মাশাআল্লাহ, এটা তো বলা চলে একপর্যায়ে ড্রিম লাইফ। যেমনটা প্রায়ই সব ছেলের স্বপ্ন থাকে, যেটা আমি পূর্বেই বলেছি।
ভবিষ্যতে কোনদিন যদি বহুত টাকার মালিক হতে পারি অন্তত শখের জন্য হলেও এরকম কোন ফার্মহাউজ করব গ্রামে যেসব জমি আছে সেগুলো এর মধ্যে। আর যে যুগ আসতেছে ঘুরেফিরে সেই এই দিকেই যেতে হবে মানুষকে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট অন্য সবকিছুর জব খাই দিতে পারবে বা প্রতিযোগিতামূলক মার্কেট তৈরি করতে পারবে কিন্তু এই কৃষি সেক্টর টাতে কোনভাবেই পুরোপুরি ভাবে দখল নিতে পারবে না। ইভেন বিশ্বের বড় বড় ধনী ব্যক্তিরা জমি ক্রয়ের বিষয়টাকে সবচাইতে বেশি প্রাধান্য দিতেছে বর্তমানে।
বেচারা মার্ক জুকারবার্ক এর কপালে এখন কত কোটি ডলারের মামলা পড়ে এইটা দেখার বিষয়। বেচারা এমনিতেই জরিমানা দিতে দিতে বাঁচে না।