জীবনে চাপ থাকবেই, দায়িত্বও থাকবেই। কিন্তু আপনি যদি নিজেকে ঠিক রাখতে না পারেন, তাহলে এই দায়িত্বগুলোই আপনাকে ভেঙে ফেলবে। তাই এখন আপনার সবচেয়ে বেশি এই দিকেই মনোযোগী হওয়া উচিত আগে নিজেকে stable করা → তারপর দায়িত্ব সামলানো |
দায়িত্ব নিয়ে সমস্যা না। আমি নিজেকে যথেষ্ট দায়িত্ববান মনে করি, সেই হিসেবে কাজও করি। সমস্যা হলো আমার হাত ২ টা, আর সবাই এক্সপেক্ট করতেছে আমি ১০ হাতের কাজ যেনো করি। এজন্য আমার কাছে জিনিসটা পেরা হয়ে যাচ্ছে। সারাটাদিন দৌড়ের উপ্রে থাকি। এমন হতে থাকলে অসুস্থ হয়ে পড়বো।
ভাই যেহেতু পুরুষ হয়ে জন্ম নিয়েছেন তাই আপনাকে নানান দায়িত্ব, ডিপ্রেশন, চাপ এগুলো নিয়েই বেঁচে থাকতে হবে। একটি গল্প শুনেছিলেন কি? আসলে পুরুষ মানুষ হিসেবে বেঁচে থাকে ২০ বছর। ২০ থেকে ৫০ এই ৩০ বছর পুরুষকে গাধার মত খাটতে হবে, মানে নানান দায়িত্ব ইত্যাদি সব পুরুষের ঘাড়ে এসে চাপে। বাকী ৫০ থেকে ৭০ এই ২০ বছর কুকুরের মতো এ সন্তানের ঘরে ও সন্তানের ঘরে এভাবেই শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হয়।
আর সব দায়িত্ব একা সামলানো সম্ভব নয়, নিজেকে সময় দিন এবং ঠান্ডা মাথায় ভাবুন। যদি অহেতুক ডিপ্রেশনে ভোগেন তাহলে ভালো একটি ডাক্তার দেখানোর পরামর্শ দিব।
যাইহোক, বিয়ে করেন নাই তাই এত ডিপ্রেশন। তাহলে তো বিয়ে করলে আপনাকে খুঁজে পাওয়াই যাবে না। ব্যক্তিগতভাবে, কখনো কখনো মনে হয় বউয়ের প্যারায় দেশ ছেড়ে অন্য দেশের পালিয়ে যাই।
চাপের মধ্যেই আছি। কিন্তু সব চাপ আমার উপর চাপায় দিলে আমি কই যাবো। ফ্যামিলি তো আরো মেম্বার আছে। তারাও যদি অল্প অল্প হাত বাটাতো আমার জন্য বিষয়টা সুবিধা হতো। বেশিরভাগই ফাইনানশিয়াল এক্সপেস্ন এখন আমি চালাচ্ছি। আমি এসব থেকে একটু ছুটি নিতে চাই, একটু দম নিতে চাই। বিয়ে নিয়ে কিছু বইলেন না। মানুষ যদি ভালো হয় তাহলে জীবন সুখের, বাট অপজিট হলে জীবন জাহান্নামের। মানুষ মানে মেয়ে মানুষ।
দেখুন ভাই আপনার কাঁধে যে দায়িত্বের ভার পড়েছে সেই দায়িত্বটা যদি আপনি সম্পূর্ণ পালন করতে চান তাহলে আপনার এরকম ডিপ্রেশন হওয়ার কথা। দেখেন তো আপনার দায়িত্বটা কিছুটা শিথিল করা যায় কিনা। কোট.........
ভাবতে ইচ্ছা না করলেও ভাবা লাগে। আমি তো আর অন্যদের মতো cold থাকতে পারিনা। Soft heart হওয়ার এই এক অসুবিধা। চাইলেও কাউকে, কারো আবদার, কারো রিকুয়েস্ট ফালায় দিতে পারিনা, না করতে পারিনা। সবার মন রাখার চেষ্টা করি কিন্তু আমার মনের কথা কেউ ভাবেনা। সবার কথা চিন্তা করি, আর চিন্তা করতে করতে অসুখ বানায় দেই। দেখা যাক কি লেখা আছে সামনে আমার জন্য।