এবং এর মাধ্যমে মোটামুটি আমি আগে যা পাপ করেছিলাম মানে অল্ট কয়েন গুলোতে ইনভেসমেন্ট করেছিলাম লসে করেছিলাম সেগুলো কিছুটা কভার করেছি। এখনো আমার প্ল্যান শুধুমাত্র বিটকয়েন এবং বিএনবি কয়েন কে নিয়েই রয়েছে কিন্তু যেই দামে ইনভেস্টমেন্ট করার ইচ্ছা পোষণ করতেছি সেখানে দুইটার কোনটাই এখনো পর্যন্ত নামতেছে না।
ভাই যদি ৬০k আশেপাশে কিনে রাখতেন তাহলে এখনও কিন্তু ভালো প্রফিট দেখতে পেতেন। তাই সব বাদ দিয়ে dca করা সেরা এবং এই কৌশলেই বিনিয়োগ করা ভালো হয়। এখন কি কিছু অনুভব হচ্ছে যে আগে কিনলে ভালো হতো? তবে আপনি যেমন প্রত্যাশা করেছিলেন হয়তো Q4 এ হতে পারে।
আপনি যে বিষয়টা বললেন, সেটা কিন্তু সকল এলাকার জন্য প্রযোজ্য নাহ। আমিও গত ২০২৩-২০২৫ সালে প্রায় ১৫ থেকে ২০ লাখ টাকার জমি ক্রয় করেছি, কিন্তু সবগুলোই মূলত আবাদি জমি। সেসবের মূল্য তেমন একটা বাড়ে নাই। আর অপরদিকে আপনি যেহেতু বাড়ির জন্য জমি নেওয়া, তার মানে জমিগুলো ভালো জায়গায় রয়েছে। এমন ক্ষেত্রে কিন্তু জমি দাম বাড়ে, আর ক্রয় করতে গেলেও অনেক টাকা লাগে। উদাহরণ হিসাবে আপনি ৫ শতক জমি বাড়ির জন্য যতটাকা দিয়ে কিনবেন, সেই টাকা দিয়ে কিন্তু আপনি আবাদি জমি ২-৩ গুণ কিনতে পারবেন, মানে ১০-১৫ কিংবা আরো বেশি ক্রয় করতে পারবেন। তাই জমি কিনলে এসব বিষয় মাথায় রাখতে হবে, নইলে তেমন একটা লাভ করা সম্ভব নয়।
ভাই আমিও ভালো জমির কথা উল্লেখ করেছিলাম, আসলে ভাই জমি কিনলেই লাভ নিশ্চিত, এখানে কোন ক্ষয় নেই, যদি জমি ভূগর্ভে না যায় এবং কাগজ পত্র ঠিক থাকে তাহলে বালু চর বা পুকুর যাই কিনেন দাম বাড়বেই। দেশে জমির পরিমান বাড়ছে না কিন্তু বছর বছর দেশে কোটি কোটি জনসংখ্যা বাড়ছে এবং জমির চাহিদা বাড়ছে। হ্যাঁ ক্ষেত্রে এটা ঠিক যে বাড়ির জমির দাম সব সময়ই বেশি হয় এবং সরকার বাড়ি জমির উপর খাজনাও বেশি নিয়ে থাকে।
এদিকে যুবদলের নয়ন গ্রামে এসে দুইটা মোবাইল ফুল চার্জ করেছে, কিন্তু তার কাছে কোন লোডশেডিং মনে হয় নাই। তেল মারার একটা সীমা থাকা দরকার, কিন্তু কিছু কিছু নেতারা এতটাই তেল মারে যার কারণে দেশে জ্বালানি সংকট পড়ে যায়।

ফাইনালি আমাদের লোকাল থ্রেডের 700 পেজ পুর্ন হয়েছে। 