কথাগুলো বলতে খারাপই লাগে বাট আমি অলরেডি স্বচোঁখে এগুলো দেখতেছি। আমার এক চাচা আছে বিএনপি করে, এতোদিন মাইর খাইছে, ঢাকায় গিয়ে অন্যের ফলের দোকানে কাজ করছে, জমি বন্দক রাখছে, কিছু আবার আমাদের কাছে বিক্রি করছে, সবই টাকার অভাবে। আর এখন, জুলাই বিপ্লবের পর তার দাপটই আলাদা। চাকরিবাকরি কিছু করে না এখন, তবুও বিন্দাস ফ্যামিলি মেইনটেন করতেছে। কিভাবে করতেছে বুঝছেনই হয়তো। প্রতিদিন দেখি মোটরসাইকেল করে এখানে যায় ওখানে যায়। অনেকেই সহ্য করতে পারে না তারে আর, পেছনে পেছনে অনেক গিবত করে। দেখা যাক এ সরকার আসলেই এসব অন্যায় প্রতিরোধ করতে পারে কিনা। নাকি এটাও ফ্যাসিস্ট হয়ে যায়। তবে একটা জিনিস আমি খেয়াল করছি, মানুষ এখন আর আগের মতো ঐভাবে চুপ থাকেনা, বিশেষ করে GenZ, এরা আওয়াজ সবসময় আওয়াজ তোলে এমন চাঁদাবাজি দেখলে। জাস্ট টেক আউট ইউর ফোন এন্ড স্টাট এ ফেসবুক লাইভ।
তাইলে তো ভাই আপনের বাম্পার কাকা নেতা, হা হা

ভাই নেতামি করলে অবশ্যই মার খেতে হবে, আপনার চাচা এতদিন মার খেয়েছে, এখন ভালোভাবে চলবে কিন্তু দেখবেন ৫ বছর পর সরকার পরিবর্তন হলে আবারও মার খেতে হবে, এভাবে চক্র অনুযায়ী চলবে আরকী। ভাই লাভ নাই একদিন আসল যায়গায় ধরা খেতে হবে, চাদাবাজী অন্যায় অত্যাচার করে এই দুনিয়ায় লাভ হবে কিন্তু আখিরাত ধংস করে ফেলছে।
আমি বিএনপির মন্ত্রী সভায় বেশিরভাগ লোক সম্পর্কে জানি না, কে কোন প্রকৃতির লোক তাও জানি না, কিন্তু একটা জিনিস ভালো লেগেছে হেলিকপ্টার মিলন আবারও শিক্ষা মন্ত্রী হয়েছেন। এখন আশা করা যায় তার সময়কালে তিনি কঠোর ব্যবস্থা নিবেন, পুর্বেও শুনেছি তিনি খুব কঠোর ছিলেন, বিশেষ করে পরিক্ষায় নকল বন্ধ করার বিষয়ে। শেখ হাসিনার আমলে পড়ালেখার মান একদম নষ্ট করে ফেলেছে, কিছু কিছু পোলাপানদের দেখেছি আগের দিন টিকটক করে পরের দিন পরিক্ষা দিয়ে পাশ করেছে। এখন আর সেই চিন্তা বাদ, পাশ করতে হলে পড়াশোনা করেই পাশ করতে হবে।
ওষুধ খাইতেছি রেগুলার। বুকে কফ জমে গেছে। নিশ্বাস নিলে ঘ্যারঘ্যার আওয়ার শুনতে পাচ্ছি। হলুদে সবুজ জেলির মতো। এগুলো বের করার ট্রাই করতেছি। আজকে সারাদিন কোম্বল মুড়ি দিয়ে বিছানায় ডান বাম করছি, সন্ধার পর একটু ভালো লাগতেছিলো। দেখা যাক সকালের মধ্যে ঠিক হয় কিনা। সমস্যা হলো কিছু খাইতে পারতেছিনা, মা এসে বললো চোঁখ মুখ নাকি ফুলে গেছে আমার।
আসলে ভাই আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম নাকী? আপনে অসুস্থ হলে সহজে রিকোভার হয় না, লং টাইম চলে। যাইহোক, এইগুলোতে কাজ না হলে ভালো ডাক্তার দেখান এবং পরিক্ষা করে ওষুধ খাবেন। আর এখন ঋতু চেঞ্জ হচ্ছে, তাই অনেকের জ্বর ঠান্ডা লাগতে শুরু করেছে।