যদি কিছু না মনে করেন এর কারণ জানতে পারি? ডিজিটাল গোল্ড ইনভেস্টমেন্ট না করাই ভালো কিন্তু ফিজিক্যাল গোল্ড আসলে কেন পছন্দ করেন শুধুই কি চুরি যাওয়ার ভয়ে?
ভাই গোল্ড কয়েন বা গোল্ডবার কেনার সামর্থ্য থাকলে কিনতাম, কিন্তু ওই যে ঝামেলে ধীরে ধীরে জমানোর সুযোগ নেই, এখানে বড় অংকের টাকা লাগবে।
আর বউয়ের গননার কথা যদি বলেন তাহলে বউয়ের বায়না আছে বানাতে চাচ্ছে, এটা বানিয়ে দেওয়ার চেষ্টা করতেছি, যদিও এটি প্রভিটাবল সম্পদ কিন্তু ওই যে প্রফিট নিতে চাইলে বিক্রি করতেও দ্বিধা দ্বন্দ্ব লাগবে, বউয়ের মুখের দিক তাকানো যাবে না। টাকা থাকলে গহনা কিনতেই হবে কারণ নারীর চাহিদা এটার প্রতিই কিন্তু বার কেনার সামর্থ্য নেই। আর পরামর্শ দেওয়ার জন্য ধন্যবাদ।
ভাই একটা জিনিস মনে রাখবেন আপনি যদি তাকে গহনা কিনেও দিয়ে রাখেন এবং সেটা একটা ইনভেস্টমেন্ট জাস্ট চিন্তা করেন গহনা কিন্তু ভবিষ্যতে আমাদের লাগবেই সেটা ছেলের বিয়ের অথবা মেয়ের বিয়ের ক্ষেত্রে হোক এখন যত স্বর্ণ কিনে রাখতে পারবেন ভবিষ্যতে তত লাভবান থাকবেন আর আপনার বউকে সোনা কিনে দিলে তো বউ সেটা নিয়ে চলে যাচ্ছে না, এখানে ভয় একটাই থাকে যে যদি চুরি হয়।
আমারও আসলে তেমন সামর্থ্য নাই যে গোল্ড কয়েন বা গোল্ড বার কিনে রাখবো আপাতত যা কিনতে চাচ্ছি তা হচ্ছে বউয়ের স্বর্ণ ছোট ছোট করে দিলেও সেও খুশি থাকবে আমার নিজেরও এসেট থাকবে।
আচ্ছা জমিকে কি মানুষ বিনিয়োগ হিসেবে দেখে এটা বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু প্রজন্মের সম্পদ, আপনি বিটিসি যখন ইচ্ছা বিক্রি করতে পারতেছেন, এক চক্র থেকে অন্য চক্রে বিক্রি করে প্রফিট নেন কিন্তু কেউ জমি বিক্রি করতে চায় না। আমার বাবার দাদার জমি এখনও আমরা ভোগ করতেছি, তাহলে আমার বাবার দাদা কোন বেনিফিট নিয়ে যেতে পারেন নাই, জমিতে চাষাবাদ করছে এটাই। কিছু কিছু ক্ষেত্রে স্বর্ণও এভাবে কাজ করে, এটিও প্রজন্মের সম্পদ।
ভাই দুনিয়াতে যদি একটা পারমাণবিক যুদ্ধ হয় অথবা তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায় তাহলেই দেখবেন ইন্টারনেট কলাপ্স করতেছে হ্যাঁ পুনরায় আবার সবকিছু চালু হবে কিন্তু এর মধ্যে মানুষ যা হারাবার তা হারিয়ে ফেলবে, তাই সব সময় ডিজিটাল সম্পদ এর ওপর
ভরসা করলে হবে না ডিজিটাল সম্পদের পাশাপাশি ফিজিক্যাল সম্পদ লাগবে আর যদি বলি সম্পদ হিসেবে জমির কথা তাহলে বর্তমানে দুনিয়ার সবচাইতে দামি সম্পত্তি কারণ দুনিয়াতে মানুষের সংখ্যা বাড়তেছে কিন্তু জমির সংখ্যা বাড়তেছে না, আর বিটকয়েন হচ্ছে একটা ডিজিটাল প্রযুক্তি যা মানুষ আবিষ্কার করতেছে আজ থেকে ৫০ বছর বা ১০০ বছর পরে হয়তোবা এর মতন আরও কোন প্রযুক্তি তৈরি করতে পারে জমি তৈরি করা পসিবল হবে না।
আমার নিজেও প্ল্যানিং আছে সাইকেল ভিত্তিক ইনভেস্টমেন্ট করে এবং প্রফিট করে সেগুলোকে আবার ইনভেস্টমেন্ট করে এমনভাবে ফান্ড বৃদ্ধি করে জমি ক্রয় করার।
দেন লাড়া চিনি ছাড়া, লল। কেউ কি পিটুপি করতেছেন? এই সপ্তাহ খানেক আগেও ১২৯-২৮ পার usdt দেখলাম কিন্তু দেখি 1=usdt--133.60 bdt।

আমি সম্ভবত গত দুই দিন আগে সেল দিয়েছিলাম তখনো ১৩২.৪০ টাকা তে সেল দিয়েছিলাম, আমি বিষয়টা বুঝতে পারছি না প্রায় ১০ টাকার মতন গ্যাপ হয়ে গিয়েছে সাধারণ ডলার এর থেকে।