টুইটার খুলে দেখেন ভাই, যখন বিটকয়েন ৬৮ হাজারে আসলো তখনই সবাই পোষ্ট করা শুরু করেছে যে এটা বুল ট্রাপ । আর তারা অনেকেই short position নিয়ে মারা খেয়েছে, তাই বললাম যে সবাই যা ভাববে মার্কেট তার বিপরীতটা অবশ্যই করবে। আপনি যাদের কথা বলেছেন যে, এটাকে মিনি বুল সিজন বলতেছে। তারা আসলে হয় insider trader কিংবা influencers এবং তাদেরকে যারা অন্ধের মতো অনুসরণ করে, তারাও তাদের পোষ্টের কপি-পেষ্ট করতেছে। তাই আপনি হয়তো সবাইকে একই কথা বলতে দেখতেছেন।

এইখানে বিষয়টা এমন হতে পারে যে যারা বুলট্রাপ মনে করেছে তারা আসলে সঠিক অনুমানটা করতে পারেনি, কারণ ভুল যে শুধুমাত্রই ৬৮কে অথবা ৬৯ কে পর্যন্তই হবে বিষয়টা তো এমন না, ইভেন যদি মার্কেট ৮০কে এর উপরেও যায় তারপরও বুলট্র্যাপ বলা যেতে পারে এই মার্কেটকে।
আমি আসলে এনালাইসিস অতটা ভালো পারি না তবে নিজের এক্সপেরিয়েন্স এবং প্রিভিয়াস মার্কেট অবজারভেশন করে যতটুকু ধারণা করতে পারতেছি মার্কেট অবশ্যই আবার নিচের দিকে যাবে। আর এই ধরনের সিচুয়েশন তৈরি হয় মূলত মানুষকে কনফিউশন করার জন্য আর মানুষ কনফিউজড হয় যেমন মনে করেছিল 68কে বা ৬৯কে এ আসার পর মনে করেছিল দাম নিচের দিকে চলে যাবে.
২০২১ এর পর থেকে আর ওই ৪ বছরের কোনো বুলরান হচ্ছে নাহ। আর আগেও এখানে বলেছিলাম যে, আমরা আর কখনোই আগের মতো অল্টকয়েনের বুলরান দেখবো নাহ। বরং হয়তো কোনো নির্দিষ্ট ক্যাটাগরির ভিত্তিতে narrative দেখতে পাওয়া যাবে এবং সেটাই বুলরান বলতে পারেন। এর উদারণ হিসেবে আমরা ২০২৩ এর শেষ এবং ২০২৪ এর শুরু থেকে BTCFi এর narrative দেখেছিলাম এবং সেটাই ওই ক্যাটাগরির প্রোজেক্টের জন্য বুলরান ছিলো। যেহেুতু আমরা আর আগের মতো অল্টকয়েনের বুলরান দেখবো নাহ, তাই আপনার ওই narrative এর প্রজেক্টের টোকেন মূল্য বুলরানে থাকবে এবং যখন অন্য narrative মার্কেটে আসবে, তখন সেসবের মূল্য কিন্তু ৯০% কমে চলে যাবে। আপনার নাহ, আমারও অনেক টোকেন আছে, যেগুলোর মূল্য $৫০০ থেকে $১০০০+ ছিল, কিন্তু এখন ওয়ালেট খুললে দেখি যে সেসবের মূল্য $১০ও নাহ। কারণ আমি narrative শেষ হওয়ার আগে সেসব বিক্রি করি নাই এবং ধরা খেয়েছি বলা যায়।
আসলেই কি বুল সিজন হয়নি ২০২৫ সালে?
আমি তো মনে করতেছি যে bull season হয়েছে হ্যাঁ এটা সত্য যে পূর্বে যেমন 248.48% বৃদ্ধিতে নতুন অলটাইম হাই প্রাইস তৈরি করেছে সেটা 2025 সালে হয়নি,
২০২৫ সালে বিটকয়েনের দাম পূর্বের অল টাইম হাই প্রাইস এর তুলনায় মাত্র ৮২% আপ করেছিল।
এখানে আমি এই পার্সেন্টেজ কম হওয়ার ফ্যাক্টর হিসেবে এটাই বলব যে বিটকয়েনের দামের ভলিউম বৃদ্ধি। যেমন বিটকয়েন ৩০০০ ডলার থেকে ১৯ হাজার ডলারে গিয়েছে এটা পসিবল ছিল কিন্তু পূর্বের ন্যায় যদি এই সময়টাতে বিটকয়েনের দাম পূর্বের অনুপাতে বৃদ্ধি করতে হয় তাহলে গোল্ডের মার্কেট ক্যাপ এর কাছাকাছি যেতে হবে। যা এই স্বল্প সময়ে impossible এর মতনই।