মার্কিন ইরান হামলাজনিত উদ্বেগের কারণে তেলের দাম বেড়ে যায় এবং বিটকয়েনের দাম ৩ সপ্তাহের মধ্যে সর্বনিম্ন স্তরে পৌঁছেছে।হায় আপটোবর কোথায় গেলো? আজকে কি কেউ মার্কেট ফলো করেছেন? নতুন করে মাদারবোর্ড ট্রাম্প ইরানে হামলা করতে পারে এমন উদ্বেগের কারণে তেলের দাম ২ অক্টোবরের পরের থেকে সর্বোচ্চ পর্যায়ে উঠে আসে।
এমনেই আমাদের বাংলাদেশে তেলের দাম বেড়ে যায় তাহলে এই নিউজের পর আবার বাড়াবে কিনা কে জানে? অলরেডি ২০ টাকা তেলের লিটারে বেড়ে যাওয়ায় সকল কিছুর দামই বেডে গিয়েছে।
যাই হোক এদিকে যুক্তরাষ্ট্র-ইরান সামরিক পদক্ষেপ নিয়ে নতুন করে উদ্বেগের জনিত কারণে বিটকয়েনের দাম ২১ সেপ্টেম্বরের পর প্রথমবারের মতো ৮০,০০০ ডলারে ফিরে এসেছে। বেশ কয়েকদিন ধরে বিটকয়েন $৮২কে সাপোর্ট লেভেল ধরে ছিলো কিন্তু সাপোর্ট লেভেল ভেংগে $৮০কে ফিরে আসে। এখন মার্কেট দেখে মনে হয় না যে আপটবর হবে এবং বিনিয়োগকারীরে প্রফিট নিতে পারবে।
দেখে যাক সবে মাত্র মাস শুরু এখনও ৩ সপ্তাহ বাকী রয়েছে। তবে এখানে একটা বিষয় ইংগিত দেয় যে মার্কেট অল্ড প্যাটার্ন অনুসরণ করে না, যদিও করে কিন্তু হুবহু একই ঘটবে বলে আশা করা যাবে না।
বিটকয়েনের দাম পতনের সাথে অন্যান্য অল্টকয়েনের দামেও ৪-৬% করে ডাউন হয়ে গেছে মানে মার্কেটে লাল বাতি জ্বলে উঠেছে।
অক্টোবর মাস এখনো পুরোপুরি শেষ হয়ে যায়নি তাই আগেই আচ্ছা ছেড়ে দিয়েন না যে আপটোবার হবে না

। তবে আমি কিন্তু অপেক্ষা করতেছি মার্কেট এর নিচে নামার আশায় ইভেন যখন দেখি মার্কেট একটু নিচের দিকে ধাবিত হচ্ছে তখন আমি খুব খুশি হই আবার দেখি রিকভারি করে ফেলতেছে তখন আবার হতাশ হয়ে যায় কারন আমি যেই ইনভেস্টমেন্ট মূলত এই বেয়ার সিজনে করতে চেয়েছিলাম সেটা এখনো করতে পারেনি শুধুমাত্র কিছু DCA করা হয়েছে যা রিটার্ন হিসেবে আমাকে খুব বেশি প্রফিট দিতে পারবে না।
মার্কেট এর এই অবস্থা দেখে যেখানে আমার আগের মেইন ইনভেস্টমেন্ট প্ল্যান ছিল ৪৫কেতে নামলে সেখানে এখন আমার মনে হচ্ছে যে 60কে এর নিচে নামলেই ভাগে ভাগে ইনভেস্টমেন্ট শুরু করে দেব।
আর বাংলাদেশের তেলের দাম বৃদ্ধি এটাতো অভিয়াসলি আর কয়েক মাস পরে হবে মূল্যস্ফীতি এর জন্য কিন্তু বর্তমানে তেলের দাম যতটুকু বৃদ্ধি হয়েছে এতে করে আমার মনে হয় না তেলের দাম এই সময়ের মধ্যে সরকার বাড়াবে কারণ এর আগে ১০০ ডলারের উপরেও চলে গিয়েছিল তেলের দাম পার ব্যারেল এ।
Ledger Wallet হ্যাকিং হয়েছে
এটা খুবই আশ্চর্যজনক যে বর্তমানে হার্ডওয়ার ওয়ালেট গুলো হ্যাকারদের কবলে পড়ছে, তার অন্যতম প্রমাণ হলো যে কয়েকদিন আগে কোল্ডকার্ড হ্যাক হয়েছিল।[যে সময় আমি একটিভ ছিলাম না আজকে এই নিউজ দেখার সময় আমি সেটা লক্ষ্য করেছি সার্চ করতে গিয়ে]
মূলত ৯০ দিন এর মধ্যে যারা "ক্রিপ্টোবিলিস" রিসেলার এর কাছ থেকে এই ডিভাইসটি ক্রয় করেছিল তারা এখনো ঝুঁকির মধ্যে রয়েছে কেননা তাদের অধিকাংশই হ্যাকিংয়ের কবলে পড়েছে, এ বিষয়টি খেয়াল করে দেখুন যে একজন সদস্য আশিটি বিটকয়েন ক্রয় করেছিল এবং সে এক সপ্তাহ আগে লেজার ওয়ালেট ক্রয় করে এবং এখন তার সমস্ত বিটকয়েন চুরি হয়ে গিয়েছে।
এই হার্ডওয়ার ওয়ালেট গুলো হ্যাকিং এর ঘটনা দেখে মনে হচ্ছে যে বিনিয়োগকারীরা CEX ব্যবহার করবে নাকি DEX ব্যবহার করবে সেটা নিয়েই মাথা ব্যাথা করবে, তবে আমরা জানি যে বিটকয়েন সহ সমস্ত স্ক্রিপ্টোকারেন্সি দীর্ঘমেয়াদী হোল্ডিং করার জন্য ডিইএক্স সেরা কিন্তু এগুলো বর্তমানে হ্যাকিং এর শিকার হচ্ছে।
Ledger is investigating reports of loss of funds from users in South East Asia who purchased products from a reseller named CryptoBillis. As a precaution, and pending the results of our investigation, we have asked CryptoBilis to pause all sales and shipments of Ledger devices. We recommend Ledger users who purchased from this reseller in the last 90 days to not initiate set up if you have not done so yet. If you have set up your Ledger device, consider moving assets to a new Ledger signer (with new seed). We will continue to inform customers of updates as the investigation progresses.
Reach out to Ledger customer support through official channels with any questions: support.ledger.com
যেভাবে হার্ডওয়ার ওয়ালেট এর ওপর দিয়ে এই ২০২৬ সালে ঝড় যাচ্ছে তাতে করে আমার মনে হয় ভালোই হয়েছে যে আমি এই হার্ডওয়ার ওয়ালেট কখনো কিনি নাই। এর আগেও অনেকবার কেনার ইচ্ছা হয়েছিল কিন্তু বাংলাদেশে এইটা আনতে গেলে এয়ারপোর্টে আটকে যাবে কিনা বা অন্য কোন রিস্ক থাকবে কিনা এই জন্য আনেনি তাছাড়া তো এটা রয়েছেই যে আমি যাদের মাধ্যমে আনাবো তারা যদি বাই এনি চান্স আমার প্রাইভেট কি গুলো রেখে দেয় তাহলে আমার আম সালা সবই যাবে।
সেই দিক থেকে আমি থার্ড পার্টি সেলারদের কাছ থেকে কখনোই অর্ডার করে নি।
এতসব ঘটনা দেখার পর আমার মনে এখন এই প্রশ্ন এই জাগে তাহলে কি হার্ডওয়ার ওয়ালেট না ব্যবহার করাই ভালো? মাল্টি সিগনেচার উইথ hot walletই কি হবে আমাদের শেষ ভরসা?