আমি Bitcoin Forum এ নতুন এখানে আসার উদ্দেশ্য আমার বন্ধুকে দেখে অনুপ্রেরণা হয়ে এখানে আসি আমি এই জায়গায় পুরো পুরি নতুন এইটা সম্পর্কে আমার ধারনা খুবই কম। আমি একজন গ্রাফিক্স ডিজাইনার। আপনারা যদি গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে জানতে চান আমি আপনাদেরকে সাহায্য করতে পারব এবং আমাকে দিয়ে আপনারা বিভিন্ন ডিজাইন লোগো ডিজাইন, সোশ্যাল মিডিয়া ডিজাইন, ফেসবুক পোস্ট, বিজনেস কার্ড, ব্যানার ডিজাইন ইত্যাদি ডিজাইন আমার থেকে আপনারা নিতে পারবেন।
কি করলে আমি Bitcoin Forum কাজ পাবো। এই বিষয়ে আমাকে সাহায্য করবেন আপনারা। আর আমার লেখাতে কোন ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ
ফোরামে আপনাকে স্বাগতম।
আপনার কি কোনো পোর্টফলিও আছে, কাজের স্যাম্পল, ছবি, ভ্যাইভ লিংক ইত্যাদি? থাকলে ভালো হতো। সেক্ষেত্রে আপনি [/url=https://bitcointalk.org/index.php?board=52.0]Service বোর্ডে[/url] গিয়ে আপনার একটা নিজস্ব পোটফলিও পোস্ট ক্রিয়েট করতে পারতেন এবং সেখান দিয়ে আপনার সার্ভিসের প্রচার করতে পারতেন। তবে আমি বলবো, আপনি যদি গ্রাফিক্স ডিজাইন নিয়ে ভালোভাবে ফোকাস থাকেন, ঐখানেই সময় দেন, আর নিজের স্কিল ইমপ্রুভ করেন, তাহলে upwork, fiverr টাইপ সাইটই আপনার জন্য উপযুক্ত। এই ফোরামটা মেইনলি বিটকয়েন, টেকনোলজি, ব্লকচেইন, মাইনিং, ইত্যাদি কেন্দ্রিক। এখানে এইসব টপিকে আলোচনা কথা বার্তা হয়। আপনি যে সেক্টরে কাজ করতেছেন, সেই বিষয়ে আলোচনা বা কাজ এখানে নাই বল্লেই চলে। হ্যাঁ এখানে ANN ব্যানার ডিজাইনের কাজ আছে কিছু, বাট সেটা গুটিকতক ইউজার ক্যাপচার করে রাখছে।
ANN ব্যানার দ্বারা এটা মিন করছি, এই লিংকে একজন ডিজাইনারের পোর্টফলিও দেয়া ঘুরে দেখুন:
----JAYCE DESIGNS---- Logo, Avatar, Signature, Banner, etc.এখন আসি শেষের প্রশ্নে। গ্রাফিক্স ডিজাইন বাদে যদি অন্য কোনো কাজ করতে চান তাহলে এখানে বাউন্টি আর সিগ্নেচার দুই টাইপের কাজ আছে। বাউন্টি করতে বড় মাপের কোনো একাউন্ট লাগেনা, তবে বাউন্টি এখন আর আগের মতো নাই আমি যতদূর জানি। থাকলেও পেমেন্ট কম, খাজনার চেয়ে বাজনা বেশি। মোট কথা এই লাইনের অবস্থা নড়বড়ে। আরপর আছে সিগ্নেচার, এটার জন্য অনেক হাই রাঙ্কিং একাউন্ট লাগে, যেটা আপনার নাই। আর রাঙ্ক আপ করা অনেক সময়সাপেক্ষ আর পরিশ্রম সাপেক্ষ বিষয়। সবায় পারেনা।
আমার পার্সোনাল সাজেশন, যেটা করতেছেন ঐটায় মন দেন, দিয়ে upwork fiverr টাইপ মার্কেট প্লেসে ট্রাই করেন।

জি আমার পোর্টফোলিও প্রোফাইল আছে। সার্ভিস বোর্ডে কিভাবে যেতে হয় আমি জানিনা ওই জায়গায় গিয়ে কিভাবে পোস্ট করতে হবে সেটাও আমি জানিনা যদি এ বিষয়ের উপরে সাহায্য করেন অনেক উপকৃত হব । আর fiveer upwork আগের মত কাজ পাওয়া যায় না কারণ যাদের অনেক রিভিউ বেশি তারাই বেশি কাজ পায় এছাড়া অন্য কেউ তেমন কাজ পায় না। আপনি যে লিংক আমাকে দিয়েছেন ওইটা পেজের লোগো বা ব্যানারে মত বা অন্য কাজ গুলো আমি করতে পারব।
আমি Bitcoin Forum এ নতুন এখানে আসার উদ্দেশ্য আমার বন্ধুকে দেখে অনুপ্রেরণা হয়ে এখানে আসি আমি এই জায়গায় পুরো পুরি নতুন এইটা সম্পর্কে আমার ধারনা খুবই কম। আমি একজন গ্রাফিক্স ডিজাইনার। আপনারা যদি গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে জানতে চান আমি আপনাদেরকে সাহায্য করতে পারব এবং আমাকে দিয়ে আপনারা বিভিন্ন ডিজাইন লোগো ডিজাইন, সোশ্যাল মিডিয়া ডিজাইন, ফেসবুক পোস্ট, বিজনেস কার্ড, ব্যানার ডিজাইন ইত্যাদি ডিজাইন আমার থেকে আপনারা নিতে পারবেন।
কি করলে আমি Bitcoin Forum কাজ পাবো। এই বিষয়ে আমাকে সাহায্য করবেন আপনারা। আর আমার লেখাতে কোন ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ
আপনি একটা সার্ভিস থ্রেড খুলতে পারেন আর সেই জায়গায় অবশ্যই আপনার পূর্বের যত অভিজ্ঞতা যত পোর্টফোলিও আছে সেগুলা সংযুক্ত করবেন তাইলে আপনি সেখান থেকে কাজ পেতে পারেন। লোগো ডিজাইনের চাহিদা আছে তবে ANN ডিজাইন ভালো করতে পারলে সে ক্ষেত্রে কাজ পাইতে পারেন, কারণ প্রতিনিয়ত নতুন নতুন প্রজেক্ট আসতেছে বিশেষ করে ক্যাসিনো সাইট গুলা অ্যানাউন্সমেন্ট থ্রেড করতেছে এখানে ওইগুলা রিভিউ করেন
Gambling বোর্ড থেকে দেখেন যে সেগুলো পারবেন কিনা আর আপনি নিজের মতো কয়েকটা করে সেগুলো পোর্টফোলিও হিসেবে সেই জায়গায় সংযুক্ত রাখেন কারণ এই ফোরামে প্রমাণ ছাড়া কেউ কাউকে বিশ্বাস করে না। আর যদি আপনি UI ডিজাইন করতে পারেন তাইলেও ভালো কাজ পেতে পারেন এখন আর পোস্টার, কার্ড এগুলা ডিজাইন এর জন্য মানুষ সেরকম কাউকে হায়ার করে না। কারণ এগুল Ai দিয়েই করা যায়। আর যে দোকানগুলোতে কার্ড প্রিন্ট করার কাজ করে সেই দোকানগুলোতেও ভালো ভালো লোক থাকে যারা অনেক সুন্দর ডিজাইন করতে পারে এবং খুব কম টাকায়, তাই সত্যি বলতে এগুলার চাহিদা এখন অনেক কম একসময় যদি অনেক চাহিদা ছিল।
সার্ভিস থ্রেড কিভাবে খুলতে হয় আমি জানিনা যদি এ বিষয়ের উপরে আপনি বলতেন আমি খুব উপকৃত হতাম। আমার পোর্টফোলিও আছে Behance এ। Bitcoin Forum এ কোন পোর্টফলিও নেই। পোর্টফলিও কিভাবে করতে হয় আমি জানিনা এই Bitcoin Forum এ কিভাবে কি করতে হয় যদি একটু জানাতেন অনেক ভালো হতো আমার জন্য। আর আমি UI / UX ডিজাইন করতে পারি আমি ui / ux ডিজাইনে নতুন আমাকে কাজ দিলে আমি অবশ্যই করতে পারব একটু সময় লাগবে এই আর কি আমার ডিজাইন Behance এ আপলোড করা আছে।
এই জায়গায় কিভাবে কাজ পাব এবং কিভাবে কাজ করব এ বিষয়ের উপরে যদি কিছু বলতেন অনেক উপকার হত।
[moderator's note: multiple posts have been merged]