তথ্য অনুযায়ী বিটকয়েন একটুর জন্য 93k তে ড্রপ করেনি একদম 94k গিয়ে এখন আবার একটু রিকভারি করে 96k পর্যন্ত উঠতে পেরেছে। আপনার কি মনে হয় যদি খারাপ সংবাদ না আসে মার্কেট পুনরায় আসলেই এই সিজনে আবার উপরের দিকে উঠতে পারে লাইক 110কে বা তার চাইতেও বেশি?
নাকি ধীরে ধীরে বেয়ার সিজনের দিকে যাবে?

বর্তমানে CME GAP পূরণ করার সম্ভাবনা বেশি এবং সেটার জন্য প্রথমে বিটকয়েন আগে ৯০ কিংবা ৮৮ হাজারে নেমে যাবে। এরপর বিটকয়েনের মূল্যে ঊর্ধ্বগতি দেখা যাবে বলে আমি মনে করি।

কারণ ইতিহাস অনুযায়ী, CME GAP সবসময়ই পূরণ হয়ে থাকে এবং ১১২ হাজারের মূল্যে আরেকটা CME GAP আছে। এখন শুধু সময়ের অপেক্ষা যে কখন পুরাতনটা পূরণ করার পর উপরের বাকিগুলো পূরণ করার জন্য ঊর্ধ্বগতি শুরু করে।  Wink

আমার চিন্তা রয়েছে যে আবার যদি বিটকয়েন এক লাখ দশের কাছাকাছি যায় তাহলে সেল করে দিব। যদিও আমার মনে হয় না মার্কেটে আবার সেই সময় আমরা দেখতে পাবো। সবাই  পোটলা পটলি বাইধা রাখেন বেয়ার সিজন অতি নিকটে।

বিটকয়েন আবার ১১০ হাজারে যাবে, সেটা হইতে হয়তো সময় লাগবে। কিন্তু বিক্রি করার পর দেখলেন যে, বিটকয়েন আবার আগের বারের মতো বাড়তে বাড়তে নতুন ATH তৈরি করল। তখন আপনার চিন্তাধারা কেমন হবে?

তখন কিন্তু ভাববেন যে, আপনার DCA করাটাই ভালো ছিল এবং বিক্রি করাটা ঠিক হয় নাই। এখন থেকে মনস্থির করেন যে, আপনি দীর্ঘ সময়ের জন্য DCA করবেন নাকি কম সময়ের জন্য এটি করবেন।

যেমন নেক্সট বুল সিজনে ২৪০কে অল টাইম হাই প্রাইস একসেপ্ট করতেছি আমি এর আশে পাশেই সেল করার চেষ্টা করব ২৭০কে তে গেলে একটু আফসোস করব কিন্তু বাস্তবতা মেনে নেব।

সেটার জন্য সময় লাগবে অনেক, কিছুদিন আগে দেখলাম 4Chain এ অনেকে বিটকয়েন নিয়ে price prediction দেওয়া শুরু করছে। আবার অনেকে bear season নিয়েও আলোচনা করতেছে। এর মাঝে বসে নাহ থেকে অল্প অল্প লাভ করার চেষ্টা করেন, ততদিনে দেখবেন ভালোই লাভ হবে এবং পোর্টফলিও অনেকটা বৃদ্ধি পাবে। বাকি এখন আপনি কিংবা অন্যরা সিদ্ধান্ত নেন কি করবেন।

15  Local / Other languages/locations / Re: OP_RETURN সম্পর্কে খুটিনাটি on: November 14, 2025, 10:20:21 PM
মার্কেটে খালি লিকুইডেশন আর লিকুইডেশন হচ্ছে, বিটকয়েন ১ লাখ ৬ এর উপরে গিয়ে ছিল এখন আবার ডাউন খাওয়া শুরু করেছে এই ধাক্কায় মনে হয় বিটকয়েন এক লাকের নিচে নেমে যাবে?  কি বলেন?

আপনি যেমনটা ভাবতাছেন, আমিও এমনই ভাবতেছি। কিন্তু সবাই যদি এমন ভাবনা রাখে, তাইলে এর বিপরীতটাই হবে।  Grin

এখন যদি কিছু বিষয় নজরে নেই, তাহলে দেখবেন যে USA-China এর tarif নিয়ে পন্দাপন্দি একটু কম আর গত কিসুদিনে insitutional বিনিয়োগকারীরা কিংবা company গুলো বিটকয়েন ক্রয় করেছে। তাদের যদি ক্রয় করা শেষ হয় এবং কোনো tarif নিয়ে খারাপ সংবাদ নাহ আসে, তাইলে মার্কেট হইত ১১০ হাজারে যাবে। এরপর আবার কমতে পারে, নইলে আপনি যেমনটা বললেন বিটকয়েন আবার ১০০ এর কম মূল্যে চইলা যাবে।
আমার সন্দেহ করাটা আসলে খারাপ ছিল না। আবারও সেই একই কথা বলতে হবে মার্কেটে লিকুইডেশন আর লিকুইডেশন দেখতে পাচ্ছি।
আমার বিটকয়েনের ইনভেস্টমেন্ট DCA আবার স্টার্ট করেছিলাম সেখানে দেড়শ ডলার এর জায়গায় বর্তমানে রয়েছে ১২৭ দশমিক সামথিং  হয়তোবা আমার DCA ইনভেস্টমেন্টটা এখন শুরু করা আসলে উচিত হয়নি। এখন আমি ভাবতেছি যে সেই ফান্ড আমি সেল করে দিব নাকি হোল্ড করবো পরবর্তী বুল সিজনের বিক্রি করার জন্য।


১১০ এ নাহ গেলেও ১০৭ পর্যন্ত গিয়ে মার্কেটে দরপতন শুরু হয়ছিল। পরে অবশ্য মার্কেট বৃদ্ধির সম্ভাবনা ছিল, কিন্তু ১২ নভেম্বরের liquidation heatmap অনুযায়ী মার্কেটে দরপতনের ইশারা দিয়েছিল এবং তেমনটাই হয়েছে।

মার্কেট ১০২ হাজার থেকে ১০৩.৮ হাজারে বৃদ্ধি পাওয়ার পর হ্রাস পাইতে পাইতে আজকে এই পর্যায়ে চলে এসেছে।যদিও বিটকয়েনের মূল্য আরও একটু কমতে পারে, কিন্তু সর্বনিম্ন হয়তো ৯৩ হাজারে যাবে। যদি অন্য কোনো খারাপ সংবাদ নাহ আসে, বাকিটা এখন দেখা যাক।

আমার চিন্তা রয়েছে যে আবার যদি বিটকয়েন এক লাখ দশের কাছাকাছি যায় তাহলে সেল করে দিব। যদিও আমার মনে হয় না মার্কেটে আবার সেই সময় আমরা দেখতে পাবো। সবাই  পোটলা পটলি বাইধা রাখেন বেয়ার সিজন অতি নিকটে।

বিটকয়েন আবার ১১০ হাজারে যাবে, সেটা হইতে হয়তো সময় লাগবে। কিন্তু বিক্রি করার পর দেখলেন যে, বিটকয়েন আবার আগের বারের মতো বাড়তে বাড়তে নতুন ATH তৈরি করল। তখন আপনার চিন্তাধারা কেমন হবে?

তখন কিন্তু ভাববেন যে, আপনার DCA করাটাই ভালো ছিল এবং বিক্রি করাটা ঠিক হয় নাই। এখন থেকে মনস্থির করেন যে, আপনি দীর্ঘ সময়ের জন্য DCA করবেন নাকি কম সময়ের জন্য এটি করবেন।
16  Local / Other languages/locations / Re: বিটকয়েন এবং মার্কেটের হালনাগাদ on: November 14, 2025, 05:22:06 PM
বিটকয়েন এবং মার্কেটের হালনাগাদ


গত ২৪ ঘণ্টায় বিটকয়েনের মূল্য ১০৪ হাজার ডলার থেকে নেমে ৯৪ হাজার ডলারে চলে এসেছে এবং মার্কেট থেকে প্রায় ১.২৯ বিলিয়ন ডলারে অর্থ liquidate হয়েছে। আর এসবের মধ্যে BTC এর ৬৫৭ মিলিয়নের এবং ETH এর ২৭১ মিলিয়নের LONG ট্রেডগুলো liquidate হয়ে গিয়েছে।



Liquidation এর heatmap অনুযায়ী পরবর্তী বড়মাপের liquidate এর লেভেল হইলো ৯৯,৫৯৮ মূল্যে । আর বর্তমান মূল্যের নিচে তেমন একটা বড় মাপের কোনো প্রকার liquidation নেই, তাই বিটকয়েন ১০০,০০০ ডলারের কাছাকাছি জেতে পারে। আর অল্টকয়েন গুলোও বিটকয়েনের গতিবিধির উপর নির্ভর করে নিজেরাও উঠানামা করবে। সকলে নিজেদের বিশ্লেষণ করে নিয়ে ট্রেড করুন।
17  Local / Other languages/locations / Re: বাংলা (Bengali) on: November 14, 2025, 10:52:29 AM
Quote
আপনি যা বললেন যে বেশি বেশি পড়া। এক সপ্তাহের বেশি সময় পড়তেছি।এবং সবার কাছে থেকে জানার চেষ্টা করতেছি।কিন্তু কেউ হেল্প করতাছে না।আমি ভাবতেও পারিনি ফোরামের লোকের সঙ্গে এভাবে পারসোনালী মেসেজ করতে পারবো।আপনি যথেষ্ট সময় দিয়েছেন।এখন আমার সাধারণ একটা প্রশ্ন একা একা শুধু পড়লেই কি বড় হতে পারব?

প্রত্যেক বার নতুন ইরোর পেয়েছি, নতুন একটা টার্ম সম্পর্কে জেনেছি। আর সেখানে যদি আপনারা শর্টকাট খুজেন তাহলে কেমন হবে৷

নতুনদের উদ্দেশ্য বলবো যে, শুধু বেশি বেশি পড়লেই হবে নাহ, বরং যখন কোনো একটা পোষ্ট পড়বেন তখন তো আপনার কোনো নাহ কোনো বিষয়ে কিছুটা হইলেও বিভ্রান্তি কিংবা সন্দেহ থাকবে যে, কোনো একটা বিষয়ে আসলে কি বলতে চাচ্ছে। তখনই পোষ্টটি quote করে এখানে জিজ্ঞেস করলেই, পোষ্ট লেখক কিংবা অন্যান্য ফোরাম ব্যবহারকারীরা আপনাদেরকে সেই বিভ্রান্তি কিংবা সন্দেহটা দূর করে দিবে।

আরও একটা বিষয় হইলো, শুধু কোনো একটা টেকনিক্যাল বিষয় পড়লেই হবে নাহ। সেটা নিজে থেকে চেষ্টা করে দেখতে হবে এবং দেখবেন বিষয়টা আরও ভালোভাবে বুঝতে পারবেন। সেই বিষয়টা চেষ্টা করে দেখার সময়ও যদি কোনো নাহ কোনো একটা বিষয়ে আটকায় যাবেন, তখন ফোরামে পোষ্ট করলেও , সবাই আপনাকে সহযোগিতা করবে। যেমনটা Mahiyammahi বললো, কোনো শর্টকার্ট খুজলে হবে নাহ।  Wink


বিশ্বের বড় বড় দেশগুলো যখন তাদের রিজার্ভ ফান্ডে বিটকয়েন হোল্ডিং নিয়ে ব্যস্ত আর এদিকে আমার সোনার দেশ এখনো বিটকয়েন কে লিগাল করতে পারল না তারা বলে বিটকয়েন একটি অবৈধ কারেন্সি এটি হাস্যকর ছাড়া আর কিছুই নয় আমাদের এই দেশের মাথামোটারা কবে যে বুঝবে
বাংলাদেশ বলে কথা, বাংলাদেশে দুর্নীতিতে ভরা, তাই তারা মনে করে যদি বাংলাদেশে বিটকয়েন বৈধ করা হয় তাহলে অপরাধীদের অর্থ পাচার করা সহজ হবে, আবার অবৈধ অস্ত্র ইত্যাদি ক্রয় করা সহজ হবে, এই সকল দিক বিবেচনা করে বিটকয়েন অবৈধ করে রাখা হয়েছে, এখানে হাস্যকর কিছু নেই, এটাই হবে।

বিষয়টাকে আসলে অন্যভাবে দেখতে হবে। বাংলাদেশে দুর্নীতি কারা করে?

উত্তরটা সবারই জানা এবং সেটি হইলো, বড় বড় আমলা, রাজনীতিবিদ, ব্যবসায়িক এবং কোম্পানির মালিকগুলো। এখন ওরা যদি বিটকয়েনকে বৈধতা দেয়, তাহলে বাহিরের দেশের মতো সরকারকে সকল কিছু monitoring করতে হবে, মানে বড় বড় আমলা, রাজনীতিবিদ,ব্যবসায়িক এবং কোম্পানির মালিকগুলোকে যে তারা কোনো CEX ব্যবহার করে অর্থের লুট কিংবা হেরাফের করতেছে নাকি। আর সরকার এই কাজ নাহ করলেও বেসরকারি প্রতিষ্ঠান কিংবা কোনো কোনো নাহ কোনো ব্যক্তি এই কাজটি করবে। আর এমন হইলে তো তারা হরির লুট চালায় যেতে পারবে নাহ। তাই তারা বিটকয়েন কিংবা ক্রিপ্টোকে বৈধতা দেয় নাহ।  Grin

বর্তমানে বাংলাদেশের কিছু প্রতিষ্ঠান কিংবা startup আছে, যারা বাহিরের দেশগুলো stablecoin এর লেনদেন মানে on-ramp এবং off-ramp এর সুবিধা দেয়। কিন্তু বাংলাদেশের হয়েও তারা সেরকম সুবিধা আমাদেরকে দিতে পারে নাহ। কারণ মাথা মোটাগুলো stablecoin এর regulation ও করতে চায় নাহ। একটা বাংলাদেশের conference এ দেখেছিলাম যে, circle এর একজন কর্মকর্তা বাংলাদেশ ব্যাংকের representative কি একজন রাজনীতিবিদ কে বুঝাইতেছিলো যে, blockchain ব্যবহার করে CBDC ( Central Bank Digital Currency) চালু করলে কেমন সচ্ছতা তৈরি হবে এবং বাংলাদেশের উচিত stablecoin regulation আনা কিংবা CBDC চালু করা। কিন্ত মাথামোটো বাংলাদেশ ব্যাংকের কিংবা রাজনীতিবিদ "Ledger" শব্দটাকে উল্লেখ করে বলতেছিলো যে, আমাদের তো কাগজের ledger প্রত্যেকটা ব্যাংকের আছে, তাইলে blockchain এর কি দরকার। তাইলে ভাবুন এরা কতোটা গর্দভ হইলে এমন কথা বলে, blockchain এর ledger আর কাগজের ledger কে এক করে ফেলেছে। শেষে দেখলাম Circle এর ওই কর্মকর্তাও বুঝতে পারছে যে, এমন গর্দভদের বলে কোনো লাভ নেই এবং তাদের কথা শুনে হাসতেছিলো।  Grin
 

সমগ্র বিষয়ে দেখলে বলা যায় আজকাল হোয়েলরাও লস খায়।

বিষয়টা এমনও নাহ, কারণ সেই হোয়েলটি market manipulation এ সফল হয় নাই এবং এই জন্যই সেই হোয়েলটি লস করেছে। এর আগে JellyJelly টোকেনটি নিয়ে একজন হোয়েল market manipulation করতে সফল হয়েছিলো এবং সেই হোয়েলটি ভালোই লাভ করেছিলো এবং Hyperliquid প্রজেক্টি অনেকটা ক্ষতির সম্মুখীন হয়েছিলো।

কিন্তু এখানে আমার প্রশ্ন আছে-
যেহেতু হাইপারলিকুইড এক্সচেঞ্জার ৪.৯$ মিলিয়ন ডলার লস ফেস করেছে এতে করে নিশ্চয়ই পরোক্ষভাবে  ইউজাররাও লস ফেস করবে।

কিন্তু তাহলে ৩ মিলিয়ন ডলার + ৪.৯$ মিলিয়ন ডলার টোটাল হয় ৭.৯$ মিলিয়ন ডলার এটি কোথায় গেল বা প্রফিটটা কারা করল ?

আপনার প্রথম প্রশ্নের উত্তর হইলো, শুধুমাত্র HLP তে যারা নিজের অর্থ deposit করেছিলো, শুধু তারাই HLP এর মূল্যের দরপতনের জন্য কিছুটা ক্ষতির সম্মুখীন হয়েছে। যদিও HLP এর মূল্যে অতটা পরিবর্তন হয় নাই, কারণ HLP এর TVL পরিমাণ অনেক বেশি এবং সেই তুলনায় মিলিয়নে ক্ষতি হইলেও মূল্যে দরপতন কম হবে।

এখন আসা যাক, আপনার ২য় প্রশ্নে এবং এটির জন্য আপনাকে কীভাবে perp dex এর ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জগুলো কাজ করে সেটি জানতে হবে। আমি সংক্ষেপে বিষয়টা বুঝিয়ে বলতেছি, Hyperliquid হইলো CLOB মডেলের perp dex এবং এসব এক্সচেঞ্জের orderbook এ liquidity সাধারণত কোনো 3rd party MM ( মার্কেট মেকার) অথবা তাদের নিজস্ব MM ( মার্কেট মেকার) রা liquidity সরবরাহ করে থাকে। আর Buy কিংবা Sell এর মধ্যকার price spread (এটি মূলত buy এবং sell অর্ডারের মধ্যকার পার্থক্য ) টা কমিয়ে থাকে, যেন যেকোনো ট্রেডার কোনো প্রকার বেশি slippage ছাড়াই বড় পরিমাপের কোনো ট্রেড নিতে পারে। আর যখন কোনো ট্রেড liquidate হয়, তখন বিভিন্ন perp dex এর মডেল অনুযায়ী ওই অর্থটা বিতরণ হয়ে থাকে। যেমন:

০১) MM (Market Maker) যারা orderbook এ liquidity সরবরাহ করে থাকে, তারা সাধারণত ওই লিকুইডেশনের সময় ট্রেডারের collateral টা যে sell হয় সেটি ক্রয় করে থাকে এবং এর জন্য MM রা liquidation fee ও পেয়ে থাকে। আর এটি নাহ হইলে কিন্তু এক সেকেন্ডে কোনো টোকেনের মূল্য একবারে শূন্যতে পৌছায় যাবে।
০২) Insurance funds এ ওই liquidated অর্থটা জমা হয়ে যায় এবং অনেক perp dex তাদের নিজেদের solvency কিংবা তাদের প্রজেক্টের কোনো ভুলের কারণে ট্রেডারা ক্ষতির সম্মুখীন হইলে যে ক্ষতিপূরণ দিতে লাগে, সেটির জন্যই Insurance funds ব্যবহার করে থাকে।

যদি উপরের বিষয়গুলো বুঝে থাকে, তাহলে বুঝতেই পারছেন যে, ওই হোয়েলের collateral যেটা ৩ মিলিয়ন ডলারের ছিলো, সেটি কাদের কাছে চলে গিয়েছে। আর এখন আসা যাক বাকি ৪.৯ মিলিয়ন ডলারের বিষয়টা যেটা HLP মূলত ক্ষতির সম্মখীন হয়েছে। এইজন্য আবার HLP এর mechanism টাও বুঝতে হবে। সহজভাবে যদি বলে থাকি, HLP মুলত এক্সচেঞ্জের liquidity সরবরাহের জন্য একটা vault এবং এটি সাধারণত ট্রেডারদেরকে market যখন খুবই অস্থিতিশীল হয় কিংবা ট্রেডারদের liquidation এ negative balance থেকে রক্ষা করতে ব্যহবার হয়ে থাকে। এছাড়াও কোনো ব্যবহারকারীর liquidation ভালোভাবে করে liquidation fee ও পেয়ে থাকে। যেহেতু হোয়েল তার buy order টা সরিয়ে ফেলায় POPCAT এর মূল্যে দরপতন শুরু হয়েছিলো এবং POPCAT কিন্তু low liquidity ওয়ালা টোকেন হওয়ায় MM এর liquidity কম পড়ে গিয়েছিলো এবং HLP তার mechanism অনুযায়ী ট্রেডারকে সুরক্ষা দিতে গিয়ে ওই ক্ষতির সম্মুখীন হয়েছে। কারণ POPCAT টোকেনের এমন দরপতনে HLP এর অর্থ ব্যবহার করে sell order এর সম্পন্ন করা হয়েছিলো। আর এটি আগের মতোই Insurance fund কিংবা MM এর কাছে চলে গিয়েছে এবং HLP এর TVL এ আর নেই।
18  Local / Other languages/locations / Re: মার্কেট এর হালনাগাদ - ১২ই নভেম্বর ২০২৫ on: November 11, 2025, 06:03:35 PM
মার্কেটের liquidation এর হালনাগাদ


গত ২৪ ঘণ্টায় বিটকয়েনের মূল্য ১০৭ হাজার ডলারে পৌঁছায় গিয়েছিল এবং এরপর মার্কেটে নিম্নগতি দেখা দেয়। যার ফলস্বরূপ মার্কেট থেকে প্রায় ৪৩২ মিলিয়ন ডলার liquidation হয়েছে। এর মধ্যে ৩০৬ মিলিয়নের LONG ট্রেড liquidate হয়েছে।


ক্রিপ্টো বিষয়ক বিভিন্ন খবরাখবর


০১) China দায়ী করেছে USA কে ১২৭,০০০ বিটকয়েন , যেটির মার্কেট মূল্য প্রায় ১৩ বিলিয়নের মতো এবং এটি মূলত ২০২০ সালের LuBian mining-pool হ্যাকের সাথে সংযুক্ত ছিল। China এর এমন দাবিকে USA সঠিক নয় বলেছে এবং সেসব বিটকয়েন বাজেয়াপ্ত করা আইন মোতাবেক হয়েছে, এমনটাই USA এর দাবি।


সোর্সঃ https://x.com/BitcoinArchive/status/1988234575303098378


০২) Uniswap এর প্রতিষ্ঠাতা Hayden Adams প্রথমবারের মতো governance proposal প্রকাশ করেছে।সেটিতে protocol fee চালু করার প্রস্তাব করেছে এবং সেই ফি ব্যাবহারের মাধ্যমে UNI টোকেনকে burn করার প্রস্তাব করা হয়েছে। এমন খবর মার্কেটে প্রকাশের পর থেকেই UNI টোকেনের মূল্য প্রায় ২৭% বৃদ্ধি পেয়েছে।


সোর্সঃ https://x.com/haydenzadams/status/1987990314997739625

০৩) Canary তাদের এবং USA মার্কেটের প্রথম XRP ETF এর জন্য ফাইল করেছে এবং সম্ভাবনা রয়েছে XRP ETF বুধবার কিংবা বৃহস্পতিবার চালু হবে।


সোর্সঃ https://x.com/EricBalchunas/status/1988250553936159116

০৪) Coinbase তাদের নতুন ICO প্লাটফর্মের ঘোষণা করেছে এবং তাদের প্রথম প্রোজেক্ট Monad হবে। Monad এর tokenomics অনুযায়ী সর্বোচ্ছ টোকেন সাপ্লাই ১০০ বিলিয়ন এবং টোকেনের মূল্য ৳০.০২৫ মূল্য হবে।


সোর্সঃ https://x.com/monad/status/1987884526970843633

০৫) Tether তাদের treasury তে গতকালকে ১ বিলিয়ন USDT টোকেন করে মিনট করেছে এবং এটি ethereum ব্লকচেইনে করেছে। যখনে এমন বিশাল পরিমাণের USDT টোকেন মিনট হয়, মার্কেটে ঊর্ধ্বগতি দেখা যায়। আর সেটার ব্যতিক্রম হয় নাই কালকেও।


সোর্সঃ https://x.com/whale_alert/status/1987934905225953791

০৬) Zcash Foundation তাদের নতুন লিডারশীপ এর নাম ঘোষণা করেছে। Pili Guerra কে Head of Engineering এবং Danika Delano কে COO পদে পদোন্নিত করেছে। Privacy এর narrative দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং প্রোজেক্টও আরও নতুন কিছু হয়তো ক্রিপ্টো ব্যাবহারকারীদেরকে জন্য তৈরি করতেছে। 


সোর্সঃ https://zfnd.org/zcash-foundation-announces-new-leadership-appointments/
19  Local / Other languages/locations / Re: OP_RETURN সম্পর্কে খুটিনাটি on: November 10, 2025, 08:56:30 PM
মার্কেটে খালি লিকুইডেশন আর লিকুইডেশন হচ্ছে, বিটকয়েন ১ লাখ ৬ এর উপরে গিয়ে ছিল এখন আবার ডাউন খাওয়া শুরু করেছে এই ধাক্কায় মনে হয় বিটকয়েন এক লাকের নিচে নেমে যাবে?  কি বলেন?

আপনি যেমনটা ভাবতাছেন, আমিও এমনই ভাবতেছি। কিন্তু সবাই যদি এমন ভাবনা রাখে, তাইলে এর বিপরীতটাই হবে।  Grin

এখন যদি কিছু বিষয় নজরে নেই, তাহলে দেখবেন যে USA-China এর tarif নিয়ে পন্দাপন্দি একটু কম আর গত কিসুদিনে insitutional বিনিয়োগকারীরা কিংবা company গুলো বিটকয়েন ক্রয় করেছে। তাদের যদি ক্রয় করা শেষ হয় এবং কোনো tarif নিয়ে খারাপ সংবাদ নাহ আসে, তাইলে মার্কেট হইত ১১০ হাজারে যাবে। এরপর আবার কমতে পারে, নইলে আপনি যেমনটা বললেন বিটকয়েন আবার ১০০ এর কম মূল্যে চইলা যাবে।
20  Local / Other languages/locations / Re: মার্কেট এর হালনাগাদ on: November 10, 2025, 01:36:22 PM

মার্কেটের liquidation এর হালনাগাদ


গত ২৪ ঘণ্টায় বিটকয়েনের মূল্য ১০২ হাজার থেকে ১০৫ হাজার ডলারে বৃদ্ধি পেয়েছে। ফলস্বরূপ মার্কেট থেকে প্রায় ৩৪৪ মিলিয়ন ডলার liquidation হয়েছে। এর মধ্যে ২৫৭ মিলিয়নের SHORT ট্রেড liquidate হয়েছে।

গত কিছুদিন pirvacy ভিত্তিক প্রোজেক্টগুলোর narrative চলায়, Zcash (ZEC) প্রোজেক্টটির প্রায় ১৪.২ মিলিয়ন liquidate হয়েছে।


ক্রিপ্টো বিষয়ক বিভিন্ন খবরাখবর


০১) Michael Saylor এর Strategy কোম্পানি আজকে ৪৮৭ বিটকয়েন ক্রয় করেছে এবং তারা এখন ৬৪১,৬৯২ টি বিটকয়েন hodl করে রেখেছে।


সোর্সঃ https://x.com/saylor/status/1987868344494489809


০২) FTX এর ৭.১ বিলিয়ন ডলারের অর্থ তাদের creditors দের মাঝে বিতরণ করেছে এবং এটি তিন ধাপে হয়েছে। ১৮ ফেব্রুয়ারীতে ৪৫৪ মিলিয়ন, ৩০ মে তারিখে ৫ বিলিয়ন এবং সর্বশেষ ৩০ সেপ্টেম্বর মাসে ১.৬ বিলিয়নের অর্থ বিতরণ করা হয়েছে।


সোর্সঃ https://x.com/sunil_trades/status/1987465459503931421

০৩) CZ তার পাবলিক ওয়ালেটে থাকা সব memecoin গুলো burn address এ পাঠায় দিয়েছে এবং পরবর্তীতে কোনো প্রোজেক্ট যদি তাকে memcoin তার ওয়ালেটে donate করে, তাহলে উনি মার্কেটে বিক্রি করবেন।


সোর্সঃ https://x.com/cz_binance/status/1987454778650300870
Pages: [1] 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 ... 94 »
Powered by MySQL Powered by PHP Powered by SMF 1.1.19 | SMF © 2006-2009, Simple Machines Valid XHTML 1.0! Valid CSS!