আসতেই হবে ভাই, তাছাড়া উপায় নাই। এখন পুরাই বেকার বসে আছি এবং ট্রাম্প যতদিন আছে, ততদিন মার্কেটের অবস্থা খারাপ থাকবে। তাছাড়া এখন কাজের সেক্টরটা পরিবর্তন করবো, তাই সামনের ৬ মাস কোনো কাজ আর নাই।
টেস্টনেটের দিন শেষ বলা যায়। কারণ যত প্রজেক্টের এয়ারড্রপ দিতেছে, সবগুলো হয় mainnet কিংবা KOL দেরকে এয়ারড্রপের বেশি অংশ দিতেছে। আর অন্যদিকে যারা টেস্টনেটের অপেক্ষায় আছে, তারা তেমন একটা ইনকাম করতে পারতেছে নাহ। কিন্তু কিছু ব্যবহারকারী পাইতেছে, তবে তারা KOL এর মতো তাদের সোশ্যাল মিডিয়াতে এক্টিভ ছিলো। সহজ কথায় বটের মতো তাদের সোশ্যাল পোষ্টগুলো boost করছে। এখন mainnet এর প্রজেক্টগুলোরও এয়ারড্রপ আগের তুলনায় কমে গিয়েছে, তবে Perp dex গুলোতে ট্রেড করতে থাকেন। তাহল ভবিষ্যতে ভালোই এয়ারড্রপ পেতে পারেন। যদি সেই প্রজেক্টে সবার আগে ব্যবহার শুরু করেন, মানে প্রজেক্টা limelight এ আসার আগে ভালো পরিমাণে trading volume করলে ভালোই এয়ারড্রপ পাওয়ার সম্ভাবনা রয়েছে।
আফসোস আমি ভেবেছিলাম টেস্ট নেট গুলো স্টার্ট করব কিন্তু দেরি করে ফেলেছি, যাই হোক আপনি তো শুরু থেকেই ছিলেন এবং এখান থেকে একটা হিউজ অ্যামাউন্ট তুলে নিতে পেরেছেন এটাই বেশি.
তবে ভাই সিগনেচার ক্যাম্পেইন এর চাইতেও যদি আরো ভালো কিছুতে যাইতে পারতেন তাহলে বেটার হইতো, তবে এখন তো এইরকম task based আর কোন সেক্টর দেখতেছি না ক্রিপ্ত কারেন্সিতে যেখানে মানুষ কিছু ইনকাম করবে, এয়ার ড্রপ এবং বাউনটি ক্যাম্পেইন তো আগেই ভ্যানিশ হয়েছে
আমিও শুরু থেকে ছিলাম নাহ , বলা যায় যখন এটা trend/hype এ আসে তখন থেকে কাজ করেছি। আলহামদুলিল্লাহ যে ভালোই এয়ারড্রপ পেয়েছি কিন্তু সব প্রোজেক্ট এর টোকেন বিক্রি করে লাভ করতে পারি নাই। উদাহরণ হিসাবে, wormhole এর এয়ারড্রপ যা পাইছিলাম সেটার মূল্য ৫০০০ ডলারের বেশি ছিল, কিন্তু বিক্রি নাহ করায় কোনও লাভ হয় নাই। Pyth এর এয়ারড্রপের একই আবস্থা এবং এসব আগেও এখানে শেয়ার করসিলাম মনে হয়।
আমি নতুন কাজের সেক্টরে যাবো, Mod কিংবা CM এর কাজ আর ভালো লাগে নাহ এবং কাজ পাওয়া খুব কঠিন এখন হয়ে গিয়েছে। কারণ সব প্রোজেক্ট তাদের নেটওয়ার্কের মধ্যকার কাউকে নাহ কাউকে নিয়ে নেই। বাহিরের কেউ চাইলে প্রোজেক্টে যোগদান করতে পারে নাহ। যেহুতু অন্য সেক্টরে যাবো, তাই এখন নতুন দক্ষতা বাড়াইতেছি এবং এই সময়টা বসে আসি। তাই ভাবলাম যে কোন নাহ কোন সিগনেচার করা যায়, এই আর কি।
সেটাই দেখতাছি।
আমার প্রশ্নটা হয়তো আরো ভালো করে বলা উচিত ছিল যে, Bounty থ্রেডে যে সিগনেচার ক্যাম্পেইনগুলো পোষ্ট হয়, সেগুলো থেকে কী এখন তেমন একটা ইনকাম হয় কি নাহ। কারণ সেই অনেক আগে বাউন্টের কাজ বাদ দেওয়ার পর আর সেই থ্রেডের হালনাগানদ জানা নাই।
যাই হোক বা বাউন্টি বোর্ড এর কথা যদি বলেন তাহলে সেইখানে বাউন্টি ক্যাম্পেইন তো বহুৎ আগেই ডাউন হয়ে গিয়েছে আর সেটা থেকে রিকভারি করে নাই এবং করার সম্ভাবনা মনে হয় নাই.
তাই যদি জুয়া খেলার সাইটগুলো সিগনেচার ক্যাম্পেইন ছাড়া ক্যাম্পেইন করতে চান তাহলে অবশ্যই আপনাকে এটা মেনে নিয়েই করতে হবে যে এইখানে slot কম কম্পিটিশন বেশি.
আমি যে সময়ে বাউন্টি ছাড়ছি, তখন থেকে আর কোন ভালো বাউন্টি এখানে চালু হয়েছে বলে মনে হয় নাহ। তারপরও দেখলাম লোকাল বোর্ডের অনেকে সিগনেচার করতেছে, যেগুলো জুয়ার সাইট নাহ। তাই আরকি সবার থেকে সেটার হালনাগাদ জানার চেষ্টা করলাম।
আমার জুয়ার প্রোজেক্টের সিগনেচার করার কোন ইচ্ছা নাই, তাই ওসব মাথাই এ আন্তেছি নাহ এখন। দেখি কোন সিগনেচার প্রোজেক্ট পাই নাকি , কারণ অনেক প্রোজেক্ট দেখলাম CFNP বর্তমান সময়ে। সুযোগ পাইলে কোন একটা তে যোগদান করব , নইলে যেমন আছে এমন এ চলবে সমস্যা নাই।
