আমি অনেক বছর আগে একবার জিমে ভর্তি হয়েছিলাম। আসলে ইউটিউবের শর্টস দেখে মোটিভেশন পিক লেভেলে উঠে যাওয়ার কারণেই জিমে ভর্তি হয়েছিলাম। তবে মাত্র এক মাস জিম করছিলাম, পরে আর জিম তো কন্টিনিউ করা হয়নি।অনেকদিন পর কোনো ভারী কাজ করেছেন, এই কারণে আপনার শরীরটা ব্যথা হয়েছে। যেমনটা আমার কয়েকদিন আগে ফুটবল খেলে হয়েছিল। বহুত বছর পর একদিন ভার্সিটিতে ফুটবল খেলছিলাম, শরীর ব্যথা প্রায় তিন দিন ছিল। বিছানা থেকে উঠতে বসতে পারি নাই। আপাতত একটা সার্বজনীন নাপা খেয়ে ঘুমিয়ে পড়ুন।
হ্যাঁ প্রতিদিনই অনেক পরিশ্রম করা হয়, হাঁটাহাঁটি করি, দৌড়াদৌড়ি করা হয়। মানে বোঝেন তো লাইফের যে দৌড়াদৌড়ি প্যারা ইত্যাদি। বাট প্রোফেশনালি জিমে গিয়ে ব্যায়াম করার সময় নানান অজুহাত।। হ্যাঁ ঘরে বসে যতদূর করা যায় করি, তবে কোথায় ঘরেবসে নড়াচড়া আর জিমের নড়াচড়া। বর্তমানে BMI হিসাব করলে মোটা বলতে পারেন। ৭-১০ কেজি কমানো লাগবে আবার। আমি কয়েকমাস চেষ্টা করে কমাই, আবার ছেড়ে দেই, আবার বেরে যায় ওজন। নাপা খাওয়ার ব্যাথা না ভাই, এটা ম্যাসেল সোরনেস! কয়েকদিন করলে ইমনিই ঠিক হয়ে যাবে। অনেকদিন পর ওয়েট উঠাচ্ছি তো, তাই এডজাস্ট হতে সময় লাগবে কিছুদিন।
Gym করার কথা আজ থেকে আরও ৭ বছর আগে থেকে চিন্তা করতেছি। ওই সময় ছিলাম একদম রোগা পাতলা এর জন্য Gym এর কথা যদি কাউকে কইতাম তাইলে টিটকারি করত আমিও আর সাহস করি নাই যে এই শরীর নিয়ে Gym কইরা কি হইবো। আর এখন শরীরের বারোটা বাইজা যাইতেছে কিন্তু Gym করার ইচ্ছা থাকা সত্ত্বেও যাইতে পারিনা স্টাটাপ বিজনেস এমপ্লয়ি কম কাজের প্রেসার নিজেকেই নেওয়া লাগে বেশি এর জন্য সময় হয়ে ওঠেনা। তাই এই বিষয়ে আসলে কোন মন্তব্য করতে পারতাছি না।
আমার মেইন সমস্যা টাইম ম্যানেজমেন্ট। আমি ভাই সময় দিতে পারিনা, টাইমে মিলে না। তাই জাহান্নামে যাক এটিটিউড দিয়ে জিমে গেলাম আবার। কাজ টাজ পরেও করা যাবে, শরীর স্বাস্থ্য আগে।
যদিও আমি বাইনান্স থেকে কোন টাকা উইথড্র দেইনাই, তবে সর্বশেষ তথ্য পাওয়ার ইউএসডিটি এবং ইউএসডিসি সহ বিটকয়েন সহ কয়েকটি কয়েন এ প্রাথমিকভাবে উইড্র আবার চলমান করে দেওয়া হয়েছে।
আর পিটুপি ট্রেডিং এর কথা এটা তো পূর্ব থেকেই চলমান রয়েছে এবং মাঝখানে যে usdt 125 টাকায় নেমে গিয়েছিল সেটা আবার আজকে বেড়ে গিয়েছে ১২৮ টাকার উপরে উঠে গিয়েছে।
আইচ্ছা! ধন্যবাদ।
