Bitcoin Forum
June 12, 2026, 08:53:44 AM *
News: Latest Bitcoin Core release: 31.0 [Torrent]
 
   Home   Help Search Login Register More  
Pages: « 1 ... 544 545 546 547 548 549 550 551 552 553 554 555 556 557 558 559 560 561 562 563 564 565 566 567 568 569 570 571 572 573 574 575 576 577 578 579 580 581 582 583 584 585 586 587 588 589 590 591 592 593 [594] 595 596 597 598 599 600 601 602 603 604 605 606 607 608 609 610 611 612 613 614 615 616 617 618 619 620 621 622 623 624 625 626 627 628 629 630 631 632 633 634 635 636 637 638 639 640 641 642 643 644 ... 685 »
  Print  
Author Topic: বাংলা (Bengali)  (Read 6003203 times)
This is a self-moderated topic. If you do not want to be moderated by the person who started this topic, create a new topic. (1843 posts by 1+ user deleted.)
Nothingtodo
Sr. Member
****
Offline

Activity: 994
Merit: 320

View Profile
March 18, 2025, 10:59:26 AM
 #11861

@DYING_S0UL
ভাই আপনি দেখলাম আমাদের বিটকয়েন ফোরামের সার্ভিসে একটি পিসিং ক্যাম্পেইন চলতেছে সেখানে দেখলাম আপনি জয়েন হয়েছেন। কিভাবে কি করতে হবে একটু যদি আমাদের বুঝায় দিতেন তাহলে অবশ্যই আমরা উপকৃত হতাম। বিষয়টা আমার কাছে জটিল মনে হচ্ছে যদি একটু এখানে পরিষ্কার করে দিতেন তাহলে আমরা উপকৃত হতাম। যদি আপনার যথেষ্ট সময় থাকে তাহলে একটু বুঝাইয়া দিতেন।

https://bitcointalk.org/index.php?topic=5535260.msg65168192#msg65168192
DYING_S0UL
Legendary
*
Offline

Activity: 1064
Merit: 1079

The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN

View Profile WWW
March 18, 2025, 11:21:10 AM
Last edit: March 18, 2025, 11:33:13 AM by DYING_S0UL
Merited by Ricardo11 (3), Crypto Library (1)
 #11862

@DYING_S0UL
ভাই আপনি দেখলাম আমাদের বিটকয়েন ফোরামের সার্ভিসে একটি পিসিং ক্যাম্পেইন চলতেছে সেখানে দেখলাম আপনি জয়েন হয়েছেন। কিভাবে কি করতে হবে একটু যদি আমাদের বুঝায় দিতেন তাহলে অবশ্যই আমরা উপকৃত হতাম। বিষয়টা আমার কাছে জটিল মনে হচ্ছে যদি একটু এখানে পরিষ্কার করে দিতেন তাহলে আমরা উপকৃত হতাম। যদি আপনার যথেষ্ট সময় থাকে তাহলে একটু বুঝাইয়া দিতেন।

https://bitcointalk.org/index.php?topic=5535260.msg65168192#msg65168192

পোস্টটি ভালো করে কয়েকবার পড়ুন।

ঐখানে কিছু ফিসিং ডোমেনের লিংক দেখতে পাবেন। উদাহরণস্বরূপ: exch[.]cash। আর তারই পাশে দেখবেন, কিছু ওয়েবসাইটের লিংক বা ইমেইল দেয়া আছে।

  • রিপোর্ট করার নিয়ম (ইমেইলের ক্ষেত্রে)

১. প্রথমে আপনি আপনার ইমেইল এপস (জিমেইল, প্রোটোনমেইল,আউটলুক ইত্যাদি) চালু করে নিউ ইমেইল কমপোসে ক্লিক করবেন

২. এরপর recipient বক্সে যাদের কাছে কমপ্লেইন করবেন তাদের ইমেইল দিবেন। উদাহরণস্বরূপ: abuse@namecheap.com

৩. তারপর নিচে আরো দুটি বক্স দেখবেন। CC এবং BCC। CC মানে Carbon Copy। তো এই বক্স দুটিতে এই ইমেইল বসাবেন (support@exch.cx) - এটি সবথেকে গুরুত্বপূর্ণ স্টেপ

৪. তারপর সাবজেক্ট দিবেন। উদাহরণস্বরূপ: reporting phishing domain

৫. এরপর আপনার রিপোর্ট লিখতে হবে। বেশি কিছু লেখা লাগবে না। জাস্ট লেখবেন যে, XYZ সাইট একটি ফিসিং সাইট, যেখানে এটি ABC নামক সাইটটিকে ইমপার্সোরেট করতেছে। এই ফিসিং সাইটের কারনে অনেকের আর্থিক ক্ষতি হয়েছে, আমি আশা করবো আপনারা অতি দ্রুত এই নকল ডোমেইনটি বন্ধ করবেন।

কাজ শেষ!

  • ওয়েবসাইট দিয়ে রিপোর্ট করার ক্ষেত্রে

(Ticket/Case ID) নোট করে রাখবেন। এটা support@exch.cx কে ইমেইল করে পাঠাতে হবে। আর বাকি স্টেপ কমবেশি একই।

আশা করি বুঝছেন। বাইদাওয়ে সবকিছু ইংরেজিতে লিখতে হবে আর নিজের ভাষায় লিখতে হবে। একই রিপোর্ট সকলে করলে স্প্যাম হিসেবে ধরার সম্ভবনা থাকে। নিচে আমি একটি উদাহরণ দিয়ে দিলাম, বোঝার সুবির্ধাতে।

██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██

██
██
██
██
██
██
██

██
██
██
██
██

██
██

██
██
██
██
██
██
██
██
██
██
███████▄▄███████▄▄
████▄███████████████▄█████▄▄▄
██▄███████████████████▄▄██▀████▄▄▄▄▄▄▄▄███▄██████
▄███████████████████▀▄█████▄▄███████████▄▀▀▀██▄██
▄███▐███████████████▄▄▀███▀███▄█████████████▄███████
████▐██████████████████▀██▄▀██▐██▄▄▄▄██▀███▀▀███▀▀▀
█████████████████████▌▄▄▄██▐██▐██▀▀▀▀███████████
███████▌█████████▐██████▄▀██▄▀█████████████████████▄
▀██▐███▌█████████▐███▀████████▄██████████▀███████████
▀█▐█████████████████▀▀▀███▀██▀▀▀▀▀▀▀▀▀██▀▀▀███▀▀▀▀▀
██▀███████████████████▀▄██▀
████▀███████████████▀
███████▀▀███████▀▀
██
██

██
██
██
██
██
██
██
██
██

██
██
██

██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
 
    FAST    🔒 SECURE    🛡️ NO KYC        EXCHANGE NOW      
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██

██
██
██
██
██
██

██
██
██
██
██
██
██
██
██
██

██
██
██
██
██
██
██
██
██
██
██
Mahiyammahi
Sr. Member
****
Offline

Activity: 672
Merit: 370

View Profile
March 18, 2025, 11:27:12 AM
 #11863

তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে, আগামি ১০ দিন আমি এই লোকাল বোর্ডের উন্নতির ব্যাপারে পরামর্শ বিষয়ক ১০ টা পোস্ট করবো ইনশাআল্লাহ। আরো যারা পরামর্শ দিতে চান তাহলে সবার সাথে শেয়ার করতে পারেন। একদিন ইনশাআল্লাহ আমাদের এই ছোট্ট থ্রেডটি একদিন লোকাল বোর্ডে পরিণত হবে।

খুবই ভালো একটি উদ্যোগ , কিন্তু আপনি খুব ই নতুন একজন ইউজার ফোরাম সম্পর্কে আগে জানুন , ক্রিপ্টো সম্পর্কে কেমন নলেজ আছে সেটা যদিও জানি না , আর এটা ফোরাম এর সাথে রিলেটেড ও না তাই সেই প্রশ্ন আমি করব না । আপনাকে দেখলাম পাকিস্তান এর লোকাল বোর্ড এও পোস্ট করেছেন। আপনি কি বাঙালি নাকি পাকিস্তানি। তবে আপনার জন্য পরামর্ষ থাকবে , ফোরাম এর সার্চ বার টা ইউজ করার চেষ্টা করবেন কিছু না বুঝলে তারপর প্রশ্ন করবেন। এমন ও হতে পারে আপনি যে প্রশ্নের উত্তর খুজছেন সেটি ইতিমধ্যে কেও উত্তর দিয়ে দিয়েছে । প্রোডাক্টিভ হওয়ার চেষ্টা করবেন সবসময়

Nothingtodo
Sr. Member
****
Offline

Activity: 994
Merit: 320

View Profile
March 18, 2025, 11:44:08 AM
 #11864

@DYING_S0UL
ভাই আপনি দেখলাম আমাদের বিটকয়েন ফোরামের সার্ভিসে একটি পিসিং ক্যাম্পেইন চলতেছে সেখানে দেখলাম আপনি জয়েন হয়েছেন। কিভাবে কি করতে হবে একটু যদি আমাদের বুঝায় দিতেন তাহলে অবশ্যই আমরা উপকৃত হতাম। বিষয়টা আমার কাছে জটিল মনে হচ্ছে যদি একটু এখানে পরিষ্কার করে দিতেন তাহলে আমরা উপকৃত হতাম। যদি আপনার যথেষ্ট সময় থাকে তাহলে একটু বুঝাইয়া দিতেন।

https://bitcointalk.org/index.php?topic=5535260.msg65168192#msg65168192

পোস্টটি ভালো করে কয়েকবার পড়ুন।

ঐখানে কিছু ফিসিং ডোমেনের লিংক দেখতে পাবেন। উদাহরণস্বরূপ: exch[.]cash। আর তারই পাশে দেখবেন, কিছু ওয়েবসাইটের লিংক বা ইমেইল দেয়া আছে।

  • রিপোর্ট করার নিয়ম (ইমেইলের ক্ষেত্রে)

১. প্রথমে আপনি আপনার ইমেইল এপস (জিমেইল, প্রোটোনমেইল,আউটলুক ইত্যাদি) চালু করে নিউ ইমেইল কমপোসে ক্লিক করবেন

২. এরপর recipient বক্সে যাদের কাছে কমপ্লেইন করবেন তাদের ইমেইল দিবেন। উদাহরণস্বরূপ: abuse@namecheap.com

৩. তারপর নিচে আরো দুটি বক্স দেখবেন। CC এবং BCC। CC মানে Carbon Copy। তো এই বক্স দুটিতে এই ইমেইল বসাবেন (support@exch.cx) - এটি সবথেকে গুরুত্বপূর্ণ স্টেপ

৪. তারপর সাবজেক্ট দিবেন। উদাহরণস্বরূপ: reporting phishing domain

৫. এরপর আপনার রিপোর্ট লিখতে হবে। বেশি কিছু লেখা লাগবে না। জাস্ট লেখবেন যে, XYZ সাইট একটি ফিসিং সাইট, যেখানে এটি ABC নামক সাইটটিকে ইমপার্সোরেট করতেছে। এই ফিসিং সাইটের কারনে অনেকের আর্থিক ক্ষতি হয়েছে, আমি আশা করবো আপনারা অতি দ্রুত এই নকল ডোমেইনটি বন্ধ করবেন।

কাজ শেষ!

  • ওয়েবসাইট দিয়ে রিপোর্ট করার ক্ষেত্রে

(Ticket/Case ID) নোট করে রাখবেন। এটা support@exch.cx কে ইমেইল করে পাঠাতে হবে। আর বাকি স্টেপ কমবেশি একই।

আশা করি বুঝছেন। বাইদাওয়ে সবকিছু ইংরেজিতে লিখতে হবে আর নিজের ভাষায় লিখতে হবে। একই রিপোর্ট সকলে করলে স্প্যাম হিসেবে ধরার সম্ভবনা থাকে। নিচে আমি একটি উদাহরণ দিয়ে দিলাম, বোঝার সুবির্ধাতে।

মাশাআল্লাহ আপনার সুন্দরভাবে বুঝানোর জন্য অনেক শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ যেন আপনাকে দীর্ঘজীবী করে। যাহোক এই পোস্টটি পড়ে আমি অনেকটাই বুঝতে পেরেছি এবং আশা করি আমি নিজে নিজে কিছু দূর যেতে পারবো। যদি পরবর্তীতে না পারি তাহলে হেল্প নেব ইনশাআল্লাহ। প্রাথমিক দিকে দেখলাম অনেক বড় বড় ইউজাররা অ্যাপ্লিকেশন করেছে এবং মনে মনে ভেবেছিলাম হয়তো এটা আমাদের জন্য না ফোরামের বড় বড় ইউজারদের জন্য। কিন্তু পরবর্তীতে দেখলাম অনেক ছোট ছোট ইউজাররা অ্যাপ্লিকেশন করতে শুরু করেছে তাহলে বুঝতে পারলাম হয়তো কম বেশি সবাই পারবে।
Bd officer
Hero Member
*****
Offline

Activity: 1148
Merit: 647

View Profile WWW
March 18, 2025, 02:45:01 PM
Last edit: March 18, 2025, 02:56:33 PM by Bd officer
 #11865

আগামী ২২শে মার্চ থেকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হবে। গত বছরও এই ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের bc.game থেকে প্রেডিকশন কনটেস্ট আয়োজন করা হয়েছিলো। গতবছর মোট পুরস্কার ছিলো $১৭৫ ডলার, কিন্তু এ বছর এমাউন্ট বাড়িয়ে $৭০০ ডলারের বিশাল পরিমান করা হয়েছে।

এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনার একাউন্ট কমপক্ষে মেম্বার সদস্য হতে হবে।

পুরস্কার।
১ম পুরস্কার =$২৫০ ডলার।
২য় পুরস্কার=$১৫০ ডলার।
৩য় পুরস্কার=$১০০ ডলার।
৪র্থ-৫ম পুরস্কার= $৫০ ডলারের বোনাস কোড।
৬ষ্ঠ- ৯ম পুরস্কার= $২৫ ডলারের বোনাস কোড।

তাই এই বিশাল পুরস্কার মিস না করে, যারা অংশগ্রহণ করার জন্য যোগ্য তারা অংশগ্রহণ করুন এবং টুর্নামেন্ট জুড়ে ইনজয় করুন। নিয়ম কানুন গুলো মনোযোগ দিয়ে পড়ে অংশগ্রহণ করার চেষ্টা করবেন। সকলের জন্য শুভকামনা!
কনটেস্ট লিংক: https://bitcointalk.org/index.php?topic=5535535.msg65179485#msg65179485

Crypto Library
Legendary
*
Offline

Activity: 1624
Merit: 1175

Leading Crypto Sports Betting & Casino Platform

View Profile WWW
March 18, 2025, 09:39:58 PM
 #11866

আশা করি বুঝছেন। বাইদাওয়ে সবকিছু ইংরেজিতে লিখতে হবে আর নিজের ভাষায় লিখতে হবে। একই রিপোর্ট সকলে করলে স্প্যাম হিসেবে ধরার সম্ভবনা থাকে। নিচে আমি একটি উদাহরণ দিয়ে দিলাম, বোঝার সুবির্ধাতে।

আমার মাথায় তো ভাই এখন অন্য কিছু আসতেছে, আপনাদের আলোচনা দেখার পর আমি তাদের এন্টি ফিশিং ক্যাম্পেইন থ্রেডটি ভিজিট করে আসলাম।
এখন আমার সন্দেহ হইতেছে যে এই ক্যাম্পেইন কতদিন চলবে।
কারন তারা যেই এমাউন্টের পুরস্কার দেওয়ার ঘোষণা করেছে আসলেই যদি সেটা দেয় তাহলে ফোরামের মানুষজন আবার এইটারই অপব্যবহার করা স্টার্ট না করে দেয়।

মানে প্রায় আট হাজার ডলারের পুরস্কার পাইতে মানুষ নিজেই ফিশিং ওয়েবসাইট বানিয়ে নিজেই রিপোর্ট করা না শুরু করে দিলে হচ্ছে।

..Stake.com..   ▄████████████████████████████████████▄
   ██ ▄▄▄▄▄▄▄▄▄▄            ▄▄▄▄▄▄▄▄▄▄ ██  ▄████▄
   ██ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██████████ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██  ██████
   ██ ██████████ ██      ██ ██████████ ██   ▀██▀
   ██ ██      ██ ██████  ██ ██      ██ ██    ██
   ██ ██████  ██ █████  ███ ██████  ██ ████▄ ██
   ██ █████  ███ ████  ████ █████  ███ ████████
   ██ ████  ████ ██████████ ████  ████ ████▀
   ██ ██████████ ▄▄▄▄▄▄▄▄▄▄ ██████████ ██
   ██            ▀▀▀▀▀▀▀▀▀▀            ██ 
   ▀█████████▀ ▄████████████▄ ▀█████████▀
  ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄███  ██  ██  ███▄▄▄▄▄▄▄▄▄▄▄▄
 ██████████████████████████████████████████
▄▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▄
█  ▄▀▄             █▀▀█▀▄▄
█  █▀█             █  ▐  ▐▌
█       ▄██▄       █  ▌  █
█     ▄██████▄     █  ▌ ▐▌
█    ██████████    █ ▐  █
█   ▐██████████▌   █ ▐ ▐▌
█    ▀▀██████▀▀    █ ▌ █
█     ▄▄▄██▄▄▄     █ ▌▐▌
█                  █▐ █
█                  █▐▐▌
█                  █▐█
▀▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▀█
▄▄█████████▄▄
▄██▀▀▀▀█████▀▀▀▀██▄
▄█▀       ▐█▌       ▀█▄
██         ▐█▌         ██
████▄     ▄█████▄     ▄████
████████▄███████████▄████████
███▀    █████████████    ▀███
██       ███████████       ██
▀█▄       █████████       ▄█▀
▀█▄    ▄██▀▀▀▀▀▀▀██▄  ▄▄▄█▀
▀███████         ███████▀
▀█████▄       ▄█████▀
▀▀▀███▄▄▄███▀▀▀
..PLAY NOW..
DYING_S0UL
Legendary
*
Offline

Activity: 1064
Merit: 1079

The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN

View Profile WWW
March 19, 2025, 01:57:32 AM
 #11867

বাইদাওয়ে সবকিছু ইংরেজিতে লিখতে হবে আর নিজের ভাষায় লিখতে হবে। একই রিপোর্ট সকলে করলে স্প্যাম হিসেবে ধরার সম্ভবনা থাকে। নিচে আমি একটি উদাহরণ দিয়ে দিলাম, বোঝার সুবির্ধাতে।

আমার মাথায় তো ভাই এখন অন্য কিছু আসতেছে, আপনাদের আলোচনা দেখার পর আমি তাদের এন্টি ফিশিং ক্যাম্পেইন থ্রেডটি ভিজিট করে আসলাম।
এখন আমার সন্দেহ হইতেছে যে এই ক্যাম্পেইন কতদিন চলবে।
কারন তারা যেই এমাউন্টের পুরস্কার দেওয়ার ঘোষণা করেছে আসলেই যদি সেটা দেয় তাহলে ফোরামের মানুষজন আবার এইটারই অপব্যবহার করা স্টার্ট না করে দেয়।

মানে প্রায় আট হাজার ডলারের পুরস্কার পাইতে মানুষ নিজেই ফিশিং ওয়েবসাইট বানিয়ে নিজেই রিপোর্ট করা না শুরু করে দিলে হচ্ছে।

এতো দূরের হিসাব আমি করি নাই লল। তবে এখানে কথা হলো প্রাইজ তো আর আপনি একা পাবেন না। সবাইকে নিয়ে দেয়া হবে। এখন যদি ২০০ জন এখানে এলিজেবেল হয় তাহলে ৮০০০ হাজার ভাগ ২০০ মানে ৪০ ডলার পার পারসন। ফিসিং ওয়েবসাইট বানানো, হোস্টিং করা এসবেই সব শেষ, দিনশেষে থাকবে কি স্ক্যামারদের হাতে। তবে হ্যাঁ এটা সত্য, ১০ টাকা হোক বা ১০০০০ টাকা হোক, এবিউজাররা থাকবেই।

আমি বেশ কিছু একাউন্ট নোটিশ করলাম, ফিশিং ক্যাম্পেইনটিতে, যারা "recently woke up"। বুঝতেই পারতেছেন কি ঘটতেছে ভেতরে ভেতরে। যখনই এমন ক্যাম্পেইন, কনটেস্ট চালু হয় তখনই একদল অল্ট একাউন্ট উড়ে এসে জুড়ে বসে। হয়তো সবাই না বাট অনেকের গতিবিধি কর্মকাণ্ডই সন্দেহজনক। হতে পারে কোনো অল্ট ফার্মের অংশ।

কোট
আমি আপনার সাথে একমত জানাবো।
আমি পার্সোনালি যা মনে করি আমাদের যদি বড় ধরনের আর্নিং করার চিন্তা থাকে, তাহলে কর্পোরেট জব করে কখনোই সেটা করা পসিবল না।
এমন হতে পারে যে কর্পোরের জব করার পাশাপাশি আপনি সাইড বিজনেস চালু করলেন।
কিন্তু আল্টিমেটলি আমি যেটা মনে করি আপনার ইনকাম এর ভলিউম বড় করতে হলে অবশ্যই আপনাকে হয় ফ্রিল্যান্সিং করতে হবে আর নয়তো বিজনেস শুরু করতে হবে।
ফ্রিল্যান্সিং কেন বলছি আমার দেখা এমন অনেক ফ্রিল্যান্সার আছে যারা মাত্র ২৫ বছর বয়সে পাঁচ কোটি টাকার উপরে তার ইনকাম নিয়ে গিয়েছে।
আর বিজনেস এর কথা বলতে গেলে আপনার যদি হাজার হাজার কোটি টাকা কামাই করার ইচ্ছা থাকে তাহলে বিজনেস স্টার্ট করা ছাড়া আর কোন রাস্তা নাই।
এখন বলতে পারেন হাজার হাজার কোটি টাকা একটু বেশি বলতেছি তবে বিশ্বাস করেন যারা এখন হাজার হাজার কোটি টাকার মালিক তারাও হয়তো এই ধরনের স্বপ্ন নিয়েই তাদের যাত্রা স্টার্ট করেছে। স্বপ্ন দেখতে কোন বাধা নাই।

আমি হয়তোবা অন্য লাইনে চলে যাচ্ছি তবে আমি বুঝাচ্ছি গদ বাঁধা কর্পোরেট জব এবং সরকারি জব এর পরিপ্রেক্ষিতে এইগুলোর অবস্থান কোথায়।

কর্পোরেট জব বা সরকারি জব করেও বড় অংকের টাকা কামানা যায়, ইও নো হোয়াট আই মিন, লল। যাইহোক আমি মনে করি যে, এই ধরনের জব নিঃসন্দেহে অনেক ভালো, এবিষয়ে কোনো সন্দেহ নেই। এই টাইপ জব একটা স্টেবল ইনকাম সোর্স নিশ্চিত করে। তবে "সাপ্লাই এন্ড ডিমান্ড" বলতে একটা কথা আছে। আর দেশের জব সেক্টরগুলোর যা অবস্থা তাতে জব পাওয়াই দুস্কর। এজন্যই হয়তো আমার আশেপাশে যারা আছে তারা আপওয়ার্ক, ফাইবার টাইপ মার্কেটপ্লেসগুলোতে বিদেশি ক্লায়েন্ট ম্যানেজ করে, নয়তো ডাইরেক্ট বিদেশেই পাড়ি জমায়।

আপনি বিশ্বাস করবেন না, অনেক ভালো ভালো ডিগ্রী করা মানুষ জব ছেড়ে সেল্ফ ইমপ্লয় হওয়া শুরু করতেছে। আমার এক বড় ভাই (সর্ফটওয়ার ইন্জিনিয়ার), জব ছেড়ে নিজের একটা প্রতিষ্ঠান দাড় করিয়েছে, সেখানে তিনি নিজে ভিডিও ইডিটিং এর কাজ করে। সাথে তার এক এক জন টিম মেম্বার এক এক কাজে পারদর্শী। একজন গ্রাফিক্স ডিজাইনার, একজন ওয়েব ডেভেলপার, আরেকজন Wordpress, Shopify, SEO স্পেশালিষ্ট। মানে ফুল প্যাকেজ, ছোট খাটো স্টেডিও বলা চলে। শুধু এই না তারা অন্যদেরও কাজ শেখায়। অনেকে বলে কোর্স ব্যবসায়ী কোর্স ব্যবসায়ী, তবে তারা শতখানেক স্টুডেন্ট নেয়না, ৮-১০ জন আর কোর্স শেষে ইন্টার্নশিপের সুযোগ। আমি এমন কম প্রতিষ্ঠানই দেখছি যেখানে ইন্টার্ন শিপের সুযোগ দেয়।

আমি হয়তো একটু অন্য দিকে চলে গেলাম আপনার মতো, সরি।

এটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ। কাজ শেখার সবচাইতে সঠিক সময় হচ্ছে যতদিন বাসা থেকে কোনো চাপ না আশে। আপনি একবার চাকরিতে জয়েন করে ফেললে তখন আর সময় পাবেন না। আমি ভেবেছিলাম চাকরিতে ঢুকেও বুঝি কাজ শিখতে পারবো, কিন্তু না, চাকরিতে ঢুকে দেখি আমার অফিস টাইমের কোনো লিমিট নাই। ঢোকার টাইম আছে, কিন্তু বের হওয়ার কোনো টাইম নাই। যতক্ষন কাজ, ততক্ষন অফিস। প্রাইভেট সেক্টর এরকমই।

স্কিল ডেভেলপমেন্ট করা সবচাইতে জরুরী। আমার এলাকার ছোটভাই কালকে তার ফাইবারের পেন্ডিং অর্ডারগুলো ফেইসবুকে ষ্টোরি দিছে, দেখলাম ১০ টার ওপর অর্ডার পেন্ডিং আছে। মানুষ তো এরকমই কাজ চায়। আবার অনেকে আছে গিগ নিয়ে বসে, কিন্তু কাজ নাই।

আপনি চাকরিতে ঢুকে এই কথা বলতেছেন, আর আমি না ঢুকেই এই সমস্যা ফেইস করতেছি। এইখানে সবথেকে বড় সমস্যা হলো সময়, কোন দিক দিয়ে যে সময় শেষ হয় টেরই পাইনা। টাইম ম্যানেজমেন্ট করতে পারতেছিনা, ফলস্বরূপ আন-প্রোডাকটিভ দিন কাটতেছে।

আমি পার্সোনালি মোশন ডিজাইনিং, ভিডিও ইডিটিং (Adobe After Effects) এর কাজ শেখার ট্রাই করতেছি। তবে পরিস্থিতি এমন এসে দাড়িয়েছে, ১ ঘন্টা যে সময় দিবো ডেইলি এর পেছনে সেটা হয়ে উঠতেছেনা।

██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██

██
██
██
██
██
██
██

██
██
██
██
██

██
██

██
██
██
██
██
██
██
██
██
██
███████▄▄███████▄▄
████▄███████████████▄█████▄▄▄
██▄███████████████████▄▄██▀████▄▄▄▄▄▄▄▄███▄██████
▄███████████████████▀▄█████▄▄███████████▄▀▀▀██▄██
▄███▐███████████████▄▄▀███▀███▄█████████████▄███████
████▐██████████████████▀██▄▀██▐██▄▄▄▄██▀███▀▀███▀▀▀
█████████████████████▌▄▄▄██▐██▐██▀▀▀▀███████████
███████▌█████████▐██████▄▀██▄▀█████████████████████▄
▀██▐███▌█████████▐███▀████████▄██████████▀███████████
▀█▐█████████████████▀▀▀███▀██▀▀▀▀▀▀▀▀▀██▀▀▀███▀▀▀▀▀
██▀███████████████████▀▄██▀
████▀███████████████▀
███████▀▀███████▀▀
██
██

██
██
██
██
██
██
██
██
██

██
██
██

██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
 
    FAST    🔒 SECURE    🛡️ NO KYC        EXCHANGE NOW      
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██

██
██
██
██
██
██

██
██
██
██
██
██
██
██
██
██

██
██
██
██
██
██
██
██
██
██
██
Nihum342
Jr. Member
*
Offline

Activity: 51
Merit: 2

View Profile
March 19, 2025, 04:43:43 AM
 #11868

পাকিস্তানি থ্রেড কেন আমাদের থেকে এগিয়ে

বিটকয়েনটক ফোরামের লোকাল থ্রেডগুলার মধ্যে সবচেয়ে বেশি উন্নত হচ্ছে পাকিস্তান লোকাল থ্রেড। বলতে গেলে তারা তাদের থ্রেডটাকে একটা শক্তিশালী সোসাইটিতে পরিবর্তন করে ফেলেছে। তাদের থ্রেডে রয়েছে সবচেয়ে বেশি এক্টিভ ইউজার। তাদের প্রতিদিনের পোস্ট সংখ্যা, মেরিট ট্রানজেকশন সংখ্যাও অন্যান্য লোকাল থ্রেডের থেকে অনেক বেশি। তারা মনে করছে, কিছু দিনের মধ্যেই তাদের লোকাল থ্রেডটা তাদের নিজস্ব একটা বোর্ড এ পরিণত হবে। তাদের এই বিরাট সাফল্যের পেছনে রয়েছে কয়েকটি উল্লেখযোগ্য কারণ:

1. প্রথমত, তাদের থ্রেডের এক্টিভ মেম্বারদের সংখ্যা অনেক বেশি। তাদের থ্রেডে প্রতিদিন অনেক গঠনমূলক পোস্ট করা হয়। তারা তাদের থ্রেডে শুধু ক্রিপ্টোকারেন্সি আর ব্লকচেইন নিয়েই পোস্ট করে না, তারা খেলাধুলা এবং তাদের দেশের সার্বক্ষনিক খবরাখবরের বিষয়েও পোস্ট করে। একটা লোকাল বোর্ডে যেমন সব বিষয়ে পোস্ট হয় ঠিক তেমনি তারাও চেষ্টা করে সব বিষয়ে পোস্ট করার।

2. দ্বিতীয়ত, তারা নতুন সদস্য এবং পুরাতন সদস্যের মাঝে কোনো বৈষম্য করে না। তারা নতুন সদস্যদের সাথে সবসময় বন্ধুত্বপূর্ণ আচরণ করে। তারা যেকোনো নতুন সদস্যর যেকোনো প্রশ্ন সমাধান করে। কিন্তু আমাদের থ্রেডে আমি কিছু নতুন মেম্বারদের পোস্ট দেখেছি যাদের কেউ কোনো উত্তর দেয়নি এবং পরবর্তীতে সে আমাদের থ্রেড থেকে চলে যায়। কিন্তু তাদের থ্রেডে যদি কেউ ভালো পোস্ট করে অথবা কোনো আলোচনা শুরু করে তাহলে সে সবার থেকে সাড়া পায় এবং পোস্টদাতা নতুন সদস্য নাকি পুরাতন সদস্য এটা তাদের কাছে ম্যাটার করে না। এর জন্যে তাদের নতুন মেম্বাররা আস্থা পায় এবং নিয়মিত হওয়ার জন্য উদ্বুদ্ধ হয়।

3. তৃতীয়ত তাদের মেরিট ট্রানজেকশন। তাদের থ্রেডে প্রতি মাসে সবচেয়ে বেশি মেরিট ট্রানজেকশন হয়। এই থ্রেডের কোনো মেম্বার যদি ভালো পোস্ট করে তাহলে সে মেরিট পেয়ে যায়। সে নতুন সদস্য নাকি পুরাতন সদস্য এটা তারা দেখে না, তারা দেখে শুধু পোস্ট কোয়ালিটি। এর ফলে সবার আরো ভালো ভালো পোস্ট করতে উদ্বুদ্ধ হয়। কিন্তু আমাদের থ্রেডে কোনো নতুন সদস্য কোনো ভালো পোস্ট করলে সে ঠিকমতো রিপ্লাই পায় না। আমরা নতুন সদস্যদের তুলনায় সিনিয়র সদস্যদের পোস্টেই বেশি নজর দেয়। এর কারণেই আমাদের থ্রেডের এক্টিভ মেম্বার এতটা কম। তাছাড়া আমাদের থ্রেডে তো মেরিট ট্রানজেকশন হচ্ছেই না। এই মাসে হয়তো আমাদের থ্রেডে ১০ টা মেরিট ট্রানজেকশনই হবে না।

তো আমরা যদি পাকিস্তান থ্রেডের মতো করে আমাদের থ্রেডটাকে পরিচালনা করতে পারি তাহলে আমরা একদিন পাকিস্তান থ্রেডের সাথে টক্কর দিতে পারবো এবং আমরা একটা নিজস্ব বাংলাদেশ লোকাল বোর্ড পেয়ে যাবো ইনশাআল্লাহ। সবাইকে রমাদান মুবারক। আল্লাহ হাফেজ।
God Of Thunder
aka Learn Bitcoin
Legendary
*
Offline

Activity: 1274
Merit: 1440

Need a Campaign manager? TG: t.me/GodofThunderpro

View Profile WWW
March 19, 2025, 06:22:02 AM
 #11869

আপনি চাকরিতে ঢুকে এই কথা বলতেছেন, আর আমি না ঢুকেই এই সমস্যা ফেইস করতেছি। এইখানে সবথেকে বড় সমস্যা হলো সময়, কোন দিক দিয়ে যে সময় শেষ হয় টেরই পাইনা। টাইম ম্যানেজমেন্ট করতে পারতেছিনা, ফলস্বরূপ আন-প্রোডাকটিভ দিন কাটতেছে।

আমি পার্সোনালি মোশন ডিজাইনিং, ভিডিও ইডিটিং (Adobe After Effects) এর কাজ শেখার ট্রাই করতেছি। তবে পরিস্থিতি এমন এসে দাড়িয়েছে, ১ ঘন্টা যে সময় দিবো ডেইলি এর পেছনে সেটা হয়ে উঠতেছেনা।

আমি প্যাসিভ ইনকামের চিন্তা করে কিছু কাজ করার চেষ্টা করেছিলাম, কিন্তু সময়ের অভাবে কাজ শিখতে পারিনি। টাকা দিয়ে কোর্সে ভর্তি হয়ে ক্লাস করিনি। আমার সময়ে ভর্তি হওয়া লোকজন মাসে ২-৩ হাজার ডলার অব্দি কামাচ্ছে। আমার সমস্যা হলো আমি সময় পাই না। আপনি যদি কোনো জব না করেন বা কোনো ব্যাবসা না থাকে, তাহলে দিনের মধ্যে ২ ঘন্টা সময় দেন স্কিল ডেভেলপমেন্টে। আমি পারছি না বিভিন্ন কারনে। দোকানে এটা কোনো ভাবেই সম্ভব না। একটু পর পর কাষ্টমার আসে।

বাসার কথা যদি বলি, সেখানে তো বাচ্চা ৫-১০ মিনিট পরেই পিঠে ঘাড়ে উঠে টানাটানি করে। আর একটু পর পর এই কাজে হেল্প, ওই কাজে হেল্প এর প্যাড়া আছেই। আর বাড়িতে থাকলে বাইরের মানুষ এসে খোজে, ওনাদের নানান কাজ করে দেয়ার জন্য।

যাইহোক, বাংলাদেশে কি হঠাৎ করে আরব থেকে তেল বেশি ইম্পোর্ট হচ্ছে নাকি?

███████▄▄███▄███▄
███▄▄████████▌██
▄█████████████▐██▌
██▄███████████▌█▌
███████▀██████▐▌█
██████████████▌▌▐
████████▄███████▐▐
█████████████████
███████████████▄██▄
██████████████▀▀▀
█████▀███▀▀▀

▄▄▄██████▄▄▄███████▄▄▄
███████████████████████████
███▌█████▀███▌█████▀▀███████████▄▄▄▄▄▄▄▄
███▌█████▄███▌█████▄███▐███████████████████▄
▐████████████▀███████▄██████████▀▀▀▀▀▀▀▀████▀
▐████████████▄██▄███████████▌█████████▄████▀
▐█████████▀█████████▌█████████████▄▄████▀
██████████▄███████████▐███▌██▄██████▀
██████████████▀███▐███▌██████████████████████
████▀██████▀▀█████████▌███▀▀▀▀███▀▀▀▀▀▀▀████▌
 
      P R E M I E R   B I T C O I N   C A S I N O   &   S P O R T S B O O K      

█▀▀

▀▀▀

▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀

  98%  
RTP

▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀

▀▀█

▀▀▀

█▀▀

▀▀▀

▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀

 HIGH 
ODDS

▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀

▀▀█

▀▀▀
 
..PLAY NOW..
Bd officer
Hero Member
*****
Offline

Activity: 1148
Merit: 647

View Profile WWW
March 19, 2025, 06:41:28 AM
 #11870

তারা যেকোনো নতুন সদস্যর যেকোনো প্রশ্ন সমাধান করে। কিন্তু আমাদের থ্রেডে আমি কিছু নতুন মেম্বারদের পোস্ট দেখেছি যাদের কেউ কোনো উত্তর দেয়নি এবং পরবর্তীতে সে আমাদের থ্রেড থেকে চলে যায়।
আপনি এই কথাটি ভুল বলেছেন, আসলে আমি যতদিন ধরে লোকাল থ্রেডে এক্টিব রয়েছি, আমার মনে হয় না, যে কেউ কোন প্রশ্ন করলে অন্যান্য সদস্যরা উত্তর দেয় নাই। আমিও যতটা পারি নতুনদের সাহায্য করার চেষ্টা করেছি। আসলে আমাদের থ্রেডে এক্টিব ইউজার বেশি নেই। এমন নয় যে বাংলাদেশী সদস্য এই ফোরামে নেই, আছে অনেক আছে কিন্তু তারা লোকাল থ্রেডে গুরুত্ব দেয় না, পোস্ট করার ইচ্ছা করে না।

আর মেরিট ট্রানজেকশন এর কথা বললেন। আমাদের থ্রেডে কী মেরিট সোর্স আছে? অবশ্যই আমাদের থ্রেডে কোন মেরিট সোর্স নেই, তাই এতটা মেরিট ট্রানজেকশনের আশা করা উচিত নয়। গ্লোবাল থেকে মেরিট আর্ন করে এখানে অন্যান্যদের মধ্যে সেন্ট করা করতে হয়। এখন আপনি দেখতে পাবেন যে ভালো পোস্ট করলে অবশ্যই আমাদের থ্রেডেও মেরিট দেওয়া হয়। তবে একটা বিষয়ে ঠিক যে, আমাদের লোকাল থ্রেডে মেরিট আদান প্রদান খুবই কম হয়, অতি ভালো পোস্ট ছাড়া মেরিট সেন্ট করা হয় না।

এখন নতুননেরা শটকার্ট করার চেষ্টা করে, তাদের মাঝে ধৈর্য নেই, তারা ২-৪ টা পোস্ট করেন এবং মেরিট পায় না, যার ফলে লোকালে আসা বাদ দিয়ে দেয়। আসলে ধর্য ধরতে হবে ভালো ভালো মানসম্মত পোস্ট করার চেষ্টা করতে হবে।

এই ফোরামে আমাদের বাংলাদেশীদের সবচেয়ে বদনাম বেশি, কিছু কিছু ইউজারদের জন্য পুরো কমিনিউটির বদনাম হয়েছে। ২-৪ দিন আগে কেউ একজন নিজেই চুরি করে আবার নিজেই চোর ধরার জন্য বেড়িয়েছিলেন। তিনি হয়তো জানে না এই ফোরামে জালিয়াতি করার যায়গা নয়, অবশ্য দেখলাম তিনি ২ টা নেগেটিভ ট্যাগ খেয়ে বসে আছেন। কথায় বলে অতি চালাকের গলায় দড়ি।

আর আপনি দেখি পাকিস্তান বাংলাদেশ দুই থ্রেডেই এক্টিব থাকেন।  Huh

DYING_S0UL
Legendary
*
Offline

Activity: 1064
Merit: 1079

The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN

View Profile WWW
March 19, 2025, 07:30:21 AM
 #11871

বিটকয়েনটক ফোরামের লোকাল থ্রেডগুলার মধ্যে সবচেয়ে বেশি উন্নত হচ্ছে পাকিস্তান লোকাল থ্রেড। বলতে গেলে তারা তাদের থ্রেডটাকে একটা শক্তিশালী সোসাইটিতে পরিবর্তন করে ফেলেছে। তাদের থ্রেডে রয়েছে সবচেয়ে বেশি এক্টিভ ইউজার। তাদের প্রতিদিনের পোস্ট সংখ্যা, মেরিট ট্রানজেকশন সংখ্যাও অন্যান্য লোকাল থ্রেডের থেকে অনেক বেশি। তারা মনে করছে, কিছু দিনের মধ্যেই তাদের লোকাল থ্রেডটা তাদের নিজস্ব একটা বোর্ড এ পরিণত হবে

অনেক বোল্ড স্টেটমেন্ট। আমরা পুরাতন মেম্বাররাও এটা বলার মতো উৎসাহ পাইনা। কে কবে বোর্ড পাবে সেটা থেমস আর আল্লাহ ছাড়া কেউ জানেনা। কোন থ্রেডে কত পোস্ট হলো, কত এক্টিভ মেম্বার থাকলো, কত মেরিট ট্রানজেকশন হলো এর বাহিরেও অনেক ফ্যাক্টর কাজ করে যা আমার আপনার জানা নেই।

বাংলা থ্রেডের কোনো উন্নতি নাই, কারন এখানে কেউ এবিউজ করতে চাইলে তা করতে পারেনা । করলেও ২ দিন পর পুরানো মেম্বারদের ধাওয়া খেয়ে গ্লোবালে চলে যায়। কিছু মেম্বার আছে যারা শুধু মেরিটের ধান্দায় এখানে আসে, আর যখন দেখে মেরিট এবিউজ করলে সিনিয়রদের কটু কথা শুনতে হয় তখন পোস্ট করা বন্ধ করে দেয়।

আপনি যদি জেনুইনলি বাংলা থ্রেড/বোর্ডের উন্নতি চান, তাহলে রেগুলার পোস্ট করে। কনস্ট্রাকটিভ আলোচনা করেন। নতুন নতুন ইন্টারেস্টিং টপিক নিয়ে আসেন। দেখবেন ইমনিতেই বোর্ড গ্রো করবে।

সবসময় চেষ্টা করবেন সেফ জোনে থাকার জন্য। এটা বলার পেছনে বেশ কিছু কারন আছে। একটা কারন হলো, কিছুদিন পরপরই বাংলা বোর্ড (সরি থ্রেড - আমরা তো আবার গরিব) নিয়ে কনট্রভার্সি তৈরি হয়। আপনি নতুন তাই এসব জানেন না। কয়টা দিন অপেক্ষা করেন শুধু।

Quote
প্রথমত, তাদের থ্রেডের এক্টিভ মেম্বারদের সংখ্যা অনেক বেশি। তাদের থ্রেডে প্রতিদিন অনেক গঠনমূলক পোস্ট করা হয়। তারা তাদের থ্রেডে শুধু ক্রিপ্টোকারেন্সি আর ব্লকচেইন নিয়েই পোস্ট করে না, তারা খেলাধুলা এবং তাদের দেশের সার্বক্ষনিক খবরাখবরের বিষয়েও পোস্ট করে। একটা লোকাল বোর্ডে যেমন সব বিষয়ে পোস্ট হয় ঠিক তেমনি তারাও চেষ্টা করে সব বিষয়ে পোস্ট করার।

শুরুটা আপনি করেই দেখেন! এক জন হলেও রিসপোন্ড করবে। আর কে বলছে এখানে শুধুমাত্র ক্রিপ্টোকারেন্সি নিয়ে আলোচনা হয়। আমরাও খেলাধুলা, দেশের খবরাখবর সব বিষয় নিয়ে আলোচনা করি। উপরের পেজের পোস্টগুলো পড়েন দেখতে পাবেন। এক্টিভ মেম্বার কম হওয়ার কারন অলেরেডি উপরে বলে দিসি। আমি যখন প্রথম লোকালে আসি, তখন আমার রাঙ্কের আশেপাশে যারা ছিলো, তার বেশিরভাগই লোকালে আর আসেনা। এমন না যে ফোরাম ব্যবহার করে না, গ্লোবালে ঠিকই পোস্ট করে। বাট ঐ যে বল্লাম মেরিট নিয়ে কায়দা করতে পারে না। হয়তো বুঝছেন কি মিন করছি।

Quote
দ্বিতীয়ত, তারা নতুন সদস্য এবং পুরাতন সদস্যের মাঝে কোনো বৈষম্য করে না। তারা নতুন সদস্যদের সাথে সবসময় বন্ধুত্বপূর্ণ আচরণ করে। তারা যেকোনো নতুন সদস্যর যেকোনো প্রশ্ন সমাধান করে। কিন্তু আমাদের থ্রেডে আমি কিছু নতুন মেম্বারদের পোস্ট দেখেছি যাদের কেউ কোনো উত্তর দেয়নি এবং পরবর্তীতে সে আমাদের থ্রেড থেকে চলে যায়। কিন্তু তাদের থ্রেডে যদি কেউ ভালো পোস্ট করে অথবা কোনো আলোচনা শুরু করে তাহলে সে সবার থেকে সাড়া পায় এবং পোস্টদাতা নতুন সদস্য নাকি পুরাতন সদস্য এটা তাদের কাছে ম্যাটার করে না। এর জন্যে তাদের নতুন মেম্বাররা আস্থা পায় এবং নিয়মিত হওয়ার জন্য উদ্বুদ্ধ হয়।

সবার মাইনসেট নলেজবেস এক থাকে না। হয়তো আপনি এমন প্রশ্ন করছেন যা অন্যদের কাছে কাজের মনে হয়নি, এজন্য উত্তর দেয়ার প্রয়োজন মনে করে নাই। আর যদি জেনুইন কোনো প্রশ্ন থাকে আর কেউ উত্তর না দেয়, তাহলে কোট করে মেনশন করে তার কাছে প্রশ্ন ছুড়ে মারবেন। অবশ্যই সে আপনাকে রিপ্লাই করবে, যদি করার সামর্থ্য থাকে।

গতকাল আমাকে একজন মেনশন করে একটা প্রশ্ন করেছিলো, যে ভাই ফিসিং লিংক কিভাবে রিপোর্ট করে। কই আমিতো ঠিকই রিপ্লাই করছি তাকে। শুধু রিপ্লাই না, প্যারাগ্রাফ লিখে ছবি টবি যা আছে সব শুদ্ধ লিখে দিসি, যেনো তার বুঝতে সুবিধা হয়। আমিতো চাইলেই ইগনোর বা ছোট করে কিছু বলতে পারতাম, তারপরেও ৩০ মিনিট সময় নষ্ট করে জিনিসটা লিখছি। ঠিকঠাক ভাবে চলেন ঠিকই অন্যদের কাছ থেকে রিসপন্স পাবেন।

Quote
তৃতীয়ত তাদের মেরিট ট্রানজেকশন। তাদের থ্রেডে প্রতি মাসে সবচেয়ে বেশি মেরিট ট্রানজেকশন হয়। এই থ্রেডের কোনো মেম্বার যদি ভালো পোস্ট করে তাহলে সে মেরিট পেয়ে যায়। সে নতুন সদস্য নাকি পুরাতন সদস্য এটা তারা দেখে না, তারা দেখে শুধু পোস্ট কোয়ালিটি। এর ফলে সবার আরো ভালো ভালো পোস্ট করতে উদ্বুদ্ধ হয়। কিন্তু আমাদের থ্রেডে কোনো নতুন সদস্য কোনো ভালো পোস্ট করলে সে ঠিকমতো রিপ্লাই পায় না। আমরা নতুন সদস্যদের তুলনায় সিনিয়র সদস্যদের পোস্টেই বেশি নজর দেয়। এর কারণেই আমাদের থ্রেডের এক্টিভ মেম্বার এতটা কম। তাছাড়া আমাদের থ্রেডে তো মেরিট ট্রানজেকশন হচ্ছেই না। এই মাসে হয়তো আমাদের থ্রেডে ১০ টা মেরিট ট্রানজেকশনই হবে না।

মেরিট নিয়ে বেশি কিছু বলতে চাইনা। মেরিট মেরিট বলে চিক্কুর দিলে জীবনেও মেরিট পাবেন না। আপনি আপনার মতো নরমাল ভাবে পোস্ট করেন। কারো কাছে যদি আপনার পোস্ট উপকারী মনে হয় যোগ্য মনে হয় তাহলে ইমনিই মেরিট পাবেন। মেরিটের পেছনে ছুইটেন না, ফোরামে ভালো কন্ট্রিবিউশন করেন, মেরিট আপনার পেছনে ছুটবে। আর আমাদের কোনো মেরিট সোর্স নাই, সো স্টকও লিমিটেড।

সর্বশেষে দয়া করে লোকাল বোর্ডের ভাবমূর্তি কেউ নষ্ট কইরেন না। অতীতে অনেকে আসছে, এবিউজ করার মাইসেট নিয়ে, কেউই করতে পারে নাই, ভবিষ্যতেও পারবেনা।

██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██

██
██
██
██
██
██
██

██
██
██
██
██

██
██

██
██
██
██
██
██
██
██
██
██
███████▄▄███████▄▄
████▄███████████████▄█████▄▄▄
██▄███████████████████▄▄██▀████▄▄▄▄▄▄▄▄███▄██████
▄███████████████████▀▄█████▄▄███████████▄▀▀▀██▄██
▄███▐███████████████▄▄▀███▀███▄█████████████▄███████
████▐██████████████████▀██▄▀██▐██▄▄▄▄██▀███▀▀███▀▀▀
█████████████████████▌▄▄▄██▐██▐██▀▀▀▀███████████
███████▌█████████▐██████▄▀██▄▀█████████████████████▄
▀██▐███▌█████████▐███▀████████▄██████████▀███████████
▀█▐█████████████████▀▀▀███▀██▀▀▀▀▀▀▀▀▀██▀▀▀███▀▀▀▀▀
██▀███████████████████▀▄██▀
████▀███████████████▀
███████▀▀███████▀▀
██
██

██
██
██
██
██
██
██
██
██

██
██
██

██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
 
    FAST    🔒 SECURE    🛡️ NO KYC        EXCHANGE NOW      
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██

██
██
██
██
██
██

██
██
██
██
██
██
██
██
██
██

██
██
██
██
██
██
██
██
██
██
██
Royal Cap
Sr. Member
****
Offline

Activity: 476
Merit: 257

View Profile WWW
March 19, 2025, 07:54:06 AM
 #11872

আর আমাদের কোনো মেরিট সোর্স নাই, সো স্টকও লিমিটেড।
আচ্ছা ভাই মেরিট সোর্স জিনিসটা কি? এটা কি শুধুমাত্র এডমিনরা দিতে পারে।

jonmacro
Jr. Member
*
Offline

Activity: 636
Merit: 1

Everything is temporary, so am I.

View Profile WWW
March 19, 2025, 07:56:38 AM
 #11873

আসসালামু আলাইকুম, সবাইকে রমজান মাসের শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
আমি এই ফোরামে ২০২১ সালের এপ্রিল মাসে এই একাউন্টটি চালু করি। আমি ২০২২ সালে Lovely Swap প্রজেক্টটি ভালো ভাবে করে শেষ করি। এটিই ছিলো আমার প্রথম থেকে শেষ করা একটি প্রজেক্ট। আর যত গুলোতেই জয়েন হইছিলাম সেগুলোতে আর পুরানো আগ্রহ নিয়ে কাজ করা হয়ে ওঠেনি, কেন তা জানি না। মাঝে মাঝে ফিরতে চেয়েও আর ফেরা হয়ে ওঠেনি। হয় নিজেকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আবার হয়তোবা নিজেকে বাস্তবমুখি করতে গিয়ে। এখনো নিজেকে গুছিয়ে নিতে পারিনি।

বিয়ে করেছি, আলহামদুলিল্লাহ আল্লাহ আমার ঘরে একটি কন্যা সন্তান দিয়েছেন। তিন জনের সংসার সুখেই চলছে দুঃখের মধ্য দিয়ে।

যাইহোক নিজের এবার এই থ্রেড নিয়ে কিছু বলি।

আমি কখনো মেরিট নিয়ে মাতামাতি করি নাই। যতদিন বাউন্টি করছি পেমেন্ট নিয়ে কোনো সমস্যায় পড়ি নি৷ তবে বাদ দেওয়া পর যখন আবার ফিরতে চেয়েছি তখন থ্রেড এর অবস্থা খারাপ। কেউই ঠিক মতো পেমেন্ট করত না। এমনও দেখছি আগে পিছে শুধু স্কাম আর স্কাম। তাই আর এখানে ফিরে আসিনি। তবে নিয়মিত এক্টিভ থাকার চেষ্টা করতাম।

আজকে মনে চাইলো, তাই ভাবলাম একটা পোস্ট করি নিজের ভাষায় । এর আগেও অবশ্য ২-১ টা পোস্ট করছিলাম।

আজ ১৯-০৩-২০২৫,
১৮টি রোজা, (ইনশা আল্লাহ) আল্লাহ যেন আমাদেরকে আগামী ১২টি রোজা রাখার তৌফিক দান করেন। (আমিন)

সবাইকে অগ্রিম ঈদ মোবারক জানাই।

জাযাকাল্লাহ খাইরান।

মানুষ নিজেই তার পথের নির্মাতা, সময় শুধু নিরব সাক্ষী।
DYING_S0UL
Legendary
*
Offline

Activity: 1064
Merit: 1079

The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN

View Profile WWW
March 19, 2025, 08:09:12 AM
Last edit: March 19, 2025, 08:19:13 AM by DYING_S0UL
Merited by DTalk (1)
 #11874

আর আমাদের কোনো মেরিট সোর্স নাই, সো স্টকও লিমিটেড।
আচ্ছা ভাই মেরিট সোর্স জিনিসটা কি? এটা কি শুধুমাত্র এডমিনরা দিতে পারে।

মেরিট সোর্স হলো ঐসব ব্যক্তিবর্গ যাদের প্রতিমাসে একটি নির্দিষ্ট পরিমাণ এস-মেরিট দিয়ে থাকে থেমস। বর্তমানে ফোরামে ১০৯ জন মেরিট সোর্স আছেন যারা মাসে ৩৩১৯০ টি এস-মেরিট জেনারেট করেন। জেনারেট হওয়া এসব এস-মেরিটগুলো, সোর্সরা বিভিন্ন জায়গায় বিভিন্ন বোর্ডে বিভিন্ন কোয়ালিটিফুল পোস্টেগুলোতে ডিসট্রিবউট করে দেন। আমাদের কোনো মেরিট সোর্স নাই এটা বলার কারন হলো এই ১০৯ জনের মধ্যে একজনও বাঙালি না। আমাদের নিজস্ব যদি কোনো সোর্স থাকতো তাহলে অবশ্যই আমাদের মেরিট ট্রানজেকশনের পরিমাণ বেশি থাকতো। বর্তমানে যারা সোর্স আছেন তারা তো আর বাংলা বোঝেননা। কোনটা ভালো কোনটা অর্বজনা সেটা বোঝা মুসকিল। এজন্য দেখা যায়, যেসব সোর্স আছে তারা গ্লোবালে তাদের এস-মেরিট দিয়ে দেয় নয়তো তাদের নিজেদের নিজেদের লোকাল সেকশনগুলোতে।

বিস্তারিত জানতে এই টপিক ঘুরে আসেন: https://bitcointalk.org/index.php?topic=2818350.msg28856522#msg28856522

██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██

██
██
██
██
██
██
██

██
██
██
██
██

██
██

██
██
██
██
██
██
██
██
██
██
███████▄▄███████▄▄
████▄███████████████▄█████▄▄▄
██▄███████████████████▄▄██▀████▄▄▄▄▄▄▄▄███▄██████
▄███████████████████▀▄█████▄▄███████████▄▀▀▀██▄██
▄███▐███████████████▄▄▀███▀███▄█████████████▄███████
████▐██████████████████▀██▄▀██▐██▄▄▄▄██▀███▀▀███▀▀▀
█████████████████████▌▄▄▄██▐██▐██▀▀▀▀███████████
███████▌█████████▐██████▄▀██▄▀█████████████████████▄
▀██▐███▌█████████▐███▀████████▄██████████▀███████████
▀█▐█████████████████▀▀▀███▀██▀▀▀▀▀▀▀▀▀██▀▀▀███▀▀▀▀▀
██▀███████████████████▀▄██▀
████▀███████████████▀
███████▀▀███████▀▀
██
██

██
██
██
██
██
██
██
██
██

██
██
██

██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
 
    FAST    🔒 SECURE    🛡️ NO KYC        EXCHANGE NOW      
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██

██
██
██
██
██
██

██
██
██
██
██
██
██
██
██
██

██
██
██
██
██
██
██
██
██
██
██
Nothingtodo
Sr. Member
****
Offline

Activity: 994
Merit: 320

View Profile
March 19, 2025, 10:03:49 AM
 #11875

আসসালামু আলাইকুম, সবাইকে রমজান মাসের শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
আমি এই ফোরামে ২০২১ সালের এপ্রিল মাসে এই একাউন্টটি চালু করি। আমি ২০২২ সালে Lovely Swap প্রজেক্টটি ভালো ভাবে করে শেষ করি। এটিই ছিলো আমার প্রথম থেকে শেষ করা একটি প্রজেক্ট। আর যত গুলোতেই জয়েন হইছিলাম সেগুলোতে আর পুরানো আগ্রহ নিয়ে কাজ করা হয়ে ওঠেনি, কেন তা জানি না। মাঝে মাঝে ফিরতে চেয়েও আর ফেরা হয়ে ওঠেনি। হয় নিজেকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আবার হয়তোবা নিজেকে বাস্তবমুখি করতে গিয়ে। এখনো নিজেকে গুছিয়ে নিতে পারিনি।

বিয়ে করেছি, আলহামদুলিল্লাহ আল্লাহ আমার ঘরে একটি কন্যা সন্তান দিয়েছেন। তিন জনের সংসার সুখেই চলছে দুঃখের মধ্য দিয়ে।

যাইহোক নিজের এবার এই থ্রেড নিয়ে কিছু বলি।

আমি কখনো মেরিট নিয়ে মাতামাতি করি নাই। যতদিন বাউন্টি করছি পেমেন্ট নিয়ে কোনো সমস্যায় পড়ি নি৷ তবে বাদ দেওয়া পর যখন আবার ফিরতে চেয়েছি তখন থ্রেড এর অবস্থা খারাপ। কেউই ঠিক মতো পেমেন্ট করত না। এমনও দেখছি আগে পিছে শুধু স্কাম আর স্কাম। তাই আর এখানে ফিরে আসিনি। তবে নিয়মিত এক্টিভ থাকার চেষ্টা করতাম।

আজকে মনে চাইলো, তাই ভাবলাম একটা পোস্ট করি নিজের ভাষায় । এর আগেও অবশ্য ২-১ টা পোস্ট করছিলাম।

আজ ১৯-০৩-২০২৫,
১৮টি রোজা, (ইনশা আল্লাহ) আল্লাহ যেন আমাদেরকে আগামী ১২টি রোজা রাখার তৌফিক দান করেন। (আমিন)

সবাইকে অগ্রিম ঈদ মোবারক জানাই।

জাযাকাল্লাহ খাইরান।
আপনাকেও অগ্রিম ঈদ মোবারক। ইনশাআল্লাহ পরবর্তীতে যতগুলো রোজা আছে আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে এবং সুস্বাস্থ্য দান করে যাতে আমরা পরবর্তী রোজা গুলো পালন করতে পারি। দেখতে দেখতে রোজা প্রায় শেষের দিকে চলে এসেছে অনেকেই বলছে ২৯ হবে আবার অনেকেই বলে ৩০ হবে যাহোক আল্লাহ তা'আলা আমাদেরকে পূর্ণ ত্রিশটি রোজা রাখার তৌফিক দান করুন।
বাউন্টি প্রজেক্টগুলো বর্তমানে পেমেন্ট করে না বরং শুধুমাত্র ক্যাম্পেইন গুলো চালিয়েই তারা সেই যে থ্রেড থেকে চলে যা তারপর আর খবর নেয় না। আজকাল অনেক বাউন্টি হান্টাররা বিটকয়েন ফোরাম ে আসে না কেননা তারা কাজ করে যদি পেমেন্ট নাই পায় তাহলে এখানে এসে অহেতুক সময় নষ্ট করে কোন লাভ নেই। কিন্তু যারা নিয়মিত আমাদের এই ফোরামে জ্ঞান লাভের জন্য আসে তাদের ক্ষেত্রে অবশ্যই অন্য বিষয়।
Nihum342
Jr. Member
*
Offline

Activity: 51
Merit: 2

View Profile
March 19, 2025, 10:08:46 AM
 #11876

তারা যেকোনো নতুন সদস্যর যেকোনো প্রশ্ন সমাধান করে। কিন্তু আমাদের থ্রেডে আমি কিছু নতুন মেম্বারদের পোস্ট দেখেছি যাদের কেউ কোনো উত্তর দেয়নি এবং পরবর্তীতে সে আমাদের থ্রেড থেকে চলে যায়।
আপনি এই কথাটি ভুল বলেছেন, আসলে আমি যতদিন ধরে লোকাল থ্রেডে এক্টিব রয়েছি, আমার মনে হয় না, যে কেউ কোন প্রশ্ন করলে অন্যান্য সদস্যরা উত্তর দেয় নাই। আমিও যতটা পারি নতুনদের সাহায্য করার চেষ্টা করেছি।

মাঝে মধ্যে কিছু কিছু নতুন সদস্যদের পোস্ট আমরা চোখেই দেখি না। কারণ সেই নতুন সদস্য টার পোস্টের পরে আরেকটা পুরাতন সদস্য পোস্ট করে। আর আমরা ঐ পুরাতন সদস্য যে পোস্টটা করছে ঐ টায় সাড়া বেশি দেই। তখন সবার রিপ্লাই এর কারণে তার পোস্টটা ধামাচাপা পড়ে যায়। আমি যখন এই ফোরামে জয়েন করি তখনি আমি একজন নতুন মেম্বারের একটা পোস্ট দেখি। ঐ পোস্টে সে একটা বিষয়ে জানতে চাইছিল। আমি রিপ্লাই দিতে চাইছিলাম বাট আমার ঐ বিষয়ে অতটা জ্ঞান ছিল না। তাই আমি রিপ্লাই দিতে পারি নাই। পোস্ট আমি নিচে কোট করে দিচ্ছি।
আমি একটি জিনিস খেয়াল করলাম যে এই ওয়েবসাইট এর বাম পাশের কর্নারে Bitcoin Core লেখা দেখলাম সেটা আসলে কি জিনিস?
সেটা দিয়ে কি বিটকয়েন মাইনিং করে নাকি অন্য কিছু?

দেখলাম পাকিস্তান এর লোকাল বোর্ড এও পোস্ট করেছেন। আপনি কি বাঙালি নাকি পাকিস্তানি।
আর আপনি দেখি পাকিস্তান বাংলাদেশ দুই থ্রেডেই এক্টিব থাকেন।  Huh

আমি আসলে একজন বাংলাদেশী। আমি মোটামুটি উর্দু ভাষায় কথ বলতে এবং লিখতে পারি। তাই, আমি ভাবলাম আমার এই দক্ষতাকে একটু কাজে লাগায়। এজন্য আমি পাকিস্তানি লোকাল বোর্ডেও পোস্ট করতেছি। Grin

আর আমাদের কোনো মেরিট সোর্স নাই, সো স্টকও লিমিটেড।

আসলে এটা আমাদের একটা বড় ব্যর্থতা। আমাদের কোনো মেরিট সোর্স নায়।😥
Shishir99
Hero Member
*****
Offline

Activity: 1372
Merit: 929

View Profile
March 19, 2025, 03:02:11 PM
 #11877

আপনার ধারণার সাথে আমি একমত কেননা এইরকম জঘন্য ধর্ষণের একমাত্র সাক্ষী ইনস্ট্যান্ট মৃত্যু। গণধোলাই অথবা প্রকাশ্যে গর্দান দিয়ে মৃত্যু নিশ্চিত করায় এইরকম জঘন্য ধর্ষনের শাস্তি হতে পারে। ৮ বছরের আছিয়া যেভাবে নিজের লোকদের দ্বারা ধর্ষিত হলো সেটার একমাত্র প্রকাশ্যে শাস্তি নিশ্চিত করলে এবং আইন প্রণয়ন করলে অবশ্যই আমাদের দেশেও ধর্ষণ কমিয়ে আনা সম্ভব।

গতকাল থেকে ফেইসবুকে একটা ক্লিপ ভাইরাল হয়েছে। এক মুদি দোকানের সামনে একজন টুপি পান্জাবি পড়া লোক, একটা বাচ্চা ছেলেকে এবিউজ করছে। এখন ওই বাচ্চা ছেলে তো আর পর্দা করবে না। এরকম মানুষ রুপী জানোয়ার গুলো দেশে আছে বলেই দেশে এরকম ধর্ষন হচ্ছে। লেবাস দেখে কখনো একটা মানুষকে জাজ করা ঠিক হবে না। মানুষ নিজের বাচ্চাদেরকে কিভাবে পালবে? এরকম শিয়ালের মুখ থেকে নিজেদের সন্তানকে কিভাবে রক্ষা করবে?

বাচ্চাদের সাথে সব সময় বের হওয়া সম্ভব হয় না। রাস্তাঘাটে যদি ছেলে বাচ্চাদের অব্দি বলাৎকারের মতো এবিউজ হতে হয়, তাহলে আপনার মেয়ে বাচ্চা কতোটা রিস্কে আছে একবার চিন্তা করে দেখেন। বাংলাদেশের আইনের সঠিক ব্যাবহার করা হয় না। ধর্ষকের কঠিন শাস্তি দিলে ধর্ষনের সংখ্যা কিছুটা কমানো যাবে বলে মনে হয়।

█████████████████████████
█████████████████████████
███████▀█████████▀███████
█████████████████████████
█████████████████████████
████████████▀████████████
███████▀███████▄███████
███████████▄▄▄███████████
█████████████████████████
█████████████████████████
█████████████████████████
█████████████████████████
█████████████████████████

 2UP.io 
NO KYC
CASINO
██████████████████████████
████████████████████████
███████████████████████
███████████████████
██████████████████████
███████████████████████
███████████████████████
██████████████████
███████████████████████
██████████████████
███████████████████████
████████████████████████
██████████████████████████
███████████████████████████████████████████████████████████████████████████████████████
 
FASTEST-GROWING CRYPTO
CASINO & SPORTSBOOK

███████████████████████████████████████████████████████████████████████████████████████
███████████████████████████
█████████████████████████
███████████████████████
███████████████████████
████████████████████████
███████████████████████
███████████████████████
██████████████████████
████████████████████████
███████████████████████
███████████████████████
█████████████████████████
███████████████████████████
 
...PLAY NOW...
Crypto Library
Legendary
*
Offline

Activity: 1624
Merit: 1175

Leading Crypto Sports Betting & Casino Platform

View Profile WWW
March 19, 2025, 07:30:36 PM
Last edit: March 19, 2025, 08:57:01 PM by Crypto Library
 #11878

এতো দূরের হিসাব আমি করি নাই লল। তবে এখানে কথা হলো প্রাইজ তো আর আপনি একা পাবেন না। সবাইকে নিয়ে দেয়া হবে। এখন যদি ২০০ জন এখানে এলিজেবেল হয় তাহলে ৮০০০ হাজার ভাগ ২০০ মানে ৪০ ডলার পার পারসন। ফিসিং ওয়েবসাইট বানানো, হোস্টিং করা এসবেই সব শেষ, দিনশেষে থাকবে কি স্ক্যামারদের হাতে। তবে হ্যাঁ এটা সত্য, ১০ টাকা হোক বা ১০০০০ টাকা হোক, এবিউজাররা থাকবেই।

আমি বেশ কিছু একাউন্ট নোটিশ করলাম, ফিশিং ক্যাম্পেইনটিতে, যারা "recently woke up"। বুঝতেই পারতেছেন কি ঘটতেছে ভেতরে ভেতরে। যখনই এমন ক্যাম্পেইন, কনটেস্ট চালু হয় তখনই একদল অল্ট একাউন্ট উড়ে এসে জুড়ে বসে। হয়তো সবাই না বাট অনেকের গতিবিধি কর্মকাণ্ডই সন্দেহজনক। হতে পারে কোনো অল্ট ফার্মের অংশ।
আপনার কি আসলেও মনে হয় যে এই ক্যাম্পেইনে ২০০ জন লোক অংশগ্রহণ করবে? তাও আবার শুধুমাত্র একটি ডোমেইন ডাউন করার জন্য!!

যেটা সন্দেহ করেছিলাম সেটা অলরেডি শুরু হয়ে গিয়েছে হাহাহা।

কর্পোরেট জব বা সরকারি জব করেও বড় অংকের টাকা কামানা যায়, ইও নো হোয়াট আই মিন, লল। যাইহোক আমি মনে করি যে, এই ধরনের জব নিঃসন্দেহে অনেক ভালো, এবিষয়ে কোনো সন্দেহ নেই। এই টাইপ জব একটা স্টেবল ইনকাম সোর্স নিশ্চিত করে। তবে "সাপ্লাই এন্ড ডিমান্ড" বলতে একটা কথা আছে। আর দেশের জব সেক্টরগুলোর যা অবস্থা তাতে জব পাওয়াই দুস্কর। এজন্যই হয়তো আমার আশেপাশে যারা আছে তারা আপওয়ার্ক, ফাইবার টাইপ মার্কেটপ্লেসগুলোতে বিদেশি ক্লায়েন্ট ম্যানেজ করে, নয়তো ডাইরেক্ট বিদেশেই পাড়ি জমায়।

আপনি বিশ্বাস করবেন না, অনেক ভালো ভালো ডিগ্রী করা মানুষ জব ছেড়ে সেল্ফ ইমপ্লয় হওয়া শুরু করতেছে। আমার এক বড় ভাই (সর্ফটওয়ার ইন্জিনিয়ার), জব ছেড়ে নিজের একটা প্রতিষ্ঠান দাড় করিয়েছে, সেখানে তিনি নিজে ভিডিও ইডিটিং এর কাজ করে। সাথে তার এক এক জন টিম মেম্বার এক এক কাজে পারদর্শী। একজন গ্রাফিক্স ডিজাইনার, একজন ওয়েব ডেভেলপার, আরেকজন Wordpress, Shopify, SEO স্পেশালিষ্ট। মানে ফুল প্যাকেজ, ছোট খাটো স্টেডিও বলা চলে। শুধু এই না তারা অন্যদেরও কাজ শেখায়। অনেকে বলে কোর্স ব্যবসায়ী কোর্স ব্যবসায়ী, তবে তারা শতখানেক স্টুডেন্ট নেয়না, ৮-১০ জন আর কোর্স শেষে ইন্টার্নশিপের সুযোগ। আমি এমন কম প্রতিষ্ঠানই দেখছি যেখানে ইন্টার্ন শিপের সুযোগ দেয়।

আমি হয়তো একটু অন্য দিকে চলে গেলাম আপনার মতো, সরি।
ডোন্ট ট্রাই টু কফি মি।
আমি আসলে এদের কথাই বলতেছিলাম।
আমি  কর্পোরেট জব করার বিপক্ষে থাকি অলওয়েজ। কিন্তু নিজের মনের সুপ্ত বাসনা সবসময়ই থাকে তবে যখন দেখি এই সেক্টরে ফ্রিডম নেই তখন আবার মনে হয় ফ্রিল্যান্সিং সেক্টরি ভালো।
যদিও এখানে সবসময় একটা টেনশন থাকে ক্লায়েন্ট পাওয়ার জন্য কাজ পাওয়ার জন্য ইত্যাদি ইত্যাদি। তবে যাদের মাথায় ঘিলু আছে এবং সময়ের সাথে সাথে নিজেকেও আপগ্রেড করে তারা কখনো বসে থাকে না আর একটা পর্যায়ে আপনি যার কথা বললেন এই রকম ইন্টারপেনারশিপ  এ রূপান্তরিত হয়।

যাইহোক এখন আমি আমার আজকের কথায় আসি আপনাদের মধ্যে কেউ কি এমন কোন সাইট এর নাম বলতে পারবেন যেখানে ব্লক চেইন ডেভেলপমেন্ট এর বেসিক থেকে প্রো লেভেল পর্যন্ত গাইডলাইন দেওয়া আছে?

আমি আসলে w3school এর মতন কোন ওয়েবসাইট খুজতেছি। কিন্তু কোন ওয়েবসাইট বেটার হবে শেখার জন্য/ জানার জন্য এখনো বুঝতে পারতেছি না।

..Stake.com..   ▄████████████████████████████████████▄
   ██ ▄▄▄▄▄▄▄▄▄▄            ▄▄▄▄▄▄▄▄▄▄ ██  ▄████▄
   ██ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██████████ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██  ██████
   ██ ██████████ ██      ██ ██████████ ██   ▀██▀
   ██ ██      ██ ██████  ██ ██      ██ ██    ██
   ██ ██████  ██ █████  ███ ██████  ██ ████▄ ██
   ██ █████  ███ ████  ████ █████  ███ ████████
   ██ ████  ████ ██████████ ████  ████ ████▀
   ██ ██████████ ▄▄▄▄▄▄▄▄▄▄ ██████████ ██
   ██            ▀▀▀▀▀▀▀▀▀▀            ██ 
   ▀█████████▀ ▄████████████▄ ▀█████████▀
  ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄███  ██  ██  ███▄▄▄▄▄▄▄▄▄▄▄▄
 ██████████████████████████████████████████
▄▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▄
█  ▄▀▄             █▀▀█▀▄▄
█  █▀█             █  ▐  ▐▌
█       ▄██▄       █  ▌  █
█     ▄██████▄     █  ▌ ▐▌
█    ██████████    █ ▐  █
█   ▐██████████▌   █ ▐ ▐▌
█    ▀▀██████▀▀    █ ▌ █
█     ▄▄▄██▄▄▄     █ ▌▐▌
█                  █▐ █
█                  █▐▐▌
█                  █▐█
▀▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▀█
▄▄█████████▄▄
▄██▀▀▀▀█████▀▀▀▀██▄
▄█▀       ▐█▌       ▀█▄
██         ▐█▌         ██
████▄     ▄█████▄     ▄████
████████▄███████████▄████████
███▀    █████████████    ▀███
██       ███████████       ██
▀█▄       █████████       ▄█▀
▀█▄    ▄██▀▀▀▀▀▀▀██▄  ▄▄▄█▀
▀███████         ███████▀
▀█████▄       ▄█████▀
▀▀▀███▄▄▄███▀▀▀
..PLAY NOW..
Nothingtodo
Sr. Member
****
Offline

Activity: 994
Merit: 320

View Profile
March 19, 2025, 09:41:51 PM
 #11879

আপনার ধারণার সাথে আমি একমত কেননা এইরকম জঘন্য ধর্ষণের একমাত্র সাক্ষী ইনস্ট্যান্ট মৃত্যু। গণধোলাই অথবা প্রকাশ্যে গর্দান দিয়ে মৃত্যু নিশ্চিত করায় এইরকম জঘন্য ধর্ষনের শাস্তি হতে পারে। ৮ বছরের আছিয়া যেভাবে নিজের লোকদের দ্বারা ধর্ষিত হলো সেটার একমাত্র প্রকাশ্যে শাস্তি নিশ্চিত করলে এবং আইন প্রণয়ন করলে অবশ্যই আমাদের দেশেও ধর্ষণ কমিয়ে আনা সম্ভব।

গতকাল থেকে ফেইসবুকে একটা ক্লিপ ভাইরাল হয়েছে। এক মুদি দোকানের সামনে একজন টুপি পান্জাবি পড়া লোক, একটা বাচ্চা ছেলেকে এবিউজ করছে। এখন ওই বাচ্চা ছেলে তো আর পর্দা করবে না। এরকম মানুষ রুপী জানোয়ার গুলো দেশে আছে বলেই দেশে এরকম ধর্ষন হচ্ছে। লেবাস দেখে কখনো একটা মানুষকে জাজ করা ঠিক হবে না। মানুষ নিজের বাচ্চাদেরকে কিভাবে পালবে? এরকম শিয়ালের মুখ থেকে নিজেদের সন্তানকে কিভাবে রক্ষা করবে?

বাচ্চাদের সাথে সব সময় বের হওয়া সম্ভব হয় না। রাস্তাঘাটে যদি ছেলে বাচ্চাদের অব্দি বলাৎকারের মতো এবিউজ হতে হয়, তাহলে আপনার মেয়ে বাচ্চা কতোটা রিস্কে আছে একবার চিন্তা করে দেখেন। বাংলাদেশের আইনের সঠিক ব্যাবহার করা হয় না। ধর্ষকের কঠিন শাস্তি দিলে ধর্ষনের সংখ্যা কিছুটা কমানো যাবে বলে মনে হয়।
দেখুন যারা টুপি দাড়ি পড়ে এরকম খারাপ কাজেই জড়িত হতে পারে তাদেরকে আসলে ভাষা নষ্ট করতে চাই না। দেখুন এই মুহূর্তে যারা টুপি-দাড়ি করে এরকম কাজ করবে তাদের অবশ্যই কিছু রাজনৈতিক ফায়দা থাকবে। টুপি দাড়ি পড়ে বলাৎকার করলে অবশ্যই বিশ্ব অঙ্গনে কিছু দৃষ্টি পরিবর্তন হয়ে যায়। একজন যদি টুপি দাড়ি পড়ে বলাৎকার অথবা ধর্ষণের সাথে জড়িত হয়ে পড়ে তাহলে কিছু রাজনীতি কারণে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এরকম টুপি দাড়ি পড়ে আরো বেশি বেশি এরকম কাজে জড়িত হওয়ার ঘটনা ঘটবে। তখন পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ জানতে পারবেন বাংলাদেশে মৌলবাদীরা এরকম খারাপ কাজ করছে। আমার সাজেশন অনুযায়ী যারা টুপি দাড়ি পড়ে এরকম কাজ করবে তাদের রাজনৈতিক পরিচয় বিশ্লেষণ করতে হবে এবং জনসম্মুখে বলাৎকার তথা ধর্ষণের বিচার করতে হবে। বিচার করার আগে অবশ্যই রাজনীতির পরিচয় সঠিকভাবে বিশ্লেষণ করতে হবে।
DTalk
Full Member
***
Offline

Activity: 136
Merit: 130

I no longer own bitcoinbangladesh.info domain.

View Profile
March 19, 2025, 10:46:17 PM
Merited by Crypto Library (1)
 #11880

যাইহোক এখন আমি আমার আজকের কথায় আসি আপনাদের মধ্যে কেউ কি এমন কোন সাইট এর নাম বলতে পারবেন যেখানে ব্লক চেইন ডেভেলপমেন্ট এর বেসিক থেকে প্রো লেভেল পর্যন্ত গাইডলাইন দেওয়া আছে?

আমি আসলে w3school এর মতন কোন ওয়েবসাইট খুজতেছি। কিন্তু কোন ওয়েবসাইট বেটার হবে শেখার জন্য/ জানার জন্য এখনো বুঝতে পারতেছি না।
আপনার জন্য ভালো শুরু হতে পারে এই আর্টিকেল- https://www.geeksforgeeks.org/blockchain/

দেখুন যারা টুপি দাড়ি পড়ে এরকম খারাপ কাজেই জড়িত হতে পারে তাদেরকে আসলে ভাষা নষ্ট করতে চাই না। দেখুন এই মুহূর্তে যারা টুপি-দাড়ি করে এরকম কাজ করবে তাদের অবশ্যই কিছু রাজনৈতিক ফায়দা থাকবে। টুপি দাড়ি পড়ে বলাৎকার করলে অবশ্যই বিশ্ব অঙ্গনে কিছু দৃষ্টি পরিবর্তন হয়ে যায়। একজন যদি টুপি দাড়ি পড়ে বলাৎকার অথবা ধর্ষণের সাথে জড়িত হয়ে পড়ে তাহলে কিছু রাজনীতি কারণে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এরকম টুপি দাড়ি পড়ে আরো বেশি বেশি এরকম কাজে জড়িত হওয়ার ঘটনা ঘটবে। তখন পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ জানতে পারবেন বাংলাদেশে মৌলবাদীরা এরকম খারাপ কাজ করছে। আমার সাজেশন অনুযায়ী যারা টুপি দাড়ি পড়ে এরকম কাজ করবে তাদের রাজনৈতিক পরিচয় বিশ্লেষণ করতে হবে এবং জনসম্মুখে বলাৎকার তথা ধর্ষণের বিচার করতে হবে। বিচার করার আগে অবশ্যই রাজনীতির পরিচয় সঠিকভাবে বিশ্লেষণ করতে হবে।
কেউ ইচ্ছে করেই এই কাজটা দাড়ি টুপি নিয়ে করতেছে এইরকম একটা কেজ দেখান। বাংলাদেশে এইটা নতুন নয়। অনেক মাদ্রাসায় আমরা এইসব ঘটতে দেখেছি অতীতেও। তাদের রাজনৈতিক পরিচয় কি? বেশিরভাগই জামায়াতের লোক।

কাউকে বিশ্বাস করার দরকার নাই ক্রিপ্টো জগতে, সবকিছু ভেরিফাই করতে পারবেন।
Pages: « 1 ... 544 545 546 547 548 549 550 551 552 553 554 555 556 557 558 559 560 561 562 563 564 565 566 567 568 569 570 571 572 573 574 575 576 577 578 579 580 581 582 583 584 585 586 587 588 589 590 591 592 593 [594] 595 596 597 598 599 600 601 602 603 604 605 606 607 608 609 610 611 612 613 614 615 616 617 618 619 620 621 622 623 624 625 626 627 628 629 630 631 632 633 634 635 636 637 638 639 640 641 642 643 644 ... 685 »
  Print  
 
Jump to:  

Powered by MySQL Powered by PHP Powered by SMF 1.1.19 | SMF © 2006-2009, Simple Machines Valid XHTML 1.0! Valid CSS!