ফোরামে এখানে কি কেউ Multi Sig wallet ব্যবহার করেছেন কখনো। আজকে একটা থ্রেড দেখলাম ফোরামে Multi Sig ওয়ালেট নিয়ে। বর্তমানে এরকম অবস্থা হয়ে গেছে যে কোন ওয়ালেট সম্পূর্ণ নিরাপদ নয়। আমরা এতদিন ভাবতাম যে কোল্ড ওয়ালেট হয়তোবা নিরাপদ। যেহেতু ইন্টারনেট কানেকশনের কোন সম্পর্ক নেই এখানে , কিন্তু সম্প্রতি যে হ্যাকগুলো হয়েছে তারপরে এটা জোরালোভাবে বলাটা মুশকিল।
মাল্টি সিগনেচার ওয়ালেট নিয়ে আমি অনেকদিন যাবত ঘাটাঘাটি করতেছি যদিও এখনো মাঠে নামা হয় নাই কিন্তু আমি মনে করি আমাদের বাংলাদেশ থেকে কোল্ড ওয়ালেট ব্যবহার করার চাইতে এখন মাল্টি সিগনেচার ওয়ালেট ব্যবহার করা উত্তম।
তবে তারপরও আমি এখানে একটা কারেকশন করতে চাই হার্ডওয়ার ওয়ালেট গুলোর মধ্যে কোল্ডকার্ড একমাত্র যাদের ফার্মওয়্যার এ দুর্বলতা থাকার কারণে ইউজারদের ওয়ালেটগুলো কম্প্রোমাইজ হয়ে গিয়েছে। আর তাছাড়া কিছুদিন আগে হয়ে যাওয়া লেজার এরমধ্যে যেটা হয়েছে সেটা হচ্ছে তাদের রিসেলার এর দ্বারা যেসব ওয়ালেট বিক্রয় করা হয়েছে সেগুলোর মধ্যে টেম্পারিং করা হয়েছে মানে আলাদা চিফ ব্যবহার করে সেগুলোর অ্যাড্রেস নিয়ে ফেলেছে এবং সর্বশেষ আমরা মিলিয়ন মিলিয়ন ডলার এর বিটিসি চুরি হতে দেখলাম।
আর এই দিক থেকে বাংলাদেশে যেহেতু ক্রিপ্টোকারেন্সি বর্তমানে অবৈধ এবং এই ডিভাইস আনাও আরেক ভেজাল থার্ড পার্টি রিসেলার এর মধ্য দিয়ে আনলে অথবা অফিসিয়াল সোর্স থেকেও যদি আনতে যাই তারপরেও যদি মাঝখানে যে ট্রানজিটগুলো থাকবে সেগুলোর মধ্যে যদি টেম্পারিং করা হয় তখনও তো ভেজালে শেষ পর্যন্ত আমরাই পড়ব ।
কেউ যদি মাল্টি সিগ ওয়ালেট ব্যবহার করে থাকেন তাহলে একটু জানাবেন কিভাবে ব্যবহার করতে হয় এবং সবচাইতে সহজ উপায় মেইনটেইন করার।
যেমনটা বললাম ঘাটাঘাটি করা হয়েছে কিন্তু এখনো ব্যবহার করি নি।
কিভাবে মাল্টি সিগনেচার ওয়ালেট তৈরি করতে হয় এই টা আপনি অফিশিয়ালি ইলেক্ট্রাম এর ওয়েবসাইট এই পেয়ে যাবেন-
https://bitcoinelectrum.com/creating-a-multisig-wallet/এইখানে তেমন কঠিন বিষয় নেই তবে হ্যাঁ মনে রাখবেন ডিফিকাল্টি তখন ফেস করবেন যদি আপনি ধরেন 3টা কো-সাইনার এর ক্ষেত্রে একের অধিক সাইনার গুলোর সিড হারিয়ে ফেলেন কারণ সেখানে যেহেতু দুইটা কো-সাইনার রিকোয়ার হয় আপনার ট্রানজেকশন সাইন করার জন্য তাই যদি তিনটার মধ্যে দুইটা সিগনেচার এর প্রাইভেট সিড হারিয়ে ফেলেন তাহলে সেই ওয়ালেট দিয়ে আর কোন ট্রানজেকশন করতে পারবেন না, আর যেখানে দুইটা কোসাইনআর থাকে সেখানে একটি হারালেই কেল্লাফতে হবে আপনার মাল্টি সিগনেচার ওয়ালেট।
তাই মাল্টি সিগনেচার ব্যবহার করতে চাইলে খুব ভালোভাবে প্রাইভেট সিড গুলো স্টোর করবেন।
আর ব্যাকআপ এর জন্য এই পন্থা অবলম্বন করতে পারেন-
Back up your three seed phrases along with one xpub, so the recovery of any two back ups provides two seed phrases plus the third xpub, as follows:
Back up 1: Seed A, xpub B
Back up 2: Seed B, xpub C
Back up 3: Seed C, xpub A