এখন আমার ছোট ভাইয়ের কাছে এসেছিল যে বিকাশ বা নগদ নাম্বার কি পরিবর্তন করতে হবে কিনা। বিকাশরা যারা নাম্বার টিপে টাকা প্রতারণা করে নিয়ে যায় তারা কিভাবে হ্যাক করে? পরবর্তীতে ওই ফোনে টাকা আসলে সে টাকা কি তারা নিয়ে নেবে। না যতক্ষণ পর্যন্ত আবার পিন নাম্বার না দেবে ততক্ষণ পর্যন্ত কি টাকা নিতে পারবে?
আগে স্কামাররা সাধারণত otp নিত এবং মার্চেন্ট পেমেন্ট করে টাকা নিত। যদিও এখন সেটা আর সম্ভব নাহ, আর সরকারি যেসব ভাতা আছে, এসবের টাকা তুলতে অনেকে বিকাশ/নগদ এর দোকানে যেয়ে নিজেদের পিন বলে দেয়। মানে তারা বিকাশ/নগদ ব্যাবহারে জানে নাহ, আর এদের স্কামাররা নিশানা করত। এসব স্কামাররা ওই দোকানের কোন লোক কিংবা ওদের পরিচিত কেউ হইতো। যেহুতু ওসবের নাম্বার আর পিন পেয়েছেন, এখন টাকা পাঠানোর জন্য দরকার otp এবং সেটা ভুলায়ভালায় নিতে পারলে হইলো।
আসল হ্যাকিং বলতে কিছু নাই, কারণ অনেক সময় আপনার নাম্বারের sms যদি bypass/redirect করে তাইলে আপনার বিকাশ/নগদের টাকা নিতে পারবে। মানে আপনার নাম্বারে কোন otp/sms আসবে নাহ, সেটা bypass করে অন্য নাম্বারে নিবে। আর এটা মোবাইল অপারেটরদের security দুর্বল হইলে করতে পারে। আগে এটা অনেক হইতো, যদিও এখন সেটা কম হয় কারণ সব কোম্পানিগুলো security expert রাখে। আর বিকাশ এখন তো অ্যাপে নতুন করে লগইন করলে face verification চালু করছে মনে হয়।
এই বেয়ার মার্কেট এবং AI এর আধিপত্য ক্রিপ্টো মার্কেটে কেমন প্রভাব রাখবে?
অনেকেই মনে করেন বেয়ার মার্কেট মানেই ক্রিপ্টো ইন্ডাস্ট্রির শেষ। কিন্তু ইতিহাস বারবার দেখিয়েছে, বেয়ার মার্কেট আসলে একটি ফিল্টার বেয়ার মার্কেটয়ে যেসব প্রজেক্টের বাস্তব ব্যবহার নেই, শুধু হাইপের ওপর দাঁড়িয়ে আছে, সেগুলো ধীরে ধীরে হারিয়ে যায়। দুর্বল টিম, ফান্ডিং সংকট এবং কমিউনিটি হারানো প্রজেক্টগুলো টিকে থাকতে পারে না। অন্যদিকে যেসব প্রজেক্টের শক্তিশালী প্রযুক্তি, বাস্তব ব্যবহার (Utility) সক্রিয় ডেভেলপার এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা আছে, তারা আরও শক্তিশালী হয়ে ফিরে আসে।
AI-এর অগ্রগতিও একইভাবে বাজারকে বদলে দিচ্ছে। অনেক কাজ অটোমেটেড হবে, অনেক পুরোনো মডেল হারিয়ে যাবে। কিন্তু যারা নতুন প্রযুক্তির সাথে নিজেদের মানিয়ে নিতে পারবে, তারাই ভবিষ্যতের নেতৃত্ব দেবে।আমার মতে বেয়ার মার্কেট ক্রিপ্টো ইন্ডাস্ট্রি ধ্বংস করার জন্য আসে না বরং মার্কেটকে পরিষ্কার করার জন্য আসে। দুর্বলরা বাদ পড়ে, শক্তিশালীরা টিকে থাকে।
কোনো ইন্ডাস্ট্রি আসলে শেষ হয় নাহ, বরং ওই ইন্ডাস্ট্রির প্রোজেক্টগুলো ধ্বংস হয়। এবারের বেয়ার মার্কেট কিন্তু আগের থেকে অন্য পর্যায়ে চইলা গেছে। কারণ আগে real world adoption তেমন একটা ছিল নাহ, এখন সেই তুলনায় অনেক বেশি এবং মার্কেট মেনিপুলেশন অনেক বেশি। কিছুদিন আগে কিন্তু এখানে একটা খবর দিয়েছিলাম যে, ট্রাম্প ক্রিপ্টো থেকে ১ বিলিয়ন ডলারের মতো লাভ করেছে। তাইলে ভাবেন বাকি যারা insider trading করে, তারা মার্কেটের বারটা বাজায় কি পরিমাণ লাভ করতেছে।
আর হাইপের কথা নাই বলি, কারণ যেসব প্রোজেক্ট হাইপের জন্য মার্কেটে আসে ওসব আগে মার্কেট থেকে বাহির হয়। কিন্তু অনেক ভালো প্রোজেক্টও ভালো লাভ নাহ করতে পারায় বন্ধ হইতেছে। তাই বাস্তব ব্যাবহার, সক্রিয় ডেভেলপার কিংবা দীর্ঘমেয়াদি পরিকল্পনা থাকলেও অনেক প্রোজেক্ট মার্কেটে টিকে থাকতে পারতেছে নাহ। তার উপর অনেকে মার্কেট থেকে বাহিরে আছে বেয়ার মার্কেটের জন্য।