<✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂>
আপনার শেয়ার করা Nsave এর পোস্ট এখনো আমার সম্পূর্ণ পড়া হয়নি কিন্তু এর আগে এটা নিয়ে যে পোস্ট করেছিলাম সেটা পড়া হয়েছে সেখানে আমার কাছে বিষয়টা একটু ইন্টারেস্টিং মনে হয়েছে এভাবে যদি সরাসরি ব্যাংকে টাকা নিয়ে আসা যায় তাহলে আমি মনে করি আমাদের অন্য কোন ভয় আর কাজ করবে না আমরা যে কাজটা করি সেটা তো ফ্রিল্যান্সিং এর আন্ডারে পরে কিন্তু সমস্যা এখানে আমাদের পেমেন্ট গুলো হচ্ছে ক্রিপ্টোকারেন্সিতে।
যাই হোক আমার এখানে প্রশ্ন হচ্ছে আপনি ০.৮৫ ডলার ফি কাটার বিষয় বলেছে এই ফি কি কোন পারসেন্টেন্স থেকে এসেছে নাকি প্রতিবার যখন আমরা ডলার থেকে টাকা তে নিয়ে আসব তখন করতে হবে।যাইহোক আমাকে একটু সাহায্য করেন-
শুধুমাত্র এই হিসাবটা ব্রেক ডাউন করে ধরেন আমি প্রতি মাসে সর্বোচ্চ দুইবার ডলার সেল দিয়ে থাকি।
এবং প্রতিভার ৩০০ ডলার করে সেল দেই ধরেন মাসে ৬০০ ডলার সেল দেই। বর্তমানে বাইনান্স এর বিকাশে ডলার রেট ১২৮+ ৬০০ডলারে টাকার অংকে পাব
১২৮.৫০*৬০০= ৭৭১০০টাকাআবার এই একই পরিমান ডলার আমি যদি ব্যাঙ্কে নিতাম তাহলে বর্তমান রেট অনুযায়ী হত-
১২৭.১১*৬০০=৭৬২৫৮টাকা মানে
আর বিকাশের টাকা যদি প্রিয় এজেন্ট এর টাকা যদি বাদ দেই ৭৭,১০০ × ১.৩৯৬% =
১,০৭৫.১২ টাকা মানে
৭৭,১০০-১,০৭৫.১২=৭৬,০২৪.৮৮ টাকা থাকবে মানে ব্যাঙ্ক এর থেকে ২৩৩.১২ টাকা কম তবে তাঁর পরেও আমি বিকাশেই নেই কারন বাংকে ঝামেলায় পরেছিলাম এবং একই সাথে বিকাশে বেশি ভাগ ক্ষেত্রেই Make Payment করার চেষ্টা করি তাতে ক্যাশ আউট চার্জও লাগেনা।
আবার ব্যাংক এর ক্ষেত্রে সব জায়গায় এটিএম থাকে না যাতায়াত খরচ এক্সট্রা লাগে টাকা উঠাতে।
এটাও বিষয় না যদি Nsave এর মাধমে লিগাল রাস্তায় টাকা আনা যায় যদি ৭৬২৫৮ এর জায়গায় ৫০০টাকা কমও পাই আমার সমস্যা নাই।
এখন আমাকে একটু Nsave এর হিসাব করে দিলে ভালো হত, প্রতি মাসে ৬০০ডলার.
আপনার সময় নষ্ট করার জন্যে দুঃখিত এবং একই সাথে অগ্রিম ধন্যবাদ।