আপনার যে ব্রান্স এ একাউন্ট খোলা সেই ব্রাঞ্চে যাবেন সেখানে কথা বলবেন যে আপনি টাকা তুলবেন আপনাকে একটা এপ্লিকেশন ফর্ম দিবে সেই ফরম ফিলাপ করবেন আপনার চাহিদা জানাবেন যে আপনার কত টাকা প্রয়োজন। টাকার পরিমাণ কম হলে তখনই টাকা পেতে পারেন আর যদি টাকার পরিমাণ বেশি হয় তাহলে ২-৩ দিন সময় নিবে আপনার টাকা দিয়ে দিবে।
আরেকটা বিষয় হচ্ছে আপনি আপনার সেভিংস একাউন্ট এর টাকা তুলতে পারবেন কিন্তু যদি FDR থাকে তাহলে সেগুলো সম্ভবত এখন ভাঙতে পারবেন না খুব বেশি ইমারজেন্সি রিজন দেখাতে না পারলে। আপনি আপনার সেভিংস এর টাকা আর আপনার FDR এর লাভ সবগুলো তুলতে পারবেন একবারে একদিনেই। আমি আজকে আমার এক পরিচিত ভাই এর সাথে কথা বলছি সে NBL এর হেড অফিসে আছে। বললো যে ধীরে ধীরে সব স্বাভাবিক হবে পর্যাপ্ত টাকা নিয়ে ব্যাংক নামছে টাকা দিতে। তবে মানুষ প্যানিক আছে তাই শুরুতে একটু প্রবলেম থাকতে পারে। তবে বললো আশা করা যায় ২-৩ মাসের মধ্যে সব একবারে স্বাভাবিক হবে।
আজকে ভাই চেষ্টা করলাম ,BFTN ট্রানজেকশন করার এবং সেই ট্রানজেকশন যেখানে 15 তারিখের পূর্বে দুই হাজার টাকা লিমিট ছিল এক দিনের ২০০০ টাকার বেশি উইদ্র করা যেত না বা ট্রান্সফার করা যেত না সেখানে, আজকে ১০ হাজার টাকা ট্রান্সফার করতে পেরেছি কোন সমস্যা ছাড়া সামনে আরো বেশি এমাউন্টের ট্রান্সফার করার চেষ্টা করব দেখি কি হয়।
তবে মেইনলি আমার এফডিআর ভাঙতে হবে এখন আজকে না হোক এই মাসে না হোক দুই মাস পরে হলেও ভেঙে এই ব্যাংক থেকে টাকা ট্রান্সফার করতে হবে এবং পরবর্তীতে ধীরে ধীরে সেটা অন্য কোথাও ইনভেস্ট করব।
যাইহোক বিস্তারিত জানানোর জন্য ধন্যবাদ।
এই সাইট/বটগুলো কই দিয়ে সোর্সিং করছো এটা বললে একটু ভালো হতো, এন্ড এই বটগুলো কি সেইফ? আমি শুূধুমাত্র ১ নম্বরে থাকা বটটাই ইউজ করছি কারন ফোরামে তাদের রিপ্রেজেন্টটেটিভ আছে। আর বাকিগুলো এলাও করার সাহস হলো না।
প্রথমে গুগল সার্চ করে কয়েকটি ওয়েবসাইট ভিজিট করেছিলাম কিন্তু সেখানে সীমিত সংখ্যক সোর্স পেয়েছি যা একটি লিস্ট তৈরি করতে স্বল্প সংখ্যক হয়ে যায় পরবর্তীতে chatgptতে প্রম্পট দিয়েছি, আরো বেশি সোর্স পাওয়ার জন্য এবং তারপর সেখান থেকে নিজে প্রতিটা ওয়েবসাইট ভিজিট করেছি এবং সেখানে কতগুলো ফ্রি চেক দেওয়া যায় ইচ্ছে গুলো ভেরিফাই করেছি এবং পার চেক কত লাগে সেটা যাচাই করেছি , অ্যাকাউন্ট তৈরি করা লাগে কিনা সেগুলো চেক করার পর এই লিস্টটি তৈরি করেছি।
এনিওয়ে আমি কয়েকটা ফ্রি চেকার (black & Bitcoin AML bot) দিয়ে আমার এড্রেস চেক দিছিলাম কয়েকবার। রেজাল্ট আছে মিডিয়াম রিস্ক, যেখানে বেশিরভাগ বিটিসি ঢুকছে সিগ্নেচার পেমেন্ট থেকে, এন্ড কিছু ফোরাম মেম্বারদের থেকে।
তুমি ওপরের চেকার গুলা চেক দিতে পারো আমি তো চেক দিয়েছি এখনো পর্যন্ত অবশ্য কোন ভেজাল পরি নাই, তবে হ্যাঁ পেইড কোনটাই চেক দেই নাই, যা দেওয়ার ফ্রিতে দিয়েছি, অলরেডি টেবিলটিতে যদি খেয়াল করো অনেকগুলার প্রথম তিনটা পাঁচটা একটা করে চেক ফ্রিতে দিতে দেয় সেগুলোতে মূলত বেশি চেষ্টা করেছি।
তবে তোমার প্রশ্ন তো মিডিয়াম রিস্ক হওয়া নিয়ে না আমি তো কয়েকটাতে এমন ফেস করেছি যে একটাতে হাই রিস্ক এবং অন্যগুলোতে মিডিয়াম রিস্ক আবার কিছু কিছু গুলা হালকা রিস্ক।
এইখানে মূলত আমার কথা এইটাই যে ওভারঅল কয়েকটা এই ধরনের চেকার তোমার লিস্টে রাখা উচিত এবং সেখান থেকে যাচাই করার পর তারপরে এভারেজে একটা মান ধরে নেওয়া এবং হাই রিস্ক যখন বেশিরভাগ যেখানে দেখাবে তখন সেই ওয়ালেট চেঞ্জ করা ?
এটা নিয়ে কি চিন্তা করবো? আমাদের বেশিরভাগই নগন্য এমাউন্ট লেনদেন, এতো ছোট ছোট এমাউন্টে CEX এ একাউন্ট ব্লক করার রেকর্ড আছে? আমি সচারাচর ১০০-২০০ ডলারের বেশি cex এ চুকাই না। আমি যা জানি বুঝি বড় এমাউন্ট ফ্লাগ হয় বেশি।

এটার সলিউশন আসলে আমিও প্রপারলি জানিনা এখন তো আমি ডিসেন্ট্রালাইজ ওয়ালেটে টাকা ডিপোজিট করি এবং সেখান থেকে সেন্ট্রালাইস ওয়ালেটে নেই। তারপর সেখান থেকে সেল দিয়ে থাকি।
তবে কে জানে কোন দিন আবার আমার এই একাউন্টও ফ্রিজ হয়ে যায়।
আমি এইখানে মেইন একটা সেন্ট্রালাইজ এক্সচেঞ্জার ব্যবহার করি সেটা হচ্ছে বাইনান্স আর বাকিগুলা হচ্ছে এমনি ইউজ করার জন্য যেখানে সিগনেচার পেমেন্ট পাঠাই, আর সকল এক্সপেরিমেন্টাল বিষয় যত আছে ওইসব cex অ্যাকাউন্ট দিয়ে করে থাকি। এতে করে মেইন যে একটা সেটার ঝুঁকি কমে যায়।