বিটকয়েনের টোটাল BTC21M মিলিয়ন সরবরাহের 20 মিলিয়ন মাইনিং করা হয়েছে বাকী রয়েছে 10 লক্ষ বা 1M মিলিয়ন বিটিসি। 20M বিটসি খনন করতে ১৭ বছর সময় লেগেছে কিন্তু বাকী 1M. মাইনিং করতে সময় লাগবে আরও ১১৪ বছরের বেশি সময় লাগবে। শতকরা হিসেব করলে প্রায় ৯৫% এর বেশি মাইনিং করা হয়েছে।
অনেকেই বলছে যে যেহেতু বেশিরভাগ বিটকয়েন মাইনিং হয়ে গেছে এবং সার্কুলেশনে এখন কম পরিমাণে বিটকয়েন আসবে, এই কারণে বিটকয়েনের দাম আগের মতো এতো বেশি ওঠা নামা করবে না। অনেকেই মনে করে বিটকয়েনের দাম এখন আগের চাইতে স্ট্যাবল হবে। কিন্তু আমার কাছে তো মনে হয় এখন দাম আরও বেশি বাড়তে থাকবে। যেহেতু মার্কেটে কম পরিমাণে বিটকয়েন আসবে, চাহিদার সাথে যদি যোগান না থাকে, তাহলে তো দাম আরও বাড়ার কথা। অন্তত পক্ষে যদি বিগ হোল্ডার গুলো তাদের বিটকয়েন সেল না করে, তাহলে দাম বাড়বে আশা করি।
১১৭ বছর পড়ে যখন সব বিটকয়েন মাইন করা হয়ে যাবে, তখনকার মাইনার রা ব্লক রিওয়ার্ড হিসেবে কি পাবে? শুধুই যে পরিমাণ ট্রানজেকশন ফি আমরা স্পেন্ড করি, সেটা কি তাদের মাইনিং এর খরচ উঠে আসার জন্য যথেষ্ট হবে? যদি না হয়, ডেভেলপার রা এটা নিয়ে কি ভাবছে?