এখন আলহামদুলিল্লাহ একটা বিজনেস করছি দেখতে দেখতে বিজনেসের বয়স ৮ মাস হয়ে গেল আল্লাহর রহমতে যথেষ্ট ভালো সাড়া পাচ্ছি। এই বিজনেস ভালোভাবে গুছিয়ে নিতে পারলে অন্ততপক্ষে ডাল ভাত খেয়ে স্বাধীন মত বেঁচে থাকতে পারবো। আর আমার এই বিজনেসের জন্য আমার পাশাপাশি আরো দুইজন মানুষের কর্মসংস্থান হয়েছে। ইনশাল্লাহ ভবিষ্যতে আরো মানুষের কর্মসংস্থান করতে পারব। এটাতেই শান্তি যে টাকা-পয়সা যাই কামাই স্বাধীনভাবে থাকলে আবার ১-২ জন হলেও দেশের বেকারদের কাজে লাগাতে পারতেছি।
ভাই এক্সাকলি কিসের বিজনেস করতেছেন? শেয়ার করা যায়? এবং টোটাল ইনভেস্টমেন্ট কত আপনার এখন পর্যন্ত?
আমাদের ফ্যামেলিতে কেউউ কারো গোলামি (চাকরি) করতে চায়না, ঐ মনমানসিকতাই নাই। এজন্য বারবার সুযোগ থাকার পরও অফিসিয়ালি বেকার বসে আছি আমি (বিটকয়েনটক/সিগ্নেচার/ক্রিপ্টো এগুলো চাকরির বাহিরে ধরলাম)। ফ্যামেলিতে বড় এক সচিব আছেন, তিনি তার ১৪ গুষ্টির সবার চাকরি ম্যানেজ করে দিছেন। আমারেও হাদছিলো কয়েকবার, পরিক্ষা যেনো দেই। কিন্তু ঐ যে আমি ঘাড়ত্যাড়া, পরিক্ষাই দেইনি, কারন আমার ঐসব ভালোলাগেনা। যদিও একটা ছোটখাটো টিশার্টের বিজনেস আছে, মেইনলি সিজনাল জার্সি, কিন্তু সেই বিজনেসও এখন খারাপ যাচ্ছে। আপাতত আইডিয়ার খোঁজে আছি....

।
আমি আসলে কী নিস বা প্রোডাক্ট নিয়ে বিজনেস করছি এটি সরাসরি বলছি না তবে কিছুটা বলি, আবি E-commerce বিজনেস করছি যদিও হাজার হাজার নতুন নতুন উদ্যোক্তা আসছে তবে ভয়ের কিছু নেই আপনি ইউনিক কিছু নিয়ে আসলে অবশ্যই এগিয়ে থাকবেন। মূল কথা হচ্ছে মার্কেটে একটা ট্রেডিং প্রোডাক্ট দেখবেন আর সেটা বিক্রি করতে ঝাঁপাইয়া পড়বেন এমন হলে আগাতে পারবেন না। আপনাকে একটা নির্দিষ্ট নিশ নিয়ে আগাতে হবে, মানে একটা ব্র্যান্ড তৈরি করতে হবে। আমি আসলে প্রথম দিকে কনফিডেন্ট ছিলাম না তবে অন্যরা ২-৪-৫ বছরে যতটুকু করতে পারছে আমি আল্লাহ্ রহমতে ৭-৮ মাসেও সেই টুকু করতে পারছি। সৎ ভাবে ব্যবসা করলে ইনশাআল্লাহ্ আরো ভালো কিছু করতে পারবো।
যখন শুরু করছিলাম তখন অনেকেই আমাকে বলছে যে লাভ নই হাজার হাজার মানুষ এগুলো করতেছে লস করবা আমি শুনিনাই। আরেকটা বিষয় হচ্ছে আমি শুরু করার জন্য প্রথমেই যে প্রোডাক্ট চয়েজ করছিলাম তার ১ পিস ও বিক্রি করতে পারিনাই ২০ হাজার টাকার মতো ছিলো মাল সেগুলো এখনো আমার স্টকে পড়ে আছে। তারপরেও আমি হতাশ হয়নাই এখন আলহামদুলিল্লাহ যে প্রোডাক্ট চয়েজ করি সেটাই ৫০০-৬০০ পিস বিক্রি হয়ে যায়। সবই ধৈর্য্য, সাহস আর আল্লাহর উপর বিশ্বাস।
একটা জিনিস চিন্তা করেন, এই ফোরামে ৩ মিলিয়ন এর বেশি একাউন্ট আছে কিন্তু তার মধ্যে কতজন বড় র্যাংক অর্জন করতে পারছে কতজন সিগনেচার ক্যাম্পেইনে এলিজিবল হয়ে কিছু টাকা আর্ন করতে পারতেছে? যতগুলো সিগনেচার আছে তাতে সব পার্টিসিপেট মিলিয়ে ম্যাক্সিমাম ৪০০-৫০০ একাউন্ট সিগনেচার ক্যাম্পেইন করার সুযোগ পাচ্ছে কিন্তু একাউন্ট আছে ৩০ লাখেরও বেশি। আর সেই ৩০ লাখ + ইউজারের মধ্যে সেই ৪০০-৫০০ জন এর একজন আপনি। তাইলে মার্কেট কম্পিটিশন দেখে ভয় কেনো পাবেন ? যেকোনো বিজনেস আইডিয়া থাকলে শুধু শুরু করেন আর লেগে থাকেন সফলতা ঠিকই পাবেন ইনশাআল্লাহ্, আর অবশ্যই আল্লাহর উপর ভরসা রাখবেন।
অনেক মূল্যবান কথা বলছি যা টাকা দিয়েই কিনে পাবেন না। আবারো বলবো যদি চাকরি না করতে চান স্বাধীন থাকতে চান জাস্ট যে আইডিয়া আছে শুরু করেন। যেকোনো কিছু হতে পারে। মানুষ কিন্তু ফেলে দেওয়া ময়লা, পলিথিন, ভাঙ্গুড়ি ব্যবসা করেও কোটি টাকার বিজনেস দাঁড় করাচ্ছে। আর আপনাদের মাশাআল্লাহ জ্ঞান এর কমতি নেই। যারা এই ফোরামে এসে নিজেদের একটা অবস্থান তৈরি করতে পারছে তাদের জ্ঞানের কমতি আছে বলে আমি মনে করি না। তাই বলব জাস্ট স্টার্ট।
আমিও Z_MBFM ভাইকে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু তিনি বলে নাই, বলেছিলেন এখনই বলবে না। যাই হোক যেহেতু তার ব্যবসায়ে দুজন কর্মচারী রয়েছে, তাই সম্ভবত বড় ক্যাপিটাল ছাড়া তো সম্ভব হয় নাই, তবে Z_MBFM ভাইয়ের কাছে বিস্তারিত আশা করতেছি।
ভাই DYING_S0UL কে কোড করে অনেক কথাই বলছি পড়েন সব ক্লিয়ার হবেন।