কেউ কি মার্কেট ফলো করতেছেন? সম্ভবত দু-একদিন আগে বলেছিলাম যে বিটকয়েনের দাম ৭০ হাজার ডলারের নিচে নেমে যাবে। অলরেডি আজকেই বিটকয়েনের ব্যাপক ডাম্পিং হয়েছে, আজকে ৭১ কে থেকে ডাউন হয়ে ৬৭কে নেমে এসেছিলো। ভাবা যায় -৫.৫%+ ডাম্পিং হয়েছে।
যাই হোক মনে হয় এই ধাক্কায় নতুন বোটম মুল্যে সেট করবে? যদিও এমন সম্ভাবনা কম রয়েছে। বুলরান হওয়ার পরের নবেম্বর আসলেই কি বিটিসি নিচের দিকে নামতে শুরু করে নাকী? যেমন ২০২২ সালেও এই সময়ে ব্যাপক ডাউন হয়েছিলো। আপনারা বর্তমান মার্কেট নিয়ে কি ভাবছেন? আমার মনে হয় $৬০কে নিচে যেতে দেখবো।
আমার সবচাইতে আনন্দের দিন আসতেছে বিটকয়েনে মোটামুটি একটা ভালো এমাউন্ট ইনভেস্টমেন্ট করার সুযোগ হয়তোবা এবারই আসবে, আমি অনেকদিন যাবত বলে আসতে ছিলাম যে বিটকয়েন এর বর্তমান পরিস্থিতি আমার কাছে bull trap এর মতন লাগে এবং সেটাই শেষ পর্যন্ত হল মনে হচ্ছে হল।
মাঝখানে আবার বিটকয়েন কিছুটা উপরের দিকে উঠেছিল কিন্তু আবার এখন দেখতে পাচ্ছি ৬৮কে এর মধ্যে রয়েছে আমি তো দোয়া করতেছি যে বিটকয়েনের দাম আরো কমুক ।
আমি তো এখন ভাবতেছি যে বাইক কেনার জন্য প্রতি সপ্তাহে ৫০ ডলার করে সেভিংস করে এখন ১০০০ ডলারের উপরে সেভিংস হয়েছে সেটাও বিটকয়েন ইনভেসমেন্ট করে দেই এবং দুই বছর পরে বাইক কিনি। কি বলেন ভাই এইটা করব নাকি? আমার বাইকের এখন তেমন প্রয়োজন নাই আগে একটা ইলেকট্রিক স্কুটি ছিল সেটা সেল দিয়ে দিয়েছি ঢাকা থাকার কারণে এইখানে বাইক কেউ চালাইতেও দিবেনা। তাই ভাবতেছি গ্রেজুয়েশন কমপ্লিট করার পর বাইক কিনবো। আর এই দিক থেকে বিটকয়েনের দামও কমে গিয়েছে এখন যদি ইনভেস্টমেন্ট করি দুই বছর পরে তো মিনিমাম হলেও ফিফটি পার্সেন্ট দাম বৃদ্ধি পেয়ে যাবে। লোল ভালো বাইক কিনতে পারবো

ক্রিপ্টো মার্কেটের কি একটা অবস্থা দেখেন। আমি শুধু অপেক্ষা করছিলাম কবে একটু দাম বাড়বে। তারপর আমিও কিছু কনভার্ট করে রাখবো। আমি বেশ কয়েকমাস ধরে বিটকয়েনে কোন হাত দিচ্ছি না। এটা অনেকটা ডলার কস্ট এভারেজের মতো করে রেখে দিছিলাম। কিন্তু এখন তো দেখা যাচ্ছে মার্কেট ডাউন হয়ে হয়ে আমার সব একদিকে চলে যাচ্ছে। অক্টোবর মাসে নাকি বিটকয়েনের দাম বাড়ে। গত মাসে কি এমন দাম বাড়ছে আমার জানা নাই। অন্তত ৮০ হাজার ক্রস করে গেলে ভালো লাগতো। বাইনান্স হ্যাকের কারণে আরো বেশি প্রভাব পড়বে বলে মনে করছিলাম, কিন্তু তেমন একটা প্রভাব পড়ে নাই।
আমি ভাই শুধু অপেক্ষা করতেছিলাম কবে বিটকয়েনের দাম কমবে এবং ইনভেস্টমেন্ট করে রাখবো. যাক সময় হয়তোবা আসতেছে।
আরেকটা এক্সচেঞ্জ যেটার নাম MexC, এটার সাথে প্রায় সকল এক্সচেঞ্জ এবং ফাইনান্সিয়াল কোম্পানি লেনদেন না করার জন্য বলেছে। এরা নাকি মানি লন্ডারিং এর সাথে জড়িত। যদিও আমার কোন ফান্ড ওখানে নাই, কিন্তু যাদের ফান্ড আছে, তারা সেগুলো কোথায় নিয়ে যাবে? সেল করবে কীভাবে?
আমি যতদূর দেখলাম এখনো পর্যন্ত বাইনান্স এক্সচেঞ্জার অফিসিয়ালি ইউজারদেরকে মেইল করে অ্যানাউন্স করেছে যে MeXC এক্সচেঞ্জ থেকে যেন লেনদেন না হয়।
আমি মাঝেমধ্যে MEXC exchange ব্যবহার করতাম আমার মনে হয় দশ বিশ ডলার রয়েছে সেই একচেঞ্জারে এখন চিন্তা করতেছি কিভাবে আমি সেই টাকা উত্তোলন করব. প্রথমেই আমার মাথায় instant exchange এর কথা এসেছে এটা ব্যবহার করলে হয়তো বা বাঁচতে পারব?