আমারটা হচ্ছে টিপি লিংকের ডুয়েল ব্যান্ডের একটা রাউটার। মহা যন্ত্রণার মধ্যে আছি কেউ যদি কোন সলিউশন দিতে পারেন তাইলে উপকার হয়।
Tp-link এর ডুয়েল ব্যান্ড রাউটারগুলো এমন সমস্যা করে, আমি নিজে ভুক্তভুগি। আপনি শুধু 5g ব্যান্ড ব্যাবহার করেন, আর 2.4g টা বন্ধ রাখেন, এমনটা করলে আপানার সমস্যা সমাধান হবে। কিন্তু আপনার রাউটারের সিগনাল বেশি দূরত্বে পাওয়া যাবে নাহ, কিন্তু অল্প দূরত্বে ভালো সিগনাল পাবেন । আর একটা জিনিস আপনি isp কে জিজ্ঞাস করবেন, ওদের নিজস্ব কোন DNS Server এড্রেস আছে কিনা সেটা জিজ্ঞেস করবেন। যদি থাকে, তাহলে ওটা আপনার রউটারের DNS এ পূরণ করবেন।
এসবের পরও যদি আপনার ওই সমস্যা ঠিক নাহ হয়, তাহলে অন্যকারো রাউটার এনে দেখেন একই সমস্যা হয় নাকি। যদি নাহ হয়, তাহলে Tp-link এর সমস্যা এবং আপনাকে রাউটার পরিবর্তন করতে হবে।
ধন্যবাদ ভাই আপনারে, আমি আজকেও কল করে লোক নিয়ে আসছিলাম এরা এসে একটা কাজ করতে পারে তা হইতেছে রাউটার রিসেট করা আর নয়কে পাসওয়ার্ড পরিবর্তন করে দেওয়া, আজকে বললাম যে এগুলো কি আমি করতে পারি না আপনাদের ফোন করে নিয়ে আসি কি রাউটার রিসেট করতে আর পাসওয়ার্ড পরিবর্তন করতে।
আজকে বলে গেছে যে যদি আবারো প্রবলেম করে কল করে শুধু বলবেন যে রাউটার লাগবে আপনার জন্য একটা ব্যাকাপ রাউটার নিয়ে আসবো ৭ দিনের জন্য একটা রাউটার দিয়ে যাবো তাইলে বোঝা যাবে প্রবলেম রাউটার থেকে কি না। দেখি কি হয় আজকে সারাদিন আবার সমস্যা করেনাই। আমি 2.4G এটা বন্ধ করে রাখছি কারণ আমার যা চলে সব রুমের মধ্যেই চলে রেঞ্জ বেশি দরকার নাই। আর টিভি পিসি এগুলা সরাসরি ক্যাবল কানেক্ট করা।
যাক আপনার ISP ভালো আছে, কারণ অনেকে তো বলে যে আপনার রাউটারের সমস্যা এবং বলবে যে, রাউটার পরিবর্তন করেন। তাদের আর করার কিছু নাই বইলা দায়সারা কাজ করবে। দেখেন কি হয়, তবে আপনাকে বলবো যে Tp-link কিংবা Tenda এর রাউটার আর কিনেন নাহ, বিশেষ করে Dual Band এর ক্ষেত্রে।

ভাইরে ভাই DOT রে DOG বানিয়ে দিলেন, আমি ভাই এদের সার্ভিস একেবারে বেস্ট বলবো না তবে আমি আমার হোম টাউনে এদের সার্ভিস ব্যবহার করি সেখানে ৫২৫ টাকায় তারা যে সার্ভিস দেয় বর্তমানে আমি অন্য আরেকটা প্রোভাইডার থেকে সেই সার্ভিস পাচ্ছে না। এজন্য মূলত এটাকে সাজেশন করা।
তাছাড়া আমি নিজে Smile আইএসপি ব্যবহার করেছি সেখানেও ভালো এক্সপেরিয়েন্স ছিল, কিন্তু লোকাল গুলা সবাই চোর।
যাই হোক ভাই আপনি যে দুইটা নাম বলেন এগুলো কি সব জায়গায় এভেলেবেল রয়েছে?
Dot কে Dog বানাইছে বিভিন্ন কমিউনিটির লোকরা, কারণ কাস্টমার সার্ভিস আসলে কুত্তার থেকেও খারাপ। আমি আগেও বলেছি যে, তারা হয়তো সাধারণ গ্রাহকদের ভালো সার্ভিস দেয়। কিন্তু যাদের ইন্টারনেট ছাড়া চলে নাহ, কিংবা বড়মাপের bandwidth লাগে তাদের তারা জঘন্য সার্ভিস দেয়।
Jadoo ইন্টারনেট হয়তো থানা পর্যায়ে সার্ভিস দিয়ে থাকে। তবে যেহেতু ঢাকার বিষয়টা উঠে এসেছিলো, তাই Exord এর কথা বলেছি। কারণ তারা ঢাকার মোটোমোটি সব জায়গাতে সার্ভিস দিতেছে এবং কাস্টমার সার্ভিস Dog এর থেকে হাজারগুণে ভালো।
ড্যাম সিউর Frustration থেকে বলছে! আর এই ফিলিংসটা কোথা থেকে আসছে তা আমি ভালোভাবেই বুঝতে পারছি। আমি নিজেও কখনো DOT এর লাইন চালাই নাই, আর না কখনো ডটের গ্রুপে জয়েন ছিলাম, তা সত্ত্বেও ভাই পোলাপাইনদের যে পরিমাণ ডটরে নিয়ে গালিগালাজ টাইপ পোস্ট চোখে পড়তো তা বলে বোঝাতে পারবো না। আমি মেইবি ২-১ জন সার্ভিস প্রোভাইডারের নাম চিনি, আর এর মধ্যে প্রথমেই ডট। জানার মেইন কারন মূলত ওদের নেগেটিভ মার্কেটিং/ফিডব্যাক। মানে জীবনে একটা খোদার বান্দারে দেখলাম না ডটরে ভালো বলতে। ডটরে নিয়ে কথা শুরুই হয় গালি দিয়ে। সো আই ক্যান আন্ডারস্ট্যান্ড হয়ার দিস ফ্রাসট্রেশন কামিং ফ্রম।
ভাই এটা অনেকের কাছে Frustration মনে হইতে পারে। কিন্তু একবার Dog এর সার্ভিস ( ১২০০ টাকার উপরের কোনো প্যাকেজ) নেন, তাহলে বুঝতে পারবেন যে Dog কি জিনিস। পোলাপাইন তো গালিগালাজ করবেই, কারণ মাদারবোর্ডেরা প্রথমে PCB এর সাথে সংযুক্ত হয়ে দেশের সব তরুণদের মুখে মুখে চলে যায় এবং এরপর রিক্সা থেকে শুরু করে, যত প্রকার মার্কেটিং করেছে। ওমন অন্য কোনো ISP যদি মার্কেটিং করতো, তাহলে সেরা ১-২ এ Dog এ পাইতেন নাহ। যখন বাকিরা নিজেদের গ্রাহকদের ভালো সার্ভিস দেওয়া নিয়ে ব্যস্ত ছিলো, তখন Dog মার্কেটিং করে শুধু নতুন কাস্টমার নেওয়া নিয়ে ব্যস্ত।
আর সবাই যে, গালি দিয়ে শুরু করে কেন তার একটা বাস্তব উদাহরণ দেই। আমি নিজে এটার সম্মুখীন হয়েছি।
আমি লাইন নিবো বলে তাদের ফোন দিলাম, ওরা বললো যে বিকেল কিংবা সন্ধ্যা ৭ টার পর আসবে। তাদের কোনো খবর নাই এবং ইতিমধ্যে ৯টা বাজে, তাই আমি তাদের ফোন দিয়ে খোজ নেই যে আজকে আসবে নাকি কালকে। তারা বললো যে, আজকে সময় হয় নাই কালকে আপনার লাইনটা দেওয়া হবে। পরেরদিনও কোনো খবর নাই, তাদের আর ফোনে পাওয়া যায় নাহ। যখন আমার ফোন ওরা উপেক্ষা করতে থাকে, তখন তাদের কাস্টমার সার্ভিসে ফোন দিয়ে সব বলি। ওরা বলে যে, আপনার লাইন দেয়ার জন্য ইতিমধ্যে লাইনম্যানকে বলা হয়েছে, ওরা আপনার সাথে যোগাযোগ করবে। এর বেশি নাকি কাস্টমার সার্ভিস কোনো কিছু করতে পারবে নাহ।
এটা ছিলো আমার লাইন নেওয়ার সময়ের কাহিনী। যেখানে ওরা চাইলেই অন্য লাইনম্যানকে হয়তো আমার লাইন দেওয়ার কাজে বসাতে পারতো। কিন্তু তারা সেটা নাহ করে, আমারে অপেক্ষা করতে বলতেছে যে, লাইনম্যানের কখন ঘুম ভাঙ্গবে ততক্ষণ আমি যেন নাকে সরিষার তেল দিয়ে ঘুমাই। আর এইদিকে তাদেরকে এক সপ্তাহের আগে মনে হয় বলেছি যে, আমার লাইনটা যেন মাস শেষের আগে দেয়। কারণ অন্য ISP এর লাইন মাসে শেষে automatic বন্ধ হবে।
এখন আসি ওদের কাস্টমার সার্ভিসের কাহিনী নিয়ে: আপনি ওদের কাস্টমার সার্ভিসে রাত ১২টার পর ফোন দিয়ে জীবনেও পাবেন নাহ। এরপর যদি তাদের কেউ ফোন ধরে, তারা রোবটের মতো বলবে যে, আপনার সমস্যাটা লেখে রাখতেছি এবং দ্রুত সমাধান করা হবে। কিন্তু ওই সমস্যা তখন সমাধানের চেষ্টা তো করেই নাহ, বরং পরেরদিন দূপুর ১২ টার সমস্যায় ফোন দিয়ে বলে যে, স্যার আপনি ইন্টারনেট লাইনের সমস্যা নিয়ে আমাদেরকে কল করেছিলেন। আপনার সমস্যাটা আরেকবার খুলে বলবেন।
এখন আপনিই বলেন যে, এমন কথা শুনলে আপনার কি অবস্থা হবে। কারণ এক তো তাদের লাইন রাত থেকে নাই এবং থাকলেও সমস্যা করতেছে। বর্তমানে বাংলাদেশে লোডশেডিং এর মতো, এই আছে এই নাই।
সর্বশেষে আসি Gaming নিয়ে কিছু কথা: ওদের নাকি Gaming এর জন্য dedicated dns ip ও cache server ও নাকি আছে। কিন্তু একবার যদি আপনাদের কোনো গেমে ping/packet loss সমস্যা হয়, তাহলে ওটা ওদের সমাধান করতে ৭ দিনের কম সময়ে হবে নাহ। ওরা বলবে যে, ওদের দিকে সব ঠিক আছে এবং দ্বায়িত্ব থেকে বেচে গেলো। কিন্তু কিছু সময় পর ফোন দিয়ে বলবে যে, দু:খিত স্যার আমাদের সার্ভারে সমস্যার জন্য ওটা হয়েছিলো।
আজকে দেখলাম অনেকে Jack Dorsey এর Block এর সাথে Saylor এর Strategy কে তুলনা করে বলতেছে যে, Block এর বিটকয়েন ক্রয় প্রক্রিয়া অনেক ভালো। কারণ তাদের গড় ক্রয় মূল্য ৩৪ হাজার ডলারের মতো এবং Block সর্বশেষ ১৮ মিলিয়ন ডলারের বিটকয়েন ক্রয় করেছে। তাদের কাছে এখন সর্বমোট ৯১১৭ টি বিটকয়েন রয়েছে।
ভাই লোকেরা কার সাথে কিসের তুলনা দেয় বুঝিনা, হ্যাঁ তারা কম দামে কিনেছে তাই গড়মুল্য কম, হয়তো তারা সুযোগের জন্য অপেক্ষা করতেছে। Block এর ক্রয় করার নিউজই তো শুনি না, বিশ্বের সকল পাবলিক কোম্পানি যারা বিটিসি হোল্ড করেছে, তাদের মধ্যে Block ১৫ তম অবস্থানে রয়েছে। তাই Strategy সাথে কেমনে তারা তুলনা দেয়?
Block মাত্র ১৮ মিলিয়ন খরচ করেছে, সেখানে Strategy ৫৪ বিলিয়ন খরচ করেছে।
আপনি যেমন Block কে ১৫ তম অবস্থানে করায় তেমন একটা গুরুত্ব দিতেছেন নাহ, তেমনি যত মিডিয়া কিংবা পেজ আছে ওরাও ওদেরকে গোনায় নাহ। কারণ যারা সেরা ৫ কিংবা ১০ এ থাকে, তারা যদি কিছু করে তাদেরকে নিয়ে খবর করলে ভালো views, likes, comments কিংবা followers আসবে। এই কারণেই মূলত আপনি কিংবা আমি কিংবা সাধারণ ক্রিপ্টো ব্যবহারকারীরা আমাদের সোশাল মিডিয়াতে এসবের খবর পাই নাহ। কিন্তু যারা মার্কেটের সব ধরনের খবর রাখে, তারা ওসবের খবর রাখে।
Block সর্বশেষ ১৮ মিলিয়ন ডলারের বিটকয়েন ক্রয় করেছে, এর মানে এই নাহ যে, তাদের এটা মোট ব্যয় বিটকয়েন ক্রয়ের ক্ষেত্রে। কারণ আপনি strategy এর ৫৮ বিলিয়ন খরচের যেটা বললেন সেটা কিন্তু মোট ব্যয় এবং Block এর যদি গড় ক্রয়মূল্যকে তাদের বর্তমান বিটকয়েন সংগ্রহের সংখ্যা দিয়ে গুণ করেন, তাহলে সেটা হয় প্রায় ৩০৯ মিলিয়ন ডলার। এখন যদি বর্তমান মার্কেট হিসেবে সেসবে মূল্য দেখেন, তাহলে তারা ২ গুণ লাভে আছে। অপরদিকে strategy যদিও ৫৪ বিলিয়ন খরচ করেছে, তারা কিন্তু এখন লাভে নেই। বর্তমানে বিটকয়েন ট্রেড হচ্ছে তাদের গড় ক্রয় মূল্যে চেয়ে কমে। বাকি সব বিষয় দেখলেই বুঝবেন যে, কেন তুলনা হইতেছে। কারণ আপনি দিন শেষে লাভ করলেন কি নাহ সেটা গুরুত্ব রাখে। আর বর্তমানে Block কিন্তু strategy এর থেকে আগায় আছে।
