বিকাশের খারাপ দিকগুলো নিয়ে কথা বললেও আমি বিকাশ ব্যবহার করি, কারণ অনেক কিছুতে পেমেন্ট করতে গেলে হয় SSLcommerce কিংবা Bkash ব্যবহার করতে হয়। আর SSLcommerce এ ব্যাংক অথবা কার্ড ব্যবহার করে পেমেন্ট করতে গেলে গলা কাটা ফি নেয়, তাই আমাকে বিকাশই ব্যবহারই করতে হয়। আর আপনি যে লোনের কথা বললেন, সেটা যে কেউ পাবে। কারণ বিকাশ প্রথমে ৫ হাজারের লোনের সুবিধা দিবে ( যদি আপনি বিকাশ ভালোই ব্যবহার করে থাকেন, অন্যদের ক্ষেত্রে এটা কমবেশি হবে) এবং এরপর যদি আপনি ঘন ঘন লোন নেন, তাহলে আপনার লোনের পরিমাণ বৃদ্ধি করবে। আমার পরিচিত ছোট ভাই, যে এখানের অন্যদের মতোই বিকাশ প্রেমী এবং ওরও লোন লিমিট সর্বশেষ আমাকে ২০ কি ২৫ হাজারের বেশি বলেছিলো। আর লোন নেওয়ার শুরুটা যেমনটা বললাম তেমন ছিলো। তাহল বিকাশের লোনের পরিমাণ নিয়ে বড়াই করে কোনো লাভ নেই।

আর আপনি যদি বিকাশকে ফি দিয়ে ওমন লোন লিমিট পেয়ে খুশি থাকেন, তাহলে আমার কেন এখানের কারোই আপত্তি নাই। কিন্তু আমি কষ্ট কইরা ইনকাম কইরা মাস শেষে হাজার টাকা বিকাশকে ফি দিবো নাহ, এর থেকে আমি ২ হাজার টাকা ব্যাংককে ফি দিবো এবং ওদের সুবিধাই ব্যবহার করবো।

বিষটা শুনতে একটু হাস্যকর লাগতে পারে, বাট আমি যদি ২০ টাকার একটা আইসক্রিমও খাই আর যদি make payment এর অপশন থাকে তাহলে আমি অনলাইনে পে করে দেই। এসময় ক্যাশ এ থাকা আপু বা ভাইয়া নিশ্চয় বলে, দেখ দেখ কতো বড় খচ্চরের খচ্ছর এটা লল।

যতগুলো মেথড বল্লেন সবগুলো নিয়েই আমি ভাবিলাম।। কিন্তু আপাতত বিকাশই আমার কাছে বেস্ট লাগতেছে। যেমন ধরেন মা'র ওষুধ অর্ডার দিসিরাম aroggo দিয়ে, ৪০০০ টাকায় ৪০০ টাকা ডিসকাউন্ট দিছে, অলমোস্ট সব কিছুতে ১০% ডিসকাউন্ট, পরবর্তীতে ৩০ টাকা ক্যাশ কুপন, আর সব পেমেন্ট মারছি বিকাশ দিয়েই। বড় কোনো ফার্মেসিতে গেলেও এতো ডিসকাউন্ট পাইতাম না। পিসি বিল্ড করলাম, মোবাইল কিনলাম, জিপিইউ কিনলাম, কোনোটাতেই ১ লাখের নিচে পেমেন্ট করিনি। এক ধাক্কায় ১লাখের উপরে পেমেন্ট মারার স্টোরি আছে আমার।। এসময় দোকানদারের রিয়েকশন দেখার মতো। টপিক্যালি কার্ডে এমন এমাউন্ট পেমেন্ট আসে। ইমাজিন কত হাজার হাজার টাকা সেভ হইছে আমার।
আর এখন সবথেকে পছন্দের ফিচারস্ টা Take a Loan অপশন। ইমারজেন্সিতে খুবই কাজে আসে। কতবার যে সেভ করছে আমারে বিপদের সময়। ৩০ হাজার লোন লিমিট আমার। এজন্য এখন আর ফোরাম থেকে কারোর কাছ থেকে লোন নেয়াও লাগে না।


ভাই এই জিনিসটা এক্সাকলি কি বুঝাই বলবেন? আমি ANN টা ঘুরে দেখছিলাম, বাট কিছুই বুঝিনাই। পুরোটাই মাথার উপর দিয়ে গেছে। কিভাবে কি করতে হবে, এমন একটা গাইড হলে ভালো হতো।