Shishir99
Legendary

Activity: 1484
Merit: 1067
|
 |
September 14, 2026, 03:32:44 PM |
|
ভাই এখানে আমি একটা জিনিস বুঝতে পারলাম না পাবলিক এড্রেসে কয়েন রাখেনা, নাকি এড্রেস পাবলিক করে না? এটা নিয়ে একটু কনফিউশন লাগতেছে একটু ক্লিয়ার করবেন? লাইক পাবলিক অ্যাড্রেস ছাড়া কি প্রাইভেট এড্রেসও রয়েছে যেখানে আমাদের ক্রিপ্টোকারেন্সি বা বিটকয়েন হোল্ড করতে পারবো? মানে আমি তো মনে করি যে পাবলিক অ্যাড্রেস হচ্ছে সেই অ্যাড্রেস যেখানে আমরা আমাদের এসেট গুলো ডিপোজিট বা হোল্ড করে রাখতে পারব, আর প্রাইভেট এড্রেস হচ্ছে সেই পাবলিক এড্রেস এর প্রাইভেট কি । বুঝায় দিয়েন।  আরে না ভাই, আমি ওরকম কিছু মিন করি নাই। আপনি প্রথম অপশন যেটা বললেন, সেটাই মিন করলাম আসলে। আপনি এমন একটা ওয়ালেটে কয়েন জমাবেন, যেটা আপনি কোথাও পোস্ট করেন নাই। কেউ জানবে না এই ওয়ালেটের মালিক কে। প্রাইভেট এড্রেস বলতে আমি আসলে এটাই বুঝিয়েছি। প্রাইভেট এমন কোন এড্রেস নাই, যেখানে কয়েন রাখলে সেটা ব্লকচেইনে শো করবে না। এরকম কোন অপশন নাই আসলে। ইভেন আপনি কোথাও পোস্ট না করলেও, সেই এড্রেস এ যদি কয়েন থাকে, সেটা কোথাও না কোথাও স্ক্র্যাপ হচ্ছে। ব্লকচেইনে তো আছেই, পাশাপাশি অনেক ওয়েবসাইব এবং সার্ভিস আছে, যারা ১০০ সাতোশি থাকা ওয়ালেট অব্দি লিস্ট করে রাখে। ইভেন আমাদের ফোরাম মেম্বার LoyceV এমন একটা লিস্ট মেন্টেইন করে, যেই লিস্ট এ ব্যালেন্স থাকা সকল ওয়ালেট লিস্ট করা আছে।
|
| EARNBET | ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ | ███████▄▄███████████ ████▄██████████████████ ██▄▀▀███████████████▀▀███ █▄████████████████████████ ▄▄████████▀▀▀▀▀████████▄▄██ ███████████████████████████ █████████▌████▀████████████ ███████████████████████████ ▀▀███████▄▄▄▄▄█████████▀▀██ █▀█████████████████████▀██ ██▀▄▄███████████████▄▄███ ████▀██████████████████ ███████▀▀███████████ | | ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ |
▄▄▄ ▄▄▄███████▐███▌███████▄▄▄ █████████████████████████ ▀████▄▄▄███████▄▄▄████▀ █████████████████████ ▐███████████████████▌ ███████████████████ ███████████████████ ▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀
| King of The Castle $200,000 in prizes | ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ | 62.5% | RAKEBACK BONUS |
|
|
|
|
Review Master
|
 |
September 14, 2026, 08:58:49 PM Last edit: September 15, 2026, 08:46:24 PM by Review Master |
|
মার্কেট কি আবার বৃদ্ধি পাবে?
গত ১১ তারিখে বিটকয়েনের মূল্য হটাত ৭৭ হাজার থেকে ৭৯ হাজার ডলারে উঠে, এরপর কমতে কমতে আজকেও ৭৭ হাজার ডলারের কমে ছিল। কিন্তু আবার এটির মূল্য ৭৯ হাজার ডলার পার করেছে। এখন মার্কেট কোন দিকে যাইতে পারে, সেটা অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, আর এই পোষ্টে কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরব যা শুনলে আপনারা বুজতে পারবেন যে মার্কেটে কি হইতে যাচ্ছে সামনের ৪৮ ঘণ্টার মধ্যে। মার্কেট কি আবার বৃদ্ধি পাবে নাকি পাবে নাহ?কিছু গুরুত্বপূর্ণ তারিখঃ - ১৫ সেপ্টেম্বর - Clarity Act ভোটের জন্যও সিনেটে তোলা হবে
- ১৬ সেপ্টেম্বর - Fed Interest Rate এর ঘোষণা হবে
এখন এক এক করে বিষয়গুলো বলা যাক। প্রথমত কালকে মানে ১৫ তারিখে Clarity Act এর ভোট করা হবে এবং আজকে মানে ১৪ তারিখে মাদারবোর্ড ট্রাম্প সেটার সর্বশেষ সংস্করণে সম্মতি জানাইছে। আর এই খবর মার্কেটে আসার পর বিটকয়েনের মূল্য ৭৭ হাজারের কম থেকে আবার ৭৯ হাজারের উপরে চইলা আসছে। শুধু এটাই নাহ, বরং polymarket এ যে বেটিং হচ্ছে Clarity Act Law হওয়ার সম্ভাবনা আছে কি নাহ। সেটায় সম্ভাবনার পক্ষে ৩৫% এ চইলা গেছিল, যেটা আগে ২০% এর কম ছিল। আবার ট্রাম্প তার সোশ্যাল মিডিয়াতে বলেছে যে, US নাকি আবার Iran এর সাথে শান্তি চুক্তি করতে পারে কারণ Iran নাকি যুদ্ধ বিরতি করতে মরিয়া হয়েছে।  এই মাদারবোর্ড এমন কথা অনেক বার বলছে এবং মার্কেট মেনিপুলেশন করার জন্যও অমন করেছেও। পরে আবার মার্কেটের বারটা বাজায় দিয়েছে।  এখন মুল বিষয় টা নিয়ে কথা বলি, সেটা হইলো ১৬ তারিখে Fed Interest Rate নিয়ে। যদিও polymarket অনুযায়ী এটা বৃদ্ধি করার সম্ভাবনা ৮৫% এবং এমন হইলে, ২ তা বিষয় হইতে পারে। - ১) যদি Clarity Act পাশ হয়, তাইলে মার্কেট বাড়বে। আর Interest rate বাড়ায় তাইলে মার্কেট হাল্কা কমবে এবং অন্য কোন ভালো খবরের জন্যও আবার বৃদ্ধি পাওয়া শুরু করবে। আর এটা মেনিপুলেশনের উপর নির্ভর করবে।
- ২) যদি Clarity Act পাশ নাহ হয়, তাইলে মার্কেট হাল্কা কমবে এবং Interest rate বাড়লে পাগলা ঘোড়ার মতো কমার জন্যে দৌড় দিবে।
বাকি আরও ২টা সম্ভাবনা আছে, সেটা আপনারা ভাইবা নেন এবং আপনাদের কি মতামত জানাতে ভুলবেন নাহ যে, মার্কেট কি আবার বাড়বে নাকি কমবে?
|
|
|
|
Crypto Library
Legendary

Activity: 1708
Merit: 1220
Leading Crypto Sports Betting & Casino Platform
|
 |
September 15, 2026, 08:43:51 PM |
|
ব্লক চেইন এর লেয়ার সম্পর্কে আপনারা অনেকেই ভালো জানেন। তারপরেও এই পোস্টটা তাদের জন্য যারা আসলে ব্লক চেইনের প্লেয়ারগুলো সম্পর্কে বেসিক ধারণাও রাখেনা। লেয়ার মূলত কি?সহজভাবে যদি বলতে যাই তাহলে, ব্লক চেন লেয়ার হচ্ছে ব্লক চেইন এর একটি সিস্টেম যেখানে প্রত্যেকটা লেয়ার এর আলাদা আলাদা কাজ থাকে। উদাহরণস্বরূপ আমরা যদি একটি বিল্ডিং এর কম্পনেন্টস এর কথা বলি তাহলে একটি সম্পূর্ণ বিল্ডিং এ যা যা থাকে- ওই বিল্ডিং এর মেইন ফাউন্ডেশন, ওই বিল্ডিং এর মেইন স্ট্রাকচার, ওই বিল্ডিং এর ভেতরের ইলেকট্রিক সিস্টেম থেকে শুরু করে, বিভিন্ন রুম এবং এক এক এবং এর একেক স্পেশালিটি থাকে। এখন যদি এই ব্লক জানলে আর বলুন মধ্যে উদাহরণের সাথে কম্পেয়ার করি তাহলে- | |বিল্ডিং | | |ব্লক-চেইন লেয়ার| | |কয়েন/ ব্লক-চেইন এর মধ্যে উদাহরণগুলো| | | মেইন ফাউন্ডেশন | লেয়ার-০ | Cosmos-Polkadot-type blockchain infrastructure/, internet, hardware, | | মুল স্ট্রাকচার | লেয়ার-১ | Bitcoin, Ethereum, Solana | | লিফট/ সিঁড়ি | লেয়ার-২ | Lightning Network, Arbitrum, Optimism, Base | | রুম (জিম, অফিস, রেস্টুরেন্ট) | লেয়ার-৩ | Application-specific networks / app-specific chains | | ইলেকট্রিকের তার, প্লাম্বিং, পানির সাপ্লাই | লেয়ার-৪(no standard architectural Blockchian-layer) | Smart-contract / application infrastructure such as Cosmos SDK modules or application frameworks | | লাইটের সুইচ অথবা পানির কল | লেয়ার-৫(no standard architectural Blockchian-layer) | Wallets and user-facing dApp interfaces | লেয়ার-০ উপরের এক্সাম্পল থেকে অলরেডি লেয়ার-০ সম্পর্কে হয়তোবা আপনাদের আইডিয়া হয়ে গিয়েছে, তারপরেও যদি সহজ ভাষায় বলতে যাই তাহলে লেয়ার জিরো হচ্ছে অন্যান্য ব্লকচেন গুলোর মধ্যে সমন্বয়কারী একটি মূল ভিত্তি। এটার মানে এই যে লেয়ার-০ হচ্ছে ফাউন্ডেশন যা পরবর্তীতে লেয়ার-১ এবং বৃদ্ধি করতে সহায়তা করে। লেয়ার-১ লেয়ার-১ হচ্ছে ব্লক চেইন নেটওয়ার্ক এর সরাসরি মূল ভিত্তি যেখানে নিয়ম থেকে শুরু করে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ , ব্লকের সময়, ঐক্যমত এর প্রসিডিওর গুলো সহ আরো বিষয়গুলি ইনক্লুডেড থাকে উদাহরণ Example- Bitcoin, Ethereum, Solana আরো বিস্তারিতলেয়ার-২ লেয়ার-২ কে আমরা মূলত কিছু সমস্যার সমাধান হিসেবে গণ্য করতে পারি যা আমরা লেয়ার-১ সম্মুখীন করে থাকি, এটা আসলে বিল্ডিং এর মধ্যে একটি লিফটের মতন কাজ করে। আমরা বিটকয়েন এবং ইথারিয়ামে কিছু জটিলতার সমাধান হিসেবে লেয়ার-২ কে পেয়েছি উদাহরণস্বরূপ Lightning network ব্যবহার করা হয় ট্রানজেকশন ফি এবং স্পিড বাড়ানোর জন্য। লেয়ার-৩ লেয়ার-৩ এর ব্যাখ্যা হিসেবে আমরা এটাই বলতে পারি এটি একটি স্পেশাল লেয়ার যা নির্দিষ্ট কিছু কার্য সম্পাদন করার জন্য তৈরি করা হয় লেয়ার-২ এর ওপর ভিত্তি করে, অন্যদিকে এটাকে অ্যাপ্লিকেশন লেয়ার ও বলা হয়। উদাহরণস্বরূপ- Xai(L3) based on Arbitrum(L2) , যাদের মেইন কাজ মূলত গেমিং ব্লক চেইন এর ওপর ফোকাস করে করা হয় লেয়ার-৪(no standard architectural Blockchian-layer) লেয়ার-৪ কে স্ট্যান্ডার্ড আর্কিটেকচার ব্লক চেইন লেয়ার(L0-L3) বলতে পারিনা, কিন্তু ব্যাখ্যা করতে গেলে " এটা একটা অ্যাপ্লিকেশন লেয়ার যার মধ্যে মূলত স্মার্ট কনট্রাক্ট, Dapp অথবা ডিসেন্টালাইজদ এপ্লিকেশন এবং সকল সফটওয়্যার যেগুলো ব্লক চেইন লেয়ারে থাকে। " লেয়ার-৫ (no standard architectural Blockchian-layer) লেয়ার-৫ কেও আমরা প্রপারলি স্ট্যান্ডার্ড আর্কিটেকচার ব্লক চেইন লেয়ার বলতে পারিনা, তবে তারপরেও যদি এক্সপ্লেইন করি এটা ব্লক চেইন এর ওই পার্ট যেখানে ইউজাররা ডিরেক্টলি ফেস করে বা কানেক্টেড থাকে যেমন- the wallets and Dapp Interfaces. উৎস- https://shardeum.org/blog/what-are-blockchain-layers/ & Chatgpt ব্যবহার করা হয়েছে মেইন টেবিলটি তৈরি করার জন্য"বিঃদ্রঃ- যদি আমার লেখায় কোন ভুল হয়ে থাকে অথবা কোন ইমপ্রুভমেন্ট করার প্রয়োজন হয় আপনাদের সাজেশন সবসময় গ্রহণযোগ্য। "
|
| ..Stake.com.. | | | ▄████████████████████████████████████▄ ██ ▄▄▄▄▄▄▄▄▄▄ ▄▄▄▄▄▄▄▄▄▄ ██ ▄████▄ ██ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██████████ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██ ██████ ██ ██████████ ██ ██ ██████████ ██ ▀██▀ ██ ██ ██ ██████ ██ ██ ██ ██ ██ ██ ██████ ██ █████ ███ ██████ ██ ████▄ ██ ██ █████ ███ ████ ████ █████ ███ ████████ ██ ████ ████ ██████████ ████ ████ ████▀ ██ ██████████ ▄▄▄▄▄▄▄▄▄▄ ██████████ ██ ██ ▀▀▀▀▀▀▀▀▀▀ ██ ▀█████████▀ ▄████████████▄ ▀█████████▀ ▄▄▄▄▄▄▄▄▄▄▄▄███ ██ ██ ███▄▄▄▄▄▄▄▄▄▄▄▄ ██████████████████████████████████████████ | | | | | | ▄▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▄ █ ▄▀▄ █▀▀█▀▄▄ █ █▀█ █ ▐ ▐▌ █ ▄██▄ █ ▌ █ █ ▄██████▄ █ ▌ ▐▌ █ ██████████ █ ▐ █ █ ▐██████████▌ █ ▐ ▐▌ █ ▀▀██████▀▀ █ ▌ █ █ ▄▄▄██▄▄▄ █ ▌▐▌ █ █▐ █ █ █▐▐▌ █ █▐█ ▀▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▀█ | | | | | | ▄▄█████████▄▄ ▄██▀▀▀▀█████▀▀▀▀██▄ ▄█▀ ▐█▌ ▀█▄ ██ ▐█▌ ██ ████▄ ▄█████▄ ▄████ ████████▄███████████▄████████ ███▀ █████████████ ▀███ ██ ███████████ ██ ▀█▄ █████████ ▄█▀ ▀█▄ ▄██▀▀▀▀▀▀▀██▄ ▄▄▄█▀ ▀███████ ███████▀ ▀█████▄ ▄█████▀ ▀▀▀███▄▄▄███▀▀▀ | | | ..PLAY NOW.. |
|
|
|
|
Review Master
|
 |
September 15, 2026, 09:00:54 PM |
|
মার্কেট কি আবার বৃদ্ধি পাবে?
এখন মুল বিষয় টা নিয়ে কথা বলি, সেটা হইলো ১৬ তারিখে Fed Interest Rate নিয়ে। যদিও polymarket অনুযায়ী এটা বৃদ্ধি করার সম্ভাবনা ৮৫% এবং এমন হইলে, ২ তা বিষয় হইতে পারে। - ১) যদি Clarity Act পাশ হয়, তাইলে মার্কেট বাড়বে। আর Interest rate বাড়ায় তাইলে মার্কেট হাল্কা কমবে এবং অন্য কোন ভালো খবরের জন্যও আবার বৃদ্ধি পাওয়া শুরু করবে। আর এটা মেনিপুলেশনের উপর নির্ভর করবে।
- ২) যদি Clarity Act পাশ নাহ হয়, তাইলে মার্কেট হাল্কা কমবে এবং Interest rate বাড়লে পাগলা ঘোড়ার মতো কমার জন্যে দৌড় দিবে।
কালকে যেমনটা বলছিলাম, আজকে ঠিক তেমনটাই হয়েছে। আর সবচেয়ে বড় কথা হইলো যে, Polymarket এর odds অনুযায়ীই হইতেছে। তাহলে এখন শুধু বাকি রইলো যে, কালকে FED এর interest rate বাড়ানোর এবং মার্কেটে খারাপ কোনো খবর আসলে পাগলা ঘোড়ার মতো নিচে নামবে এবং এরপর হয়তো বৃদ্ধি পেতে পারে। তবে আজকে যেভাবে ৭৫ হাজার ডলারে নেমেছে, এমন যদি কালকেও হয় তাহলে মার্কেটের বারোটা বেজে যাবে। - গত ২৪ ঘণ্টায় মার্কেট থেকে ৬৭৬ মিলিয়নের বেশি মার্কেট থেকে গায়েব হয়েছে এবং এর মধ্যে ৫৮০ মিলিয়ন তো LONG ট্রেড থেকে গায়েব হয়েছে।
আজকে একটা জিনিস লক্ষ্য করলাম, সেটা হইলো, সকাল থেকেই কিন্তু Clarity Act পাশ না হওয়ার বিভিন্ন খবর আসা শুরু করেছে। ঠিক একই জিনিসটা হচ্ছে কালকের Fed এর interest rate নিয়ে, কারণ ইতিমধ্যে দেখলাম সবাই বলা শুরু করেছে যে কালকে এটা 25 bps এ বৃদ্ধি পাবে। তাই যারাই এখন ট্রেড নিতেছে, একটু দেখে শুনে ট্রেড নেন। নইলে কালকে আফসোস করবেন, যখন Fed এর interest rate ঘোষণা করা হবে। 
|
|
|
|
|
Bd officer
|
 |
September 16, 2026, 03:31:51 AM Last edit: September 16, 2026, 03:45:13 AM by Bd officer |
|
⚠️ Attention ⚠️ প্রায় ৯ বছরের যাত্রা শেষ করে CoinEx এক্সচেঞ্জ শাটডাউন করার সিদ্ধান্ত নিয়েছে CoinEx তাদের অফিশিয়াল এক্স পেজে আনুষ্ঠানিকভাবে তাদের কার্যক্রম শাটডাউন করা সিদ্ধান্ত নিয়েছে। দীর্ঘদিন ধরে চলা মন্দাভাব লেনদেনের পরিমাণ কমে যাওয়া এবং বিভিন্ন দেশের সরকারের কড়া আইনি নিয়মকানুন ও লাইসেন্সিং খরচ অনেক বেড়ে যাওয়ার কারণে CoinEx তাদের ব্যবসা আর টিকিয়ে রাখতে পারছে না। এই এক্সচেঞ্জ বন্ধ করার সময়সীমা : - অলরেডি ১৫ সেপ্টেম্বর থেকে যেকোনো ধরনের একাউন্ট সাইন আপ করা বন্ধ হয়ে গেছে।
- ২২শে সেপ্টেম্বর ফিউচার ট্রেডিং বন্ধ হয়ে যাবে।
- ২৯শে সেপ্টেম্বর স্পট ট্রেডিং বন্ধ করবে
- ২০২৬ সালের ২২শে ডিসেম্বর থেকে সমস্ত উইথড্রয়াল বন্ধ হয়ে যাবে।
যদিও আমার মনে হয় আমাদের এখানে CoinEx ব্যবহারকারীর সংখ্যা খুবই কম। তাই যারা এই এক্সচেঞ্জ ব্যবহার করেছেন বা করতেছেন তাদের জন্য সতর্কতামূলক পোস্ট। তাই যাদের এই এক্সচেঞ্জে কোন ফান্ড থেকে থাকে তাহলে তা দ্রুত উইথড্র করে নিয়েন। https://x.com/coinexcom/status/2099680522758721756
আজকে একটা জিনিস লক্ষ্য করলাম, সেটা হইলো, সকাল থেকেই কিন্তু Clarity Act পাশ না হওয়ার বিভিন্ন খবর আসা শুরু করেছে। ঠিক একই জিনিসটা হচ্ছে কালকের Fed এর interest rate নিয়ে, কারণ ইতিমধ্যে দেখলাম সবাই বলা শুরু করেছে যে কালকে এটা 25 bps এ বৃদ্ধি পাবে। তাই যারাই এখন ট্রেড নিতেছে, একটু দেখে শুনে ট্রেড নেন। নইলে কালকে আফসোস করবেন, যখন Fed এর interest rate ঘোষণা করা হবে।  এই বিষয়ে কয়েকটি নিউজ দেখলাম Clarity Act পাশ হওয়ার জন্য ৬০টি ভোট প্রয়োজন ছিল কিন্তু ৬০ ভোটের কম পাওয়ার জন্য এটি পাশ হয় নাই। অলরেডি বাজারে নেতিবাচক প্রভাব কিছুটা দেখা যাচ্ছে। তবে এটি এখনও পুনরায় ভোটের সম্ভাবনা রয়েছে। যদি fed interest বাড়ে তাইলে মার্কেটে রেড জোন দেখা দিতে পারে, হ্যাঁ এই ধরনের অনিশ্চয়তার মধ্যে কোন ধরনের ট্রেড নেওয়া উচিত নয়। মনে হয় আবারও $৭০k নিচে নেমে যাবে।
|
|
|
|
|
Review Master
|
 |
September 16, 2026, 06:17:08 PM |
|
Arc Mainnet সকলের জন্য উন্মুক্ত
Circle এর বহু প্রতিক্ষিত ব্লকচেইন প্রজেক্ট Arc এর mainnet আজকে সকলের জন্য উন্মুক্ত হয়েছে এবং ইতিমধ্যে অনেকে মিমকয়েনে ট্রেড করে মিলনিয়ার হয়ে গিয়েছে। কিছুদিন আগেই সকলে Robinhood চেইনে memecoin ও nft এর ট্রেন্ড চালুর পর থেকেই অনেককে ভালোই লাভ করতে দেখলাম। আজকে Arc এর mainnet চালুর পর , সেই ন্যারেটিভটা কিন্তু Arc এ চলে আসতেছে। যারা একটু ঝুকি নিতে চান, তারা দেখেন মিলনিয়ার হইতে পারেন নাকি।
⚠️ Attention ⚠️
প্রায় ৯ বছরের যাত্রা শেষ করে CoinEx এক্সচেঞ্জ শাটডাউন করার সিদ্ধান্ত নিয়েছে
কালকে এই খবরটাও পড়েছি এবং কালকের মূল খবরগুলোর মধ্যে একটা বলা যায়। কারণ CoinEx নাকি KYC ছাড়া ট্রেডিং সুবিধা অনেক আগে থেকে দিয়ে আসতেছিলো এবং অনেকের নাকি এয়ারড্রপ তাদের টোকেন দিয়ে ক্রিপ্টোর যাত্রা শুরু করেছিলো। যাইহোক এখন ব্যবহারকারীরা তাদের ক্রিপ্টো ভালোভাবে নিজেদের ওয়ালেটে নিতে পারলেই হয়। কারণ এর আগে যত এক্সচেঞ্জ বন্ধের ঘোষণা দিয়েছে, সেসব নাকি অনেক কাহিনী করেছে। আমাদের এখানের হয়তো অনেকেই এই এক্সচেঞ্জ ব্যবহারই করে নাই। আমার মনে হয় একাউন্ট আছে, কিন্তু ব্যবহার করি নাই খুব সম্ভবত। আজকে একটা জিনিস লক্ষ্য করলাম, সেটা হইলো, সকাল থেকেই কিন্তু Clarity Act পাশ না হওয়ার বিভিন্ন খবর আসা শুরু করেছে। ঠিক একই জিনিসটা হচ্ছে কালকের Fed এর interest rate নিয়ে, কারণ ইতিমধ্যে দেখলাম সবাই বলা শুরু করেছে যে কালকে এটা 25 bps এ বৃদ্ধি পাবে। তাই যারাই এখন ট্রেড নিতেছে, একটু দেখে শুনে ট্রেড নেন। নইলে কালকে আফসোস করবেন, যখন Fed এর interest rate ঘোষণা করা হবে।  এই বিষয়ে কয়েকটি নিউজ দেখলাম Clarity Act পাশ হওয়ার জন্য ৬০টি ভোট প্রয়োজন ছিল কিন্তু ৬০ ভোটের কম পাওয়ার জন্য এটি পাশ হয় নাই। অলরেডি বাজারে নেতিবাচক প্রভাব কিছুটা দেখা যাচ্ছে। তবে এটি এখনও পুনরায় ভোটের সম্ভাবনা রয়েছে। যদি fed interest বাড়ে তাইলে মার্কেটে রেড জোন দেখা দিতে পারে, হ্যাঁ এই ধরনের অনিশ্চয়তার মধ্যে কোন ধরনের ট্রেড নেওয়া উচিত নয়। মনে হয় আবারও $৭০k নিচে নেমে যাবে। ৬০টি ভোটের দরকার ছিলো এবং সেখানে বিরোধী দল নাকি ভোটই দেয় নাই । আর যারা ভোট দিয়েছে, তাদের ফলাফল পক্ষ/বিপক্ষে ৪৯/৫০ এসেছে - এমনটাই টুইটারের বিভিন্ন খবরে দেখলাম। আজকে দেখলাম অনেকেই US এর ক্ষমতায় যার রয়েছে, তারা বিবৃতি দিয়েছে যে, Clarity Act নাকি পাশ নাহ হইলেও এটা বাস্তবায়নের কাজ করবে। মনে তো হইতেছে, মার্কেটের ম্যানিপুলেশন করা এদের এখনো শেষ হয় নাই। কারণ আজকের Fed rate যদি বাড়েও , তাহলে মার্কেট যেন নাহ কমে সেইজন্যে এমন বিবৃতি দিয়ে সবার একটি ইতিবাচক চিন্তাভাবনা রাখতে চাইতেছে। নইলো তো মার্কেট আবার হয়তো ৭০ হাজার ডলারে চলে যাবে। বি:দ্র: যখন উপরের লেখাটা শেষ করলাম, তখনই Fed rate এর খবর চলে এসেছে। যেমনটা ভেবেছিলাম, আজকে 25 bps এ Fed rate বৃদ্ধি পেয়েছে। আর মার্কেট পাগলা ঘোড়ার মতো উপরে যাচ্ছে। কারণ যেমনটা উপরে বললাম, তারা Clarity Act এর ইতিবাচক খবর ছড়াই দিয়েছে আজকে সারা দিন ধরে। এখন দেখা যাক কি হয় মার্কেটের। কারণ মার্কেট হালকা বাড়লেও হয়তো কমতে পারে। তাই সকলে একটু সাবধানে মার্কেটের উপর নজর রাখেন। আপনাদের কি মনে হয়, মার্কেট কি আসলেই বাড়বে নাকি আবার কমে ৭০ হাজারে চলে যাবে?
|
|
|
|
|
Z_MBFM
|
 |
September 16, 2026, 08:39:55 PM |
|
snip
আপনার পোস্ট পড়লাম ভালোই লিখছেন কিন্তু আমার যতটুকু জানা আছে এই বিষয়ে সেখান থেকে বলবো এই জায়গাটায় একটু কারেকশন দরকার। Layer 0 থিকা Layer 5 পর্যন্ত ব্লকচেইনের কোনো fixed বা ইউনিভার্সাল accepted আর্কিটেকচার নাই। Layer 0 সাধারণত মাল্টিপল ব্লোকচেইনের এর ইনফ্রাস্ট্রাকচার এর ক্ষেত্রে ব্যবহার করা হয়, কিন্তু সব Layer 1 এর ফাউন্ডেশন এইভাবে বলা ঠিক না। আবার Layer 3 রে সরাসরি অ্যাপ্লিকেশন layer বলা যায় না, কারণ L3 এর ডেফিনেশন প্রোজেক্ট অনুযায়ী হয়। আর Layer 4 ও Layer 5 তো স্ট্যান্ডার্ড ব্লকচেইন layer না। এগুলা মূলত কনসেপচুয়াল ক্লাসিফিকেশন হিসেবে ধরা যায়। তাই টেবিলটারে যদি L0–L5-এর ফিক্সড স্ট্রাকচার হিসেবে দেখান তাইলে ভুল ধারণা তৈরি হইতে পারে অনেকের।
|
|
|
|
DYING_S0UL
Legendary

Activity: 1162
Merit: 1235
The Alliance Of Bitcointalk Translator - AOBT
|
 |
Today at 03:45:41 AM |
|
বালের প্লান আমার। তেল নাই, গ্যাস নাই, বিদ্যুত নাই, আছে খালি বড় বড় খাম্বা। আরো দাও ৫০০ টাকার জন্য ভোট।
আবার এগুলা নিয়ে কথা বলা কিন্তু হারাম। আপনি কিছু বললে আপনাকে ঘর থেকে তুলে নিয়ে যাবে। কয়দিন আগে এক পোলা ইচ্ছা মতো গালাগালি করছে, যদিও ওর মুখের ভাষা প্রচুর খারাপ ছিলো। কিন্তু ওরে নাকি ধরে নিয়ে সন্ত্রাসী মামলা দিয়ে দিছে। মুখে গালি দিলে যদি সন্ত্রাসী কাজ হয়, তাইলে আমার কয়েকটা বন্ধুরে ফাঁসিতে ঝুলানো দরকার। এরা কথায় কথায় গালি দেয়। ফোন দিয়ে সবার আগে গালি দিবে, কথার মাঝে গালি দিবে, আবার ফোন রাখার আগেও গালি দিবে। ফেসবুকে দেখলাম এটা নিয়ে ভালোই লেখালেখি হচ্ছে। একজন কারেন্ট বিল বেশি আসায় নেচে প্রতিবাদ জানাচ্ছে। আরেকজন দেখলাম কেঁদে কেঁদে ফোনের ক্যামেরায় চুমু দিয়ে দিয়ে প্রতিবাদ জানাচ্ছে। সরকার যদি ক্রিটিসিজম সহ্য না করতে পারে, তাইলে দেশ চালাবে কীভাবে? এতো বছর বিদেশ থেকে থেকে কি শিখছে আল্লাহ্ জানে। সরকারের উচিত একটা গালির লিস্ট বের করা। কোন গালি দিলে জেলে যেতে হবে, কোন গালি দিলে জেলে যেতে হবে। কারন যদি হঠাৎ করে আবারো কারেন্ট চলে যায় তাহলে তো বিরাট সমস্যা! শুয়োরগুলো ঠিকমতো কারেন্ট দিতে পারে না, আর এদিকে ৫০০ ইউনিট দোচায়। এবার আমার কারেন্ট বিল আসছে সাড়ে ৫ হাজার টাকা। বিগত মাসগুলোতে কারেন্ট বিল দিয়ে আসছি ২৫০০-৩৫০০ এর মতো। শুয়োরগুলো মিটার না দেখে ভুতুরে বিল লেখে, আর মাস শেষে যখন হিসাব মিলানো লাগে এক ধাক্কায় সব এক মাসে ভরে দেয়। মার্চ ২৫০ ইউনিট এপ্রিল ৩০০ ইউনিট মে ২০০ ইউনিট জুন ২৭০ ইউনিট জুলাই জুলাই ৩১০ ইউনিট আগস্ট ৪০০ ইউনিট সেপ্টেম্বর ৫১০ ইউনিট (+- ১০-১৫ ইউনিট) এটা কি কোনো ভাবে সহ্য করা যায়। যত মাস যায় ইউনিট বাড়ে, এদিকে মালপাতি সব আগেরই! উল্টো কারেন্ট থাকেনা। যেখানে আমার নরম্যালি ৩০০ ইউনিট অন এভারেজ থাকতো (যদি মিটার দেখে বিল করতো), সেখানে আমার ৫০০ ইউনিট ক্রস করছে। এজন্য এক ধাক্কায় ৯টাকা থেকে ১৫টাকা দরে বাকি ১০০ ইউনিটে অতিরিক্ত টাকা দিতে হবে এখন। এই অসিলায় কি কারেন্টের লোকদের মাদারগাছ, খাকনির পোলা, শুয়োরের সন গালি দেয়া জায়েজ নাকি নাজায়েজ? 
বালের প্লান আমার। তেল নাই, গ্যাস নাই, বিদ্যুত নাই, আছে খালি বড় বড় খাম্বা। আরো দাও ৫০০ টাকার জন্য ভোট।
......এভাবে আর কত চলবে জানিনা। যতদিন এই " Cursed Land" এ থাকবেন ঠিক ততদিন! যেদিন উড়াল দিয়ে অন্য কোথাও চলে যাবেন সেদিন সব ঠিক হয়ে যাবে।
আপনাদের কাছে সবচেয়ে বেশি কত বিটিসি ছিলো এবং কয়টা আইফোন নিতে পারতেন?
পাইনা ভাত আবার আইফোন! খুবই দুঃখজনক বিষয়, সেটা বলে আর বুঝানো যাবে নাহ। যেসব পেজ মিলিটারির বিষয় নিয়ে লেখালেখি করে, তাদের একজনকে পোষ্ট করা দেখলাম যে, ১৯৮৫ তে এসব ট্যাংক নাকি তৈর হওয়া বন্ধ হইছে এবং এমন মেয়াদউর্ত্তীণ জিনিস নাকি বাহিরের দেশগুলো ব্যবহারও করে নাহ। কিন্তু বাংলাদেশে এখনো এসব ব্যবহার করতেছে। আর এসব মুড়ির টিন তো রিসাইকেলের জন্য বাংলাদেশের মতো দেশে আসে, কিন্তু এরা এসব রিসাইকেল নাহ করে ব্যবহার শুরু করে। তাহলে কেমনে আমাদের সেনাদের ভালো হবে আপনারাই বলেন, তার উপর বিন্দিয়া তো সবসময় পুশইন করতেছেই।
আমি মিলিটারি বিষয়ে কম জেনেও জানি যে এগুলো আউটডেটেড! যে জিনিস ২০ বছর আগে expire হয়ে গেছে, সেসব মাল কিনে নিয়ে এসে চালানো হয় এখানে। আগের দিন একটা নিউজ দেখলাম, কোন জানি সুন্দরবনের ডাকাত দল Surrender করছে। হোগো অস্ত্র দেইখা তো আমি ট্যাসকি! একেবারে PUBG, Call Of Duty স্টাইল স্নাইপার রাইফেল (scope লাগানো), আই বেট বাংলাদেশ মিলিট্যারির কাছেও এ নাই। আপনাদের কি মনে হয়, মার্কেট কি আসলেই বাড়বে নাকি আবার কমে ৭০ হাজারে চলে যাবে?
বাড়বো নাকি কমবো সেটা আল্লাহ জানে, বাট এদিকে ZEC আবারো সবাইকে ছাড়িয়ে চাঙ্গে (টু দ্যা মুন)। লল আমি ১২০০ সামথিং এ সেল করে দিছিলাম।
|
| EARNBET | ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ | ███████▄▄███████████ ████▄██████████████████ ██▄▀▀███████████████▀▀███ █▄████████████████████████ ▄▄████████▀▀▀▀▀████████▄▄██ ███████████████████████████ █████████▌████▀████████████ ███████████████████████████ ▀▀███████▄▄▄▄▄█████████▀▀██ █▀█████████████████████▀██ ██▀▄▄███████████████▄▄███ ████▀██████████████████ ███████▀▀███████████ | | ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ |
▄▄▄ ▄▄▄███████▐███▌███████▄▄▄ █████████████████████████ ▀████▄▄▄███████▄▄▄████▀ █████████████████████ ▐███████████████████▌ ███████████████████ ███████████████████ ▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀
| King of The Castle $200,000 in prizes | ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ | 62.5% | RAKEBACK BONUS |
|
|
|
|
Bd officer
|
 |
Today at 06:04:49 AM |
|
বি:দ্র: যখন উপরের লেখাটা শেষ করলাম, তখনই Fed rate এর খবর চলে এসেছে।
যেমনটা ভেবেছিলাম, আজকে 25 bps এ Fed rate বৃদ্ধি পেয়েছে। আর মার্কেট পাগলা ঘোড়ার মতো উপরে যাচ্ছে। কারণ যেমনটা উপরে বললাম, তারা Clarity Act এর ইতিবাচক খবর ছড়াই দিয়েছে আজকে সারা দিন ধরে। এখন দেখা যাক কি হয় মার্কেটের। কারণ মার্কেট হালকা বাড়লেও হয়তো কমতে পারে। তাই সকলে একটু সাবধানে মার্কেটের উপর নজর রাখেন। আপনাদের কি মনে হয়, মার্কেট কি আসলেই বাড়বে নাকি আবার কমে ৭০ হাজারে চলে যাবে?
ফেডারেল সুদের হার ২০২৩ সালের পর থেকে প্রথম বাড়লো, কিন্তু বাজারে কোন নেতিবাচক প্রভাব দেখলাম না, উল্টো দাম আরো বৃদ্ধি পাচ্ছে। ৭৫কে থেকে ৭৬কে উঠেছিলো। ফেড সুদের হার বাড়লে ক্রিপ্টো মার্কেট কমে কিন্তু এখন পুরনো ধারনাকে ভুল প্রমাণিত করলো ? নাকী আগে থেকেই বিনিয়োগকারীরা বুঝে গিয়েছিল যে সুদের হার 25 bps [0.25%] বাড়বে? এই কারণে হয়তো বাজারে নেতিবা প্রভাব পড়ে নাই। সরকারের উচিত একটা গালির লিস্ট বের করা। কোন গালি দিলে জেলে যেতে হবে, কোন গালি দিলে জেলে যেতে হবে।
এটা কি কোনো ভাবে সহ্য করা যায়। যত মাস যায় ইউনিট বাড়ে, এদিকে মালপাতি সব আগেরই! উল্টো কারেন্ট থাকেনা। যেখানে আমার নরম্যালি ৩০০ ইউনিট অন এভারেজ থাকতো (যদি মিটার দেখে বিল করতো), সেখানে আমার ৫০০ ইউনিট ক্রস করছে। এজন্য এক ধাক্কায় ৯টাকা থেকে ১৫টাকা দরে বাকি ১০০ ইউনিটে অতিরিক্ত টাকা দিতে হবে এখন। এই অসিলায় কি কারেন্টের লোকদের মাদারগাছ, খাকনির পোলা, শুয়োরের সন গালি দেয়া জায়েজ নাকি নাজায়েজ?
বলেন কি ভাই এত ইউনিট খরচ করেন, হা হা। ভাই কিছু কিছু সময় জায়েজ হয়ে যায় 😟। যদি এরকম পরিস্থিতিতে কেউ পড়ে তাহলে গালি না দিয়ে কোন উপায় আছে? আবার এই দিকে গালাগালি করলে দেখবেন পরের দিন জেলে ভরে দিয়েছে। আসলে গালাগালি করা উচিত জবাব হয়ে যাবে , কিন্তু উচিত জবাবের ভাত নেই এটা সকলের জানা আছে। এদিক দিয়ে তারা দিনে ১৪-১৫ ঘন্টা লোডশেডিং করে থাকে কিন্তু আগে তুলনায় কয়েক গুণ বেশি বিল আসে। তারা এত টাকা বেশি নিচ্ছে কিন্তু দেশে বিদ্যুতের সংকট থাকে কেন? মাদা*র***বোর্ডরা টাকাগুলো নিয়ে কি করতেছে? তবুও একদল লোকে বলবে বিএনপি সরকার ভালো করছে, এই ধরনের চাটা নেতা দেখলে আমার ইচ্ছামত জুতাপেটা করতে মনে চায়, কিন্তু ওই যে পারিনা এক দিক দিয়ে কারণ তারা ক্ষমতায় রয়েছে। তারা যে কর্মকাণ্ড করতেছে তাতে মনে হয় না তারা বেশিদিন চেয়ার ধরে রাখতে পারবে। বাড়বো নাকি কমবো সেটা আল্লাহ জানে, বাট এদিকে ZEC আবারো সবাইকে ছাড়িয়ে চাঙ্গে (টু দ্যা মুন)। লল আমি ১২০০ সামথিং এ সেল করে দিছিলাম।
Fed interest rate বাড়লো, এদিকে ZEC এর কি বাড়লো? এটা দেখি একাই পোনদাপোনদি করে প্রায় ১৪০০ ডলার হয়েছিল। আমি কিছুটা নিচে নামলে ক্রয় করার কথা ভাবছিলাম কিন্তু আর হলো না। ৮০০-৯০০ টার্গেট করে রাখছিলাম কিন্তু এখন উলটো ২০০০ দিকে যাচ্ছে।
|
|
|
|
DYING_S0UL
Legendary

Activity: 1162
Merit: 1235
The Alliance Of Bitcointalk Translator - AOBT
|
 |
Today at 06:20:51 AM |
|
বলেন কি ভাই এত ইউনিট খরচ করেন, হা হা। ভাই কিছু কিছু সময় জায়েজ হয়ে যায় 😟। যদি এরকম পরিস্থিতিতে কেউ পড়ে তাহলে গালি না দিয়ে কোন উপায় আছে? আবার এই দিকে গালাগালি করলে দেখবেন পরের দিন জেলে ভরে দিয়েছে। আসলে গালাগালি করা উচিত জবাব হয়ে যাবে , কিন্তু উচিত জবাবের ভাত নেই এটা সকলের জানা আছে। এদিক দিয়ে তারা দিনে ১৪-১৫ ঘন্টা লোডশেডিং করে থাকে কিন্তু আগে তুলনায় কয়েক গুণ বেশি বিল আসে। তারা এত টাকা বেশি নিচ্ছে কিন্তু দেশে বিদ্যুতের সংকট থাকে কেন? মাদা*র***বোর্ডরা টাকাগুলো নিয়ে কি করতেছে?
তবুও একদল লোকে বলবে বিএনপি সরকার ভালো করছে, এই ধরনের চাটা নেতা দেখলে আমার ইচ্ছামত জুতাপেটা করতে মনে চায়, কিন্তু ওই যে পারিনা এক দিক দিয়ে কারণ তারা ক্ষমতায় রয়েছে। তারা যে কর্মকাণ্ড করতেছে তাতে মনে হয় না তারা বেশিদিন চেয়ার ধরে রাখতে পারবে।
জীবনেও এতো বিল আসে নাই ভাই। জাস্ট একবার ৭০০০ টাকা আসছিলো যখন সারারাত ১০০ ওয়াটের বাল্ব জ্বালায় রাখছিলাম, মুরগির ঘরে। এর বাহিরে নরম্যালি ৩৫০০ টাকা ক্রস করেনা। বিলের কাগজে এভারেজ খরচ ২৯০ ইইউনিক সামথিং। কথার কথা ধরলাম ৩০০ ইউনিটই। কিন্তু জীবনে এর উপরে ওঠেনা। আমি যতদূর বুঝছি, জমিদাররা মিটার না দেখে অফিসে বসে নয় ছয় বিলের সিট বানাইছে! আর এখন জুলাই আগস্টে গিয়ে সমন্বয় করা লাগবে, তাই সবকিছু এক মাসের ভিতরে সমন্বয় করে দিছে। নয়তো ৫৫০০টাকা বিল? এতো টাকা বাপের জন্মেও দেইনি। টাকা নিয়ে নিজেদের হোগা ভরতেছে আর কি! এদিকে সরকারের টাকা নাই, ঐদিকে আবার হেডার কার্ড বানাতে কত কোটি টাকা জানি লোন নিছে। কারে কারে এই হেডার কার্ড দিবে, তার তালিকা করার জন্য কত কোটি টাকার জন্য নাকি ব্যাজেট রাখছে। আমার কথা হলো, আমাদের কাছে অলরেডি এমন একটা সংস্থা আছে এমন হিসাব রাখার জন্য, আদমশুমারি। তাহলে আলাদা করে টাকা ঢালার দরকারটা কি? আবার প্রতি কার্ডে নাকি ৬০০ টাকা খরচ হবে! আমার কথা এটা স্মার্ট NID কার্ডের আন্ডারে ইন্ট্রিগেট করলেই তো পারে। আলাদা করে কার্ড ছাপানার কি দরকার। ঘরে চালডাল নাই, আর সালায় স্বপ্ন দেখে কাচ্চি বিড়িয়ানির। আর দিনশেষে এইসব অতিরিক্ত বোঝা আপনার আমার সবার ঘারের উপর দিয়ে যাবে। Fed interest rate বাড়লো, এদিকে ZEC এর কি বাড়লো? এটা দেখি একাই পোনদাপোনদি করে প্রায় ১৪০০ ডলার হয়েছিল। আমি কিছুটা নিচে নামলে ক্রয় করার কথা ভাবছিলাম কিন্তু আর হলো না। ৮০০-৯০০ টার্গেট করে রাখছিলাম কিন্তু এখন উলটো ২০০০ দিকে যাচ্ছে।
যেমনে উঠছে তেমনে নামবেও! আমি সেই পজিসনের অপেক্ষায় আছি। বড়সড় ক্রাস হলে কিনে রাখবো কিছু।
|
| EARNBET | ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ | ███████▄▄███████████ ████▄██████████████████ ██▄▀▀███████████████▀▀███ █▄████████████████████████ ▄▄████████▀▀▀▀▀████████▄▄██ ███████████████████████████ █████████▌████▀████████████ ███████████████████████████ ▀▀███████▄▄▄▄▄█████████▀▀██ █▀█████████████████████▀██ ██▀▄▄███████████████▄▄███ ████▀██████████████████ ███████▀▀███████████ | | ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ |
▄▄▄ ▄▄▄███████▐███▌███████▄▄▄ █████████████████████████ ▀████▄▄▄███████▄▄▄████▀ █████████████████████ ▐███████████████████▌ ███████████████████ ███████████████████ ▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀
| King of The Castle $200,000 in prizes | ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ | 62.5% | RAKEBACK BONUS |
|
|
|
Shishir99
Legendary

Activity: 1484
Merit: 1067
|
 |
Today at 07:35:49 AM |
|
সরকারের উচিত একটা গালির লিস্ট বের করা। কোন গালি দিলে জেলে যেতে হবে, কোন গালি দিলে জেলে যেতে হবে। কারন যদি হঠাৎ করে আবারো কারেন্ট চলে যায় তাহলে তো বিরাট সমস্যা! শুয়োরগুলো ঠিকমতো কারেন্ট দিতে পারে না, আর এদিকে ৫০০ ইউনিট দোচায়। এবার আমার কারেন্ট বিল আসছে সাড়ে ৫ হাজার টাকা। বিগত মাসগুলোতে কারেন্ট বিল দিয়ে আসছি ২৫০০-৩৫০০ এর মতো। শুয়োরগুলো মিটার না দেখে ভুতুরে বিল লেখে, আর মাস শেষে যখন হিসাব মিলানো লাগে এক ধাক্কায় সব এক মাসে ভরে দেয়।
সবচাইতে ভালো হইতো গালি কার্ড দিয়ে দিলে। গালি কার্ডের জন্য ৫০০ টাকা করে ফি নিবে সরকার, বিনিময়ে আপনি তাদের ইচ্ছা মতো গালাগালি করতে পারবেন। আমি আরো বেশি টাকা দিয়েও এই কার্ড নিতাম আর ওপেনে ওদের গালাগালি দিতাম। কি মজাটাই না হইত ভাই। কিন্তু এখন মনে মনে গালি দেয়া লাগে। নইলে রুমের ভেতরে বসে একা একা গালি দেয়া লাগে। কারেন্ট বিলের পরিমাণ সারাদেশে একই অবস্থা ভাই। আমার পরিচিত অনেকে সোলারে মুভ করছে। তবুও নাকি তাদের কারেন্ট বিল কমে নাই। তাইলে এই সোলার ব্যাবহার করে লাভ কি হইলো? লাভ সম্ভবত একটাই যে ওনারা ২৪ ঘণ্টা কারেন্ট পাচ্ছে। প্রতি মাসে কারেন্ট বিল আসার সাথে সাথে মিটারের সাথে রিডিং টা ক্রস ম্যাচ করবেন। ১০-20 ইউনিট এদিক সেদিক থাকতেই পারে। কিন্তু এর বেশি হলে পরেরবার মিটার রিডিং লিখতে আসলে ধরে বেধে রাখবেন।
|
| EARNBET | ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ | ███████▄▄███████████ ████▄██████████████████ ██▄▀▀███████████████▀▀███ █▄████████████████████████ ▄▄████████▀▀▀▀▀████████▄▄██ ███████████████████████████ █████████▌████▀████████████ ███████████████████████████ ▀▀███████▄▄▄▄▄█████████▀▀██ █▀█████████████████████▀██ ██▀▄▄███████████████▄▄███ ████▀██████████████████ ███████▀▀███████████ | | ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ |
▄▄▄ ▄▄▄███████▐███▌███████▄▄▄ █████████████████████████ ▀████▄▄▄███████▄▄▄████▀ █████████████████████ ▐███████████████████▌ ███████████████████ ███████████████████ ▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀
| King of The Castle $200,000 in prizes | ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ ██ | 62.5% | RAKEBACK BONUS |
|
|
|
|