এই পোস্টটি মূলত একটি হেল্প পোস্ট আমি একটি বিষয় নিয়ে খুবই দুশ্চিন্তার মধ্যে রয়েছি সেটি হচ্ছে আমি একটি লিংকে ক্লিক করেছিলাম তারপর থেকে কিছু সন্দেহজনক একটিভিটি দেখতে পাচ্ছি। আমি আমার ব্যাংক থেকে আজকে দুইটি অনলাইন ট্রানজেকশন করেছি সেটি হচ্ছে দুপুরে এবং লাস্ট ট্রানজেকশন করি বিকেল ৪ঃ০৫ মিনিটে। কিন্তু আমি রাত আটটার দিকে আমার নাম্বারে ফান ট্রান্সফার বিষয়ে একটি OTP পাই সেই সময় আমি খুব বেশি এটি নিয়ে মাথা না গালেও রাত ১২ টার দিকে আবারো OTP মেসেজ পাই ফান্ড ট্রান্সফারের বিষয়ে। আমি ব্যাংকের হেল্পলাইনে কল করি তারা বলতেছে যে যদি কোন ট্রানজেকশন না হয় সেক্ষেত্রে এটা তারা দেখতে পারে না যে কোথা থেকে বা কোন নাম্বারে ফান্ড ট্রান্সফার করার চেষ্টা করা হইতেছে। আপাতত আমি আমার অনলাইন ব্যাংকিং এর অ্যাপস ব্লক করে রাখছি এবং আমার কার্ড ব্লক করে রাখছি ব্যাংকের হেল্পলাইনে কল করে ।
এখন এই বিষয় নিয়ে আপনাদের কার কি মনে হইতেছে আমার ডিভাইস কি হ্যাক হইছে? আর যদি হ্যাক হয়ে থাকে তাইলে এখন আমার করনীয় কি মানে হ্যাকারদের কন্ট্রোল থেকে আমার ফোন কিভাবে বের করে আনতে পারি। আমি এই বিষয় নিয়ে দুশ্চিন্তায় পড়ে গেছি, কারো যদি এই বিষয়ে আইডিয়া থাকে যে মোবাইল ডিভাইস হ্যাক হইলে সেটাকে হ্যাকারদের কন্ট্রোল থেকে বের করা যায় কেমনে ডিভাইসে রিসেট না কইরা, কারণ একটি মোবাইল ডিভাইস আসলে রিসেট করা খুবই কঠিন বিষয় কারণ প্রচুর পরিমাণে ডাটা থাকে এবং নিজের মনের মত করে সেটআপ করে নেওয়া হয়। আর কারো কোন আইডিয়া থাকলে একটু হেল্প করবেন
এখন কি অবস্থা ভাই আশা করি সব কিছু ঠিক আছে? আপনার ব্যাংকের একাউন্টের টাকা ঠিকঠাক আছে? এই ফোরামের কতো সতর্কতামূলক পোস্ট পড়েন, তবুও এমন লিংকে ক্লিক করেন?
আর বিষয়টি এমন হয় নাই তো গতকাল দুইটা ট্রানজেকশন করেছিলেন তারা জন্যই রাতে এমনে কোন OTP এসেছিলো। আর যদি মোবাইল ডিভাইস হ্যাক হয়ে থাকে তাহলে সর্বশেষ পদক্ষেপ হলো মোবাইল ডিভাইস ফ্যাক্টরি সিসেট করা, আর আগের পদক্ষেপ গুলো করেছিলেন কী? যেমন গুরুত্বপূর্ণ একাউন্ট এর পাসওয়ার্ড পরিবর্তন করা, 2FA চালু করা আছে তো? ফোনে ওয়াইফাই বা নেট কানেকশন বন্ধ করা উচিত, আর যদি হ্যাক হয়েই থাকে ব্যাংক কর্তৃপক্ষকে জানানো উচিত।
ব্যাংক থেকেও আমাকে এরকম কিছু বলছিল যে আপনি আগে যদি বারবার ফান্ড ট্রান্সফারের চেষ্টা করে থাকেন তাহলে নেটওয়ার্ক ইস্যুর কারণে সেই সময় ওটিপি মিস হলে পরবর্তীতে সে ওটিপি আপনি পেতে পারেন। কিন্তু আমার স্পষ্ট মনে আছে যে যখন আমি ট্রান্সফার করছি তখন সবকিছু স্মুথলি কাজ করতে ছিল আর প্রথমবার এই ওটিপি পাই তাই আমার বারবার রিসেন্ড করতে হয় নাই কিন্তু তারপরেও আমি সেফটির জন্য অ্যাকাউন্ট ব্লক করে রাখছি। আমার ফোনে আরও অনেক কিছু আছে যেমন Redotpay তে ডলার থাকে, ট্রাস্ট ওয়ালেটে ডলার থাকে কিন্তু এগুলা ঠিকঠাক আছে এর জন্য ধীরে ধীরে আতঙ্ক কাটতাছে। কিন্তু আমি ইনস্ট্যান্ট একাউন্ট ব্লক করে দিছি কারণ সেই সময় আমি নিজেকে বুঝতে পারি নাই যে এটা নেটওয়ার্ক জনিত কারণে বা কোন টেকনিক্যাল কারণে আসতে পারে কারণ এরকম সমস্যা এর আগে কখনো ফেস করিনাই
এই পোস্টটি মূলত একটি হেল্প পোস্ট আমি একটি বিষয় নিয়ে খুবই দুশ্চিন্তার মধ্যে রয়েছি সেটি হচ্ছে আমি একটি লিংকে ক্লিক করেছিলাম তারপর থেকে কিছু সন্দেহজনক একটিভিটি দেখতে পাচ্ছি। আমি আমার ব্যাংক থেকে আজকে দুইটি অনলাইন ট্রানজেকশন করেছি সেটি হচ্ছে দুপুরে এবং লাস্ট ট্রানজেকশন করি বিকেল ৪ঃ০৫ মিনিটে। কিন্তু আমি রাত আটটার দিকে আমার নাম্বারে ফান ট্রান্সফার বিষয়ে একটি OTP পাই সেই সময় আমি খুব বেশি এটি নিয়ে মাথা না গালেও রাত ১২ টার দিকে আবারো OTP মেসেজ পাই ফান্ড ট্রান্সফারের বিষয়ে। আমি ব্যাংকের হেল্পলাইনে কল করি তারা বলতেছে যে যদি কোন ট্রানজেকশন না হয় সেক্ষেত্রে এটা তারা দেখতে পারে না যে কোথা থেকে বা কোন নাম্বারে ফান্ড ট্রান্সফার করার চেষ্টা করা হইতেছে। আপাতত আমি আমার অনলাইন ব্যাংকিং এর অ্যাপস ব্লক করে রাখছি এবং আমার কার্ড ব্লক করে রাখছি ব্যাংকের হেল্পলাইনে কল করে ।
এখন এই বিষয় নিয়ে আপনাদের কার কি মনে হইতেছে আমার ডিভাইস কি হ্যাক হইছে? আর যদি হ্যাক হয়ে থাকে তাইলে এখন আমার করনীয় কি মানে হ্যাকারদের কন্ট্রোল থেকে আমার ফোন কিভাবে বের করে আনতে পারি। আমি এই বিষয় নিয়ে দুশ্চিন্তায় পড়ে গেছি, কারো যদি এই বিষয়ে আইডিয়া থাকে যে মোবাইল ডিভাইস হ্যাক হইলে সেটাকে হ্যাকারদের কন্ট্রোল থেকে বের করা যায় কেমনে ডিভাইসে রিসেট না কইরা, কারণ একটি মোবাইল ডিভাইস আসলে রিসেট করা খুবই কঠিন বিষয় কারণ প্রচুর পরিমাণে ডাটা থাকে এবং নিজের মনের মত করে সেটআপ করে নেওয়া হয়। আর কারো কোন আইডিয়া থাকলে একটু হেল্প করবেন
লিংকের সোর্স কি? আর কি মেসেজ আসতেছে একটু দেখানো যাবে? আইডিয়া পাইতাম তাহলে। টু বি অনেস্ট, আমার সাথে এমন হইনাই তাই হয়তো হেল্প করতে পারবোনা। এখানে কিছু সিনারিও দেখি আমি প্রথমত কল বম্বিং। অনেক সময় পোলাপাইন মজা করে এমন করে, আর এর কারনে দেখা যায়, ফুড পান্ডা, পাঠাও হ্যান ত্যান সাইটের otp ঢোকে আপনার নাম্বারে। আরেকটা সিনারিও দেখছি যেখানে দেশীয় স্ক্যামার ফেইক মেসেজ সেন্ড করে। আর সবথেকে খারাপ হলো যেটা আপনি গেস করতেছেন। সাজেশন বলতে কিছুই নাই, গ্যারান্টিড রিস্ক মুক্ত থাকতে চাইলে factory reset মাস্ট করতে হবে, নয়তো কোনো না কোনো ব্যাকডোর থাকার সম্ভবনা থেকেই যাই। তাই ভাই এতো ঝামেলা না করে, লগিন ক্রেডেনশিাল সেভ করে, ডাটা কোনো আইসোলেট সিস্টেমে ব্যাকআপ করে (যদি প্রয়োজন হয়), রিসেট মারেন।
আমাকে আসলে একজন একটা লিংক পাঠিয়েছিল টেলিগ্রামে কেন জানি আমি সেটাতে ক্লিক করছিলাম আমি লিংকটা দিতে পারতাছি না এখানে কারণ আমি তারপরে সেই একাউন্ট ব্লক করে দিচ্ছি টেলিগ্রাম থেকে। আর ওটিপি বলতে আপনি কি বুঝতেছেন বুঝতেছিনা আমি ওটিপি পাইতাছি এটা বলতে আমি এখানে বুঝাইছি যে আমি রিয়েল OTP পাচ্ছি ব্যাংক থেকে ট্রান্সফার করার সময় মোবাইল নাম্বারে যে ওটিপি আসে সেই ওটিপি আসছে মোবাইলে। তো বারবার এরকম ওটিপি আসার বিষয়টা সন্দেহজনক মনে হয়েছে। যাইহোক দেখি ৪-৫ দিন একাউন্ট ব্লক থাক সবকিছু নরমাল মনে হলে আনলক করে নিব