Bitcoin Forum
October 12, 2026, 07:39:24 PM *
News: Serious possible issue involving Ledger hardware wallets and CryptoBilis
 
   Home   Help Search Login Register More  
Pages: « 1 ... 395 396 397 398 399 400 401 402 403 404 405 406 407 408 409 410 411 412 413 414 415 416 417 418 419 420 421 422 423 424 425 426 427 428 429 430 431 432 433 434 435 436 437 438 439 440 441 442 443 444 [445] 446 447 448 449 450 451 452 453 454 455 456 457 458 459 460 461 462 463 464 465 466 467 468 469 470 471 472 473 474 475 476 477 478 479 480 481 482 483 484 485 486 487 488 489 490 491 492 493 494 495 ... 705 »
  Print  
Author Topic: বাংলা (Bengali)  (Read 6011072 times)
This is a self-moderated topic. If you do not want to be moderated by the person who started this topic, create a new topic. (1843 posts by 1+ user deleted.)
synchronym
Full Member
***
Offline

Activity: 714
Merit: 177



View Profile
October 15, 2023, 03:53:12 PM
Merited by hugeblack (1), cryptoWODL (1)
 #8881

বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বিটকয়েন প্রত্যক্ষভাবে জনপ্রিয়তা না পেলেও পরোক্ষভাবে বিটকয়েন অনেক জনপ্রিয়। প্রতিনিয়ত বাংলাদেশের অনেক মানুষ বিটকয়েনের সাথে পরোক্ষভাবে যুক্ত হচ্ছে। আমিও সেরকম একটি বিটকয়েন ব্যবহারকারী হতে চলেছি তবে বুঝতে পারছি না আমার এটি করা উচিত হচ্ছে কিনা। আমার পরিবারের একজন খুব সম্প্রতি মালয়েশিয়া প্রবাসী সে তিন মাস যাবত মালয়েশিয়া রয়েছে এবং এই মাসের ৩ তারিখে প্রথম বেতন পাঠিয়েছে। পরিচিত একজনের মারফত মালয়েশিয়া থাকায় বেতন মোটামুটি ভালই তুলতে পেরেছে। ধার দেনা করে না যাওয়ায় পরিবারের উপর কোন চাপ নেই। সংসারের বড় ছেলে হওয়ায় উপার্জিত টাকার দায়িত্ব বা আমার উপরই নির্ভর করছে। তবে আমি বিটকয়েনের সাথে পরিচিত হওয়ায় বৈদেশিক রেমিটেন্সের টাকা বিটকয়েনে বিনিয়োগ করার জন্য পরিকল্পনা নিচ্ছি। কিন্তু আমার পরিবারে শুধুমাত্র আমি বাদে সবাই বিটকয়েন এর বিপরীতে অবস্থান নিচ্ছে। তারা এই সমস্ত অদৃশ্য ও অবাস্তব কয়েনকে বিশ্বাস করতে চায় না কিন্তু আমি নিজে তো বুঝি এই কয়েনটির ভবিষ্যত কেমন। যদিও প্রথম মাসের কিছু টাকা সরিয়ে আলাদা করে রাখছি কিন্তু বিটকয়েন কিনতে ভয় পাচ্ছি যদি ভবিষ্যতে আমার বাবা-মায়ের কথায় যদি সত্য হয় তাহলে আমার নেগেটিভ প্রভাব পড়তে পারে। এই মুহূর্তে আমি দ্বিধাদ্বন্দ্বে রয়েছি প্রবাসীর রেমিটেন্সের টাকা বিটকয়েনে বিনিয়োগ করা কতটুকু যুক্তিসঙ্গত হবে?

তাছাড়া আমার পরিবারের সবাই ব্যাংকে গচ্ছিত টাকা রাখতে চাচ্ছে যেটা আমি মোটেই পক্ষপাত করছি না। বর্তমান বাংলাদেশের যে অবস্থা তাতে করে ব্যাংকে টাকা রাখার চেয়ে না রাখা অনেক ভালো। বাংলাদেশের টাকার মান প্রতিনিয়ত যে হারে হ্রাস পাচ্ছে তাতে করে ব্যাংকে টাকা রাখলে তা ভবিষ্যতে কমতে কমতে নিঃশেষ হয়ে যেতে পারে। আমাদের ব্যাংকিং ব্যবস্থা যে নড় বড়ে অবস্থা তাতে টাকা রাখলে সে টাকা নিজে পাব বলে বিশ্বাস হয়না।
আমাদের বাংলাদেশে প্রতিনিয়ত যে হারে দ্রব্যমূলের দাম বৃদ্ধি পাচ্ছে তাতে করে ব্যাংকে টাকা না রেখে যদি ইস্টাবল ডলার করে রাখা যায় তাতেও খারাপ হবে না। তবে একটি বিষয় জানার খুব আগ্রহ হলো আমার আশেপাশে বেশ কয়েকজন ডলার কিনে রাখছে তাতে করে বাংলা টাকার মান যে হারে হ্রাস পাচ্ছে দু'বছর পরে ১২০ টাকা রেটে কিনে রাখলে অনেক প্রফিট আসবে।

এই মুহূর্তে কি করব ভেবে পাচ্ছিনা তাই আপনাদের পরামর্শ একান্ত কাম্য।

বিটকয়েন কিনবো কিনা?
ব্যাংকে জমা রাখবো কিনা?
জমি জমা/সোনা কিনে রাখা উচিত হবে কিনা?
বাংলাদেশের ব্যাংক রেটে ডলার কেনা ঠিক হবে কিনা?

আমরা সবাই জানি আমাদের বাংলাদেশের বিটকয়েন অবৈধ হয়তোবা কোনদিন এই বৈধতা আসবে না তবুও কিন্তু  বিটকয়েনের জনপ্রিয়তা কেউ আটকাতে পারেনি দিন যত যাচ্ছে বিটকয়েনের জনপ্রিয়তা ততই বেড়ে যাচ্ছে আমার মনে হয় ভবিষ্যতে সবার কাছে বিটকয়েন জনপ্রিয় হয়ে উঠবে। আপনি যেমন বলেছেন বিটকয়েন কিনে রাখার বিষয়ে আমার ব্যক্তিগত মতামত হল যদি টাকাটা আপনার নিজস্ব হত তাহলে আমি আপনাকে পরামর্শ দিতাম যে আপনি বিটকয়েন কিনে রাখেন । বিটকয়েনে একটু রিক্স আছে এটা আমরা সবাই জানি টাকাটা যেহেতু আপনার ভাইয়ের সে ক্ষেত্রে আপনি বিটকয়েনে কিনে রাখার পর যদি ক্ষতির মুখে পড়তে হয় তখন তো আপনাকে জবাবদিহি করতে হবে। তবে একটা কাজ করা যেতে পারে সেটা হলো আপনার ভাইকে বিটকয়েন সম্পর্কে  বিস্তারিত বলতে হবে বলার পরে আপনার ভাই যদি আপনাকে বলে ঠিক আছে কর সমস্যা নাই তাহলে আপনি করতে পারেন । আপনার ভাই যদি বিটকয়েনের কেনা নিয়ে আপত্তি করে তাহলে আপনার বিটকয়েন না কেনাটাই ভালো।

Bd officer
Hero Member
*****
Offline

Activity: 1260
Merit: 680



View Profile WWW
October 16, 2023, 02:32:00 AM
Last edit: October 16, 2023, 02:42:12 AM by Bd officer
 #8882

ফেরারি হলো একটি নামিদামি গাড়ির ব্র্যান্ড।মার্কিন যুক্তরাষ্ট্রের ফেরারি ব্র্যান্ডের গাড়ি যারা কিনবে তারা গাড়ির দাম ক্রিপ্টো দিয়ে পরিশোধ করতে পারবেন
ফেরারি (RACE.MI) মার্কিন যুক্তরাষ্ট্রে তার বিলাসবহুল স্পোর্টস কারগুলির জন্য ক্রিপ্টোকারেন্সিতে অর্থপ্রদান গ্রহণ করা শুরু করেছে এবং তার ধনী গ্রাহকদের অনুরোধের পর স্কিমটি ইউরোপে প্রসারিত করবে, এর বিপণন ও বাণিজ্যিক প্রধান রয়টার্সকে জানিয়েছেন .

বিটকয়েন এবং অন্যান্য টোকেনের অস্থিরতা তাদের বাণিজ্যের জন্য অবাস্তব করে তোলে বলে বেশিরভাগ ব্লু-চিপ কোম্পানি ক্রিপ্টো থেকে দূরে সরে গেছে। প্যাচি রেগুলেশন এবং উচ্চ শক্তির ব্যবহারও অর্থপ্রদানের মাধ্যম হিসেবে ক্রিপ্টোর বিস্তারকে বাধা দিয়েছে। বিস্তারিত
ক্রিপ্টো সুবিধার যোগ করার মধ্যে প্রথম কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানি হলো ইভি নির্মাতা টেসলা, যারা সবচেয়ে জনপ্রিয় কয়েন বিটকয়েন এর মাধ্যমে পেমেন্ট গ্রহণ করার সুবিধা এনেছিল। কোম্পানির সিইও ইলন মাস্ক পরিবেশগত কারনে বন্ধ করে দেন। বিশ্বের সিংহভাগ ব্লু-চিপ কোম্পানিও বিটকয়েন সহ আরও অন্যান্য টোকেন এর মাধ্যমে লেনদেন করার সুবিধা এনেছিলো। কিন্তু নিয়ন্ত্রকদের বাধা ও অতিরিক্ত বিদ্যুৎ খরচের কারণে এখনো চালু করতে পারে নি।

ফেরারি হচ্ছে ইতালির স্পোর্টস কার নির্মাতা কোম্পানি। ফেরারির বাজার ও বানিজ্য গ্যালিয়েরা রয়টার্সকে বলেন, বিভিন্ন নতুন সফটওয়্যার ও নবায়নযোগ্য উৎস ব্যবহারের মাধ্যমে তাদের কার্বন নিঃসরণের প্রচেষ্টায় সহায়তা করছে ক্রিপ্টো। তাদের লক্ষ ২০৩০ সালে কার্বন নিঃসরণ শুন্যতে আনা। ফেরারি বলেছেন তাদের বেশিরভাগ গ্রাহক কিটোতে বিনিয়োগ করেছে, তাদের অনুরোধে এমন ব্যবস্থার সিদ্ধান্ত নিয়েছে। আরও তরুণ প্রজন্মের অনেকেই ক্রিপ্টোর মাধ্যমে তাদের ঠিক অবস্থার পরিবর্তন করেছে।

যুক্তরাষ্ট্রের বাজারে প্রথম ফেরারি গাড়ি ক্রিপ্টো মাধ্যমে কেনা যাবে। তবে ক্রিপ্টোর মধ্য ইথার, বিটকয়েন, ইউ এস ডি টি মতো কয়েনের মাধ্যমে লেনদেন করা যাবে। তবে যায়গায় ভিন্নতার কারনে অন্য ব্যবস্থা নিতে পারে। যারা ক্রিপ্টোর মাধ্যমে পেমেন্ট করবে তাদের কোন অতিরিক্ত খরব প্রদান করতে হবে না। তারা সাথে সাথে ক্রিপ্টো মুদ্রাকে তাদের স্থানীয় মুদ্রায় পরিনত করবে। যার ফলে ক্রিপ্টো মুদ্রার দাম উঠানামা করলেও তাদের কোন ক্ষতি হবে না।

Source > তথ্যটি আমি bdnews24 থেকে মুল বিষয় টুকু শেয়ার করেছি, কিছু কিছু অংশ কপি করা হয়েছে।


এখন এই ফেরারি কোম্পানি অনেক গাড়ি ক্রিপ্টোর মাধ্যমে ব্রিক্রি করতে যাচ্ছেন, তারা আবার সাথে সাথে ক্রিপ্টো মুদ্রা সেল করে দিবেন। এতে কি ক্রিপ্টো মার্কেটের কোন দাম কম বেশি হবে কিনা?

DT_MEMBER
Newbie
*
Offline

Activity: 14
Merit: 1


View Profile
October 16, 2023, 02:44:52 AM
 #8883

এই মুহূর্তে কি করব ভেবে পাচ্ছিনা তাই আপনাদের পরামর্শ একান্ত কাম্য।

বিটকয়েন কিনবো কিনা?
ব্যাংকে জমা রাখবো কিনা?
জমি জমা/সোনা কিনে রাখা উচিত হবে কিনা?
বাংলাদেশের ব্যাংক রেটে ডলার কেনা ঠিক হবে কিনা?

প্রথমত আপনার বিটকয়েন কিনে রাখা সঠিক হবে কেননা বিটকয়েনের দাম বর্তমান সময়ে অনেক কম। তাছাড়া সামনে আসছে বিটকয়েন হালবিং। বিটকয়েন হালবিং এর পর বিটকয়েনের দাম অবশ্যই বৃদ্ধি পাবে।
দ্বিতীয়ত ব্যাংকের জমা রাখা অনেক রিস্কি কেননা আমাদের বাংলাদেশে কয়েকদিন পরে পরে ব্যাংকগুলো তাদেরকে দেউলিয়া ঘোষণা করে। আপনি যে ব্যাংকে আপনার টাকা রাখবেন সেই ব্যাংক যদি দেউলিয়া ঘোষণা করে তাহলে আপনি আপনার টাকা আর ফেরত পাবেন না। তৃতীয়ত ঃ জমি জমা এবং জুয়েলারি কেনার জন্য কিন্তু অনেক টাকার প্রয়োজন। তবে আমাদের বাংলাদেশের গ্রাম অঞ্চলের তুলনায় শহর অঞ্চলের জমির দামের পরিমাণ অনেক বেশি। অন্যদিকে সোনার দাম ও অনেক। তাই আপনার উচিত হবে জমি জমা কেনার পরিবর্তে বিটকয়েনে বিনিয়োগ করা। কারণ বিটকয়েনের দাম ডাবল হলে আপনার প্রফিট ডাবল হয়ে যাবে।
চতুর্থতম বাংলাদেশের এখন মার্কিন ডলার রেট অনেক বেশি প্রায় ১২০ টাকার মতো। আমরা ২০২৩ সালের শুরুর দিকে এই ডলার বিক্রি করেছি মাত্র 90 থেকে 91 টাকায় কিন্তু এখন এই ডলারের দাম বৃদ্ধি পেয়ে ১১৮ টাকায় পৌঁছেছে। হয়তো ভবিষ্যতে এই ডলারের দাম বাংলাদেশি টাকায় আরো বেশি হতে পারে।
Bitcoin_people
Hero Member
*****
Offline

Activity: 1386
Merit: 543



View Profile WWW
October 16, 2023, 03:25:29 AM
Merited by hugeblack (1)
 #8884

সোনার দাম বেড়ে ভরিতে আবারও লাখ টাকা ছাড়ালো

পাঁচ দিনের ব্যবধানে সোনার দাম আবারও বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভালো মানের তথা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এক হাজার ১৬৭ টাকা বাড়া‌নো হয়েছে। এর ফলে এ ক্যাটাগরির সোনার নতুন মূল্য হবে ১ লাখ ৫৪৩ টাকা (প্রতি ভরি)। আজ পর্যন্ত যা ছিল ৯৯ হাজার ৩৭৭ টাকা।

রোববার (১৫ অক্টোবর) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বে‌ড়ে‌ছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন সোনার নতুন দাম নির্ধারণ করেছে। সোমবার (১৬ অক্টোবর) থেকে এটি কার্যকর হবে।

নতুন মূল্য অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম হবে ১ লাখ ৫৪৩ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৯৫ হাজার ৯৯৫ টাকা, ১৮ ক্যারেটের ৮২ হাজার ২৩১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম হবে ৬৮ হাজার ৫৮৪ টাকা।

সোনার দাম বাড়ানো হ‌লেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম।

ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের রুপার দাম (ভ‌রি) ১ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের দাম ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ১৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১০৫০ টাকা।

এর আগে গত ১১ অ‌ক্টোবর সবশেষ সোনার মূল্য নির্ধারণ করেছিল বাজুস। যা ১২ অক্টোবর থেকে কার্যকর হয়। আজ পর্যন্ত ওই দাম অনুযায়ী ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হয় ৯৯ হাজার ৩৭৭ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৯৪ হাজার ৮২৮ টাকা, ১৮ ক্যারেটের ৮১ হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ৬৭ হাজার ৭৬৮ টাকায় বিক্রি হয়েছে।
https://sunbd24.com/281879/


চাল, ডাল, তেল, সবজি, মাছ, মাংস, চিনি, ফলমূল, সমস্ত খাদ্য দব্য, সোনা, রুপা, গাড়ি, বাড়ি, জমি, জমা ইত্যাদি এর দাম প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। এভাবে যদি দেশের সবকিছু মূল্য প্রতিনিয়ত বৃদ্ধি পেতে থাকে তাহলে ডিমের খোসার মতো দেশ হয়ে যাবে। যদিও ইতিমধ্যেই আমরা জানি যে আমাদের দেশটি ডিমের খোসার মতো হয়েছে ভিতরে কিছু নেই বাইরে চকচকা। সামান্য কিছু আছে তাও প্রতিনিয়ত যেভাবে দেশের অর্থনৈতিক উন্নতি করতেছে কয়েকদিন পর দেখা যাবে সেই ডিমের খোসা ও একেবারে ভেঙ্গে যাবে। Grin Grin

cryptoWODL
Sr. Member
****
Offline

Activity: 588
Merit: 394



View Profile
October 16, 2023, 03:25:51 AM
 #8885

সেনেগালে বিটকয়েন

দিনের পর দিন বিটকয়েনের প্রসার বিশ্বব্যাপী আরো ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। তার আরেকটি প্রমাণ পাওয়া গেল পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালে।
পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালের রাজধানী ডাকার, এখন একটি বার্ষিক প্যান-আফ্রিকান বিটকয়েন সম্মেলনের আয়োজন করে এবং এতে উৎসাহিত হয়ে সেনেগালের 10 জনেরও বেশি ব্যবসায়ী বিটকয়েন গ্রহণ করে, একটি স্থানীয় পিয়ার-টু-পিয়ার বিটিসি বিনিময় এবং এটি একটি উদীয়মান বিটকয়েন সম্প্রদায় বলে দাবি করা হয়।

সেনেগালে বিটকয়েনের অগ্রগতি যে গতিতে চলছে তা সত্যিই বিস্ময়কর। সেদেশের প্রথম "বাস্তব জীবনে" বিটকয়েন মিটআপের মাত্র 10 মাস পরে শহরটি ডাকারবিটিসি ডেস কনফারেন্সের আয়োজন করে। এটা সত্যি অভাবনীয়।

এখান থেকে নেওয়া
DT_MEMBER
Newbie
*
Offline

Activity: 14
Merit: 1


View Profile
October 16, 2023, 03:41:26 AM
 #8886

ইউরোপীয় সংসদ নিষেধাজ্ঞা অনুমোদন করেছে 2035 সালের মধ্যে পেট্রোল/ডিজেল গাড়ি বিক্রি হবে না।

সম্প্রতি অনুমোদিত একটি নিষেধাজ্ঞা অনুসারে, 2035 সাল থেকে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) কোনো নতুন জীবাশ্ম জ্বালানি চালিত গাড়ি বিক্রি করা হবে না । ইউরোপীয় সংসদ আনুষ্ঠানিকভাবে একটি আইন অনুমোদন করেছে যা 2035 সাল থেকে ইইউতে নতুন পেট্রোল এবং ডিজেল গাড়ি বিক্রি নিষিদ্ধ করে।

এই পদক্ষেপটি বৈদ্যুতিক যানবাহনে স্থানান্তরের গতি বাড়ানোর প্রচেষ্টা হিসাবে আসে। ল্যান্ডমার্ক আইনে গাড়ি নির্মাতাদের CO2 নির্গমন 100 শতাংশ কমাতে হবে।
বিক্রি হওয়া নতুন গাড়ি থেকে CO2 নির্গমনে 100 শতাংশ হ্রাস পেট্রোল বা ডিজেল চালিত গাড়ি 27-দেশের ব্লকে বিক্রি করা অসম্ভব করে তুলবে। যে আইনটি পর্যায়ক্রমে কার্যকর হবে তার জন্য 2030 থেকে নতুন গাড়ির জন্য CO2 নির্গমনে 55 শতাংশ কমাতে হবে, যা বর্তমান 37.5 শতাংশের তুলনায় অনেক বেশি লক্ষ্যমাত্রা।
উৎস
LDL
Hero Member
*****
Offline

Activity: 1148
Merit: 835


View Profile
October 16, 2023, 04:27:07 AM
Last edit: October 16, 2023, 04:41:01 AM by LDL
Merited by HelliumZ (1), roksana.hee (1)
 #8887

সোনার দাম বেড়ে ভরিতে আবারও লাখ টাকা ছাড়ালো
Cut...
ইউরোপীয় সংসদ নিষেধাজ্ঞা অনুমোদন করেছে 2035 সালের মধ্যে পেট্রোল/ডিজেল গাড়ি বিক্রি হবে না।
Cut....
আমরা নিজেদের মধ্যে অফ টপিকের আলোচনা একটু কম করি। আমরা যখন আলাদা লোকাল বোর্ড পাব তখন আমরা ইচ্ছেমতো অফ টপিক নিয়ে আলোচনা করতে পারব। এই অফটপিকটা আপনারা যদি ইচ্ছে করেন তাহলে অনটপিক হয়ে যেতে পারে। সোনার দামের সাথে যদি আপনারা বিটকয়েনের বিনিয়োগটা যদি একটু আলোচনা করে যান তাহলে এক্ষেত্রে এটা অন টপিক হয়ে যাবে। আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করি আপনারা কোন নিউজ হুবহু কপি করে পোস্ট করবেন না। হুবহু কপি করলে তাহলে শুধু শুধু আপনাদের পোস্ট পড়ার দরকার কি বরং নিউজ পেপার পড়লেই তো হয়ে যাবে। আপনারা যদি নিজের ভাষা সহজ সরল মনের ভাব মিশিয়ে একটু ভিন্ন আংঙগিকে উপস্থাপন করেন তাহলে পোস্টটি বেশি আকর্ষনীয় মনে হবে।

এই মুহূর্তে কি করব ভেবে পাচ্ছিনা তাই আপনাদের পরামর্শ একান্ত কাম্য।

বিটকয়েন কিনবো কিনা?
ব্যাংকে জমা রাখবো কিনা?
জমি জমা/সোনা কিনে রাখা উচিত হবে কিনা?
বাংলাদেশের ব্যাংক রেটে ডলার কেনা ঠিক হবে কিনা?

আপনার পুরো বিষয়টা এখানেও পড়েছি এবং গ্লোবালেও পড়েছি। আপনার জন্য সাজেশন একটাই। আপনি DYOR(Do Your Own Research)নীতি অনুসরণ করুন। এখানে আপনাকে কেউ কোন কিছুতে বিনিয়োগ করার জন্য অনুরোধও করবে না উপদেশও দেবে না। এটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় । আপনার টাকা আপনি কোথায় বিনিয়োগ করবেন সেটা বোঝার মত সম্পূর্ণ বুদ্ধি বিবেক আপনার আছে। আপনি যদি বাংলাদেশে বসবাস করে থাকেন তাহলে আপনাকে কোথায় বিনিয়োগ করতে হবে এটা বুঝিয়ে দিতে হবে না। বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপট এতটাই মানুষের সামনে আয়নার মত পরিষ্কার যে ব্যাংকে টাকা রাখলে ভালো হবে না জমি জমা কিনলে ভালো হবে সেটা পরিষ্কার বোঝার মত যথেষ্ট রকমের বিবেক আপনার কাছে আছে। যদিও আমার কথাগুলা সাময়িক সময়ের জন্য খারাপ লাগতে পারে তবুও আপনি আমার কথাগুলো মিলিয়ে নেবেন। আগে ব্যাংকে টাকা রাখলে মনে সাহস থাকতো হয়তো আমাকে ভবিষ্যতে সাপোর্ট দেওয়ার মতো কিছু সম্বল রয়েছে। কিন্তু বর্তমানে ব্যাংকের টাকা রাখলে এতটাই ভয় থাকতে হয় যে কখন যেন সংবাদপত্র চলে আসবে অমুক ব্যাংক দেউলিয়া হয়ে গেছে, অমুক ব্যাংকে টাকা গচ্ছিত রেখে সর্ব শান্ত হয়ে গেছে লাখো মানুষ। এই সংবাদগুলো কখন আসবে সেই চিন্তায় অস্থির হয়ে থাকি।
আপনার তিনটি প্রশ্নের উত্তর একবারে দিয়ে দিলাম, আমি আপনার প্রবাসী রেমিটেন্সের টাকা সবগুলো কোন একটি মাধ্যমে বিনিয়োগ করবেন না। কারোও কথায় কান না দিয়ে আপনি আপনার পরিবারে থেকে যাহা বলে সেটা পালন করার চেষ্টা করুন। আপনি যদি একান্তই বিটকয়েনে বিনিয়োগ করার ইচ্ছা থাকে তাহলে প্রতি মাসে আপনার হাত খরচের থেকে কিছু টাকা বাঁচিয়ে বিনিয়োগ করতে পারেন এবং আপনার প্রবাসীর রেমিটেন্সের টাকা অন্য ক্ষেত্রে বিনিয়োগ করতে পারেন সে ক্ষেত্রে জমি জমা ও সোনা খারাপ বিনিয়োগ হবে না।
ডলার বাংলাদেশ ব্যাংকের রেটে কেনা বেচা নিয়ে আমার কোন ধারনা নেই। এই সমস্ত ধারণা যাদের কাছে ভালো পাবেন তাদের সাথে আপনি সরাসরি যোগাযোগ করতে পারেন।

দয়া করে কারো কথায় Shitcoin বা স্ক্যাম প্রজেক্টে বিনিয়োগ করবেন না এতে আপনার অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে।
synchronym
Full Member
***
Offline

Activity: 714
Merit: 177



View Profile
October 16, 2023, 09:56:00 AM
 #8888


চাল, ডাল, তেল, সবজি, মাছ, মাংস, চিনি, ফলমূল, সমস্ত খাদ্য দব্য, সোনা, রুপা, গাড়ি, বাড়ি, জমি, জমা ইত্যাদি এর দাম প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। এভাবে যদি দেশের সবকিছু মূল্য প্রতিনিয়ত বৃদ্ধি পেতে থাকে তাহলে ডিমের খোসার মতো দেশ হয়ে যাবে। যদিও ইতিমধ্যেই আমরা জানি যে আমাদের দেশটি ডিমের খোসার মতো হয়েছে ভিতরে কিছু নেই বাইরে চকচকা। সামান্য কিছু আছে তাও প্রতিনিয়ত যেভাবে দেশের অর্থনৈতিক উন্নতি করতেছে কয়েকদিন পর দেখা যাবে সেই ডিমের খোসা ও একেবারে ভেঙ্গে যাবে। Grin Grin

চাল ডাল থেকে শুরু করে নৃত্য প্রয়োজনে সকল কিছুর দাম অনেক গুণ বেড়ে গেছে প্রত্যেকটা জিনিসের দাম এতটাই বুদ্ধি পেয়েছে সাধারণ মানুষের সংসার পরিচালনা করা খুবই কষ্টকর হয়ে গেছে। বিশেষ করে যারা নিম্নবিত্ত ও মধ্যবিত্ত আছে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে গেলে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। অনেক ফ্যামিলিতে আছে যারা চাল-ডাল সবজি ঠিকমতো কিনতে পারেনা মাসের পর মাস গেলেও তারা গরুর মাংস খাসির মাংস খেতে পারেনা। তাই আমাদের সরকারকে এদিকে নজর দিতে হবে যাতে করে দ্রব্যমূলের দাম একটু হলেও নিয়ন্ত্রণ আসে যাতে করে সাধারণ জনগণ শান্তি মত একটু ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারে। আর এভাবে যদি প্রত্যেকটা দ্রব্যমূলের দাম বৃদ্ধি পায় তাহলে একটা সময় মানুষ না খেয়ে থাকতে হবে।

HelliumZ
Sr. Member
****
Offline

Activity: 1204
Merit: 467


SIG-F3E60F8B24


View Profile
October 16, 2023, 10:31:09 AM
Merited by 2Pizza410000BTC (2), Little Mouse (1), cryptoWODL (1)
 #8889

১.৭ মিলিয়ন বিটকয়েন যাদের হাতে

বিটকয়েনের হোল্ডারদের কথা বিবেচনা করলে মাঝে মাঝে অস্থির লাগে। কিছু কিছু ওয়ালেটে এতো পরিমাণ রয়েছে যে আপনি অবাক হয়ে যাবেন। তারা যে বিটকয়েন কিনেছে এবং বিটকয়েন হোল্ড করে রেখেছে আমার মাঝেমধ্যে খটকা লাগে তারা ২০২১ সালে বিটকয়েনের সর্বোচ্চ মার্কেট ওঠার পরও কেন বিক্রি করে দিল না। অবশ্যই না বিক্রি করার পিছনে অনেকগুলো কারণ থাকতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কারণটি তা হল বিটকয়েনের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল।কেউ কেউ বিটকয়েনের উপর যে ভবিষ্যতেবানী করে তাতে বড় বড় হোল্ডাররা বিটকয়েন বিক্রি করে না দেওয়াটাই স্বাভাবিক। শুধু বড় বড় প্রতিষ্ঠানগুলোই নয় বরং বিভিন্ন দেশের সরকার পর্যন্ত বিটকয়েনের হোল্ডার। তারাও তাদের মজুদ করা বিটকয়েন বিক্রি করে দিচ্ছে না। আমরা যারা ছোট ছোট ইউজার রয়েছি তারা হয়তো বিটকয়েনের গুরুত্ব বুঝলেও বিটকয়েন মজুদ করার ক্ষেত্রে এতটা গুরুত্ব দিচ্ছি না। আসুন আমরা আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করে সামান্য সামান্য করে মজুদ করি তাহলে ভবিষ্যতে আমাদের কিছু বিটকয়েন ওয়ালেটে হোল্ড হবে।



আরো দেখুন: https://bitcointreasuries.net/











██
██
██████
R


▀▀▀▀▀▀▀██████▄▄
████████████████
▀▀▀▀█████▀▀▀█████
████████▌███▐████
▄▄▄▄█████▄▄▄█████
████████████████
▄▄▄▄▄▄▄██████▀▀
LLBIT
██████
██
██
██████
██
██
██
██
██
██
██
██
██
██
██
██████
██████████████
 
 THE #1 SOLANA CASINO 
██████████████
██████
██
██
██
██
██
██
██
██
██
██
██
██████
████████████▄
▀▀██████▀▀███
██▄▄▀▀▄▄█████
█████████████
█████████████
███▀█████████
▀▄▄██████████
█████████████
█████████████
█████████████
█████████████
█████████████
████████████▀
████████████▄
▀▀▀▀▀▀▀██████
█████████████
▄████████████
██▄██████████
████▄████████
█████████████
█░▀▀█████████
▀▀███████████
█████▄███████
████▀▄▀██████
▄▄▄▄▄▄▄██████
████████████▀
[
[
5,000+
GAMES
INSTANT
WITHDRAWALS
][
][
HUGE
   REWARDS   
VIP
PROGRAM
]
]
████
██
██
██
██
██
██
██
██
██
██
██
████
████████████████████████████████████████████████
 
PLAY NOW
 

████████████████████████████████████████████████
████
██
██
██
██
██
██
██
██
██
██
██
████
DT_MEMBER
Newbie
*
Offline

Activity: 14
Merit: 1


View Profile
October 16, 2023, 11:13:33 AM
 #8890

Ethereum DApps কি, Ethereum এ কতগুলো DApp চলে, কেন ইথেরিয়ামে একটি DApp তৈরি করবেন নিয়ে আলোচনা:

তাহলে প্রথমে জেনে নেওয়া যাক DApps কি?
DApps হল ব্লকচেইন-ভিত্তিক অ্যাপ্লিকেশন এবং সফ্টওয়্যারগুলির সংস্করণ যা আমরা প্রতিদিন ব্যবহার করি।

DApps-এর প্রধান সুবিধা হল যে তারা একক কর্পোরেট সত্তার পরিবর্তে প্রযুক্তি বা শাসনের সম্প্রদায় পদ্ধতি দ্বারা নিয়ন্ত্রিত বিকেন্দ্রীকৃত ব্লকচেইনে চলতে পারে। DApps ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করে, এই DApps ফিয়াট মুদ্রা লেনদেনের ক্ষেত্রে অনেক সহজ এবং কম ব্যয়বহুল।

Ethereum DApp তৈরি।
একটি Ethereum DApp তৈরি করতে, উন্নয়ন সরঞ্জামগুলি ব্যবহার করতে হবে, সুরক্ষিত স্মার্ট চুক্তি তৈরি করতে হবে, একটি ব্যবহারকারী-বান্ধব ফ্রন্ট-এন্ড ডিজাইন তৈরি করতে হবে এবং এটি স্থাপন করার আগে কঠোরভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে ঠিক হয়েছে কিনা।
Ethereum এ কতগুলো DApp চলে?

3,000 টিরও বেশি DApps Ethereum-এ চলছে, আরও উন্নয়নের মধ্যে রয়েছে৷ DappRadar হল Ethereum এবং এর প্রতিযোগী নেটওয়ার্কগুলিতে DApps চেক করার জন্য একটি জনপ্রিয় সাইট, সেইসাথে প্রতিটি DApp-এর কতজন ব্যবহারকারী আছে এবং কতগুলি লেনদেন প্রক্রিয়া করা হয়েছে।
কেন ইথেরিয়ামে একটি DApp তৈরি করবেন?
যারা একটি DApp তৈরি করার পরিকল্পনা করছেন তাদের জন্য বিবেচনা করার জন্য বেশ কয়েকটি স্মার্ট কন্ট্রাক্ট ব্লকচেইন রয়েছে, কিন্তু ইথেরিয়াম যুক্তিযুক্তভাবে সবচেয়ে জনপ্রিয় এবং সর্বোচ্চ বিকেন্দ্রীকৃত নিরাপত্তা রয়েছে।
Ethereum ছিল প্রথম স্মার্ট কন্ট্রাক্ট ব্লকচেইন, এবং এতে একটি বৃহৎ ডেভেলপার কমিউনিটি এবং নতুন ডেভেলপারদের জন্য ওপেন-সোর্স কোডের সংগ্রহস্থল রয়েছে। ব্যবসায়িক বিকাশকারীদের জন্য এটি একটি সাধারণ পছন্দ যা তাদের নিজস্ব এন্টারপ্রাইজ-স্তরের ব্লকচেইন উদ্যোগগুলি বিকাশ করতে চায়। এখানে দেখতে পাবেন
cryptoWODL
Sr. Member
****
Offline

Activity: 588
Merit: 394



View Profile
October 16, 2023, 12:47:33 PM
 #8891

চাল ডাল থেকে শুরু করে নৃত্য প্রয়োজনে সকল কিছুর দাম অনেক গুণ বেড়ে গেছে প্রত্যেকটা জিনিসের দাম এতটাই বুদ্ধি পেয়েছে সাধারণ মানুষের সংসার পরিচালনা করা খুবই কষ্টকর হয়ে গেছে। বিশেষ করে যারা নিম্নবিত্ত ও মধ্যবিত্ত আছে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে গেলে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। অনেক ফ্যামিলিতে আছে যারা চাল-ডাল সবজি ঠিকমতো কিনতে পারেনা মাসের পর মাস গেলেও তারা গরুর মাংস খাসির মাংস খেতে পারেনা। তাই আমাদের সরকারকে এদিকে নজর দিতে হবে যাতে করে দ্রব্যমূলের দাম একটু হলেও নিয়ন্ত্রণ আসে যাতে করে সাধারণ জনগণ শান্তি মত একটু ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারে। আর এভাবে যদি প্রত্যেকটা দ্রব্যমূলের দাম বৃদ্ধি পায় তাহলে একটা সময় মানুষ না খেয়ে থাকতে হবে।
নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি পেয়েছে সেটা স্বাভাবিকভাবে নেওয়া যায়। কিন্তু আপনি যে বললেন গরুর মাংস বা খাসির মাংস খেতে পারে না। এখন এমন একটি পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষরা কয়দিন পরে ভুলে যাবে যে গরুর মাংস এবং খাসির মাংস নামের একটি খাবার ছিল এত দাম বৃদ্ধি পেয়েছে এগুলোর। এখন তো মুরগি কিনতেও মানুষ হিমশিম খায়। এখন দেখা যায় প্রতি কেজি মুরগি কিনতেও ২০০ টাকা করে লেগে যায়। যেরকম ভাবে দ্রব্যমূলের দাম বৃদ্ধি পাচ্ছে মনে হচ্ছে মানুষ হয়তো না খেয়ে মরবে এবং অচিরেই দুর্ভিক্ষ দেখা দিবে আমাদের এদেশে।
God Of Thunder
aka Learn Bitcoin
Legendary
*
Offline

Activity: 1400
Merit: 1583


Need a Campaign manager? TG: t.me/GodofThunderpro


View Profile WWW
October 16, 2023, 01:15:27 PM
 #8892

এই মুহূর্তে কি করব ভেবে পাচ্ছিনা তাই আপনাদের পরামর্শ একান্ত কাম্য।

বিটকয়েন কিনবো কিনা?
ব্যাংকে জমা রাখবো কিনা?
জমি জমা/সোনা কিনে রাখা উচিত হবে কিনা?
বাংলাদেশের ব্যাংক রেটে ডলার কেনা ঠিক হবে কিনা?

দেখেন ভাই, অন্যকে উপদেশ দেয়ার চাইতে সহজ কাজ বাংলাদেশে আর নাই। তবে যখন নিজের মতো করে ভাববো, তখন ব্যাপারটা আসলে অন্য রকম দাড়ায়। আমি আপনাকে আপনার ইংরেজি থ্রেড এ অলরেডি উত্তর দিয়েছি, তবুও আবার এখানে লিখতে চাই। বাংলাদেশে বিটকয়েনের বৈধতা নাই। তো বড় পরিমানের ইনভেষ্ট করা অবশ্যই ঝুকিপূর্ণ হবে। সবচাইতে বড় কথা হলো টাকা টা আপনার বাবার। যদিও টাকা পয়সা সামলানোর দ্বায়িত্ব টা আপনার। এখন ধরেন আপনি আপনার ইচ্ছেমতো একটা ইনভেষ্ট করে ফেললেন। আল্লাহ না করুন যদি কোনো একটা ঝামেলা হয়, সব দ্বায়ভার আপনার ঘাড়ে এসে পড়বে। আপনার বাবা সারা জীবন মনে রাখবে যে আমার ছেলের ভেুলের জন্য আমার কষ্টের কামাই করা টাকা বিপথে চলে গেলো। টাকাটা আপনার নিজের ইনকাম করা হলে আপনি আপনার নিজের ইচ্ছামতো সিদ্ধান্ত নিতে পারতেন। তাতে রিস্ক থাকলেও আপনার জবাবদিহি করার কেউ নাই। আপাতত আপনার বাবা যেভাবে সাজেশন দেয়, আপনি সেখানেই ইনভেষ্ট করতে পারেন। তাছাড়া আপনার বাবা আপনাকে বিটকয়েনে ইনভেষ্ট করার অনুমতি দিলেও আপনার মোট টাকার ১০ শতাংশ এর বেশি বিটকয়েনে ইনভেষ্ট করা ঠিক হবে না। আমি নিজের যায়গা থেকে বললাম। আপনার মতামত ভিন্ন হতে পারে।


███████▄▄███▄███▄
███▄▄████████▌████▄
▄██████████████▐███▌
██▄███████████▌████▌
████████▀███████▐▌█
███████████████▌█▌▐
████████▄████████▐▐
██████████████████▌
███████████████▄██▄
██████████████▀▀▀
█████▀███▀▀▀

█▄▄▄██████▄▄▄███████▄▄▄
████████████████████████████
████▌█████▀███▌█████▀▀███████████▄▄▄▄▄▄▄▄
████▌█████▄███▌█████▄███▐███████████████████▄
▐████████████▀███████▄██████████▀▀▀▀▀▀▀▀████▀
▐████████████▄██▄███████████▌█████████▄████▀
▐█████████▀██████████▌█████████████▄▄████▀
██████████▄█████▀████████▐███▌██▄██████▀
██████████████▀███▐███▌██████████████████████
████▀██████▀▀█████████▌███▀▀▀▀███▀▀▀▀▀▀▀████▌
 
      P R E M I E R   B I T C O I N   C A S I N O   &   S P O R T S B O O K      

█▀▀
█
█
█
█
█
█
█
█
█
▀▀▀

▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀

  98%  
RTP

 
▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀

▀▀█
█
█
█
█
█
█
█
█
█
▀▀▀

█▀▀
█
█
█
█
█
█
█
█
█
▀▀▀

▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀

 HIGH 
ODDS

 
▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀

▀▀█
█
█
█
█
█
█
█
█
█
▀▀▀
 
..PLAY NOW..
Z_MBFM
Hero Member
*****
Offline

Activity: 1260
Merit: 509



View Profile WWW
October 16, 2023, 03:14:37 PM
 #8893

বিটকয়েন কিনবো কিনা?
যেহেতু আপনি বাংলাদেশে বাস করেন আর বাংলাদেশের বিটকয়েন এখনো বৈধ না। আপনি শখ করে কিছু বিটকয়েন কিনে রাখবেন এটা কোনো সমস্যা না। তবে আপনি যদি বেশি পরিমাণে বিটকয়েন কিনে রাখেন তাহলে আপনার নাও টাকা পাচারকারীর লিস্টে উঠবে না এটার গ্যারান্টি দেওয়া যায় না। আমরা বাংলাদেশে বাস করি ভাই তাই যা করবেন সতর্কতার সাথে করেন। তবে আমি আপনাকে বিটকয়েন বেশি পরিমাণে ইনভেস্ট করার জন্য উৎসাহিত করি না। বাকিটা আপনার ব্যক্তিগত বিষয়।

Quote
ব্যাংকে জমা রাখবো কিনা?
বাংলাদেশের ব্যাংকগুলো এখন ৭-৮.২৫% পর্যন্ত ইন্টারেস্ট দেয় আর সঞ্চয়পত্রে দেয় ১০% এর মতো। এই ইন্টারেস্ট রেট যথেষ্ট কিন্তু বাংলাদেশের টাকার মান যে হারে কমতেছে তাতে যদি কারো বাৎসরিক রিটার্ন ৪০% এর কম আসে তাইলেই তার লস। তাই ব্যাংকের টাকা রাখাটা এখন যৌক্তিক না। কিন্তু আবার যদি আপনি আপনার টাকা কোন জায়গায় ইনভেস্ট করেন তাইলেও সেখানে আপনি প্রফিট গ্যারান্টি পাবেন না লসও হতে পারে আবার সেখান থেকে যে আপনি ৪০%+ রিটার্ন পাবেন তারও গেরান্টি নাই। তাই আপনি এক কাজ করতে পারেন ব্যাংকে কিছু টাকা রাখতে পারেন আপনার ইমারজেন্সি মুহুর্তের জন্য আর বাকি টাকা আপনি কোন ভাল ও পটেনশিয়াল কিছুতে  ইনভেস্ট করতে পারেন

Quote
জমি জমা/সোনা কিনে রাখা উচিত হবে কিনা?
সোনার দামও খুবই বাড়তাছে তবে আপনি অলংকার ছাড়া বাংলাদেশ থেকে সোনার বার খুব সহজে কিনতে পারবেন না। আর অলংকার কিনলে পরবর্তীতে বিক্রি করতে চাইলে বা যদি আপনি ভেঙ্গে অন্য কোন কিছু বানান তাহলে ভরীতে ২-৩ আনি খাইত যায়। তাই অলংকার কেনা বোকামি আমি মনে করি । তবে আপনি জমি জমা কিনতে পারেন এটা অনেক ভালো ইনভেস্টমেন্ট। জমির দাম খুব দ্রুত হারে বাড়তেছে আর ভবিষ্যতে আরো বাড়বে। তাই এটা একটা ভালো ইনভেস্টমেন্ট আমার মতে

Quote
বাংলাদেশের ব্যাংক রেটে ডলার কেনা ঠিক হবে কিনা?
আপনি রাখবেন কিসে? আর আপনি যদি USDT কিনে রাখেন তাহলে সেটা ক্রিপ্টোই হল আর বাংলাদেশে ক্রিপ্টো অবৈধ। তাই এটা করা আপনার আমার জন্য ঠিক হবে বলে আমার মনে হয় না


███████▄▄███▄███▄
███▄▄████████▌████▄
▄██████████████▐███▌
██▄███████████▌████▌
████████▀███████▐▌█
███████████████▌█▌▐
████████▄████████▐▐
██████████████████▌
███████████████▄██▄
██████████████▀▀▀
█████▀███▀▀▀

█▄▄▄██████▄▄▄███████▄▄▄
████████████████████████████
████▌█████▀███▌█████▀▀███████████▄▄▄▄▄▄▄▄
████▌█████▄███▌█████▄███▐███████████████████▄
▐████████████▀███████▄██████████▀▀▀▀▀▀▀▀████▀
▐████████████▄██▄███████████▌█████████▄████▀
▐█████████▀██████████▌█████████████▄▄████▀
██████████▄█████▀████████▐███▌██▄██████▀
██████████████▀███▐███▌██████████████████████
████▀██████▀▀█████████▌███▀▀▀▀███▀▀▀▀▀▀▀████▌
 
      P R E M I E R   B I T C O I N   C A S I N O   &   S P O R T S B O O K      

█▀▀
█
█
█
█
█
█
█
█
█
▀▀▀

▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀

  98%  
RTP

 
▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀

▀▀█
█
█
█
█
█
█
█
█
█
▀▀▀

█▀▀
█
█
█
█
█
█
█
█
█
▀▀▀

▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀

 HIGH 
ODDS

 
▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀

▀▀█
█
█
█
█
█
█
█
█
█
▀▀▀
 
..PLAY NOW..
Fuso.hp
Sr. Member
****
Offline

Activity: 1092
Merit: 465



View Profile WWW
October 16, 2023, 03:49:36 PM
 #8894


চাল, ডাল, তেল, সবজি, মাছ, মাংস, চিনি, ফলমূল, সমস্ত খাদ্য দব্য, সোনা, রুপা, গাড়ি, বাড়ি, জমি, জমা ইত্যাদি এর দাম প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। এভাবে যদি দেশের সবকিছু মূল্য প্রতিনিয়ত বৃদ্ধি পেতে থাকে তাহলে ডিমের খোসার মতো দেশ হয়ে যাবে। যদিও ইতিমধ্যেই আমরা জানি যে আমাদের দেশটি ডিমের খোসার মতো হয়েছে ভিতরে কিছু নেই বাইরে চকচকা। সামান্য কিছু আছে তাও প্রতিনিয়ত যেভাবে দেশের অর্থনৈতিক উন্নতি করতেছে কয়েকদিন পর দেখা যাবে সেই ডিমের খোসা ও একেবারে ভেঙ্গে যাবে। Grin Grin

চাল ডাল থেকে শুরু করে নৃত্য প্রয়োজনে সকল কিছুর দাম অনেক গুণ বেড়ে গেছে প্রত্যেকটা জিনিসের দাম এতটাই বুদ্ধি পেয়েছে সাধারণ মানুষের সংসার পরিচালনা করা খুবই কষ্টকর হয়ে গেছে। বিশেষ করে যারা নিম্নবিত্ত ও মধ্যবিত্ত আছে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে গেলে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। অনেক ফ্যামিলিতে আছে যারা চাল-ডাল সবজি ঠিকমতো কিনতে পারেনা মাসের পর মাস গেলেও তারা গরুর মাংস খাসির মাংস খেতে পারেনা। তাই আমাদের সরকারকে এদিকে নজর দিতে হবে যাতে করে দ্রব্যমূলের দাম একটু হলেও নিয়ন্ত্রণ আসে যাতে করে সাধারণ জনগণ শান্তি মত একটু ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারে। আর এভাবে যদি প্রত্যেকটা দ্রব্যমূলের দাম বৃদ্ধি পায় তাহলে একটা সময় মানুষ না খেয়ে থাকতে হবে।

সরকার যা সিদ্ধান্ত নিবে তা আমাদের মাথা পেতে মেনে নিতে হবে তাছাড়া কোন উপায় নেই। আপনি তো আর না খেয়ে থাকতে পারবেন না। আমাদের দেশের সরকারের অবস্থা এতটুকু নিশ্চিত যে প্রয়োজনীয় জিনিসপত্রের দাম যতে বৃদ্ধি করা হোক না কেন মানুষ অবশ্যই তা ক্রয় করবে কারণ এগুলো ক্রয় না করলে না খেয়ে মরবে। ৪০ টাকা কেজি পেঁয়াজ আমরা একটা সময় ২০০ থেকে ২৫০ টাকা কেজি কিনেছি, ৯০ টাকার পেট্রোল আমাদের এখন ১৩০ টাকা কিনতে হয়, ৮০ টাকা লিটারের তেল এখন প্রায় ২০০ টাকা, ১২০ টাকা কেজি বয়লার মুরগি এখন ১৯০ থেকে ২০০ টাকা যখন এসব নিয়ে সাধারণ মানুষের পক্ষ থেকে সাংবাদিকরা বড় পর্যায়ে প্রশ্ন করে তখন বড় পর্যায় থেকে উত্তর আসে পেঁয়াজ ছাড়াও রান্না হয় , তেল ছাড়াও রান্না হয় এবং কাঁঠালের কাবাব‌ তৈরি করা যায়।
তারা যেহেতু বাংলাদেশের সব থেকে বড় পর্যায়ের মানুষ তাদের পক্ষে সম্ভব পেঁয়াজ ছাড়া রান্না করে খাওয়া কাঁঠালের খাবার তৈরি করে খাওয়া কিন্তু আমরা যেহেতু মধ্যবিত্ত তাই আমাদের এগুলো দিয়ে পোষায় না। সবকিছুর পরে আমাদের এটা মেনে নিতে হবে যে আমরা হুকুমের গোলাম, ‌ যখন যা হুকুম হবে তাই আমাদের মেনে নিতে হবে।

      ▄▄██████████▄▄
   ▄███▀ ▀▀██████████▄
  █████     ▀▀█████████▄
 ██████▄       ▀▀████████
█████████▄        ▀▀█████▄
██████▀  ▀▀█▄▄       ▀████
██████      ▀▀█▄▄      ███
███████        ▀▀█▄▄  ▄███
█████████▄        ▀██████▀
 █████▀  ▀▀█▄   ▄███████▀
  ▀███       ██████████▀
    ▀██▄  ▄▄█████████▀
       ▀▀████████▀▀
.
CASINOBET
│

        ██
      ▄█  █▄
     ▄▀ ▄▄ ▀▄
    ▄▀      ▀▄
   ▄▀  █  █  ▀▄
  █▀ ▄  ▄▄ ▄▄ ▀█
 █▀  ▀  ▀▀ ▀▀  ▀█
▀█▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄█▀
THE HOME OF CRYPTO REWARDS
              UP TO 65% RAKEBACK + CASHBACK         


    ▄▄▄█▀▀█▄▄▄
  ▄█▀   ▄▄   ▀█▄
 █▀ ▄  ▄▄▄▄  ▄ ▀▄
▄█ ▀▀▄█▀  ▀█▄▀▀ █▄
█    █      █    █
▀█ ▄▄▀█▄  ▄█▀▄▄ █▀
 ▀▄ ▀  ▀▀▀▀  ▀ ▄▀
  ▀█▄   ▀▀   ▄█▀
    ▀▀▀█▄▄█▀▀▀
│ INSTANT · ANONYMOUS · LIMITLESS
                UNMATCHED VIP TRANSFERS               
│ 400% + 400 FS
  WELCOME PACKAGE 
│▄▀▀▀
█
█
█
█
█
█
█
█
█
█
█
▀▄▄▄
▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀
.
PLAY NOW


▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄
▀▀▀▄
█
█
█
█
█
█
█
█
█
█
█
▄▄▄▀
Z_MBFM
Hero Member
*****
Offline

Activity: 1260
Merit: 509



View Profile WWW
October 16, 2023, 04:14:03 PM
 #8895


চাল, ডাল, তেল, সবজি, মাছ, মাংস, চিনি, ফলমূল, সমস্ত খাদ্য দব্য, সোনা, রুপা, গাড়ি, বাড়ি, জমি, জমা ইত্যাদি এর দাম প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। এভাবে যদি দেশের সবকিছু মূল্য প্রতিনিয়ত বৃদ্ধি পেতে থাকে তাহলে ডিমের খোসার মতো দেশ হয়ে যাবে। যদিও ইতিমধ্যেই আমরা জানি যে আমাদের দেশটি ডিমের খোসার মতো হয়েছে ভিতরে কিছু নেই বাইরে চকচকা। সামান্য কিছু আছে তাও প্রতিনিয়ত যেভাবে দেশের অর্থনৈতিক উন্নতি করতেছে কয়েকদিন পর দেখা যাবে সেই ডিমের খোসা ও একেবারে ভেঙ্গে যাবে। Grin Grin

চাল ডাল থেকে শুরু করে নৃত্য প্রয়োজনে সকল কিছুর দাম অনেক গুণ বেড়ে গেছে প্রত্যেকটা জিনিসের দাম এতটাই বুদ্ধি পেয়েছে সাধারণ মানুষের সংসার পরিচালনা করা খুবই কষ্টকর হয়ে গেছে। বিশেষ করে যারা নিম্নবিত্ত ও মধ্যবিত্ত আছে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে গেলে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। অনেক ফ্যামিলিতে আছে যারা চাল-ডাল সবজি ঠিকমতো কিনতে পারেনা মাসের পর মাস গেলেও তারা গরুর মাংস খাসির মাংস খেতে পারেনা। তাই আমাদের সরকারকে এদিকে নজর দিতে হবে যাতে করে দ্রব্যমূলের দাম একটু হলেও নিয়ন্ত্রণ আসে যাতে করে সাধারণ জনগণ শান্তি মত একটু ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারে। আর এভাবে যদি প্রত্যেকটা দ্রব্যমূলের দাম বৃদ্ধি পায় তাহলে একটা সময় মানুষ না খেয়ে থাকতে হবে।

সরকার যা সিদ্ধান্ত নিবে তা আমাদের মাথা পেতে মেনে নিতে হবে তাছাড়া কোন উপায় নেই। আপনি তো আর না খেয়ে থাকতে পারবেন না। আমাদের দেশের সরকারের অবস্থা এতটুকু নিশ্চিত যে প্রয়োজনীয় জিনিসপত্রের দাম যতে বৃদ্ধি করা হোক না কেন মানুষ অবশ্যই তা ক্রয় করবে কারণ এগুলো ক্রয় না করলে না খেয়ে মরবে। ৪০ টাকা কেজি পেঁয়াজ আমরা একটা সময় ২০০ থেকে ২৫০ টাকা কেজি কিনেছি, ৯০ টাকার পেট্রোল আমাদের এখন ১৩০ টাকা কিনতে হয়, ৮০ টাকা লিটারের তেল এখন প্রায় ২০০ টাকা, ১২০ টাকা কেজি বয়লার মুরগি এখন ১৯০ থেকে ২০০ টাকা যখন এসব নিয়ে সাধারণ মানুষের পক্ষ থেকে সাংবাদিকরা বড় পর্যায়ে প্রশ্ন করে তখন বড় পর্যায় থেকে উত্তর আসে পেঁয়াজ ছাড়াও রান্না হয় , তেল ছাড়াও রান্না হয় এবং কাঁঠালের কাবাব‌ তৈরি করা যায়।
তারা যেহেতু বাংলাদেশের সব থেকে বড় পর্যায়ের মানুষ তাদের পক্ষে সম্ভব পেঁয়াজ ছাড়া রান্না করে খাওয়া কাঁঠালের খাবার তৈরি করে খাওয়া কিন্তু আমরা যেহেতু মধ্যবিত্ত তাই আমাদের এগুলো দিয়ে পোষায় না। সবকিছুর পরে আমাদের এটা মেনে নিতে হবে যে আমরা হুকুমের গোলাম, ‌ যখন যা হুকুম হবে তাই আমাদের মেনে নিতে হবে।
আপনি কেন শুধুমাত্র সরকারের দোষ দিচ্ছেন? জিনিসপত্রের দাম বাড়ার জন্য সবচাইতে বেশি দায়ী হচ্ছে সিন্ডিকেট পার্টি এবং বড় বড় ডিলাররা। সরকারের একার পক্ষে সবকিছু কন্ট্রোল করা সম্ভব না সেটা যে দলের থেকেই হোক না কেনো। আর একারণেই সরকার আপনার আমার মত অন্য কাউকে দায়িত্ব দেয় আর এদিকে যে দায়িত্ব পায় সে ইচ্ছামত নিজের তহবিল গুছাইতে শুরু করে। বাংলাদেশের এমন করুন অবস্থার জন্য দায়ী বাংলাদেশের আইন ব্যবস্থা বাংলাদেশে আইন আছে কিন্তু এর প্রয়োগ নাই  আর প্রয়োগ তার ওপরে আছে যে অসহায়। এগুলো নিয়ে কিছুই বলার নাই কারণ এগুলো আমরা যতই বলি তাতে কোন সমাধান হবে না। আসলে আমি সরকার বা কোন সিন্ডিকেট পার্টির দোষ দেবোনা দোষ হলো আমাদের নিজেদের। একটি দেশের প্রধানমন্ত্রী , এমপি মন্ত্রী, এসপি ডিসি ম্যাজিস্ট্রেট, জজ ব্যারিস্টার, রেমিটেন্স যোদ্ধা, ফ্রিল্যান্সার, বড় বড় বিজনেসম্যান সবাই তো মানুষ তাহলে তাদের মধ্যে আর গরিব মানুষের মধ্যে পার্থক্য এটাই যে তারা পরিশ্রম করে ওই পর্যন্ত নিজেকে গড়তে সক্ষম হয়েছে আর যারা এখনো গরিব তারা কোনদিন চেষ্টাই করে নাই নিজেকে সফল করবে কিভাবে? যারা বড় বড় বিজনেসম্যান বা বড় বড় পজিশনে আছে তারা কিন্তু একদিনে তার সেই পজিশন পাই নাই তারা সেই পজিশন পর্যন্ত যাইতে দিনরাত বছরের পর বছর কঠোর পরিশ্রম করছে তারপর যাইতে পারছে। আর যারা বড় বড় পজিশনে আছে তারা ঠিকই আরাম আয়েসে জীবন কাটাইতেছে পণ্যের দাম কতটুকু বাড়লো বা কমলো এটার জন্য তাদের কোন মাথা ব্যাথা নাই। কেউ জন্মের থেকে বড়লোক হয়ে জন্মায় না। আপনি গরিবের জন্মাইছেন এটা আপনার দোষ না কিন্তু আপনি যদি গরীব হয়ে মরেন তাহলে সেটা সম্পূর্ণই আপনার দোষ। আর এটা ফল আপনার নিজেকেই ভোগ করতে হবে


███████▄▄███▄███▄
███▄▄████████▌████▄
▄██████████████▐███▌
██▄███████████▌████▌
████████▀███████▐▌█
███████████████▌█▌▐
████████▄████████▐▐
██████████████████▌
███████████████▄██▄
██████████████▀▀▀
█████▀███▀▀▀

█▄▄▄██████▄▄▄███████▄▄▄
████████████████████████████
████▌█████▀███▌█████▀▀███████████▄▄▄▄▄▄▄▄
████▌█████▄███▌█████▄███▐███████████████████▄
▐████████████▀███████▄██████████▀▀▀▀▀▀▀▀████▀
▐████████████▄██▄███████████▌█████████▄████▀
▐█████████▀██████████▌█████████████▄▄████▀
██████████▄█████▀████████▐███▌██▄██████▀
██████████████▀███▐███▌██████████████████████
████▀██████▀▀█████████▌███▀▀▀▀███▀▀▀▀▀▀▀████▌
 
      P R E M I E R   B I T C O I N   C A S I N O   &   S P O R T S B O O K      

█▀▀
█
█
█
█
█
█
█
█
█
▀▀▀

▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀

  98%  
RTP

 
▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀

▀▀█
█
█
█
█
█
█
█
█
█
▀▀▀

█▀▀
█
█
█
█
█
█
█
█
█
▀▀▀

▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀

 HIGH 
ODDS

 
▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀

▀▀█
█
█
█
█
█
█
█
█
█
▀▀▀
 
..PLAY NOW..
HelliumZ
Sr. Member
****
Offline

Activity: 1204
Merit: 467


SIG-F3E60F8B24


View Profile
October 16, 2023, 05:20:06 PM
Merited by Little Mouse (1), LDL (1), cryptoWODL (1)
 #8896




একটি মিথ্যা সংবাদ এর উপর ভিত্তি করে বিটকয়েনের দাম 27900 থেকে 30000 ডলারে পৌঁছে গিয়েছিল। মূলত মিথ্যা সংবাদ এর উপর ভিত্তি করে এরকম দামের উঠা নামা হয়েছে। জনপ্রিয় সোশ্যাল মিডিয়া টুইটারে একটি মিথ্যা সংবাদ ছাপিয়ে ছিল যেখানে বলা হয়েছিল SEC Spot bitcoin ETF অনুমোদন দিয়েছে। এই খবরটি ছাপার পরেই বিটকয়েনের দাম এতটাই বৃদ্ধি পেয়েছিল যে মানুষ হাই মার্কেটের জন্য ফিউচার ট্রেডিং করেছিল এবং অনেকেই বাজি ধরেছিল যেখানে মিথ্যা সংবাদ ছাপানোর পরই ১০০ মিলিয়ন ডলার লিকুইডসন হয়।
এই মিথ্যা সংবাদটি টুইটার থেকে ৪৫ মিনিট পর ডিলিট করে দেওয়া হয় তখন বিটকয়েনের দাম ৩০০০০ থেকে পুনরায় ২৮ হাজার ডলারে নেমে আসে। এখানে ফিউচার ট্রেডিঃ যারা করেছিল বড় ধরনের লিকুইডেশনের সম্মুখীন হয়।
81 মিলিয়ন Short
31 মিলিয়ন লং Long
সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বিটকয়েন ইটিএফ এপ্রুভ করে নাই অথচ মিথ্যা সংবাদের উপর ভিত্তি করে মার্কেটে কত বড় লিকুয়েন্টেশন খেলো। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে যে স্পট বিটকয়েন ইটিএফ এখন পর্যন্ত আন্ডার রিভিউয়ের অপেক্ষায় রয়েছে।













██
██
██████
R


▀▀▀▀▀▀▀██████▄▄
████████████████
▀▀▀▀█████▀▀▀█████
████████▌███▐████
▄▄▄▄█████▄▄▄█████
████████████████
▄▄▄▄▄▄▄██████▀▀
LLBIT
██████
██
██
██████
██
██
██
██
██
██
██
██
██
██
██
██████
██████████████
 
 THE #1 SOLANA CASINO 
██████████████
██████
██
██
██
██
██
██
██
██
██
██
██
██████
████████████▄
▀▀██████▀▀███
██▄▄▀▀▄▄█████
█████████████
█████████████
███▀█████████
▀▄▄██████████
█████████████
█████████████
█████████████
█████████████
█████████████
████████████▀
████████████▄
▀▀▀▀▀▀▀██████
█████████████
▄████████████
██▄██████████
████▄████████
█████████████
█░▀▀█████████
▀▀███████████
█████▄███████
████▀▄▀██████
▄▄▄▄▄▄▄██████
████████████▀
[
[
5,000+
GAMES
INSTANT
WITHDRAWALS
][
][
HUGE
   REWARDS   
VIP
PROGRAM
]
]
████
██
██
██
██
██
██
██
██
██
██
██
████
████████████████████████████████████████████████
 
PLAY NOW
 

████████████████████████████████████████████████
████
██
██
██
██
██
██
██
██
██
██
██
████
Crypto Library
Legendary
*
Offline

Activity: 1736
Merit: 1273


Leading Crypto Sports Betting & Casino Platform


View Profile WWW
October 16, 2023, 06:43:55 PM
 #8897

বিটকয়েন কিনবো কিনা?
ব্যাংকে জমা রাখবো কিনা?
জমি জমা/সোনা কিনে রাখা উচিত হবে কিনা?
বাংলাদেশের ব্যাংক রেটে ডলার কেনা ঠিক হবে কিনা?
আপনার এই রিলেটেড একটা টপিক মনে হয়  আমি  বিটকয়েন ডিসকাশন এ জবাব দিয়েছিলাম, তারপরও এখানে আবার নতুন করে বলি যে  বিটকয়েন ইনভেস্টমেন্ট করবেন ক্রিপ্টোকারেন্সিতে ইনভেসমেন্ট করবেন,  এর প্রথম রুলসটাই হল  আপনি যতটুকু ক্ষমতা রাখেন ততটুকুই ইনভেস্টমেন্ট করেন মানে আপনি যে ফান্ড আপোর্ট করবেন সেটা ইনভেস্ট করতে পারবেন।  এখন যেহেতু টাকাটা আপনার নয় এখানে ভেবেচিন্তে ইনভেস্ট করা বেশি বুদ্ধিমানের কাজ হবে। যদিও আপনি চাইলে অল্প অল্প করে  বিটকয়েনে ইনভেস্টমেন্ট  লং টার্মের করতে পারেন,  সে ক্ষেত্রে অবশ্যই আপনাকে আপনার অলস টাকা ইনভেস্টমেন্ট করতে বলবো।
আর যদি ব্যাংকে টাকা রাখতে চান তাহলে আমি বলব এখন বৈশ্বিক অর্থনৈতিক এর যে অবস্থা  এতে করে ফিয়াট কারেন্সি হোল্ডিং করা মানে লস খাওয়া বাদে আর কিছু না।
তবে জমি কেনার বিষয়টা আপনি দেখতে পারেন কারণ এতে আমি মনে করি আপনার পরিবারেরও সম্মতি থাকবে,  আমি যতদূর দেখেছি আমার আশেপাশে কোন জমির দাম কমেনি সবগুলোই বেড়েছে।


সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বিটকয়েন ইটিএফ এপ্রুভ করে নাই অথচ মিথ্যা সংবাদের উপর ভিত্তি করে মার্কেটে কত বড় লিকুয়েন্টেশন খেলো। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে যে স্পট বিটকয়েন ইটিএফ এখন পর্যন্ত আন্ডার রিভিউয়ের অপেক্ষায় রয়েছে।
চরম একটা হিপোক্রেসি দেখতে পারলাম যদিও আমার মনে হয় না এটা  এই ক্রিপ্টো কারেন্সি জগতে নতুন,  এর আগেও ভিন্ন ভিন্ন ভাবে এরকম ভাবে ক্রিপ্টো কারেন্সি প্রাইস ম্যানুপুলেট করার চেষ্টা করেছে। আমি বুঝলাম না এত বড় বড় প্ল্যাটফর্ম গুলো আসলেই কেউ অনিচ্ছাকৃতভাবে এইসব ভুলগুলো করে?  তাও আবার ৪৫ মিনিট পর ডিলিট করেছে Roll Eyes
যাই হোক পড়েছে সে তারা ক্ষমা চেয়েছে,  ক্ষমা চেয়েই কি পার পেয়ে যাবে?

██████████████████████████████████████████████████████████████
████████████
▀▀███████▀████████████████████████████████████████
██████████
▀██▄▄████▄██▐████▀▀███████████▀▀████████████████████
█████████
▌██▐██████▌██████▌█▐█████████████▐███████████████████
█████████
▌█████████▄▄▄██████▀▀▀▀███████▌█████▀████████████████
██████████
▄███▀███████▀▀██████▄██████████▐█▀█▄███▀▀███████████
████████████
▄▄███▀▀██▄▄▄▄██▐███▀██▄█▐█▌██▀█▄██▀██▄▄███████████
████████████████
▄▄███▀██▌███████▄█▌███████▐██▌███▀█▄██████████
██████████
▀███▄███████████▐██▌█▐████████▐██▐████▄██▀██████████
█████████
▌██▄███████████▄████▄████▄██▄██████▀▄█████▄▀█████████
█████████
▌██▀███▀▀███▄█████████████████████▄██▀▀▀▀▀█▄█████████
██████████
▄██████▄▄██████████████████████████▄▄▄▄▄▄███████████
██████████████████████████████████████████████████████████████
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██
██

 🎰  🎲 ..Play Smarter.. 🏀  ⚽ ..Play Now..
LDL
Hero Member
*****
Offline

Activity: 1148
Merit: 835


View Profile
October 16, 2023, 10:49:02 PM
Last edit: October 16, 2023, 11:03:26 PM by LDL
 #8898


চরম একটা হিপোক্রেসি দেখতে পারলাম যদিও আমার মনে হয় না এটা  এই ক্রিপ্টো কারেন্সি জগতে নতুন,  এর আগেও ভিন্ন ভিন্ন ভাবে এরকম ভাবে ক্রিপ্টো কারেন্সি প্রাইস ম্যানুপুলেট করার চেষ্টা করেছে। আমি বুঝলাম না এত বড় বড় প্ল্যাটফর্ম গুলো আসলেই কেউ অনিচ্ছাকৃতভাবে এইসব ভুলগুলো করে?  তাও আবার ৪৫ মিনিট পর ডিলিট করেছে Roll Eyes
যাই হোক পড়েছে সে তারা ক্ষমা চেয়েছে,  ক্ষমা চেয়েই কি পার পেয়ে যাবে?

এইটা কোন সাধারণ ভুল হলো?
এত বড় একটি জনপ্রিয় ম্যাগাজিন এরকম সাধারণ ভুল করলে তা সহজে মেনে নেওয়া যাবে? যেখানে SEC ওয়েবসাইটে লেখা আছে কোন প্রকার ইটিএফ এপ্রুভ করা হয়নি অথচ CT(Coin Telegraph) কি এনাউন্সমেন্ট দেখে তার নিউজফিডে এরকম একটি অবাস্তব খবর প্রচার করলেন। খুব সম্ভবত যে সকল ট্রেডার ও বিনিয়োগকারীরা লোকসান খেয়েছেন তারা আইনের আশ্রয় নিতে বাধ্য হবে। এত সহজে পার পেয়ে যেতে পারবে না। কিছু কিছু ক্ষমা চাইলে ক্ষমা করা যায় না বরং এর ক্ষেত্রে অবশ্যই খেসারত দিতে হবে।



নিউজ এনাউন্সমেন্ট এর পর বিটকয়েন ১ লাফে ২৮ হাজারের কাছাকাছি থেকে ৩০ হাজারের উপরে চলে গিয়েছিল। স্বাভাবিকভাবে এই সময় মানুষ মনে করবে হয়তো কোন ভালো টার্গেট বা এনাউন্সমেন্ট আছে। তাই খুব সম্ভবত তারা হাই বা শটে বেট নিতেই পারে। ভালো করে খেয়াল করুন Candle গুলো জাস্ট কয়েক মিনিটের জন্য স্থায়ী হয়েছিল। এই সময় হাজার হাজার বিনিয়োগকারী তাদের মূলধন হারিয়েছে।
God Of Thunder
aka Learn Bitcoin
Legendary
*
Offline

Activity: 1400
Merit: 1583


Need a Campaign manager? TG: t.me/GodofThunderpro


View Profile WWW
October 17, 2023, 12:34:28 AM
 #8899


চরম একটা হিপোক্রেসি দেখতে পারলাম যদিও আমার মনে হয় না এটা  এই ক্রিপ্টো কারেন্সি জগতে নতুন,  এর আগেও ভিন্ন ভিন্ন ভাবে এরকম ভাবে ক্রিপ্টো কারেন্সি প্রাইস ম্যানুপুলেট করার চেষ্টা করেছে। আমি বুঝলাম না এত বড় বড় প্ল্যাটফর্ম গুলো আসলেই কেউ অনিচ্ছাকৃতভাবে এইসব ভুলগুলো করে?  তাও আবার ৪৫ মিনিট পর ডিলিট করেছে Roll Eyes
যাই হোক পড়েছে সে তারা ক্ষমা চেয়েছে,  ক্ষমা চেয়েই কি পার পেয়ে যাবে?

এইটা কোন সাধারণ ভুল হলো?
এত বড় একটি জনপ্রিয় ম্যাগাজিন এরকম সাধারণ ভুল করলে তা সহজে মেনে নেওয়া যাবে? যেখানে SEC ওয়েবসাইটে লেখা আছে কোন প্রকার ইটিএফ এপ্রুভ করা হয়নি অথচ CT(Coin Telegraph) কি এনাউন্সমেন্ট দেখে তার নিউজফিডে এরকম একটি অবাস্তব খবর প্রচার করলেন। খুব সম্ভবত যে সকল ট্রেডার ও বিনিয়োগকারীরা লোকসান খেয়েছেন তারা আইনের আশ্রয় নিতে বাধ্য হবে। এত সহজে পার পেয়ে যেতে পারবে না। কিছু কিছু ক্ষমা চাইলে ক্ষমা করা যায় না বরং এর ক্ষেত্রে অবশ্যই খেসারত দিতে হবে।
এখন ব্যাপার হলো এদর বিরুদ্ধে কে ব্যাবস্থা নেবে? বেশিরভাগ সময় এসব যে হয়েছে, অনেক ট্রেডার এটা জানেই না। অনেকেই বুঝতেই পারেনি মারকেটে এতা বড় মুভমেন্ট হওয়ার কারন কি ছিলো। যারা হুট করে বায় করেছে, তারাই কিন্তু আবার সেল করেছে। মাঝখান থেকে লাভ/লস করলো ফিউচার ট্রেডার রা। অনেকে প্রফিট করেছে, আবার অনেকের ব্যালেন্স লিকুইডেটেড হয়ে গেছে। এর মধ্যে অনেকে কয়েন টেলিগ্রাফের এই কাহিনি হয়তো দেখেই নাই।

তবে যারা ট্রেডিং এ সতর্ক, যারা টেক প্রফিট/স্টপ লস ব্যাবহার করে, তারা হয়তো বেচে গেছে আশা করি। আমি এর আগে একবার শুনেছিলাম যে অনেক বেশি ট্রেড যদি ওপেন থাকে, তখন নাকি এক্সচেন্জ নিজেই বড় আকারের ট্রেড নিয়ে মারকেট ম্যানুপুলেট করে ইউজারদের ব্যালেন্স লিকুইডেটেড করে দেয়। আপনি তো জানবেন ই না যে কে বড় বড় পজিশন ওপেন করলো।


███████▄▄███▄███▄
███▄▄████████▌████▄
▄██████████████▐███▌
██▄███████████▌████▌
████████▀███████▐▌█
███████████████▌█▌▐
████████▄████████▐▐
██████████████████▌
███████████████▄██▄
██████████████▀▀▀
█████▀███▀▀▀

█▄▄▄██████▄▄▄███████▄▄▄
████████████████████████████
████▌█████▀███▌█████▀▀███████████▄▄▄▄▄▄▄▄
████▌█████▄███▌█████▄███▐███████████████████▄
▐████████████▀███████▄██████████▀▀▀▀▀▀▀▀████▀
▐████████████▄██▄███████████▌█████████▄████▀
▐█████████▀██████████▌█████████████▄▄████▀
██████████▄█████▀████████▐███▌██▄██████▀
██████████████▀███▐███▌██████████████████████
████▀██████▀▀█████████▌███▀▀▀▀███▀▀▀▀▀▀▀████▌
 
      P R E M I E R   B I T C O I N   C A S I N O   &   S P O R T S B O O K      

█▀▀
█
█
█
█
█
█
█
█
█
▀▀▀

▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀

  98%  
RTP

 
▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀

▀▀█
█
█
█
█
█
█
█
█
█
▀▀▀

█▀▀
█
█
█
█
█
█
█
█
█
▀▀▀

▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀

 HIGH 
ODDS

 
▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀

▀▀█
█
█
█
█
█
█
█
█
█
▀▀▀
 
..PLAY NOW..
Z_MBFM
Hero Member
*****
Offline

Activity: 1260
Merit: 509



View Profile WWW
October 17, 2023, 02:32:46 AM
Merited by 1miau (10), Crypto Library (1)
 #8900

সকল ক্রেডিট তার যে এটির (লেখক): 1miau
মেইন টপিক: Trade vs. HODL - avoid traps



সর্বোপরি, আমরা জানি বিটকয়েন কতটা মূল্যবান, তাই আমাদের রক্ষা করতে হবে এবং সম্ভবত আমাদের হোল্ডিং বাড়াতে হবে কিন্তু তা করার সময়, অনেক ফাঁদ এড়ানো উচিত।
 সেই ফাঁদের মধ্যে একটি হল বিশ্বাসযোগ্যভাবে ট্রেডিং থেকে বিটকয়েনের লাভ বাড়ানোর জন্য ভুল ধারণার মধ্যে পড়া।


ট্রেড Vs হোল্ডিং



বিটকয়েনের মৌলিক বিষয়গুলি এটিকে হোল্ডিং-এর জন্য খুবই উপযোগী করে তোলে কারণ বিটকয়েনের সরবরাহ ২১ মিলিয়ন ইউনিটের মধ্যেই সীমাবদ্ধ।  হোল্ডিং এর মাধ্যমে, বিটকয়েনের মূল্য দীর্ঘমেয়াদে বৃদ্ধির সম্ভাবনা থাকা উচিত এবং হোল্ডিং হল আমাদের লাভ করার সবচেয়ে নিরাপদ উপায়।  কম ঝুঁকি এবং সফল হওয়ার সম্ভাবনা।
 কিন্তু আমাদের ধৈর্য ধরতে হবে এবং দ্রুত কিন্তু আরও অনিরাপদ লাভের পরিবর্তে নিরাপদ দীর্ঘমেয়াদী লাভের পক্ষে থাকতে হবে।

টেকনিক্যাল এনালাইসিস হলো ঝুঁকিপূর্ণ

কিছু লোক দাবি করেছে, টেকনিক্যাল এনালাইসিসের মাধ্যমে ট্রেড করা অর্থ উপার্জনের একটি নির্ভরযোগ্য উপায় – এটি সত্য নয় কারণ এটি খুবই ঝুঁকিপূর্ণ, বিশেষ করে স্বল্প মেয়াদে (ডে ট্রেডিং)।  প্রযুক্তিগত বিশ্লেষণ যদি অনুমানযোগ্য হয়, তাহলে ক্রেডিট নেওয়া সহজ হবে, এটি একজন "পেশাদার" ব্যবসায়ীকে দেওয়া হবে এবং তিনি লাভ করবেন।
সতর্ক থাকুন এবং এই ধরনের অফারগুলির ফাঁদে পড়বেন না, এটি একটি স্কাম!
 কারণ টেকনিক্যাল এনালাইসিস যদি মুনাফা অর্জনের একটি নির্ভরযোগ্য উপায় হয়, তাহলে সবাই কোটিপতি হবে।  একজন প্রোগ্রামার এই "টেকনিক্যাল অ্যানালাইসিস প্যাটার্ন" কোড করে এবং সে অনুযায়ী ট্রেড করবে।
এই ধরনের একটি প্রোগ্রাম বিদ্যমান নেই কারণ এটি কাজ করে না।  প্রযুক্তিগত বিশ্লেষণ অনুমানযোগ্য নয় এবং নির্ভরযোগ্য রিটার্ন জেনারেট করে না।
যেমন xkcd এটি ব্যাখ্যা করেছে: টেকনিক্যাল এনালাইসিস একটি ছদ্ম বিজ্ঞানের মতো:


https://xkcd.com/2101/


হোল্ডিং

যখন আমরা হোল্ডিং করি, তখন আমরা বিটকয়েনের অভাব থেকে সুবিধা নিচ্ছি।  বিটকয়েন ২১ মিলিয়ন BTC এ সীমাবদ্ধ।  এবং প্রতি ২১০,০০০ ব্লকে, ব্লক পুরষ্কার (মাইনারদের জন্য) অর্ধেক হয়ে যাবে, প্রায় প্রতি ৪ বছরে বিটকয়েনের নতুন জারি করা ইউনিটগুলি হ্রাস পাবে।
হোল্ডিং দ্বারা, আমরা কেবল বিটকয়েনের অভাব থেকে সুবিধা নিচ্ছি কারণ বিটকয়েন সংরক্ষণের জন্য একটি ভাল সম্পদ।  এটি এখন বিটকয়েনের দামের ক্ষেত্রে অস্থির হতে পারে কিন্তু যত বেশি লোক বিটকয়েন ধরে রাখবে, আমরা দেখতে পাচ্ছি বিটকয়েনের দাম আরও স্থিতিশীল হচ্ছে – মূল্যের দোকান হিসাবে বিটকয়েনের চাহিদা আরও বেশি।

বিটকয়েনের মূল্য প্রায় ৪ বছরের চক্রে চলমান থাকায় আমরা কিছু শালীন লাভ দেখতে না পাওয়া পর্যন্ত কিছু বছর সময় লাগতে পারে কিন্তু এখনও পর্যন্ত হোল্ডিং নির্ভরযোগ্য বলে প্রমাণিত হয়েছে (এবং বিটকয়েনকে কম অস্থির করে তুলবে)।  Wink

তাই-:
হোল্ডিং করা ভালো, ট্রেড করবেন না!  Smiley


███████▄▄███▄███▄
███▄▄████████▌████▄
▄██████████████▐███▌
██▄███████████▌████▌
████████▀███████▐▌█
███████████████▌█▌▐
████████▄████████▐▐
██████████████████▌
███████████████▄██▄
██████████████▀▀▀
█████▀███▀▀▀

█▄▄▄██████▄▄▄███████▄▄▄
████████████████████████████
████▌█████▀███▌█████▀▀███████████▄▄▄▄▄▄▄▄
████▌█████▄███▌█████▄███▐███████████████████▄
▐████████████▀███████▄██████████▀▀▀▀▀▀▀▀████▀
▐████████████▄██▄███████████▌█████████▄████▀
▐█████████▀██████████▌█████████████▄▄████▀
██████████▄█████▀████████▐███▌██▄██████▀
██████████████▀███▐███▌██████████████████████
████▀██████▀▀█████████▌███▀▀▀▀███▀▀▀▀▀▀▀████▌
 
      P R E M I E R   B I T C O I N   C A S I N O   &   S P O R T S B O O K      

█▀▀
█
█
█
█
█
█
█
█
█
▀▀▀

▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀

  98%  
RTP

 
▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀

▀▀█
█
█
█
█
█
█
█
█
█
▀▀▀

█▀▀
█
█
█
█
█
█
█
█
█
▀▀▀

▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀

 HIGH 
ODDS

 
▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀

▀▀█
█
█
█
█
█
█
█
█
█
▀▀▀
 
..PLAY NOW..
Pages: « 1 ... 395 396 397 398 399 400 401 402 403 404 405 406 407 408 409 410 411 412 413 414 415 416 417 418 419 420 421 422 423 424 425 426 427 428 429 430 431 432 433 434 435 436 437 438 439 440 441 442 443 444 [445] 446 447 448 449 450 451 452 453 454 455 456 457 458 459 460 461 462 463 464 465 466 467 468 469 470 471 472 473 474 475 476 477 478 479 480 481 482 483 484 485 486 487 488 489 490 491 492 493 494 495 ... 705 »
  Print  
 
Jump to:  

Powered by MySQL Powered by PHP Powered by SMF 1.1.19 | SMF © 2006-2009, Simple Machines Valid XHTML 1.0! Valid CSS!