|
DYING_S0UL
|
 |
July 11, 2025, 10:37:10 AM |
|
আপনাকে ধন্যবাদ। যদিও আমি অলরেডি ১ বছরের জন্য কিনে ফেলেছি। হয়তো আগামী ১ বছর পর আবার এটা আমার কাজে লাগবে। আপনারা দেখি এসবের ওস্তাদ। আপনারা কে কি কি টুলস ব্যাবহার করেন? আমার তো এক গ্রামারলি ছাড়া কিছুই লাগে না। অনেকেই দেখি আরো কতো কতো সার্ভিস কিনে ব্যাবহার করে। কোনটার কি কাজ সেটাই আমি এখন অব্দি জানি না। নেটফ্লিক্স হচ্ছে বড়লোক মানুষের ব্যাবহারের জিনিস। যাদের ২-৩ টা করে মনিটর আছে। তারা একদিক দিয়ে কাজ করে, অন্য দিকে নানান সিরিজ দেখে।
আর যারা নিয়মিত কম্পিউটারে বিভিন্ন দেশ ভ্রমন করেন, তারা অবশ্য ভিপিএন বাধ্য হয়ে কিনেন। পান্ডা ভিপিএন এর বাংলাদেশ সার্ভার কানেক্ট করে ব্যাবহার করলে দেখলাম স্পিড অনেক বুষ্টআপ হয়। এই গ্রুপে পান্ডা সেল হয় নাকি দেখা লাগবে।
আমি নরম্যালি কিছুই ইউজ করিনা। আগে Quilbot, Grammarly ইউজ করতাম, বাট যখন ওরা AI ইন্ট্রডিউস করলো ওদের টুলস্ এ সবে থেকে ইউজ করা বাদ দিয়ে দিসি। নিজে লেখা জিনিসেরই গ্যারান্টি নাই, মাঝে মাঝে ফল্স পজেটিভ সো করে (এবিষয়ে আপনি রেপুতে অনেকবার বলছিলেন), আর টুলস্ ব্যবহার করে পারফেকশন আনা তো বিলাসিতা। যদি করাই লাগে তাহলে একেবারে বেসিক টুলস্ ইউজ করি, আদি আমলের সাদা মাটা যেখানে এআই নাই, জাস্ট বানান দেখার জন্য, তাও যদি একেবারে লং পোস্ট হয়। ছোটখাটো পোস্ট এসব ইউজ করার প্রয়োজন মনে করিনা, ২-৪ টা ভুল হবেই, এটাই আমাদের মানুষ করে। ওস্তাদ বলেতো একসময় ক্রাকিং এর সাথে জড়িত ছিলাম, শতশত একাউন্ট গিভওয়ে করছি পোলাপাইনরে। সেই সুবাদে এসব জাানি। পান্ডাভিপিএন ভাই অন্যসব ভিপিএন দের মতোই, এটা জাস্ট হাইপে চলে, bdix bypass হয়না। আমি দেখছি ইউজ করে। মার্কেটে যত চেনা পরিচিত ভিপিএন আছে (২০-২৫) তার সবকটায় আমার ব্যবহার করা শেষ। বস্তা বস্তা এসব ক্রাক করে রাখছিলাম। এখন আর করিনা, বাদ দিয়ে দিসি। হ্যাঁ Panda অহরহ পাবেন, প্রায়ইসই গিভওয়েও করে, বাট স্পিড বুস্টের গ্যারান্টি নাই। আমার সাজেশন থাকবে আপনি Symlex Vpn ট্রাই করেন। এটা দেশী কোম্পানি। আর এটা দিসি Bdix বাইপাস হয়। তবে দাম বেশি।
|
| .SHUFFLE.COM.. | ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ | ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ | . ...Next Generation Crypto Casino... |
|
|
|
|
Nothingtodo
|
 |
July 11, 2025, 05:05:14 PM Last edit: July 11, 2025, 05:16:39 PM by Nothingtodo |
|
সাতাশি নাকামোতা পৃথিবীর ১১ তম ধনী ব্যক্তি Forbes এর রিয়েল টাইম ধনীর তালিকায় আজ ১১ জুলাই ১১ঃ ৩০ মিনিট এর আগ পর্যন্ত বিশ্বের ধনী লোকদের সম্পদের হিসাব নিয়ে একটি তালিকা তৈরি করা হয়েছে যেখানে বিশ্বের ১১ তম ধনী ব্যক্তি হিসেবে Satoshi Nakamoto কে স্বীকৃতি দেওয়া হয়েছে। ১.১ মিলিয়ন বিটকয়েনের এক অদৃশ্য মালিক আজ পৃথিবীর ১১ তম ধনী ব্যক্তি অথচ পর্দার আড়ালে থেকেই তার এই ধনীর স্বাদ গ্রহণ করা হচ্ছে। কে জানে পর্দার আড়ালে আছে? না সারা জীবনের জন্য পর্দার অন্তরালে চলে গেছেন কে জানে। তবে তার এই ১১ তম ধনীর স্বাদ পাওয়া মাত্রই বের হয়ে আসবে এমন কেউ অনেকেই অনুমান করছে না। কে বলতে পারে কোন একদিন পৃথিবীর শীর্ষ ধনী হয়ে পর্দার আড়াল থেকে পর্দার সামনে আসতে পারে। আজ বিটকয়েনের সর্বোচ্চ বাজার দরে তার সম্পদের পরিমাণ ১২৯ বিলিয়ন ডলার যেখানে তিনি ডেল(Dell) কোম্পানির মালিক মাইকেল ডেল কে টপকে ১১ নম্বর পজিশনে চলে এসেছেন। তার আগে অবশ্য একজন রয়েছে যার ব্রিনের সম্পদ টপকাতে হলে বিটকয়েনের দাম হতে হবে ১ লক্ষ ২৮ হাজার ডলার। সেটাও সম্ভব খুব একটা বেশি দূরে নয়। তবে পৃথিবীর শীর্ষ ধনী ইলন মাস্ক ৪০০ বিলিয়ন ডলারের সম্পদের পাহাড় টপকাতে হলে বিটকয়েন কে হতে হবে তিন লক্ষ ডলারের উপরে সেটাও যদি সম্ভব হয় তবে আশ্চর্য হওয়ার কোনো কারণ নেই। আস্তে আস্তে বিটকয়েনের দাম বৃদ্ধি পেয়ে যদি সাতোশি পৃথিবী ১১ তম ধনীতে আসতে পারে তাহলে বিটকয়েন যখন মিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে তখন পৃথিবীর শীর্ষ ধনী ধন কুবের হতেও পারে। তবে একজন রক্ত মাংসের গড়া মানুষের পক্ষে এইরকম রেকর্ড তৈরি করার পর আড়ালে থাকা আদৌ কি সম্ভব!
|
|
|
|
|
Mahiyammahi
|
 |
July 12, 2025, 04:10:27 AM |
|
হ্যাঁ Panda অহরহ পাবেন, প্রায়ইসই গিভওয়েও করে, বাট স্পিড বুস্টের গ্যারান্টি নাই। আমার সাজেশন থাকবে আপনি Symlex Vpn ট্রাই করেন। এটা দেশী কোম্পানি। আর এটা দিসি Bdix বাইপাস হয়। তবে দাম বেশি।
কেও যদি প্রাইভেসি আর স্মুথ পার্ফরমেন্স এর জন্য ভিপিএন ইউজ করতে চান আমি বলবো Proton VPN বেস্ট। আমার ব্যবহার করা সব প্রিমিয়াম ভিপিএন এর মধ্যে প্রোটন ভিপিএন টা বেস্ট এক্সপেরিয়েন্স ছিলো৷ হটাত ক্র্যাকিং করা বাদ দিলেন যে ভাইয়া? যদিও এখন ক্র্যাক করা একাউন্ট এর বাই সেল খুব কম ই হয় তুলনা মূলক যেটা দেখছি। আমি একসময় কার্ডিং এর সাথে জড়িত ছিলাম, ২০২২-২০২৩ এর সময়ে। আমিও বাদ দিয়ে দিয়েছি। নিজের ভিতরের গিলটি ফিল হওয়ার কারনে।
|
|
|
|
God Of Thunder
aka Learn Bitcoin
Legendary
Offline
Activity: 1204
Merit: 1417
Need a Campaign manager? TG: t.me/GodofThunderpro
|
 |
July 12, 2025, 12:04:38 PM |
|
আচ্ছা, একটা ব্যাপার আপনাদের সাথে শেয়ার করবো করবো বলে করি না। শেয়ার করাটাও ঠিক হবে কি না সেটাও বুঝি না। আমি মাত্র ২ টা সিগ ক্যাম্পেইন লঞ্চ করেছি ফোরামে। হয়তো সামনে আরো ক্যাম্পেইন আসবে। আপনারা তো জানেন যে আমি এসবে মাত্র নতুন আসছি। এই বিজনেসে মোটামোটি স্টাবল হতে কিছু সময় লাগবে। আমার ক্যাম্পেইনে অনেকেই হয়তো আশা করে এপ্লাই করেন যে যেহেতু আপনাদের লোকাল থ্রেড এর লোক, আপনাকে চিনি, এজন্য হয়তো এক্সেপ্ট করবো!
কিন্তু আমি আপনাদের জানাতে চাই যে, এই মুহূর্তে আমার ১০০% প্রায়োরিটি হচ্ছে আমার ক্লাইন্টকে সন্তুষ্ট করা এবং কোনো প্রকার ভাউচ গ্রহন না করা। ব্যাক্তিগত ভাবে আমি মনে করি আমার রেপুটেশন ভালো না। আজকে আমি আমার লোকাল থেকে কোয়ালিটি মেম্বার এক্সেপ্ট করলেও একটা শ্রেনীর লোকজন সেসব একাউন্ট কে আমার অল্ট একাউন্ট বলতে মোটেও দ্বিধা করবে না। এদের কাছে দুনিয়ার সবাই অল্ট একাউন্ট অপারেট করে। এজন্য অনেকেই স্পট পাওয়ার যোগ্য হলেও আমি আপাতত আমার দেশের কাউকে নিতে পারছি না। আশা করি এই ব্যাপার গুলো আপনারা বুঝবেন।
|
|
|
|
|
Z_MBFM
|
 |
July 13, 2025, 08:43:36 AM |
|
আচ্ছা, একটা ব্যাপার আপনাদের সাথে শেয়ার করবো করবো বলে করি না। শেয়ার করাটাও ঠিক হবে কি না সেটাও বুঝি না। আমি মাত্র ২ টা সিগ ক্যাম্পেইন লঞ্চ করেছি ফোরামে। হয়তো সামনে আরো ক্যাম্পেইন আসবে। আপনারা তো জানেন যে আমি এসবে মাত্র নতুন আসছি। এই বিজনেসে মোটামোটি স্টাবল হতে কিছু সময় লাগবে। আমার ক্যাম্পেইনে অনেকেই হয়তো আশা করে এপ্লাই করেন যে যেহেতু আপনাদের লোকাল থ্রেড এর লোক, আপনাকে চিনি, এজন্য হয়তো এক্সেপ্ট করবো!
কিন্তু আমি আপনাদের জানাতে চাই যে, এই মুহূর্তে আমার ১০০% প্রায়োরিটি হচ্ছে আমার ক্লাইন্টকে সন্তুষ্ট করা এবং কোনো প্রকার ভাউচ গ্রহন না করা। ব্যাক্তিগত ভাবে আমি মনে করি আমার রেপুটেশন ভালো না। আজকে আমি আমার লোকাল থেকে কোয়ালিটি মেম্বার এক্সেপ্ট করলেও একটা শ্রেনীর লোকজন সেসব একাউন্ট কে আমার অল্ট একাউন্ট বলতে মোটেও দ্বিধা করবে না। এদের কাছে দুনিয়ার সবাই অল্ট একাউন্ট অপারেট করে। এজন্য অনেকেই স্পট পাওয়ার যোগ্য হলেও আমি আপাতত আমার দেশের কাউকে নিতে পারছি না। আশা করি এই ব্যাপার গুলো আপনারা বুঝবেন।
ভাই লোকাল মেম্বার হক অথবা গ্লোবাল মেম্বার যেই হোক না কেন আপনি পোস্ট কোয়ালিটি অ্যাকাউন্টের রেপুটেশন যাচাই করে যে অ্যাকসেপ্ট হওয়ার যোগ্য তাকে একসেপ্ট করেন। যদি লোকালের এমন কোন ইউজার এপ্লাই করে যার রেপুটেশন আছে বা পোস্ট কোয়ালিটি ভালো তাদেরকে আপনি একসেপ্ট করতেই পারেন। এতে কার কি জ্বলবে সেটা দেখার বিষয় না। যাদের জ্বলবে তারা একসেপ্টেড ইউজারগুলোর অ্যাকাউন্ট চেক করে দেখবে যদি এমন কিছু প্রমাণ করতে না পারে যে আপনি যে অ্যাকাউন্টগুলোকে একসেপ্ট করছেন তার থেকেও ভালো কোয়ালিটি অ্যাকাউন্ট থেকে এপ্লাই করা হয়েছিল কিন্তু আপনি একসেপ্ট করেননি তাহলে তো কোন প্রবলেম নাই। তবে এমন কোন লোকাল মেম্বারকে একসেপ্ট করবেন না যার থেকেও ভালো কোয়ালিটি অ্যাকাউন্ট দিয়ে কেউ এপ্লাই করেছে। আপনি সবসময় সব থাকেন আর একমাত্র কোয়ালিটিফুল একাউন্টগুলা ক্যাম্পেনের জন্য একসেপ্ট করেন সেই অ্যাকাউন্ট কোন দেশের সেটা মেটার না।
যদিও আমি এখানে বেশি সময় দিতে পারছি না তবে আমি বাংলা বোর্ডের একটিভ একাউন্ট গুলোলাকে ট্র্যাক করি অনেক অ্যাকাউন্ট থেকে দেখতেছি মেরিট পাওয়ার জন্য বাংলা বোর্ড থেকে অন্য লোকাল বোর্ডেও যাচ্ছে আর বাংলাতে যেরকম বিভিন্ন রকমের ইভেন্টের সেলিব্রেশন পোস্ট করে সেরকম সেই বোর্ডগুলোতেও শুরু করছে সেখানে মেরিট সোর্স থাকায় হয়তোবা তারা কিছু কিছু মেরিড পাইতেছে কিন্তু এই বিষয়টা যদি একটি একাউন্ট থেকে হতো তাহলে ঠিক ছিল কিন্তু দেখা যাচ্ছে দলে দলে অনেক অ্যাকাউন্ট এখানে যাইতেছে। এগুলা যারা যারা করতেছেন নিজেদের অ্যাকাউন্টের নিরাপত্তার জন্য এগুলো থেকে বিরত থাকার চেষ্টা করেন। আমার কথা হয়তো বা খারাপ লাগতে পারে যে আমি আপনাদের ব্যক্তিগত বিষয়ে কথা বলতেছি। কিন্তু আমি কারো খারাপের জন্য বলতেছি না। এমনিতেই আমাদের নিয়ে অনেক ধরনের কথা হয় তাই প্রত্যেকটা সিঙ্গেল ভুল আপনার জন্য বিপদ ডেকে আনতে পারে। তাই নিজেদের সেফটি নিজেরাই নিশ্চিত করেন। আপনারা লোকাল মেম্বার হয়ে গ্লোবালে ইচ্ছে মতো পোস্ট করতে পারেন এটা কোন সমস্যা না তবে দলে দলে যদি অন্য লোকাল বোর্ডে গিয়ে পোস্ট করেন তাহলে সেটা কিন্তু স্বাভাবিক বিষয় থাকে না।
|
|
|
|
|
Nothingtodo
|
 |
July 14, 2025, 08:51:31 AM |
|
John McAfee, একটি রহস্যময় ব্যক্তি, রহস্যময় শেষ পরিণতি, একজন বিটকয়েন বিলোনিয়ার তবে এই লোকটি একটি মিথ্যা ভবিষ্যৎবাণী করেছিলেন 2017 সালে এবং তিনি বলেছিলেন আগামী তিন বছরের মধ্যে বিটকয়েন 5 লক্ষ ডলার চলে যাবে কিন্তু পরবর্তীতে তিনি ২০১৯ সালে আবারো বিটকয়েন এক মিলিয়ন ডলারে চলে যাবে এটাতেও খুব বিশ্বস্ততার সাথে এবং গ্যারান্টি সহকারে ভবিষ্যৎবাণী করেন কিন্তু ২০২০ সালের দিকে এসে তিনি এটা মিথ্যা ভবিষ্যৎবাণী করেছিলেন সেটা প্রকাশ করে দেন এবং তিনি এটাও প্রকাশ করে দেন যে তিনি নতুন বিনিয়োগকারীদের আকৃষ্ট করার জন্য এরকম মিথ্যা ভবিষ্যৎবাণী করেছিলেন।
এখন একটা বিষয় হচ্ছে তিনি যে ভবিষ্যৎবাণী করেছিলেন হয়তো ভবিষ্যতে সেটাই বাস্তবায়ন হবে এবং বিটকয়েন অবশ্যই ৫০০০০০- এক মিলিয়ন ডলার পৌঁছে যাবে কিন্তু মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া প্রথম ব্যক্তিটি এই পৃথিবীতে নেই। তিনি হয়তো ধীরে ধীরে স্মৃতির অতল গহবরে তলিয়ে গিয়ে ক্রিপ্টো জগত থেকে তার নামটি চিরতরে মুছে যাবে।
 বস যেভাবে বিটকয়েনের দাম উর্ধ্বমুখি হচ্ছে তাতে করে কয়েক বছরের মধ্যে বিটকয়েন মিলিয়ন ডলার ছাড়িয়ে যায় কিনা । মাইকেল সেইলার ভবিষ্যৎবাণী করেছেন যে ২০৪১ সালে বিটকয়েন নাকি এক মিলিয়ন ডলার হবে। তবে এটাও ঠিক যে বিটকয়েন যদি বৃদ্ধি পাচ্ছে এই ধারা যদি অব্যাহত থাকে তাহলে 2041 সালের আগেই বিটকয়েন মিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। প্রতিদিন বিটকয়েন নতুন নতুন রেকর্ড করব আজকেও কিছুক্ষণ আগে এক লক্ষ ২৩ হাজার ডলার দাম স্পর্শ করে নতুন রেকর্ড তৈরি করল। তবে জন ম্যাকাফির ভবিষ্যৎবাণী ঠিক ছিল যে যদি বিটকয়েন ১ লক্ষ ডলার স্পর্শ করে তাহলে অবশ্যই বিটকয়েন ১ মিলিয়ন ডলারেও স্পর্শ করবে।
|
|
|
|
|
Bd officer
|
 |
July 14, 2025, 10:19:09 AM |
|
সতর্কতা : গুগল প্লে স্টোর থেকে ভুয়া PDF অ্যাপস ব্যবহার করার ফলে ৯০ হাজার ব্যবহারির কাছে Anatsa নামক ক্ষতিকারক ম্যালওয়্যারটিতে পৌঁছেছে। স্কামাররা বিভিন্ন ভাবে প্রতারণা করার জন্য, বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে থাকে। সাইবার নিরাপত্তা গবেষকরা অ্যান্ড্রয়েড ব্যাংকিং ক্ষতিকারক ম্যালওয়্যার খুজে পেয়েছে যেটির নাম হলো Anatsa। এখন Anatsa কী, এটি হলো অত্যাধুনিক ব্যাংকিং ট্রোজান যা মুলত বৈধ সফটওয়্যারের ছদ্মবেশে থাকা ক্ষতিকারক ম্যালওয়্যার। যেমন এটি প্রথমে পিডিএফ রিডার এবং ফোন ক্লিনারের ছদ্মবেশে কিছু সাধারণ প্লে স্টোরে লঞ্চ করে থাকে এবং কয়েক সপ্তাহ যেতে না যেতে তাদের আসল চেহারা বেরিয়ে আসে। এখানে বলা হয়েছে Anatsa ২০২০ সাল থেকে সক্রিয় রয়েছে। Anatsa ছদ্মবেশী এই ম্যালওয়্যারটি ব্যবহারকারীদের তাদের ব্যাংকিং অ্যাপ্লিকেশন অ্যাক্সেস করার চেষ্টা করে। Anatsa ভেরিয়েন্টটি মার্কিন যুক্তরাষ্ট্রে বিস্তৃত ব্যাংকিং অ্যাপগুলিকে লক্ষ্য করে তৈরি করা হয়েছে, তাই যদি Anatsa আক্রমণ করে তাহলে আপনার ফোনে ব্যাংকিং খাত গুলোর অ্যাপসগুলো হুমকির মুখে থাকবে।  তাই আমাদের সতর্ক থাকতে হবে, তাই বিশ্বস্ত সাইট ছাড়া কোন ধরনের অ্যাপস মোবাইলে ডাউনলোড করা যাবে না। সব সময় নিজে সতর্ক থাকুন এবং অন্যদের সতর্ক করার চেষ্টা করুন। ফোন ক্লিনার বা ফোন বুস্টার ইত্যাদি এই ধরনের এপ্স গুলো ইন্সটল করা থেকে দূরে থাকতে হবে। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
তবে জন ম্যাকাফির ভবিষ্যৎবাণী ঠিক ছিল যে যদি বিটকয়েন ১ লক্ষ ডলার স্পর্শ করে তাহলে অবশ্যই বিটকয়েন ১ মিলিয়ন ডলারেও স্পর্শ করবে।
যেহেতু বিটকয়েনের দাম এক লক্ষ ডলারের বেশি হয়েছে তাই অবশ্যই ভবিষ্যতে বিটকয়েনের দাম মিলিয়ন মিলিয়ন ডলার হবে। কারন বিটকয়েনের সাপ্লাই সিমিত, যেমন এল সালভাদর দেশটির প্রেসিডেন্ট নাইব বুকেল বলেছেন, যে এই বিশ্বে প্রায় ৫ কোটির বেশি মিলিনিয়ার রয়েছে, যদি তারা সবাই বিটকয়েন কিনতে চায় তাহলে তাদের অর্ধেক লোকেও ১ টি করে বিটকয়েন কিনতে পারবে না। তাই যেহেতু বিটকয়েনের সাপ্লাই সিমিত, যার ফলে দিন দিন বিটকয়েনের চাহিদা বাড়বে কিন্তু সাপ্লাই কখনো বাড়বে না, তাই সময়ের সাথে সাথে অবশ্যই বিটকয়েনের দাম অনেক বেড়ে যাবে। অতীতে যেমন কেউ কল্পনা করতে পারে নাই যে বিটকয়েনে ১ লক্ষ ডলার হবে, ঠিক তেমনি বিটকয়েনের দাম কল্পনার চেয়েও বেড়ে যাবে কিন্তু শুধু সময়ের ব্যাপার।
|
|
|
|
|
Review Master
|
 |
July 14, 2025, 05:04:37 PM |
|
7. Review Master [324]
সামনের ২-৩ মাসের মধ্যে আর মনে হয় নাহ , সেরা ১০ এ আর থাকবো 
যাইহোক আশা করি , সবাই ভালো রয়েছে। এখানের কেউ কি MacOs ব্যবহার করেন? আর ব্যবহার করলে, সেটিতে বাংলায় লেখার জন্য বিশেষ করে National (Jatiya) কিবোর্ড ফরম্যাট ব্যবহার করেন কেমন করে। Avro এর ম্যাক ভার্সনে জাতীয় লেআউটার কোনো অপশন পাইলাম নাহ এবং এখানে পোষ্ট করতে চাইলেও পোষ্ট করা হয়নি। আজকে pc চালু করেই এখানে অবশ্য পোষ্টটা করলাম। 
|
|
|
|
|
Nothingtodo
|
 |
July 15, 2025, 06:50:44 AM |
|
 আজকে আমাদের বাংলা কমিউনিটির স্বনামধন্য মডারেটরের @Xal0lex সাহেবের ৮ তম Anniversary। এই মহামান্য সম্মানীয় মডারেটর সাহেব এই ফোরামে তার দীর্ঘ সময়ের আটটি বছর কাটিয়ে দিয়েছেন। একজন মানুষের জীবনে আটটি মহামূল্যবান বছর একটি ফোরামের পিছনে কাটিয়ে দিয়ে তার জ্ঞান চিন্তা চেতনা ধ্যান-ধারণা উৎসর্গ করেছেন। এজন্য মডারেটর সাহেবকে বাংলা কমিউনিটির পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার এই গৌরবান্বিত সময়ে আপনার কাছ থেকে আমরা অনেক কিছু পেয়েছি ও শিখেছি। আপনার এই অবদান বিটকয়েন ফোরাম কখনো ভুলবেনা। আপনার আগামী দিনের প্রত্যেকটি মুহূর্ত হয়ে উঠুক অনাবিল আনন্দ ও বৈচিত্র্যময়। আমি আপনার সুস্বাস্থ্য কামনা করছি এবং আপনার সুন্দর ভবিষ্যৎ সাফল্য হোক সেই প্রত্যাশা রাখছি। হ্যাপি 8th Anniversary.
|
|
|
|
|
Review Master
|
 |
July 15, 2025, 01:21:36 PM |
|
এখানের কেউ কি এখনো এয়ারড্রপ এর কাজ করেন নাকি? আমি গত ৩ মাস যাবত এয়ারড্রপ এর কোন কাজ করি নাই, তাই যারা এয়ারড্রপের কাজ করসেন তাদের থেকে জানার ছিলঃ ০১) বিগত এয়ারড্রপের যতগুলো কাজ করেছেন, সেগুলোর মধ্যে কতগুলোতে eligilbe হইছেন? ০২) আগের মত কি ভালো পরিমাণে এয়ারড্রপ পাইছেন কি? ০৩) সব চেয়ে কত পাইছেন ? বিঃদ্রঃ Kaito এর yapping প্রোগ্রাম থেকে রিওয়ার্ড বাদ দিয়ে বইলেন
 আজকে আমাদের বাংলা কমিউনিটির স্বনামধন্য মডারেটরের @Xal0lex সাহেবের ৮ তম Anniversary। হ্যাপি 8th Anniversary. ফোরামে যোগদানের বলবো নাকি অন্যকিছু জানি নাহ, কিন্তু ৮তম বার্ষিকী উপলক্ষে Xal0lex কে শুভেচ্ছা জানাই | আমারও সামনের সালে ৮ বছর হবে, কিন্তু আমি এখনো ফোরামে তেমন ভালো কিছু করতে পারলাম নাহ | দেখি সামনের দিনগুলোতে কি করা যায় |
|
|
|
|
|
Bd officer
|
 |
July 16, 2025, 12:58:49 AM |
|
congratulation @Xal0lex sirXal0lex স্যার দীর্ঘ ৮টি বছর ধরে এই ফোরামে যুক্ত রয়েছেন, যার জন্য স্যারকে অভিনন্দন জানাই। মানুষের মৃত্যুর কোন গ্যারান্টি নাই, জানি না আমার কপালে ৮ বছরের উদযাপন আছে কিনা, তবে আমি এই ফোরামে ২ বছর ধরে রয়েছি ৩ বছর চলছে। যাইহোক, Xal0lex স্যারের দীর্ঘ সাফল্য কামনা করি এবং তিনি যেনো আরও দীর্ঘদিন এই ফোরামে অবদান রাখতে পারেন, Xal0lex স্যারের যাত্রা আরও দীর্ঘ হোক।
এখানের কেউ কি এখনো এয়ারড্রপ এর কাজ করেন নাকি?
আমি গত ৩ মাস যাবত এয়ারড্রপ এর কোন কাজ করি নাই, তাই যারা এয়ারড্রপের কাজ করসেন তাদের থেকে জানার ছিলঃ ০১) বিগত এয়ারড্রপের যতগুলো কাজ করেছেন, সেগুলোর মধ্যে কতগুলোতে eligilbe হইছেন? ০২) আগের মত কি ভালো পরিমাণে এয়ারড্রপ পাইছেন কি? ০৩) সব চেয়ে কত পাইছেন ?
ভাই এখন আর এয়ারড্রপে জয়েন করি না। আর কোন এয়ারড্রপ গুলোর কথা বলছেন৷ টেস্টনেট নাকী টেলিগ্রাম ভিত্তিক? আর আমি টেস্টনেট এয়ারড্রপে এখন পর্যন্ত অংশগ্রহণ করি নাই, ইচ্চা আছে কিন্তু শুনছিলাম এই গুলো নাকী দীর্ঘদিন চলে, তাই আপাতত অংশগ্রহণ করি না। আর এখন টেলিগ্রাম ভিত্তিক এয়ারড্রপ গুলোর বাজে অবস্থা সবই স্কাম, এইগুলোতে অংশগ্রহণ করা শুধু সময়ের অপচয়। যাইহোক, ভাই যদি টেস্টনেট এয়ারড্রপ গুলোর মধ্যে আপনার জানামতে ভালো এয়াড্রপ থাকে তাহলে শেয়ার করতে পারে ইনশাআল্লাহ জয়েন হওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ ভাই, অনেকদিন পর এক্টিভ হওয়ার জন্য।
মেটা বোর্ডে দেখি laszlo কে নিয়ে আলোচনা করা হচ্ছে, তার একাউন্ট দীর্ঘ ১১ বছর পর সক্রিয় হয়েছে। তিনি ২০১৪ সালের পর কোন ধরনের পোস্ট করে নাই, জানি না তিনি ২০১৪ সালের পর অনলাইনে এসেছিলেন কিনা কিন্তু তিনি গত ১৪ই জুলাই অনলাইনে এসেছিলো। আমরা জানি তিনি একজন কিংবদন্তি ব্যক্তি, যিতি ২ টা পিজ্জার জন্য ১০ হাজার বিটকয়েনে খরচ করেছিলেন। কিন্তু তিনি শুধু অনলাইনে এসেছিলো কিন্তু কোন পোস্ট করে নাই, laszlo নিজে পোস্ট করার জন্য হয়তো অনেকেই অপেক্ষা করতেছেন। যেহেতু তিনি দীর্ঘদিন পর এক্টিভ হয়েছেন হয়তো তিনি পোস্ট করতেও পারেন। 
|
|
|
|
|
HelliumZ
|
 |
July 16, 2025, 04:32:42 AM |
|
 সুপারম্যান ২০২৫ মুভিটাতে ইসরাইল কর্তৃক গাজাতে জেনোসাইডের বিষয় নিয়ে নির্মিত হয়েছে অথচ এই সুপারম্যান 2025 মুক্তি পাওয়ার পর পুরো ইসরাইল জুড়ে তোলপাড় শুরু হয়ে গেছে। তাদের বিপরীতে মুভিটি নির্মিত হয়েছে জন্য পুরো ইজরাইলবাসী এই মুভিটি বয়কট করেছে। তবে আমাদের উচিত এই মুভিটির মাধ্যমে পুরো ইসরাইল জাতির প্রতি বিদ্বেষী মনোভাব পুরো পৃথিবীতে ছড়িয়ে দিতে হবে। তারা কতটা ভয়ংকর এবং মানবজাতির জন্য হুমকিস্বরূপ সেটা জাতিকে শুনিয়ে দিতে হবে জানিয়ে দিতে হবে। অ্যান্টি ইজরাইল প্রোপাগান্ডা নিয়ে এই ছবিটি নির্মিত হয়েছে যার কাহিনী জিউসদের খারাপ কর্মকাণ্ড ও জেনোসাইডের চিত্র তুলে ধরা হয়েছে। খুব সম্ভবত ছবিটি মার্কিন প্রেসিডেন্ট দ্বারা বাজেয়াপ্ত হয়ে নিষিদ্ধ হয়ে যেতে পারে।
|
|
██ ██ ██████ | R |
▀▀▀▀▀▀▀██████▄▄ ████████████████ ▀▀▀▀█████▀▀▀█████ ████████▌███▐████ ▄▄▄▄█████▄▄▄█████ ████████████████ ▄▄▄▄▄▄▄██████▀▀ | LLBIT | ██████ ██ ██ | ██████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██████ | ██████████████ THE #1 SOLANA CASINO
██████████████ | ██████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██████ | ████████████▄ ▀▀██████▀▀███ ██▄▄▀▀▄▄█████ █████████████ █████████████ ███▀█████████ ▀▄▄██████████ █████████████ █████████████ █████████████ █████████████ █████████████ ████████████▀ | ████████████▄ ▀▀▀▀▀▀▀██████ █████████████ ▄████████████ ██▄██████████ ████▄████████ █████████████ █░▀▀█████████ ▀▀███████████ █████▄███████ ████▀▄▀██████ ▄▄▄▄▄▄▄██████ ████████████▀ | [ [ | 5,000+ GAMES INSTANT WITHDRAWALS | ][ ][ | HUGE REWARDS VIP PROGRAM | ] ] | ████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ████ | ████████████████████████████████████████████████ PLAY NOW ████████████████████████████████████████████████ | ████ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ████ |
|
|
|
|
Review Master
|
 |
July 16, 2025, 08:24:25 AM |
|
এখানের কেউ কি এখনো এয়ারড্রপ এর কাজ করেন নাকি?
ভাই এখন আর এয়ারড্রপে জয়েন করি না। আর কোন এয়ারড্রপ গুলোর কথা বলছেন৷ টেস্টনেট নাকী টেলিগ্রাম ভিত্তিক? আর আমি টেস্টনেট এয়ারড্রপে এখন পর্যন্ত অংশগ্রহণ করি নাই, ইচ্চা আছে কিন্তু শুনছিলাম এই গুলো নাকী দীর্ঘদিন চলে, তাই আপাতত অংশগ্রহণ করি না। আর এখন টেলিগ্রাম ভিত্তিক এয়ারড্রপ গুলোর বাজে অবস্থা সবই স্কাম, এইগুলোতে অংশগ্রহণ করা শুধু সময়ের অপচয়। যাইহোক, ভাই যদি টেস্টনেট এয়ারড্রপ গুলোর মধ্যে আপনার জানামতে ভালো এয়াড্রপ থাকে তাহলে শেয়ার করতে পারে ইনশাআল্লাহ জয়েন হওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ ভাই, অনেকদিন পর এক্টিভ হওয়ার জন্য। টেলিগ্রাম ভিত্তিক এয়ারড্রপগুলো সম্প্রতি সময়ে কোনো ভালো পরিমাণে এয়ারড্রপ দিয়েছে বলে আমার মনে হয় নাহ, তো সেইসব এয়ারড্রপের তো প্রশ্নই আসে নাহ। টেষ্টনেটি দীর্ঘদিন চলে এমন নাহ, কারণ রিওয়ার্ড পাইতে সময় লাগে। কেননা প্রজেক্টটি টেস্টনেট থেকে প্রথমে মেইননেটে যাবে, এরপর তাদের TVL বাড়াতে লাগে যেন ভালো পরিমাণে revenue করতে পারেন। আর যদি TVL ও revenue কম হয়, তাহলে এয়ারড্রপ পাওয়ার কোনো ঠিকঠিকানা থাকে নাহ। আর কিছু কিছু প্রজেক্ট Devnet প্রথমে চালু করে, তখন কিন্তু ৩টা ভাগে ভাগ হয় এবং সময় সবচেয়ে বেশি লাগে। যেমন: Devnet -> Testnet -> Mainnet বর্তমানের narrative অনুযায়ী কিছু DePin প্রজেক্টের টেস্টনেটে চলতেছে, চাইলে ওসব প্রজেক্টে যোগদান করতে পারেন। আমি মার্কেট থেকে যেহেতু প্রায় ৩-৪মাস বাহিরে ছিলাম, তাই প্রজেক্টে নিয়ে বিশ্লেষণ করা হয়নি এবং কোনটা ভালো হবে, সঠিকভাবে বলতে পারবো নাহ। কিন্তু তেমন কোনো প্রজেক্ট যদি বিশ্লেষণ শেষে পেয়ে যাই, তাহলে BitByte Crypto তে পোষ্টের পাশাপাশি এখানেও আপনাদের শেয়ার করবো। 
মেটা বোর্ডে দেখি laszlo কে নিয়ে আলোচনা করা হচ্ছে, তার একাউন্ট দীর্ঘ ১১ বছর পর সক্রিয় হয়েছে।  এমনও হইতে পারে তার মেয়ে হয়তো একাউন্টের এক্সেস নিয়েছে তারা বাবার কাছ থেকে।  কারণ তিনি যদি ফোরামে ফেরত আসতে চাইতেন, তাহলে অনেক আগেই চলে আসতেন। এটা শুধু আমার ধারণা, যদিও মেটা বোর্ডের আলোচনা এখনো পড়ে দেখি নাই।
 সুপারম্যান ২০২৫ মুভিটাতে ইসরাইল কর্তৃক গাজাতে জেনোসাইডের বিষয় নিয়ে নির্মিত হয়েছে অথচ এই সুপারম্যান 2025 মুক্তি পাওয়ার পর পুরো ইসরাইল জুড়ে তোলপাড় শুরু হয়ে গেছে। রিলিজের পর থেকেই এমন নিউজ শুনতেছি, কিন্তু আসল বিষয়টা জানা ছিল নাহ। আর এই মুভিটা রিলিজের দিনই দেখার ইচ্ছা ছিল, তবে সময় নাহ পাওয়ায় দেখা আর হয় নাই। এই সপ্তাহে হয়তো দেখতে যাবো এবং এরপরে বিষয়টি হয়তো আরো ভালোভাবে বুঝতে পারবো।
|
|
|
|
|
Shishir99
|
 |
July 16, 2025, 03:37:32 PM |
|
সুপারম্যান ২০২৫ মুভিটাতে ইসরাইল কর্তৃক গাজাতে জেনোসাইডের বিষয় নিয়ে নির্মিত হয়েছে অথচ এই সুপারম্যান 2025 মুক্তি পাওয়ার পর পুরো ইসরাইল জুড়ে তোলপাড় শুরু হয়ে গেছে। তাদের বিপরীতে মুভিটি নির্মিত হয়েছে জন্য পুরো ইজরাইলবাসী এই মুভিটি বয়কট করেছে। তবে আমাদের উচিত এই মুভিটির মাধ্যমে পুরো ইসরাইল জাতির প্রতি বিদ্বেষী মনোভাব পুরো পৃথিবীতে ছড়িয়ে দিতে হবে। তারা কতটা ভয়ংকর এবং মানবজাতির জন্য হুমকিস্বরূপ সেটা জাতিকে শুনিয়ে দিতে হবে জানিয়ে দিতে হবে। অ্যান্টি ইজরাইল প্রোপাগান্ডা নিয়ে এই ছবিটি নির্মিত হয়েছে যার কাহিনী জিউসদের খারাপ কর্মকাণ্ড ও জেনোসাইডের চিত্র তুলে ধরা হয়েছে। খুব সম্ভবত ছবিটি মার্কিন প্রেসিডেন্ট দ্বারা বাজেয়াপ্ত হয়ে নিষিদ্ধ হয়ে যেতে পারে।
ও আচ্ছা, এই ঘটনা? এটা তো আমার জানাই ছিলো না। আপনার এই পোষ্ট দেখার পর এখন আমার মন চাচ্ছে অবশ্যই মুভিটা দেখা দরকার। দ্যা ডিকটেটর মুভির কথা মনে আছে? যেখানে একজন আরব শাসক কে ট্রল করে মুভি বানানো হয়েছিলো। সারা দুনিয়া সেটা দেখে মজা নিয়েছে যদিও এই মুভিতে আরব দের ট্রল করা হয়েছে। একটা মুভি হচ্ছে প্রতিবাদ করার অনেক বড় একতা মাধ্যম। সারা দুনিয়ায় মেসেজ পাঠানোর অসাধারণ একটা মাধ্যম। ইজরায়েল সেটা কিভাবে নিলো, সেগুলো আমাদের দেখে লাভ নাই। আমি সুযোগ পেলে এরকম ইসরায়েল সাপোরটারদের মুখে থুতু নিক্ষেপ করবো।
ক্রিপ্টো মার্কেট নিয়ে আপনাদের মতামত কি? অন্যান্য আলাপের পাশাপাশি বিটকয়েন এবং ক্রিপ্টো মার্কেট নিয়েও একটু আলাপ আলোচনা চালু রাখা উচিৎ। আমার তো মনে হচ্ছে এই ঠেলায় আমরা ১৫০কে এর কাছাকাছি যেতে পারি। কিন্তু তারপরেই কি আবার ডাউন হয়ে যাবে মার্কেট? আর অল্টসিজন কি আসলেও শুরু হবে? বিটকয়েন ডমিনেশন যেভাবে বাড়ছে, অল্টসিজন শুরু হওয়ার কোনো লক্ষন দেখছি না।
|
| 2UP.io | │ | NO KYC CASINO | │ | ██████████████████████████ ████████████████████████ ████████████████████████ ████████████████████████ ████████████████████████ ████████████████████████ ████████████████████████ ████████████████████████ ████████████████████████ ████████████████████████ ████████████████████████ ████████████████████████ ██████████████████████████ | ███████████████████████████████████████████████████████████████████████████████████████ FASTEST-GROWING CRYPTO CASINO & SPORTSBOOK ███████████████████████████████████████████████████████████████████████████████████████ | ███████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ ███████████████████████████ | │ |
| │ | ...PLAY NOW... |
|
|
|
|
Mahiyammahi
|
 |
July 16, 2025, 04:00:46 PM |
|
বর্তমানের narrative অনুযায়ী কিছু DePin প্রজেক্টের টেস্টনেটে চলতেছে, চাইলে ওসব প্রজেক্টে যোগদান করতে পারেন। আমি মার্কেট থেকে যেহেতু প্রায় ৩-৪মাস বাহিরে ছিলাম, তাই প্রজেক্টে নিয়ে বিশ্লেষণ করা হয়নি এবং কোনটা ভালো হবে, সঠিকভাবে বলতে পারবো নাহ। কিন্তু তেমন কোনো প্রজেক্ট যদি বিশ্লেষণ শেষে পেয়ে যাই, তাহলে BitByte Crypto তে পোষ্টের পাশাপাশি এখানেও আপনাদের শেয়ার করবো।  আমি বর্তমানে Kaito Yaps এর Info-Fi এয়ার ড্রপগুলো করার চেষ্টা করছি। এখানে অনেক ভালো রিওয়ার্ড দেয় । ইভেন টেস্টনেট থেকেও ভালো রিওয়ার্ড দিচ্ছে দেখলাম। খুব কম সংখ্যক মানুষ কে রিওয়ার্ড দেয় ৫০০-১০০০ জন তাই রিওয়ার্ড এর আমাউন্ট টা অনেক ভালো। আরেকটা ভালো বিষয় হচ্ছে এখানে কাজ করার কোন লস এর নেই। রিওয়ার্ড না পেলেও টুইটার একাউন্টের গ্রো হয়। যেদিকটা আমার কাছে ভালো লেগেছে। আবার বিপরীত দিকে অনেকের অ্যাকাউন্ট সাসপেন্ডও হয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত সময় আছে আমি একটু দেরি করে ফেলেছি আর একমাস আগে যদি জয়েন করতাম তাহলে মোটামুটি ভালো পেমেন্টটি পেতাম। ২ মাস হচ্ছে করছি খারাপ না ২৫০$ এর মত পেমেন্ট তুলে নিয়েছি ।
|
|
|
|
|
Nothingtodo
|
 |
July 16, 2025, 04:02:54 PM |
|
ও আচ্ছা, এই ঘটনা? এটা তো আমার জানাই ছিলো না। আপনার এই পোষ্ট দেখার পর এখন আমার মন চাচ্ছে অবশ্যই মুভিটা দেখা দরকার। দ্যা ডিকটেটর মুভির কথা মনে আছে? যেখানে একজন আরব শাসক কে ট্রল করে মুভি বানানো হয়েছিলো। সারা দুনিয়া সেটা দেখে মজা নিয়েছে যদিও এই মুভিতে আরব দের ট্রল করা হয়েছে। একটা মুভি হচ্ছে প্রতিবাদ করার অনেক বড় একতা মাধ্যম। সারা দুনিয়ায় মেসেজ পাঠানোর অসাধারণ একটা মাধ্যম। ইজরায়েল সেটা কিভাবে নিলো, সেগুলো আমাদের দেখে লাভ নাই। আমি সুযোগ পেলে এরকম ইসরায়েল সাপোরটারদের মুখে থুতু নিক্ষেপ করবো।
ক্রিপ্টো মার্কেট নিয়ে আপনাদের মতামত কি? অন্যান্য আলাপের পাশাপাশি বিটকয়েন এবং ক্রিপ্টো মার্কেট নিয়েও একটু আলাপ আলোচনা চালু রাখা উচিৎ। আমার তো মনে হচ্ছে এই ঠেলায় আমরা ১৫০কে এর কাছাকাছি যেতে পারি। কিন্তু তারপরেই কি আবার ডাউন হয়ে যাবে মার্কেট? আর অল্টসিজন কি আসলেও শুরু হবে? বিটকয়েন ডমিনেশন যেভাবে বাড়ছে, অল্টসিজন শুরু হওয়ার কোনো লক্ষন দেখছি না।
সারা দুনিয়া কি করলো সেটা দেখার বিষয় নয় দেখার বিষয় হচ্ছে ছবিটিতে ইজরায়েলদের নিয়ে ট্রল করা হয়েছে দেখতেই হবে। কিছু করি বা না করি ছবিটা দেখে যদি একটু আত্মা শান্তি পাওয়া যায় এটাই চলবে। ইসরাইলরা বয়কট করল কি করলো না এটা দিয়ে যায় আসে না। আজকে কিন্তু বাংলাদেশের খেলা বেশ জমে উঠেছে এবং লিটন ও তানজিদ হাসান ভালোই ব্যাটিং করছে। একটি শিওর দিয়েই বলা যায় আজকে ম্যাচে বাংলাদেশ জয়লাভ করবে। লিটন দাস আজকের ম্যাচে অসাধারণ খেলছে যদিও আমি লিটন দাসকে পারসোনালি ভালো লাগে না। কিন্তু ভালো খেলছে সাথে তানজিদ হাসান সঙ্গ দিচ্ছে। ক্রিপ্টো মার্কেট নিয়ে ভাই কিছুই বলা যায় না। কে জানে বিটকয়েন ১ লক্ষ ৪ হাজার ৫ হাজার ডলার থেকে একদম এক লাফে এক লক্ষ চব্বিশ হাজার ডলারের কাছাকাছি চলে যাবে। আমার কিছু বিটকয়েনের ডিজিট ছিল জাস্ট ৬০ ডলার পরিমান সেটা বেড়ে গিয়ে দেখলাম ৭৭ ডলার দেখাচ্ছে। তবে এলট সেশন আসবে কিন্তু সেটা কবে থেকে শুরু হচ্ছে এটা বলা তো মুস্কিল। আজকে দেখেন ইথেরিয়াম পই পই করে বৃদ্ধি পাচ্ছে মানে এলট সেশনের আভাস।
|
|
|
|
Crypto Library
Legendary
Offline
Activity: 1554
Merit: 1157
Leading Crypto Sports Betting & Casino Platform
|
 |
July 16, 2025, 04:11:08 PM |
|
মেটা বোর্ডে দেখি laszlo কে নিয়ে আলোচনা করা হচ্ছে, তার একাউন্ট দীর্ঘ ১১ বছর পর সক্রিয় হয়েছে।  এমনও হইতে পারে তার মেয়ে হয়তো একাউন্টের এক্সেস নিয়েছে তারা বাবার কাছ থেকে।  কারণ তিনি যদি ফোরামে ফেরত আসতে চাইতেন, তাহলে অনেক আগেই চলে আসতেন। এটা শুধু আমার ধারণা, যদিও মেটা বোর্ডের আলোচনা এখনো পড়ে দেখি নাই। প্রথমে তো laszlo এখনো মরে নাই তাই তার নিজেরই এই ফোরামে আসার বিষয়টা অস্বাভাবিক কিছু না। আর দ্বিতীয়তঃ মানুষের মন ভাই  , অনেক সময় তো মানুষ বিয়ের পরেও এক্স এর ইনবক্স চেক করে এই ক্ষেত্রে এত বড় কাজ ঘটাইছে এই ফোরামে সো ফোরামে তার আবার কাম ব্যাক করা অস্বাভাবিক কিছু না।  ক্রিপ্টো মার্কেট নিয়ে আপনাদের মতামত কি? অন্যান্য আলাপের পাশাপাশি বিটকয়েন এবং ক্রিপ্টো মার্কেট নিয়েও একটু আলাপ আলোচনা চালু রাখা উচিৎ। আমার তো মনে হচ্ছে এই ঠেলায় আমরা ১৫০কে এর কাছাকাছি যেতে পারি। কিন্তু তারপরেই কি আবার ডাউন হয়ে যাবে মার্কেট? আর অল্টসিজন কি আসলেও শুরু হবে? বিটকয়েন ডমিনেশন যেভাবে বাড়ছে, অল্টসিজন শুরু হওয়ার কোনো লক্ষন দেখছি না।
ক্রিপ্টু মার্কেট নিয়ে যখন বিটকয়েন আসির নিচে চলে গিয়েছিল তখনও যে কথা বলেছি এখনও সেই কথাই বলব যদিও আমি ভুল হতে পারি। একই কথা বিটকয়েন প্রতিবার মার্কেটে বেয়ার ট্র্যাপ ঘটায় এবং তারপর পুনরায় আবার বুল সিজনে প্রবেশ করে এবং অল টাইম হাই প্রাইস টাচ করে এবং তারপর ধীরে ধীরে বেয়ার মার্কেটে যায়। এখন যদি আমরা পূর্বের মার্কেটগুলো খেয়াল করি তাহলে বেয়ার ট্র্যাপ এরপর মার্কেট নতুন অলটাইম হাই প্রাইস এরাউন্ড ১০% ওপরে সেট করেছিল ৬৯কে তে। আমি বলছি না একদম একই রকম করবে তবে যেহেতু ক্যালকুলেশন অনুযায়ী বেয়ার ট্র্যাপ এর ঘটনাটি আমরা দেখতে পেয়েছি মোটামুটি সেম ওয়েতে গিয়েছে তাই আমি আশা করতেছি বিটকয়েন ১২০কে এর আশেপাশেই এর অলটাইম হাই প্রাইস সেট করে পুনরায় বেয়ার সিজনের দিকে যাবে। ১৫০কে আমার কাছে একটু বেশি বেশি মনে হয়।
|
| ..Stake.com.. | | | ▄████████████████████████████████████▄ ██ ▄▄▄▄▄▄▄▄▄▄ ▄▄▄▄▄▄▄▄▄▄ ██ ▄████▄ ██ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██████████ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██ ██████ ██ ██████████ ██ ██ ██████████ ██ ▀██▀ ██ ██ ██ ██████ ██ ██ ██ ██ ██ ██ ██████ ██ █████ ███ ██████ ██ ████▄ ██ ██ █████ ███ ████ ████ █████ ███ ████████ ██ ████ ████ ██████████ ████ ████ ████▀ ██ ██████████ ▄▄▄▄▄▄▄▄▄▄ ██████████ ██ ██ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██ ▀█████████▀ ▄████████████▄ ▀█████████▀ ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄███ ██ ██ ███▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ ██████████████████████████████████████████ | | | | | | ▄▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▄ █ ▄▀▄ █▀▀█▀▄▄ █ █▀█ █ ▐ ▐▌ █ ▄██▄ █ ▌ █ █ ▄██████▄ █ ▌ ▐▌ █ ██████████ █ ▐ █ █ ▐██████████▌ █ ▐ ▐▌ █ ▀▀██████▀▀ █ ▌ █ █ ▄▄▄██▄▄▄ █ ▌▐▌ █ █▐ █ █ █▐▐▌ █ █▐█ ▀▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▀█ | | | | | | ▄▄█████████▄▄ ▄██▀▀▀▀█████▀▀▀▀██▄ ▄█▀ ▐█▌ ▀█▄ ██ ▐█▌ ██ ████▄ ▄█████▄ ▄████ ████████▄███████████▄████████ ███▀ █████████████ ▀███ ██ ███████████ ██ ▀█▄ █████████ ▄█▀ ▀█▄ ▄██▀▀▀▀▀▀▀██▄ ▄▄▄█▀ ▀███████ ███████▀ ▀█████▄ ▄█████▀ ▀▀▀███▄▄▄███▀▀▀ | | | ..PLAY NOW.. |
|
|
|
|
Review Master
|
 |
July 16, 2025, 04:48:23 PM |
|
বর্তমানের narrative অনুযায়ী কিছু DePin প্রজেক্টের টেস্টনেটে চলতেছে, চাইলে ওসব প্রজেক্টে যোগদান করতে পারেন।
আমি বর্তমানে Kaito Yaps এর Info-Fi এয়ার ড্রপগুলো করার চেষ্টা করছি। এখানে অনেক ভালো রিওয়ার্ড দেয় । ইভেন টেস্টনেট থেকেও ভালো রিওয়ার্ড দিচ্ছে দেখলাম। খুব কম সংখ্যক মানুষ কে রিওয়ার্ড দেয় ৫০০-১০০০ জন তাই রিওয়ার্ড এর আমাউন্ট টা অনেক ভালো। আরেকটা ভালো বিষয় হচ্ছে এখানে কাজ করার কোন লস এর নেই। রিওয়ার্ড না পেলেও টুইটার একাউন্টের গ্রো হয়। যেদিকটা আমার কাছে ভালো লেগেছে। আবার বিপরীত দিকে অনেকের অ্যাকাউন্ট সাসপেন্ডও হয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত সময় আছে আমি একটু দেরি করে ফেলেছি আর একমাস আগে যদি জয়েন করতাম তাহলে মোটামুটি ভালো পেমেন্টটি পেতাম। ২ মাস হচ্ছে করছি খারাপ না ২৫০$ এর মত পেমেন্ট তুলে নিয়েছি । বিষয়টা আমিও জানি, কিন্তু আলসেমির জন্য কোনো প্রোজেক্টে অংশগ্রহণ করি নাই। আপনি সম্প্রতি কোন প্রোজেক্ট এয়ারড্রপ পাইছেন? আরেকটা ভালো বিষয় হচ্ছে এখানে কাজ করার কোন লস এর নেই। রিওয়ার্ড না পেলেও টুইটার একাউন্টের গ্রো হয়। যেদিকটা আমার কাছে ভালো লেগেছে। আবার বিপরীত দিকে অনেকের অ্যাকাউন্ট সাসপেন্ডও হয়ে যাচ্ছে।
কিছুটা স্পামিং এর মত, কারণ প্রোজেক্ট নিয়ে প্রতিদিন পোস্ট করতে লাগে mindshare যেন নাহ কমে। আর যারা বেশি উত্তেজিত হইয়া যায়, তাদের অ্যাকাউন্টের সাথে অমন হইয়া থাকে।
আজকে দেখেন ইথেরিয়াম পই পই করে বৃদ্ধি পাচ্ছে মানে এলট সেশনের আভাস।
ইথেরীয়াম এমন পাম্প হচ্ছে ETF এর ক্রয়ের জন্য। খুব সম্ভবত ৩.৫ হাজারে পাম্প হবে।
এমনও হইতে পারে তার মেয়ে হয়তো একাউন্টের এক্সেস নিয়েছে তারা বাবার কাছ থেকে।  কারণ তিনি যদি ফোরামে ফেরত আসতে চাইতেন, তাহলে অনেক আগেই চলে আসতেন। এটা শুধু আমার ধারণা, যদিও মেটা বোর্ডের আলোচনা এখনো পড়ে দেখি নাই। প্রথমে তো laszlo এখনো মরে নাই তাই তার নিজেরই এই ফোরামে আসার বিষয়টা অস্বাভাবিক কিছু না। আর দ্বিতীয়তঃ মানুষের মন ভাই  , অনেক সময় তো মানুষ বিয়ের পরেও এক্স এর ইনবক্স চেক করে এই ক্ষেত্রে এত বড় কাজ ঘটাইছে এই ফোরামে সো ফোরামে তার আবার কাম ব্যাক করা অস্বাভাবিক কিছু না।  প্রথমত আমিও বলি নাই যে, laszlo মারা গেছেন  ওনার ফোরামে ফেরত আসার বিষয়টা স্বাভাবিক এবং সবাই ওটাই ভাবতেছে। তাই আমি out of the box কিছু একটা ভাবলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম। কারণ উনি যখন পিঁজাটি অর্ডার করসেন, তখন তার মেয়ে ছোট ছিলেন এবং এখন ওনার মেয়ে বড় হইছেন। আমি বলছি না একদম একই রকম করবে তবে যেহেতু ক্যালকুলেশন অনুযায়ী বেয়ার ট্র্যাপ এর ঘটনাটি আমরা দেখতে পেয়েছি মোটামুটি সেম ওয়েতে গিয়েছে তাই আমি আশা করতেছি বিটকয়েন ১২০কে এর আশেপাশেই এর অলটাইম হাই প্রাইস সেট করে পুনরায় বেয়ার সিজনের দিকে যাবে। ১৫০কে আমার কাছে একটু বেশি বেশি মনে হয়।
আসলে এবারের মার্কেটের অবস্থা অন্যরকম, তাই বেয়ার ট্র্যাপ থাকলেও কয়েক মাস আগে বিটকয়েন যেমন ১১২ থেকে ১০০ এর নিছে গিয়ে পাম্প হইছে। তেমনটাই আমি বেক্তিগতভাবে আশা করতেছি, খুব সম্ভবত বিটকয়েন ১৩০ এ পাম্প হওয়ার পর বেয়ার ট্র্যাপে যাবে।
|
|
|
|
|
DYING_S0UL
|
 |
July 16, 2025, 08:39:59 PM |
|
বর্তমানের narrative অনুযায়ী কিছু DePin প্রজেক্টের টেস্টনেটে চলতেছে, চাইলে ওসব প্রজেক্টে যোগদান করতে পারেন। আমি মার্কেট থেকে যেহেতু প্রায় ৩-৪মাস বাহিরে ছিলাম, তাই প্রজেক্টে নিয়ে বিশ্লেষণ করা হয়নি এবং কোনটা ভালো হবে, সঠিকভাবে বলতে পারবো নাহ। কিন্তু তেমন কোনো প্রজেক্ট যদি বিশ্লেষণ শেষে পেয়ে যাই, তাহলে BitByte Crypto তে পোষ্টের পাশাপাশি এখানেও আপনাদের শেয়ার করবো।  আমি বর্তমানে Kaito Yaps এর Info-Fi এয়ার ড্রপগুলো করার চেষ্টা করছি। এখানে অনেক ভালো রিওয়ার্ড দেয় । ইভেন টেস্টনেট থেকেও ভালো রিওয়ার্ড দিচ্ছে দেখলাম। খুব কম সংখ্যক মানুষ কে রিওয়ার্ড দেয় ৫০০-১০০০ জন তাই রিওয়ার্ড এর আমাউন্ট টা অনেক ভালো। আরেকটা ভালো বিষয় হচ্ছে এখানে কাজ করার কোন লস এর নেই। রিওয়ার্ড না পেলেও টুইটার একাউন্টের গ্রো হয়। যেদিকটা আমার কাছে ভালো লেগেছে। আবার বিপরীত দিকে অনেকের অ্যাকাউন্ট সাসপেন্ডও হয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত সময় আছে আমি একটু দেরি করে ফেলেছি আর একমাস আগে যদি জয়েন করতাম তাহলে মোটামুটি ভালো পেমেন্টটি পেতাম। ২ মাস হচ্ছে করছি খারাপ না ২৫০$ এর মত পেমেন্ট তুলে নিয়েছি । মাহিয়ামাহি, ভাই এতটু ডিটেইল শেয়ার করা যায়? কিভাবে কি কোথা থেকে করতেছেন আর কি কি প্রয়োজন? আমি পার্সোনালী বহুমাস ধরে এয়ারড্রপ থেকে বিরত আছি, সো এসবের আপডেট রাখিনা। বিস্তারিত যদি বলতেন তাহলে ট্রাই করে দেখতাম। আপাতত আমি নুব!  রিভুও মাস্টার, ভাই আপনার গ্রুপ প্রাইসই ঘুরে দেখি আমি বাট কিছু কিছু কথাবার্তা টেকনিকাল জিনিস, প্রজেক্ট কিভাবে কি মাথার উপর দিয়ে যায়!
|
| .SHUFFLE.COM.. | ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ | ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ | . ...Next Generation Crypto Casino... |
|
|
|
|
Shishir99
|
 |
July 17, 2025, 10:34:57 AM |
|
আমি আশা করতেছি বিটকয়েন ১২০কে এর আশেপাশেই এর অলটাইম হাই প্রাইস সেট করে পুনরায় বেয়ার সিজনের দিকে যাবে। ১৫০কে আমার কাছে একটু বেশি বেশি মনে হয়। হতে পারে আপনি সঠিক। কিন্তু আমার মনে হচ্ছে এখানেই শেষ না। আমরা অলরেডি ১২২কে ক্রস করে ফেলছি এবং এখনো আমরা ২০২৫ এর মাঝামাঝি সময়েই আছি। যেখানে অনেকেই ২০২৬ কে বিটিকয়েনের জন্য একটা পিক সময় বলে মনে করছেন। অনেকেই ভাবছেন ২০২৬ এ বিটকয়েন বড় একটা পাম্প করবে। এখনই যদি ১৩০কে আমরা টাচ করে ফেলি, ২০২৬ এ তো ১৫০কে+ আশা করতেই পারি। কিন্তু বিটকয়েন কাউকে কিছু বলে কয়ে করে না। আমার আফসোস হচ্ছে কেনো আমি ৯০ কে তে সেল করেছি। আপাতত আমি নিজে কোনো প্রকার বিটকয়েন জমাতে পারছি না ব্যাক্তিগত খরচের কারনে। আর এই সময়ে কিনে রাখা বা হোল্ড করাও যুক্তিসংগত মনে হচ্ছে না। যারা প্রো বিটকয়েনার, তারা সম্ভবত এখন বিটকয়েনের হাই প্রাইস টা এনজয় করছে।
|
| 2UP.io | │ | NO KYC CASINO | │ | ██████████████████████████ ████████████████████████ ████████████████████████ ████████████████████████ ████████████████████████ ████████████████████████ ████████████████████████ ████████████████████████ ████████████████████████ ████████████████████████ ████████████████████████ ████████████████████████ ██████████████████████████ | ███████████████████████████████████████████████████████████████████████████████████████ FASTEST-GROWING CRYPTO CASINO & SPORTSBOOK ███████████████████████████████████████████████████████████████████████████████████████ | ███████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ █████████████████████████ ███████████████████████████ | │ |
| │ | ...PLAY NOW... |
|
|
|
|